Home » বাংলা ব্যাকরণ » ধ্বনি ও বর্ণ

ধ্বনি ও বর্ণ

মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে কথা বলে তা মূলত কতকগুলো ধ্বনি ( Sound ) বা ধ্বনির সমষ্টি। মানুষের সঙ্গে মানুষের সামাজিকতা বজায় রাখতে হলে তার প্রধান উপায় কথা বলা,মুখ খোলা,আওয়াজ করা। ….সে আওয়াজ বা ধ্বনিগুলোর একমাত্র শর্ত হচ্ছে যে সেগুলো অর্থবোধক হওয়া চাই। অর্থহীন ধ্বনি ও মানুষ করতে পারে কিন্তু তাতে সমাজ জীবন চলে না। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার ধ্বনি। ধ্বনির সাথে সম্পর্কিত দুটি শব্দ ব্যাপকভাবে প্রচলিত,এর একটি Phonetics আর অন্যটি Phonology. Phonetics এ ধ্বনির পরিভাষা , ধ্বনি , ধ্বনি উৎপন্নকারী অঙ্গ, ধ্বনির শ্রেণিকরণ এবং তার স্বরুপ প্রভৃতি আলোচনা করা হয়। Phonology তে ভাষা বিশেষের ধ্বনি ব্যবস্থা,ইতিহাস ও তার পরিবর্তনের উপর আলোকপাত করা হয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কে এ টু জেড জানার আগে চলুন দেখে নেওয়া বাগযন্ত্র আবার কি? যার দ্বারা আমরা বিভিন্ন আওয়াজ করি।
☞ বাগযন্ত্র

একটা উদাহরণ দিয়ে শুরু করি । আমরা গান গাওয়ার জন্য নিশ্চয়ই বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করি। এদের কাজ কি ? নিশ্চয়ই বিভিন্ন ধরনের সুরযুক্ত আওয়াজ তৈরি করা। এর মধ্যে রয়েছে ঢোল,তবলা,গিটার,একতারা,বাঁশি ইত্যাদি। প্রত্যেকটি যন্ত্রই অনেকগুলো উপকরণ দিয়ে তৈরি। একটা যন্ত্র তৈরি করতে প্রয়োজন হতে পারে কাঠ, বাঁশ,তার, ইত্যাদি আরো অনেক কিছু। তেমনি মানুষের বাগযন্ত্র ও বিভিন্ন উপকরণের সমষ্টি।সৃষ্টিকর্তা আমাদের বাগযন্ত্র স্বরতন্ত্র, কন্ঠ,জিহ্বা,তালু ( মুখের ভিতরের উপরের নরম অংশকেই তালু বলে ), মূর্ধা, ( জিহ্বার আগা ) , ওষ্ঠ ( ঠোট ), দন্ত ( দাঁত ), নাসিকা ( নাক ) দিয়ে তৈরি করেছেন।এই বাগযন্ত্রের কাজ কি? এর কাজ ও বিভিন্ন আওয়াজ তৈরি করা । আমরা আওয়াজ তৈরি করার জন্য নিঃশ্বাসের সাথে বাতাস নেই । সেই বাতাস গিয়ে স্বরতন্ত্রকে আঘাত করে । স্বরতন্ত্র হল একটা পর্দার মত । ভেবে নিতে পারেন এটা ঢোলের পর্দার মত। যার মধ্যে আঘাত করলেই কম্পন সৃষ্টি হয়। আপনারা নিশ্চয়ই জানেন শব্দ বা আওয়াজ তৈরি হয় কম্পন থেকে।স্বরতন্ত্রের সেই আওয়াজকে বাগযন্ত্রের অন্যান্য অংশ দিয়ে আমরা আমাদের ইচ্ছামত আওয়াজ বা শব্দ তৈরি করি। এবার প্রশ্ন সব আওয়াজকেই কি ধ্বনি বা শব্দ বলা যায়? নিশ্চয়ই না । সব ধ্বনিই আওয়াজ কিন্তু আওয়াজই ধ্বনি হতে পারে না ? চলুন জানা যাক ধ্বনি কী?

☞ ধ্বনি ও এর প্রকারভেদ

মানুষের বাগযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধরনের আওয়াজ করা যায়।সব আওয়াজই অর্থ প্রকাশ করার ক্ষমতা রাখে না। অথবা আমরা দৈনন্দিন জীবনে ও অনেক আওয়াজ শুনতে পাই।সবগুলো দ্বারাই কি নির্দিষ্ট কোন একটা কিছু বুঝতে পারি? নিশ্চয়ই না।তাই আমরা বলতে পারি মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে।তবে সব আওয়াজকে ধ্বনি বলা যায় না। ভাষার মূল উপাদান ধ্বনি । তবে কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে।ধ্বনির নিজস্ব কোন অর্থ নেই। যেমন মুখে ‘আ” বললাম । এর কি কোন অর্থ হতে পারে?নিশ্চয়ই না । যদি বলি ’আম’ তাহলে অবশ্যই আমরা একটা নির্দিষ্ট ফলকে বুঝতে পারি। এখানে ‘আম’ মূলত কয়েকটি ধ্বনির সমষ্টি। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়। ধ্বনিই ভাষার মূল ভিত্তি। ধ্বনি মূলত আমরা শুধু উচ্চারণই করতে পারে। ধ্বনি প্রকাশ করার আর কোন উপায় নাই। বাংলা ভাষার ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা:-

  • স্বরধ্বনি: উচ্চারণের সময় মুখবিবরে বাতাস বাধা পায় না, স্বাধীনভাবে উচ্চারণ করা যায়।
  • ব্যঞ্জনধ্বনি: উচ্চারণের সময় মুখবিবরের কোথাও না কোথাও বাতাস বাধা পায়, স্বাধীনভাবে উচ্চারণ করা যায় না। ব্যঞ্জনধ্বনির উচ্চারণে আবশ্যিকভাবে স্বরধ্বনির আগমন ঘটে।

উচ্চারণের কাল-পরিমাণ অনুযায়ী স্বরধ্বনিকে দুইভাগে ভাগ করা যায় যথাঃ হ্রস্বস্বর ৪টি ( অ,ই,উ,ঈ ) এবং দীর্ঘস্বর ৭ টি ( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )

☞ স্বরধ্বনির প্রকারভেদ

⮚ বাংলা স্বরধ্বনি ১১ টি । স্বরধ্বনিকে আবার ২ ভাগে ভাগ করা যায়। যথা:

  • মৌলিক স্বর: এ ধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক স্বরধ্বনি ৭ টি। যথা: অ, আ, ই, উ, এ্যা, এ এবং ও। এগুলোকে পূর্ণ স্বরধ্বনিও বলে। ড. মুহম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন ‘এ্যা’ ধ্বনি প্রতিষ্ঠা করেন।
  • যৌগিক স্বর: দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বর বা দ্বিস্বর বা সন্ধিস্বর বলে। বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি। যেমন: অ + এ = অয়, আ + এ = আয় ইত্যাদি।

⮚ উচ্চারণের ভিত্তিতে স্বরধ্বনিকে আবার নিম্নোক্তভাবেও ভাগ করা যায়-

  • পূর্ণস্বরধ্বনিঃ উচ্চারণের সময় পূর্ণভাবে উচ্চারিত স্বরধ্বনিগুলোই পূর্ণস্বরধ্বনি।
  • অর্ধস্বরধ্বনিঃ স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় পুরোপুরি উচ্চারিত হয় না তাদের অর্ধস্বরধ্বনি বলে অথবা যে স্বরধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না,কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে তাকে অর্ধ স্বরধ্বনি বলে।পূর্ণ স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনাভাবেই দীর্ঘ করা যায় না।
  • দ্বিস্বরধ্বনিঃ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন: অয়, আয় ইত্যাদি।

