Home » আন্তর্জাতিক » বিশ্বের বিভিন্ন উপজাতি / আদিবাসী

বিশ্বের বিভিন্ন উপজাতি / আদিবাসী

আদিবাসী শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল Native peoples, Indegenous people, Tribe, Aborigines etc.

উপজাতিKey Notes
এস্কিমোপূর্ব সাইবেরিয়া (রাশিয়া), আলাস্কা (যুক্তরাষ্ট্র), কানাডা ও গ্রীনল্যান্ডের আদিবাসী জনগণ এস্কিমো নামে পরিচিত। এস্কিমোরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করে তার নাম স্লেজ (Sledge)। এস্কিমোরা স্লেজ গাড়ি চালাতে আলাস্কান হাস্কি (Alaskan Husky) কুকুর ব্যবহার করে।
জুলুদক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি।
কোজাকরাশিয়ার দক্ষিণাঞ্চল এবং ইউক্রেনে বসবাসকারী উপজাতির নাম।
তাতাররাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, ইউক্রেন, কিরগিজস্তান প্রভৃতি দেশে বসবাসকারী জাতি। বিখ্যাত তাতার নেতা ছিলেন চেঙ্গিস খান।
কুর্দিসিরিয়া, ইরাক, ইরান ও তুরস্কের অন্তর্গত কুর্দিস্থানের জাতি।
পিগমিমধ্য আফ্রিকার একটি জাতি। পৃথিবীর সবচেয়ে খর্বকায় জাতি। গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গো, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, অ্যাঙ্গোলা, বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া দেশের অধিবাসী।
হটেনটটদক্ষিণ পশ্চিম আফ্রিকার নিগ্রোরা।
মাসাইকেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতি।
বুশম্যানবতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার আদিবাসী জাতি।
মাওরিনিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
রেড ইন্ডিয়ানআমেরিকার আদি অধিবাসী। কলম্বাস এদের 'রেড ইন্ডিয়ান' নাম লেন।
নাগাভারতের নাগাল্যান্ডের পাহাড়ী উপজাতি ।
টোডাভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি। এদের সমাজে বহুস্বামী ভিত্তিক পরিবার দেখা যায় ।
বেদেভারতবর্ষের যাযাবর জাতিবিশেষ।
শেরপানেপাল ও তিব্বত সীমান্তে বসবাসকারী মঙ্গোলীয় বংশোদ্ভূত আদিবাসী ।
গুর্খানেপালে বসবাসকারী একটি জাতি।
আফ্রিদিপাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ওয়াজিরস্তানের উপজাতি।
ভাইকিংনরওয়ের প্রাচীন এক কঠোর পরিশ্রমী জাতি।
হুটু ও টুটসিরুয়ান্ডা ও বুরুন্ডির দুইটি জাতি।
বেদুইনউত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়াতে ছড়িয়ে আছে। আরবের যাযাবর জাতি।
দিনকা ও নুয়েরদক্ষিণ সুদানে বসবাসকারী দুটি জাতি গোষ্ঠী।
নিগ্রোমধ্য ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কালো মানুষ। USA তেও কিছু বসবাস করে।
দ্রাবিরদক্ষিণ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় বসবাসকারী অনার্য জাতি।
ককেশীয়আরব, পার্সি, ইহুদি ও ইউরোপীয় অধিবাসীবৃন্দ।
উইঘুরচীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কী বংশোদ্ভূত মুসলিম জাতি।

 

No comments
Post a Comment