Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

 বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান হল:

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)

WTO এর পূর্ণরুপWorld Trade Organization
বিশ্ব বাণিজ্য সংস্থার ঘটনা প্রবাহব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference)
● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF, ITO (International Trade Organization) গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়,

● যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে ITO গঠিত হয় নাই ।

● ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariffs and Trade) গঠিত হয়।

● ৮ রাউন্ড আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উরুগুয়ে রাউন্ড (১৯৮৬-১৯৯৪) সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

● ১ জানুয়ারি, ১৯৯৫ বিশ্ববাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় ।

● দোহা উন্নয়ন এজেন্ডা (২০০১-বর্তমান পর্যন্ত) ।
প্রতিষ্ঠাকাল● ১ জানুয়ারি, ১৯৯৫
সদর দপ্তর● জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য দেশ● বর্তমান সদস্য: ১৬৪
● পর্যবেক্ষক: ২৩
● ১৬৪তম সদস্য পদ লাভ করে আফগানিস্তান।
Note● বিশ্ব বাণিজ্যের শতকরা ৯৭% সদস্য দেশসমূহের মধ্যে সম্পন্ন হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

IMF এর পূর্ণরুপInternational Monetary Fund
প্রতিষ্ঠার ইতিহাসব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference)
● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

● আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদনের পর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর IMF প্রতিষ্ঠিত হয়।

● ১৯৪৭ সালের ১ মার্চ IMF কার্যক্রম শুরু করে।
সদর দপ্তর● ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
কাজ● আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা।
● মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।
● নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানো।
SDR● পূর্ণরূপ: Special Drawing Rights।
● SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়।
● IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক। [SDR is the monetary unit of the reserve assets of IMF]
● একটি সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে Bretton Woods বিনিময় হার নির্ধারণ করা সিস্টেমের প্রেক্ষিতে এটি তেরি করা হয়।
● প্রাচীন মুদ্রা কে বর্তমানে SDR এর আওতায় আনা হয়েছে।
● চীনা ইউয়ান ১ লা অক্টোবর ২০১৬ তে সর্বশেষ সংশোধিত হয়।
প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক● ক্রিস্টিন লাগার্দ (ফ্রান্স)
● IMF-এর প্রধান সর্বদা ইউরোপ থেকে নির্বাচিত হন।
বাংলাদেশ সদস্যপদ লাভ করে -● ১০ মে, ১৯৭২

বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)

প্রতিষ্ঠার ইতিহাসব্রেটন উডস সম্মেলন (Bretton Woods conference)
● ১-২২ জুলাই, ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ারের অন্তর্গত ব্রিটেন উডস নামক স্থানে IBRD, IMF গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় ।

● আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদনের পর ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর IBRD প্রতিষ্ঠিত হয় ।

● ১৯৪৬ সালের ২৫ জুন IBRD কার্যক্রম শুরু করে।
সদর দপ্তরওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
অঙ্গসংস্থা১) পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক [International Bank for Reconstruction and Development] (IBRD): মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসাবে কাজ করে। (সদস্য ১৮৯) গঠন: ১৯৪৪: কাজ শুরু: ১৯৪৬
২) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি [International Development Association] (IDA): বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিকে সহজ শর্তে বিনাসুদে দীর্ঘ মেয়াদি ঋণ ও মঞ্জুরি প্রদান করে। এজন্য বিশ্বব্যাংকের এ অঙ্গ সংগঠন 'Soft-loan-window' নামে পরিচিত।
(সদস্য ১৭৩: সর্বশেষ: রুমানিয়া) গঠন: ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে, এর সদর দফতর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ৩) আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা [International Finance Corporation] (IFC): বেসরকারী খাতে ঋণ প্রদান করে। (সদস্য ১৮৪; সর্বশেষ: পালাউ) গঠন: ১৯৫৬ সালে
৪) পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র [International Centre for Settlement of Investment Disputes] (ICSID): কোন রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোন উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা দেয়। (সদস্য ১৫৩। সর্বশেষ: নাউরু) গঠন: ১৯৬৬ সালে
৫) বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা [Multilateral Investment Guarantee Agency] (MIGA): উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে। (সদস্য ১৮১: সর্বশেষ: ভুটান) গঠন: ১৯৮৮ সালে
World Development Reportবিশ্বব্যাংক ১৯৫১ সালে 'Osiander-Committee' গঠন করে যা প্রতিবছর World Development Report প্রকাশ করে।
বিশ্ব ব্যাংক গ্রুপ (World Bank Group)
IBRD + IDA IFC+ ICSID + MIGA
বিশ্ব ব্যাংক (World Bank) IBRD + IDA

বিশ্বব্যাংকের বর্তমানে সদস্য দেশ নয় কিউবা। ১৪ নভেম্বর ১৯৬০ সালে দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।

ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)

IDB এর পূর্ণরুপIslami Development Bank
প্রতিষ্ঠাকাল● ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর ও.আই.সির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
● ১৯৭৫ সালের ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
সদস্য দেশ● প্রতিষ্ঠাকালীন সদস্য: ২২।
● বর্তমান সদস্য: ৫৭।
● সর্বশেষ সদস্য: গায়ানা।
● সদস্য হওয়ার যোগ্যতা: OIC-এর সদস্য হতে হবে।
● বর্তমানে OIC'র সকল সদস্য IDB'র সদস্য।
সদর দপ্তরজেদ্দা, সৌদি আরব
উদ্দেশ্যমুসলিম দেশগুলোর অর্থনীতিকে ক্রমান্বয়ে ইসলামী ভাবধারায় পরিচালিত করা ।
বৈশিষ্ট্যসুদমুক্ত লেনদেন

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)

ADB এর পূর্ণরুপAsian Development Bank
প্রতিষ্ঠাকাল১৯ ডিসেম্বর, ১৯৬৬
সদস্য দেশ● বর্তমান সদস্য: ৬৮ [৪৯টি এশীয় + বাহিরের ১৯টি সদস্য]
● সর্বশেষ সদস্য: নিউ/ Niue (১১ মার্চ ২০১৯)।
● বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২ ফেব্রু. ২০০৭ সালে।
সদর দপ্তরম্যানিলা, ফিলিপাইন
লক্ষএশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক উন্নয়ন।

JIСА : JICA (Japan International Co-operation Agency) হলো জাপান সরকারের উন্নয়ন সংস্থা। এটি বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা।

AIIB : AIIB = Asian Infrastructure Investment Bank. চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন বহুমাত্রিক উন্নয়ন এ ব্যাংক AIIB । এটি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। এ ব্যাংকটি কার্যক্রম শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...