☞ সংবৃত ও বিবৃত স্বরধ্বনি

  • সংবৃত: যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর সংকুচিত হয় তাকে সংবৃত স্বরধ্বনি বলে।বাংলায় সংবৃত স্বরধ্বনি ২ টি। যথাঃ ই,উ।
  • বিবৃত: যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর বিবৃত বা প্রসারিত হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলে।বাংলায় বিবৃত স্বরধ্বনি ২ টি।যথাঃ অ,আ।

☞ উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনি

উচ্চারণ স্থান অনুযায়ী নামস্বরবর্ণউচ্চারণ স্থান অনুযায়ী নামস্বরবর্ণ
কন্ঠ বা জিহবামূলীয় বর্ণঅ,আওষ্ঠ বর্ণউ,ঊ
তালব্য বর্ণই,ঈকন্ঠতালব্য বর্ণএ,ঐ

☞ বর্ণ ও এর প্রকারভেদ

ধ্বনি নির্দেশক চিহ্নকে বা ধ্বনির লিখিত রুপকে বলা হয় বর্ণ অথবা ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি।যেমন অ,আ, ক,খ । বর্ণ দুই প্রকার। যথা:- ১.স্বরবর্ণ ২.ব্যঞ্জনবর্ণ

স্বরবর্ণ: স্বরধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণ বা স্বরধ্বনির দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১ টি: হ্রস্ব স্বর ৪টি (অ, ই, উ, ঋ), দীর্ঘ স্বর ৭টি (হ্রস্ব স্বর বাদে বাকিগুলো)।স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হল ‘কার। কার আছে এমন স্বরবর্ণ ১০টি (শুধুমাত্র “অ” এর সংক্ষিপ্ত রূপ নেই)।

মৌলিক স্বরজ্ঞাপক বর্ণ ৭টি: অ, আ, ই, উ, এ, ও, অ্যা। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২টি: ঐ = অ + ই, ঔ = অ + উ। অন্যান্য যৌগিক স্বরের কোন আলাদা বর্ণ নেই।

বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২টি: ঐ = অ + ই, ঔ = অ + উ। অন্যান্য যৌগিক স্বরের কোন আলাদা বর্ণ নেই। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরজ্ঞাপক বর্ণ ৭টি: অ, আ, ই, উ, এ, ও, অ্যা

ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি) । ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হল ‘ফলা’। ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৬টি: ম, ন, ব, য, র, ল ।

☞ মাত্রা কী এবং মাত্রা অনুযায়ী বর্ণের প্রকারভেদ

বর্ণের উপরে যে রেখা বা দাগ দেওয়া থাকে তাই মাত্রা । মাত্রা অনুযায়ী বাংলা বর্ণ তিন ভাগে বিভক্ত। যথা:

  1. পূর্ণমাত্রাযুক্ত বর্ণ: বর্ণের উপর পূর্ণ মাত্রা থাকে। পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ৩২ টি।এর মধ্যে স্বরবর্ণ ৬টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ) এবং ব্যঞ্জণবর্ণ ২৬ টি।
  2. অর্ধমাত্রাযুক্ত বর্ণ: বর্ণের উপর অর্ধেক মাত্রা থাকে। অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮ টি। টি।এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জণবর্ণ ৭ টি (খ,গ,ণ,থ,ধ,প,শ)
  3. মাত্রাহীন বর্ণ: বর্ণের উপর কোন মাত্রা থাকে না। মাত্রাহীন বর্ণ ১০ টি। টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি (এ.ঐ,ও,ঔ) এবং ব্যঞ্জণবর্ণ ৬টি (ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ)

☞ ধ্বনি ও বর্ণের পার্থক্য

  • ধ্বনি শুধুমাত্র আমরা শুনতে পারি কিন্তু দেখতে পাই না । অন্যদিকে বর্ণ আমরা দেখতে পাই না।
  • ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্র দ্বারা কিন্তু বর্ণ শুধুমাত্র একটা চিত্র।
  • ধ্বনি ক্ষণস্থায়ী যা উচ্চারিত হওয়ার সাথে সাথেই শেষ।অপরদিকে বর্ণ দীর্ঘস্থায়ী যা লেখার সাথে সাথেই শেষ হয়ে যায় না।

☞ বাংলা বর্ণমালা কাকে বলে

কোন ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলা হয়। যে বর্ণমালায় বাংলা বর্ণ লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি বা বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জণবর্ণ ৩৯ টি ।

☞ বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য

ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য যে চিত্র অংকন করা হয় তাই হল বর্ণ বা হরফ। । অপরদিকে অক্ষর হল এক বা স্বল্পতম প্রয়াসে বা নিঃশ্বাসে ( নিঃশ্বাসে বলা যুক্তিযুক্ত হবে না তবে শুধু বোঝার জন্য বললাম ) যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। একে শব্দাংশ ও বলা যায়। ইংরেজি ভাষায় অক্ষরকে Syllable বলে। যেমন ‘বন্ধুর’ এখানে বর্ণ আছে ৫টি কিন্তু অক্ষর আছে মাত্র দুটি যথা একটা হল বন্ আরেকটা ধুর । অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে।

☞ স্পর্শধ্বনি ও এর প্রকারভেদ

ক থেকে ম পর্যন্ত মোট ২৫ টি ধ্বনিকে স্পর্শধ্বনি (plosive) বা সৃষ্টধ্বনি ও বলা হয়। উচ্চারণস্থান অনুযায়ী এদেরকে পাঁচটি বর্গে ভাগ করা হয়।

বর্গবর্ণউচ্চারণ স্থান অনুযায়ী নামউচ্চারণের স্থান
ক-বর্গীয়ক খ গ ঘ ঙকন্ঠ্য বা জিহবামূলীয় বর্ণজিহবার গোড়ালি ও তালুর নরম অংশের সহযোগে
চ-বর্গীয়চ ছ জ ঝ ঞ শ য য়তালব্য বর্ণদন্তমূলের শেষাংশ ও জিহবার সহযোগে
ট-বর্গীয়ট ঠ ড ঢ ণ ষ ড় ঢ়মূর্ধন্য বর্ণদন্তমূল ও জিহবার সম্মুখভাগ
ত-বর্গীয়ত থ দ ধ নদন্ত্য বর্ণজিহবার ডগা আর দাঁতের উপর পাটির সংস্পর্শে
প-বর্গীয়প ফ ব ভ মওষ্ঠ্য বর্ণদুই ঠোঁটের সংস্পর্শে

☞ উষ্মধ্বনি

এসব ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথাও বাঁধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয়। উষ্মধ্বনি বা শিশধ্বনি ৪টি: শ, ষ, স( অঘোষ অল্পপ্রাণ), হ ( ঘোষ মহাপ্রাণ )।

☞ অনুনাসিক বা নাসিক্য ধ্বনি

এ ধ্বনি উচ্চারণের সময় নাক বা মুখ বা উভয় দিয়ে বাতাস বের হয়। নাসিক্য ধ্বনি বা বর্ণ ৫টি: ঙ, ঞ, ণ, ন, ম। মূলত বর্গের পঞ্চম ধ্বনিগুলোই নাসিক্য ধ্বনি।

☞ অন্যান্য ধ্বনিসমূহ

অন্তঃস্থ ধ্বনি বা বর্ণ : এসব ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ ও উষ্মধ্বনির মাঝামাঝি। অন্তঃস্থ ধ্বনি ৪টি: ব, য, র, ল। এর মধ্যে আবার য তালব্য ধ্বনি, র কম্পনজাত ধ্বনি ও ল – কে পার্শ্বিক ধ্বনি বলা হয়।
পরাশ্রায়ী ধ্বনি বা বর্ণ ৩ টি : ং,ঃ, ৺ ( এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।)
তাড়নজাত ধ্বনি: উচ্চারণের সময় দ্যোতিত ধ্বনি জিহ্বার উল্টো পিঠের দ্বারা দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে। তড়নজাত ধ্বনি ২টি: ড়, ঢ়।
অযোগবাহ ধ্বনি: এসব ধ্বনির স্বর ও ব্যঞ্জনের সাথে কোন যোগ নেই। অযোগবহ ধ্বনি ২টি: (ং, ঃ)।
খণ্ড ব্যঞ্জণধ্বনি: ১টি (ৎ)।
নিলীন ধ্বনি : ১টি (অ)।

☞ অঘোষ ও ঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ

অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। ক, গ, চ, জ- এগুলো অল্পপ্রাণ ধ্বনি। আর খ, ঘ, ছ, ঝ- এগুলো মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ বর্গের ১ম এবং ৩য় বর্ণ হলো অল্পপ্রাণ এবং বর্গের ২য় এবং ৪র্থ বর্ণ হলো মহাপ্রাণ ।

ঘোষ ও অঘোষ ধ্বনি : যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, অর্থাৎ গলার মাঝখানের উঁচু অংশে হাত দিলে কম্পন অনুভূত হয়, তাদেরকে ঘোষ ধ্বনি বলে। আর যে সব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাদেরকে অঘোষ ধ্বনি বলে। যেমন, ক, খ, চ, ছ- এগুলো অঘোষ ধ্বনি। আর গ, ঘ, জ, ঝ- এগুলো ঘোষ ধ্বনি। অর্থাৎ বর্গের ১ম এবং ২য় বর্ণ হলো অঘোষ ধ্বনি বা বর্ণ এবং বর্গের ৩য় এবং ৪র্থ বর্ণ হলো ঘোষ ধ্বনি বা বর্ণ।

☞ অঘোষ ও ঘোষ, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির বিচারে ব্যঞ্জনধ্বনির শ্রেণিবিভাগ

অঘোষ ধ্বনিঘোষ ধ্বনি
অল্পপ্রাণমহাপ্রাণঅল্পপ্রাণমহাপ্রাণনাসিক্য
শ,ষ,স   

☞ সংযুক্ত বর্ণের তালিকা

সংযুক্ত বর্ণউদাহরণ
ক্ত = ক্+তশক্ত
ক্র=ক্+রচক্রান্ত
ক্ষ=ক্+ষবক্ষ
ঙ্ক= ঙ্+কঅঙ্ক
ঙ্গ = ঙ্+গঅঙ্গ
জ্ঞ= জ্ + ঞজ্ঞান
ঞ্ছ= ঞ+ছবাঞ্ছিত
ঞ্জ = ঞ+জগঞ্জ
ঞ্চ= ঞ্+চসঞ্চয়
ট্ট=ট্+টঅট্টালিকা
ত্ত= ত্+তউত্তম
ত্+থউত্থান
দ্ধ= দ্+ ধবদ্ধ
ব্ধ = ব্ + ধলব্ধ
হ্ম = হ্ +মব্রহ্মা
ক্ষ্ম = ক+ষ+মলক্ষ্নী
হ্ন=হ্+নমধ্যাহ্ন
হ্ণ=হ্+ণপূর্বাহ্ণ
হৃ=হ্+ঋহৃদয়
হু=হ্+ উহুকুম
ষ্ম= ষ্+মগ্রীষ্ম
ণ্ড = ণ্+ডকাণ্ড
রূ = র্ + ঊরূপ
ষ্ঞ = ষ+ণতৃষ্ঞা


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ? [এলজিইডি সহকারী প্রকৌশলী : ০৫]

  • ৫ টি
  • ৭ টি
  • ৩ টি
  • ৯ টি

২. ত, থ, দ, ধ, ন হচ্ছে- [১৩ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ১৬]

  • তালব্যবর্ণ
  • কণ্ঠবর্ণ
  • দন্ত্যবর্ণ
  • মূর্ধন্যবর্ণ

৩. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি ? [উপজেলা/থানা শিক্ষা অফিসার: ২০০৪]

৪. যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন- [সোনালী ব্যাংক অফিসার : ১৬]

  • ষ + ণ
  • ষ + ঞ
  • ষ + ন
  • ষ + ঙ

৫. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কণ্ঠধ্বনি
  • স্বরধ্বনি
  • ব্যঞ্জনধ্বনি
  • মিশ্র ধ্বনি

৬. বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ২১-২২]

  • বিন্যাসে
  • আকৃতিতে
  • অবস্থানে
  • উচ্চারণে

৭. বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের ? [এনএসআই এর সহকারী পরিচালক : ১৫]

  • ৩টি
  • ১টি
  • ২টি
  • ৪টি

৮. নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১৯-২০]

  • ঙ ং ঞ ণ
  • ন ঝ ধ ঙ
  • থ ন ধ
  • কোনোটিই নয়

৯. অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি ? [বাংলাদেশ রেলওয়ে ।। উপসহকারী প্রকৌশলী (সিভিল): ২০১৬]

  • ২ টি
  • ৫ টি
  • ৬ টি
  • ৩ টি

১০. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ? [এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ১৯]

  • ২ টি
  • ৪ টি
  • ৩ টি
  • ৫ টি

১১. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে ? [থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫]

  • ৫টি
  • ৪টি
  • ৭টি
  • ৬টি

১২. কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় ? [বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ২০১৯]

  • মহাপ্রাণ ধ্বনি
  • অল্পপ্রাণ ধ্বনি
  • ঘোষধ্বনি
  • অঘোষ ধ্বনি

১৩. ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত ? [পিএসসি এর সহকারী পরিচালক: ১৬]

  • খ + য
  • ম + হ
  • ক+স
  • ক + ষ

১৪. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি ? [৩৬তম বিসিএস]

  • ৭টি
  • ৮টি
  • ৯টি
  • ১০টি

১৫. কোনগুলো স্পর্শধ্বনি ? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ০৬]

  • ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
  • ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
  • ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
  • ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত

১৬. বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২]

  • তিন
  • চার
  • পাঁচ
  • ছয়

১৭. ‘জ’ হল- [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২]

  • জিহ্বামূলীয় বর্ণ
  • তালব্য বর্ণ
  • দন্ত্য বর্ণ
  • ওষ্ঠ্য বর্ণ

১৮. কোনগুলো কণ্ঠধ্বনি ? [প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার : ২০১৯]

  • ক খ গ ঘ ঙ
  • চ ছ জ ঝ ঞ
  • ট ঠ ড ঢ ণ
  • প ফ ব ভ ম

১৯. কোন বর্ণগুলোতে মাত্রা হবে না ? [বাংলাদেশ ব্যাংক অফিসার: ২০০১]

  • ক এবং খ
  • খ এবং ল
  • ট এবং ঠ
  • এ এবং ঐ

২০. কোন দুটি অঘোষ ধ্বনি ? [১৩তম বিসিএস]

  • চ ছ
  • ড ঢ
  • ব ভ
  • দ ধ

২১. 'র' বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ? [বাংলাদেশ ব্যাংক অফিসার: ২০০১]

  • পার্শ্বিকধ্বনি
  • তালব্যধ্বনি
  • স্পর্শধ্বনি
  • কম্পনজাত ধ্বনি

২২. উচ্চ স্বরধ্বনি কোনগুলো ? [বাংলাদেশ ব্যাংক অফিসার: ২০০১ ]

  • ও, উ
  • ই, ঈ
  • অ্যায়
  • আ, অ

২৩. শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (থানা পরিসংখ্যান) : ২০২০]

  • অন্তঃস্থ ধ্বনি
  • নাসিক্য ধ্বনি
  • উষ্মধ্বনি
  • পরাশ্রয়ী বর্ণ

২৪. কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ? [এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ১৯]

  • ক, খ, গ, ঘ, ঙ
  • ট, ঠ, ড, ঢ়, ণ
  • ত, থ, দ, ধ, ন
  • প, ফ, ব, ভ, ম

২৫. নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (থানা পরিসংখ্যান) : ২০২০]

  • খ, ঘ, ছ
  • ণ, ন, ম
  • ড, দ, ব
  • ট, ত, প

২৬. নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ? [উপ-খাদ্য পরিদর্শক-২০১১]

  • খ, ছ, ঝ
  • ঠ, থ, ফ
  • ঢ, ধ, ঙ
  • গ, চ, জ

২৭. উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যোতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ? [উপ-খাদ্য পরিদর্শক-২০১১]

  • 'চ' স্বরধ্বনি
  • 'ট' স্বরধ্বনি
  • 'অ' স্বরধ্বনি
  • 'গ' স্বরধ্বনি

২৮. নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ ? [উপ-খাদ্য পরিদর্শক-২০১১]

  • ঐ, ঔ
  • ই, উ
  • ই, উ
  • ও, এ

২৯. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় ? [উপ-খাদ্য পরিদর্শক-২০১১]

  • ঘোষ ধ্বনি
  • অঘোষ ধ্বনি
  • মহাপ্রাণ ধ্বনি
  • অল্পপ্রাণ ধ্বনি

৩০. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক (চট্রগ্রাম) : ০৬ ]

  • কার
  • ফলা
  • ফলাই
  • ফলের

৩১. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয় ? [সহকারী বিস্ফোরক পরিদর্শক : ০৩]

  • বাহান্নটি
  • পয়তাল্লিশটি
  • চুয়ান্নটি
  • আটত্রিশটি

৩২. ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে-- [সহকারী বিস্ফোরক পরিদর্শক : ০৩]

  • ব্যঞ্জনধ্বনি
  • স্বরধ্বনি
  • যৌগিক স্বরধ্বনি
  • কোনটিই নয়

৩৩. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ? [তিতাস গ্যাস লি. অফিসার ( সাধারণ ) : ১৮]

  • ৬টি
  • ৭টি
  • ৯টি
  • ১০টি

৩৪. 'ড়' ও 'ঢ়' ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক : ১০]

  • ঘোষধ্বনি
  • শিশধ্বনি
  • কল্পনাজাত ধ্বনি
  • তাড়নজাত ধ্বনি

৩৫. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত ? [কর্মসংস্থান ব্যাংক লি. অফিসার ( ক্যাশ ) : ১৫]

  • স্বরবর্ণে
  • ব্যঞ্জন বর্ণে
  • শীষ বর্ণে
  • বিবৃত বর্ণে

৩৬. কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয় ? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫]

  • ও এবং ই
  • এ এবং ই
  • অ এবং ই
  • উ এবং ই

৩৭. কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫]

  • ক্ষ

৩৮. বিসর্গের উচ্চারণ শব্দের শেষে কোন বর্ণের মত হয় ? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫]

৩৯. ‘সুস্পষ্টরূপে’ শব্দটির কোন বিশ্লেষণটি ঠিক ? [ পিএসসির সহকারী পরিচালক : ০৪]

  • সুস্পষ্ট + রূপে
  • সু+স্পষ্ট+রূ+পে
  • সু+স্পষ্ট+রুপ+এ
  • সুস্পষ্ট+রূপ+এ

৪০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ? [ সাব রেজিস্ট্রার : ১৬]

  • ৫টি
  • ৭টি
  • ২টি
  • ৯টি

৪১. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে উহার সঙ্গে কি যোগ করতে হয় ? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫]

  • ‘অ’ ধ্বনি
  • স্বরধ্বনি
  • হ্রস্বধ্বনি
  • ব্যঞ্জনধ্বনি

৪২. ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫ ]

  • ৪ টি
  • ৫ টি
  • ৭ টি
  • ৬ টি

৪৩. ওষ্ঠ্য বর্ণ কয়টি? [ পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশনের এসিসটেন্ট ম্যানেজার : ১৪ ]

  • ৪ টি
  • ৫ টি
  • ৭ টি
  • ৩ টি

৪৪. বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো ? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • আম্র, বৃহৎ, মিঞা
  • আয়না, হণি, ঋণ
  • রং, চাঁদ, দুঃখ
  • শিউলি, উচিত, বৃষ

৪৫. কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যবহৃত হয় ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • ধ এবং গ
  • ত এবং ঠ
  • ট এবং থ
  • এ এবং ঐ

৪৬. কোন বর্ণের দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে ? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • চ - বর্গীয় ধ্বনি
  • ট - বর্গীয় ধ্বনি
  • ক - বর্গীয় ধ্বনি
  • প - বর্গীয় ধ্বনি

৪৭. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • পদ
  • ধ্বনি
  • কারক
  • বর্ণ

৪৮. ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় কি বলে ? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • বর্ণ
  • কথা
  • বাক্য
  • ব্যাকরণ

৪৯. একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • দীর্ঘ
  • হ্রস্ব
  • বিবৃত
  • সংবৃত

৫০. কোন দু’টি মহাপ্রাণ ধ্বনি ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • খ, ঝ
  • ক, খ
  • ত, দ
  • চ, জ

৫১. ভাষার শব্দ গঠিত হয়-- [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • বর্ণের সমন্বয়ে
  • চিহ্নের সমন্বয়ে
  • ধ্বনির সমন্বয়ে
  • কোনটিই নয়

৫২. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • অল্পপ্রাণ ধ্বনি
  • অঘোষ ধ্বনি
  • মহাপ্রাণ ধ্বনি
  • অল্পপ্রাণ ধ্বনি

৫৩. স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • ২ টি
  • ৫ টি
  • ৫ টি
  • ৪ টি

৫৪. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ? [ ২৯তম বিসিএস ]

  • ১০টি
  • ১১টি
  • ১২টি
  • ১৩টি

৫৫. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কি হয় ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • বিবৃত
  • স্বাভাবিক
  • অবিকৃত
  • সংবৃত

৫৬. 'হ' বর্ণে দ্যেতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত তাকে কি বলে ? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • শিশধ্বনি
  • অঘোষধ্বনি
  • উষ্ম ঘোষধ্বনি
  • অঘোষ অল্পপ্রাণ ধ্বনি

৫৭. উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
  • কণ্ঠ ধ্বনি ও দন্ত্য ধ্বনি
  • ওষ্ঠ্য বর্ণ ও তালব্য বর্ণ
  • অঘোষ ও ঘোষ ধ্বনি

৫৮. স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি ? [ গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • ৪ টি
  • ৫ টি
  • ৭ টি
  • ৬ টি

৫৯. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়-- [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫]

  • ব্যঞ্জনধ্বনি
  • স্বরধ্বনি
  • অঘোষ ধ্বনি
  • অল্পপ্রাণ ধ্বনি

৬০. দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ? [গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকেীশলী : ০৫ ]

  • ঘিত বর্ণ
  • অযোগবাহ বর্ণ
  • নাসিক্য বর্ণ
  • সংবৃত বর্ণ

৬১. বাংলায় বর্গীয় ধ্বনি বা বর্ণ কয়টি ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • ১০টি
  • ১৫টি
  • ২০টি
  • ২৫টি

৬২. বিসর্গ (ঃ) বর্ণটি নিচের কোন বর্ণের একটি রূপান্তর ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬ ]

৬৩. যৌগিক স্বরের অপর নাম কি ? [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • প্রকৃতাক্ষর
  • হ্রস্বস্বর
  • দীর্ঘস্বর
  • সান্ধ্যক্ষর

৬৪. তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি ? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০]

  • ক,ঘ
  • চ,ছ
  • ড়,ঢ়
  • প,ফ

৬৫. দন্ত্য বর্ণ কয়টি ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • ৪ টি
  • ৫ টি
  • ৭ টি
  • ৬ টি

৬৬. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি ? [৩৭তম বিসিএস]

  • যৌগিক স্বরধ্বনি
  • তালব্য স্বরধ্বনি
  • মিলিত স্বরধ্বনি
  • কোনোটি নয়

৬৭. যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • সাতটি
  • দুটি
  • এগারটি
  • আঠারটি

৬৮. যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে বলে-- [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬ ]

  • স্পৃষ্ট বর্ণ
  • অন্তঃস্থ বর্ণ
  • অঘোষ বর্ণ
  • ঘোষ বর্ণ

৬৯. বাংলায় 'ণ' এবং 'ন' বর্ণে দ্যোতিত ধ্বনি দুটিতে কি আছে ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬ ]

  • ঐক্য
  • পার্থক্য
  • বৈসাদৃশ্য
  • অসমতা

৭০. ভাষার মূল উপাদান হচ্ছে- [ ৩২তম বিসিএস]

  • বর্ণ
  • শব্দ
  • ধ্বনি
  • বাক্য

৭১. কোনটি মূল স্বরধ্বনি নয় ? [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

৭২. অনুস্বার (ং) এবং বিসর্গ (ঃ) এ দুটি বর্ণকে কি বর্ণ বলা হয় ? [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • ঘিত বর্ণ
  • অযোগবাহ বর্ণ
  • নাসিক্য বর্ণ
  • সংবৃত বর্ণ

৭৩. ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি- [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • এ্যা ধ্বনি
  • ও ধ্বনি
  • য়্ ধ্বনি
  • উ ধ্বনি

৭৪. কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ কয়টি ? [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • ৪ টি
  • ৫ টি
  • ৭ টি
  • ৬ টি

৭৫. পরাশ্রয়ী ধ্বনি হল- [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • ং, ঃ
  • ৎ, ঁ

৭৬. কোনটি ঘোষ বর্ণ ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

৭৭. হ্ম - কে ভাঙলে কোনটি হবে ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • হ + ষ
  • ষ + হ
  • ম + হ
  • হ + ম

৭৮. কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

৭৯. বাংলা উচ্চারণের নিয়ম ও রীতির আলোচনায় কোন পন্ডিতের নাম বিশেষভাবে স্বরণীয় ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কাজী নজরুল ইসলাম
  • ড.মুহাম্মদ শহীদুল্লাহ
  • রবীন্দ্রনাথ ঠাকুর

৮০. অন্তঃস্থ বর্ণ ব -এর উচ্চারণ ইংরেজি কোন বর্ণের মতো ? [বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • W
  • Y
  • Z
  • X

৮১. কোন দুটি মূল স্বরধ্বনি নয় ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫]

  • ঐ, অ
  • আ, ঔ
  • ই, ঔ
  • ঐ,ঔ

৮২. অর্থবোধক ধ্বনিকে বলা হয়- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

  • বাক্য
  • উপসর্গ
  • শব্দ
  • প্রত্যয়

৮৩. ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ? [১৮তম বিসিএস]

  • ৪ টি
  • ৫ টি
  • ৭ টি
  • ৬ টি

৮৪. 'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন্‌ কোন্‌ বর্ণ নিয়ে গঠিত ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০১ এবং ১১]

  • ষ+ঞ
  • ষ+ন
  • য+ক
  • ক+ষ

৮৫. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক ? [৩৭তম বিসিএস]

  • ওষ্ঠ্য স্বরধ্বনি
  • মৌলিক স্বরধ্বনি
  • যৌগিক স্বরধ্বনি
  • মিলিত স্বরধ্বনি

৮৬. অন্তঃস্থ বর্ণ কোন দুটো ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫]

  • শ এবং হ
  • ন এবং ম
  • য এবং র
  • ষ এবং স

৮৭. স্বরবর্ণগুলোকে উচ্চারণের কাল ও প্রয়াস অনুযায়ী কয় শ্রেণীতে ভাগ করা হয় ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫]

  • ২ শ্রেণী
  • ৪ শ্রেণী
  • ৫ শ্রেণী
  • ৩ শ্রেণী

৮৮. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয় ? [ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক : ১৯]

  • ক, চ, ট, ত
  • খ, ছ, ঠ, থ
  • শ, ষ, স, হ
  • গ, য, ঙ, চ

৮৯. বাংলা বর্ণমালায় কোন দুটি ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য নেই ? [ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক : ১৯ ]

  • ঙ, ম
  • ঙ, ং
  • ং, ঃ
  • গ, ঙ

৯০. কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না ? [ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক : ১৯]

৯১. বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ? [ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক : ১৯]

  • খরোষ্ঠী
  • সংস্কৃত
  • ব্রাহ্মী
  • অস্ট্রলীয়

৯২. যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যেতনার জন্য দুটি বা তার অধিক ব্যাঞ্জনবর্ণ একত্র হয়ে কোন বর্ণ গঠিত হয় ? [ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক : ১৯]

  • স্পর্শবর্ণ
  • ব্যাঞ্জনবর্ণ
  • সংযুক্তবর্ণ
  • উষ্মবর্ণ

৯৩. একাক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কি হয় ? [ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক : ১৯]

  • হ্রস্ব
  • দীর্ঘ
  • হ্রস্ব ও দীর্ঘ
  • কোনটিই নয়

৯৪. কোনগুলি ওষ্ঠ্যধ্বনি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • চ ছ জ ঝ
  • ত থ দ ধ
  • প ফ ব ভ
  • য র ল ব

৯৫. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ৮টি
  • ৬টি
  • ৭টি
  • ১১টি

৯৬. জ্ঞ-যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয় ? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০]

  • গ+ঞ
  • ঞ+জ
  • ঞ+চ
  • জ+ঞ

৯৭. উষ্মবর্ণের উচ্চারণ স্থান কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • দন্তমূল
  • অগ্রতালু
  • পশ্চাৎ দন্তমূল
  • পশ্চাৎ তালু

৯৮. ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ২২ টি
  • ২৪ টি
  • ২৬ টি
  • ২৮ টি

৯৯. ‘ত্থ’ সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রযেছে ? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরী শিক্ষক : ০৫]

  • ল+ত
  • ল+থ
  • ত+থ
  • থ+ত

১০০. ঞ্চ - কে ভাঙলে কোনটি হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ঞ + চ
  • ছ + ঞ
  • চ + ঞ
  • ঞ + জ

১০১. দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মৌলিক স্বর
  • যৌগিক স্বর
  • একাক্ষর স্বর
  • অনাবৃত স্বর

১০২. নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভূক্ত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ণ ন ম
  • ছ ঝ ধ
  • জ ঝ চ
  • শ স ষ

১০৩. যৌগিক স্বরধ্বনিকে বলা হয়-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • দ্বিস্বর
  • সন্ধিস্বর
  • যৌগিকস্বর
  • উপরের সবগুলো

১০৪. ‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ক + ষ
  • ক + খ + গ
  • ক + ষ + ম
  • হ + ম

১০৫. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি ? [ ৩৭তম বিসিএস ]

  • তৃতীয় বর্ণ
  • দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
  • প্রথম ও দ্বিতীয় বর্ণ
  • দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

১০৬. উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • প ফ ব ভ ম
  • ক খ গ ঘ ঙ
  • চ ছ জ ঝ ঞ
  • ট ঠ ড ঢ ণ

১০৭. কোনগুলো দন্ত্য ধ্বনি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ত,থ,দ,ধ,ন
  • প,ফ,ব,ভ,ম
  • ক,খ,গ,ঘ,ঙ
  • চ,ছ,জ,ঝ,ঞ

১০৮. কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

১০৯. ট বর্গীয় ধ্বনির অপর নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • দন্ত্য ধ্বনি
  • ওষ্ঠ্য ধ্বনি
  • তালব্য স্পর্শ ধ্বনি
  • মূর্ধন্য ধ্বনি

১১০. বাংলায় নাসিক্য ধ্বনি ক’টি ? [প্রবাসী কল্যাণ ব্যাংক লি. অফিসার : ১৪ ]

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

১১১. বর্ণ হচ্ছে- [১৪তম বিসিএস]

  • শব্দের ক্ষুদ্রতম অংশ
  • একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
  • ধ্বনি নির্দেশক প্রতীক
  • ধ্বনির শ্র“তিগ্রাহ্য রূপ

১১২. বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয় ? [ বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬]

  • এক
  • দুই
  • তিন
  • চার

১১৩. বাংলা ভাষায় হ্রস্ব স্বররর্ণের সংখ্যা কয়টি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ২ টি
  • ১ টি
  • ৬ টি
  • ৪ টি

১১৪. বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে ? [এলজিইডিতে সহকারী প্রকেীশলী : ০৫]

  • ৭টি
  • ৯টি
  • ৬টি
  • ৫টি

১১৫. যৌগিক স্বরধ্বনি কয়টি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ৫টি

১১৬. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ? [ ৩৭তম বিসিএস ]

  • বর্ণ
  • শব্দ
  • অক্ষর
  • ধ্বনি

১১৭. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • এগারটি
  • নয়টি
  • দশটি
  • আটটি

১১৮. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ? [৩০তম বিসিএস ]

১১৯. ‘খন্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ ? [ রাবি : ০৬-০৭ ]

  • ‘খ’ বর্ণের
  • ‘ত’ বর্ণের
  • ‘দ’ বর্ণের
  • 'ধ’ বর্ণের

১২০. যথাক্রমে ষ্ণ এবং হ্ন-এর বিশিষ্ট রূপ দেখান। [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]

  • ষ+ঞ, হ+ণ
  • ষ+ন,হ+ণ
  • ষ+ণ,হ+ন
  • ষ+ন,হ+ন

১২১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি ? [ জাবি : ১১-১২]

  • ৪৭টি
  • ৪৮টি
  • ৪৯টি
  • ৫০টি

১২২.‘ক্ষ’ বর্ণটির বিশ্লেষণ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • খ+ম
  • ক+ষ
  • খ+খ
  • হ+ম

১২৩. কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ত থ দ ধ ন
  • চ ছ জ ঝ ঞ
  • ট ঠ ড ঢ ণ
  • ক খ গ ঘ ঙ

১২৪. নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • খ ঘ ছ
  • ণ ন ম
  • ড দ ব
  • ট ত প

১২৫. 'অ এবং আ' -এর উচ্চারণ স্থান কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • তালু
  • ওষ্ঠ
  • মূর্ধা
  • কণ্ঠ

১২৬. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • শব্দ
  • ধ্বনি
  • বর্ণ
  • চিহ্ন

১২৭.‘হ্ন’ যুক্তবর্ণটি বাঙলে কোন দুট বর্ণ পাওয়া যায় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • হ্+ম
  • হ্+ন
  • হ্+ষ
  • হ্+ণ

১২৮. বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ছয়টা
  • সাতটা
  • নয়টা
  • দশটা

১২৯. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ? [ বেসরকারি শিক্ষক নিবন্ধন (প্রভাষক) :১৭]

  • ফলা
  • ধ্বনি
  • কার
  • স্বর

১৩০. পাশাপাশি দু'টো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কী বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মৌলিক স্বরধ্বনি
  • যৌগিক স্বরধ্বনি
  • মূলধ্বনি
  • সমধ্বনি

১৩১. বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার :১০ ]

  • ৩৫টি
  • ৩৭টি
  • ৩৯টি
  • ৪১টি

১৩২. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ক-বর্গের
  • ট-বর্গের
  • ত-বর্গের
  • প-বর্গের

১৩৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক কয়টি বর্ণ রয়েছে ? [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার : ২১]

  • তিনটি
  • দুটি
  • চারটি
  • পাঁচটি

১৩৪. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ২০ টি
  • ২৫ টি
  • ৩০ টি
  • ১১ টি

১৩৫. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে ? [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩]

  • স্বরধ্বনি
  • বিবৃত স্বরধনি
  • সম্মুখ স্বরধ্বনি
  • পশ্চাৎ স্বরধ্বনি

১৩৬. উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩ ]

  • ৭টি
  • ১০টি
  • ৯টি
  • ১১টি

১৩৭. কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ট ঠ ড ঢ ণ
  • ত থ দ ধ ন
  • ক খ গ ঘ ঙ
  • চ,ছ,জ,ঝ,ঞ

১৩৮. নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় ? [ ঢাবি : ০৬-০৭]

১৩৯. উচ্চারণ স্থানের দিক দিয়ে স্পর্শ্বধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ৬টি
  • ৮টি
  • ৫টি
  • ৩টি

১৪০. নিচের কোন ধ্বনিটি ঘোষ ? [ সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার ( হাসপাতাল) : ০৭]

১৪১. বাংলায় ক’টা স্বরধনি আছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ছটা
  • সাতটা
  • নটা
  • এগারটি

১৪২. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে ? [ জবি ( ঘ ) : ১১-১২]

  • ৩০টি
  • ৩১টি
  • ২৯টি
  • ৩২টি

১৪৩. ঘোষ ধ্বনি নয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

১৪৪. বাংলা ভাষায় কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • য ও য়
  • য ও ব
  • য় ও হ
  • য ও ঝ

১৪৫. ঞ্জ - কে ভাঙলে কোনটি হবে ? [পিটিআই এর ইন্সট্রাক্টর : ১৯]

  • জ + ঞ
  • চ + জ
  • ঞ + চ
  • ঞ + জ

১৪৬. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • হ্ন=হ্‌+ণ
  • হ্ন=হ্‌+ম
  • ঞ্জ=জ্‌+ঞ
  • জ্ঞ=জ্‌+ঞ

১৪৭. বাগযন্ত্রের অংশ নয় – [১২ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ ]

  • দাঁত
  • তালু
  • কান
  • নাক

১৪৮. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ? [ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৪]

  • ৩৯
  • ৪১
  • ৪২
  • ৪৩

১৪৯. “বন্ধন” শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? [ ৩৬তম বিসিএস]

  • ব+ন+ধ+ন
  • বন্+ধন্
  • ব+ন্ধ+ন
  • বান+ধন

১৫০. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে ? [ রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা : ১২]

  • শব্দ
  • বর্ণ
  • বাক্য
  • অক্ষর

১৫১. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা :১৬]

  • ধ্বনি
  • যতি
  • মাত্রা
  • ছেদ

১৫২. বাংলা ভাষার মেীলিক স্বরধ্বনির সংখ্যা কত ? [৩৮তম বিসিএস ]

  • ১১
  • ১৩

১৫৩. কোনটি মৌলিক স্বরধ্বনি ? [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৬]

১৫৪. জিহ্বামূলীয় বর্ণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

১৫৫. তালব্য বর্ণ কোনগুলো ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫]

  • এ,ঐ
  • ই,ঈ
  • উ,ঊ
  • ও,ঔ

১৫৬. ব্যঞ্জণবর্ণের সংখ্যা কয়টি ? [প্রা.শি.অ. এর হিসাব সহকারী : ১৩ ]

  • ৩৮
  • ৩৯
  • ৩১
  • ৩৫

১৫৭. বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত ? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা :১০]

  • ১৬
  • ১২
  • ১৩

১৫৮. বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত ? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার : ১৪]

  • ২টি
  • ৭টি
  • ৯টি
  • ৫টি

১৫৯. ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ- [ রাবি : ০৮-০৯]

  • উম্যো
  • উম্যা
  • উয়ো
  • ইয়ো

১৬০. পরাশ্রয়ী বর্ণ কোনটি ? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা :১৬]

  • ঞ্চ

১৬১. ‘র’ কোন জাতীয় ধ্বনি ? [ উপ-সহকারী প্রকেীশলী: ১৫]

  • পার্শ্বিক ধ্বনি
  • তাড়নজাত ধ্বনি
  • কম্পনজাত ধ্বনি
  • স্পর্শ ধ্বনি

১৬২. তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি ? [ প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহ. পরিচালক : ১২]

১৬৩. ‘লক্ষণ’ শব্দের প্রমিত উচ্চারণ- [ সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১৮]

  • লোক্ খন্
  • লক্ খোন্
  • লোক্ খোন্
  • লক্ খন্

১৬৪. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

১৬৫. ‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণস্থান কোনটি ? [ পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক :১৮]

  • জিহ্বামূল
  • অগ্রতালু
  • পশ্চাৎদন্তমূল
  • অগ্রদন্তমূল

১৬৬. ‘আহবান’ এর প্রকৃত উচ্চারণ কোনটি ? [পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক :১৮ ]

  • আ্‌হ্‌বান
  • আহ্ বান
  • আওভান
  • আব্ হান

১৬৭. ‘অক্ষর’ হচ্ছে- [ পিটিআই এর ইন্সট্রাক্টর :১৯]

  • শব্দের অংশ
  • পদের অংশ
  • বাক্যের অংশ
  • ধ্বনির অংশ

১৬৮. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কি কি ? [ডেসকোর কমপ্লেইন সুপারভাইজার :১৯ ]

  • ই এবং উ
  • অ এবং এ
  • ঐ এবং ঔ
  • আ এবং ও

১৬৯. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি ? [১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯ ]

  • ছয়টি
  • চারটি
  • তিনটি
  • পাঁচটি

১৭০. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা,অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কত ? [ ১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯]

  • ৩২,৮,১০
  • ৩২,৭,১১
  • ৩০,৮,১২
  • ৩২,৭,৯

১৭১. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনি গুলোকে কী বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • নিম্ন স্বরধ্বনি
  • অগ্র- স্বরধ্বনি
  • জিভ- স্বরধ্বনি
  • সম্মুখ- স্বরধ্বনি

১৭২. তালব্য বর্ণ কোনগুলি ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • স,ও,ঘ,ত
  • ই,জ,ঞ,য়
  • খ,উ,ম,ল
  • র,ড়,ঢ়,ভ

১৭৩. নিচের কোন ধ্বনিটি বাংলায় নেই ? [ ঢাবি :১৯-২০]

  • ওষ্ঠ্য
  • দন্তৌষ্ঠ্য
  • তালব্য
  • মূর্ধন্য

১৭৪. কোনটি নিলীন বর্ণ ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৯ ]

১৭৫. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ? [৩৬তম বিসিএস]

  • জ+ঞ
  • ঞ+গ
  • ঞ+জ
  • গ+ঞ

১৭৬. ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন ২ বর্ণ রয়েছে ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬]

  • দ+ ব
  • দ+দ
  • দ+ত
  • দ+ধ

১৭৭. যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • অল্পপ্রাণ
  • অধিকপ্রাণ
  • স্বল্পপ্রাণ
  • মহাপ্রাণ

১৭৮. ‘পক্ষী’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • ক+ষ
  • ক+খ
  • য+ন
  • ষ+ঞ

১৭৯. ‘উষ্ণ’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত ? [১৬তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

  • ষ্+ন
  • ষ্+ণ
  • ষ+ঞ
  • ষ্+ঙ

১৮০. ‘কুজ্ঝটিকা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত ? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর;: ১৯]

  • জ্+ঝ
  • ঝ+ঝ
  • ঝ+জ
  • ঝ+ব

১৮১. ধ্বনির প্রতীককে কী বলে ? [ বেসামরিক বিমানের নিরাপত্তা অপারেটর: ২১]

  • শব্দ
  • বর্ণ
  • বাক্য
  • অনুসর্গ

১৮২. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩]

  • ৩০
  • ৩২
  • ৩৭
  • ৩৯

১৮৩. একটি ধ্বনিতে কয়টি 'প্রতীক' ব্যবহৃত হয় ? [ জাবি: ১১-১২ ]

  • দুইটি
  • একটি
  • চারটি
  • পাঁচটি

১৮৪. বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত ? [ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক: ২৩]

  • ৩৭
  • ৩২
  • ৩৯

১৮৫. 'বর্ণ' কিসের প্রতীক ? [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ক-ইউনিট): ১১-১২]

  • ধ্বনি
  • শব্দ
  • অক্ষর
  • স্বরবর্ণ

১৮৬. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয় ? [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শক: ০৩]

  • ৫২টি
  • ৪৫টি
  • ৫টি
  • ৩৮টি

১৮৭. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি ? [ কারা অধিদপ্তরের কারারক্ষী: ২৩/ বন অধিদপ্তরের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট: ২২]

  • ১১টি
  • ২৫টি
  • ৩৯টি
  • ৫০টি

১৮৮. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি ? [ বন অধিদপ্তরের অফিস সহায়ক: ২৩ / ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ২৩]

  • ১০
  • ১১
  • ৩২

১৮৯. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি / বাংলা ভাষায় কয়টি বর্ণে মাত্রা নেই? [১৮তম বিসিএস ]

  • ১১
  • ১০

১৯০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি ? [ ৩৬তম বিসিএস]

  • ১০

১৯১. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি ? [ পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১ / সোনালী ব্যাংক লি. অফিসার: ১০]

  • ১১

১৯২. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৫]

  • ১০টি
  • ৮টি
  • ৬টি
  • ১টি

১৯৩. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে- [ রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা: ১২]

  • শব্দ
  • বাক্য
  • বর্ণ
  • অক্ষর

১৯৪. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি / কোনটি যুগ্ম স্বরধ্বনি ? [ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২/ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ০৯]

১৯৫. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে ? [ জাবি: ১১-১২]

  • ৫টি
  • ৪টি
  • ৭টি
  • ৬টি

১৯৬. 'ক' থেকে 'ল' পর্যন্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত ? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২]

  • ২৫টি
  • ২৮টি
  • ২৭টি
  • ২৬টি

১৯৭. বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি ? [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের পোস্টাল অপারেটর: ১৬ ]

  • ২৩টি
  • ২৪টি
  • ২৫টি
  • ২৬টি

১৯৮. ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়- [ বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২]

  • স্পর্শ ধ্বনি
  • উষ্ম ধ্বনি
  • জিহ্বামূলীয় ধ্বনি
  • পরাশ্রয়ী ধ্বনি

১৯৯. কোনটি উষ্ম বর্ণ ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ-ইউনিট): ১৩-১৪]

২০০. কোনগুলো দন্ত্য ধ্বনি ? [ ১৩তম বেসরকারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৬]

  • ত, থ, দ, ধ, ন
  • প, ফ, ব, ভ, ম
  • ক, খ, গ, ঘ, ঙ
  • চ, ছ, জ, ঝ, ঞ

২০১. কোনটি ওষ্ঠ্য ধ্বনি ? [ ১৩তম বেসরকারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৬ ]

২০২. 'ম' বর্ণ উচ্চারিত হয়- [ পিকেএসএফ এর অ্যাসিসটেন্ট ম্যানেজার: ১৪]

  • তালু থেকে
  • দন্ত থেকে
  • মূর্ধা থেকে
  • ওষ্ঠ্য থেকে

২০৩. পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি ? [ জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ১৪-১৫ ]

২০৪. তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি ? [ঢাবি: ০৫-০৬]

  • ক, খ
  • চ, ছ
  • ড়, ঢ়
  • প, ফ

২০৫. তাড়নজাত ধ্বনি কোনটি ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৯]

২০৬. যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি- [সমন্বিত ব্যাংক অফিসার (সাধারণ): ১৮ ]

  • ঈ, উ, ঊ, ঋ
  • র, ল, ব, য
  • ফ, ব, ভ, ম
  • ঙ, চ, ছ, জ

২০৭. নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই- [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ১৯ ]

  • চ, ব, হ
  • ল, স, ছ
  • র, শ, জ
  • ফ, ড়, চ

২০৮. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয় ? [ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক: ২০]

  • শব্দ
  • বর্ণ
  • ধ্বনি
  • চিহ্ন

২০৯. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার ? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২০]

  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার

২১০. বাংলা স্বরবর্ণে স্বরধ্বনি মূল কয়টি ? [ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি): ২০]

  • দুটি
  • চারটি
  • পাঁচটি
  • সাতটি

২১১. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ? [৪১তম বিসিএস ]

  • যৌগিক ধ্বনি
  • অক্ষর
  • বর্ণ
  • মৌলিক স্বরধ্বনি

২১২. ন, স- [ রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১]

  • ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ
  • দন্ত্য ব্যঞ্জনবর্ণ
  • দন্তমূলীয় ব্যঞ্জনবর্ণ
  • কণ্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ

২১৩. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি ? [৪৩তম বিসিএস ]

  • অ্যা

২১৪. বাগযন্ত্রের অংশ কোনটি ? [ ৪৩তম বিসিএস]

  • স্বরযন্ত্র
  • ফুসফুস
  • দাঁত
  • উপরের সবকটি

২১৫. নিচের কোনটি শিশধ্বনি ? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২১ ]

২১৬. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি ? [বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১ ]

  • ৪টি
  • ৫টি
  • ১টি
  • ৬টি

২১৭. স্বরধ্বনি নয় কোনটি ? [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ২১]

২১৮. জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো ? [ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১]

  • অ, আ
  • ই, উ
  • এ, ও
  • অ্যা, অ

২১৯. কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি ? [বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১]

২২০. বিসর্গ (ঃ) বর্ণটি কোন বর্ণের রূপান্তর ? [জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১ ]

২২১. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • শ্বাসনালী
  • গলনালি
  • বাগযন্ত্র
  • স্বরযন্ত্র

২২২. মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে- [সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

  • জিভ
  • স্বরতন্ত্রী
  • কণ্ঠনালি
  • মুখবিবর

২২৩. ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম- [পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক: ২২ / পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১ ]

  • কারবর্ণ
  • অনুবর্ণ
  • ফলা
  • রেফ

২২৪. পূর্ণস্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয় ? [পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১]

  • স্বরধ্বনি
  • মৌলিক স্বরধ্বনি
  • অল্প স্বরধ্বনি
  • দ্বি-স্বরধ্বনি

২২৫. কোনটি একাক্ষর শব্দ ? [ ঢাবি: ১৭-১৮ ]

  • কাকা
  • চাচা
  • ভাই
  • বোনাই

২২৬. 'এ' ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে ? [ ঢাবি: ১৮-১৯ ]

  • হেথা
  • হেন
  • শেষ
  • বেলুন

২২৭. 'অ' ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে ? [ খুবি: ১৬-১৭]

  • অটল
  • অতি
  • আনাচার
  • অমানিশা

২২৮. কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয় ? [ঢাবি: ১৮-১৯ ]

  • স্বরধ্বনি
  • ব্যঞ্জনধ্বনি
  • বিসর্গযুক্ত অ-ধ্বনি
  • দন্ত্য-ন

২২৯. কোন দুটি অঘোষ ধ্বনি ? [ পূবালী ব্যাংক লি: সিনিয়র অফিসার: ১১]

  • গ ঘ
  • দ ধ
  • প ফ
  • জ ঝ

২৩০. কোনটি অঘোষ ধ্বনি ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (আইটি): ১৬ ]

২৩১. মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি ? [ সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার: ২১ / প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২ ]

২৩২. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ ? [ ১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯]

২৩৩. কোন দুটি অঘোষ ধ্বনি ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার: ২৩/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০]

  • চ ছ
  • ড ঢ
  • ব ভ
  • দ ধ

২৩৪. স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি ? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১]

  • ১০
  • ১২

২৩৫. কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই ? [ বেসামরিক বিমানের নিরাপত্তা অপারেটর: ২১]

২৩৬. 'নাতিশীতোষ্ণমণ্ডল' শব্দে মোট অক্ষরের সংখ্যা- [সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]

  • ৬টি
  • ৭টি
  • ৮টি
  • ৯টি

২৩৭. মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি ? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক: ২১]

২৩৮. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ? [ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী: ২২]

২৩৯. ধ্বনি হলো- [প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

  • দুটি শব্দের মিলন
  • ভাষার ক্ষুদ্রতম অংশ
  • অর্থবোধক শব্দসমষ্টি
  • ভাষায় লিখিত রূপ

২৪০. উচ্চারণের একক (Unit)-কে কী বলা হয় ? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]

  • অক্ষর
  • অনুসর্গ
  • উপসর্গ
  • ধ্বনি

২৪১. তালব্য ধ্বনি নয় কোনটি ? [ এনআরবিসি ব্যাংকের ট্রেইনি অফিসার: ২২ ]

২৪২. কথার টুকরো অংশকে কী বলে ? [অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২ ]

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • অক্ষর

২৪৩. ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাবে ভাগ করা হয় ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা: ২২]

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

২৪৪. শব্দ কি দিয়ে তৈরি হয় ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২]

  • বস্তু
  • ভাব
  • ধ্বনি
  • বৰ্ণ

২৪৫. কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২]

  • প, ব, ত, দ
  • দ, স, খ, হ
  • ফ, ভ, থ, ধ
  • ট, ক, খ, গ

২৪৬. কোন বর্ণে (মাত্রার উপর ভিত্তি করে) ৬টি মাত্রাহীন বর্ণ হয়েছে ? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]

  • স্বরবর্ণ
  • ব্যাঞ্জনবর্ণ
  • অর্ধমাত্রার বর্ণ
  • কোনটিই নয়

২৪৭. নিচের কোনটি 'মহাপ্রাণ' ধ্বনি ? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২]

২৪৮. বর্ণ হলো ধ্বনির- [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য অফিসার: ২২]

  • লিখিত রূপ
  • উচ্চারিত রূপ
  • ভাবরূপ
  • অনূদিত রূপ

২৪৯. বাংলা ব্যাঞ্জনবর্ণে 'শ, ষ, স, হ্'- এ চারটিকে উষ্ম বর্ণ বলে। 'উষ্ম' শব্দের অর্থ কি ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

  • শিস
  • শ্বাস
  • স্পর্শ
  • অন্তঃস্থ

২৫০. বাংলা বর্ণমালায় কয়টি ফলা ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার:২২]

  • সাতটি
  • ছয়টি
  • পাঁচটি
  • নয়টি

২৫১. তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে ? [ রেলওয়ের পয়েন্টসম্যান: ২২]

  • শসা
  • ঘাস
  • কল
  • দল

২৫২. পরাশ্রয়ী বর্ণ কোনটি ? [ ডাক বিভাগের পোস্টম্যান: ২২]

২৫৩. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে ? [ ডাক বিভাগের উচ্চমান সহকারী: ২২]

  • মহাপ্রাণ
  • অল্পপ্রাণ
  • অঘোষ
  • ঘোষ

২৫৪. নিচের কোনগুলো তালব্য বর্ণ ? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২]

  • এ ঐ
  • ই ঈ
  • উ ঊ
  • ও ঔ

২৫৫. প ফ ব ভ ম- এগুলো কী ধরনের বর্ণ ? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২]

  • দন্ত বর্ণ
  • ওষ্ঠ্য বর্ণ
  • তালব্য বর্ণ
  • কণ্ঠ বর্ণ

২৫৬. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ? [৪৫তম বিসিএস ]

  • ধ্বনি দৃশ্যমান
  • মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
  • ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
  • অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি

২৫৭. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি ? [ ৪৫তম বিসিএস]

২৫৮. নিচের কোনটি তালব্য বর্ণ ? [ নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর:২৩]

২৫৯. বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক: ২৩ ]

২৬০. ক থেকে ঙ পর্যন্ত ৫টি ধ্বনি হচ্ছে- [প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]

  • তালব্য ধ্বনি
  • ঘোষধ্বনি
  • কর্কশ ধ্বনি
  • কণ্ঠ্যধ্বনি

২৬১. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]

  • ঙ, হ
  • য, য়
  • ঋ,ঢ়
  • ও, ঔ

২৬২. বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩]

  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ৫টি

২৬৩. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩]

২৬৪. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যাবর্ণ রয়েছে ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩]

  • ৯টি
  • ৮টি
  • ৫টি
  • ১০টি
No comments
Post a Comment