Home » আন্তর্জাতিক » বিশ্বের বিভিন্ন সামরিক অপারেশন

বিশ্বের বিভিন্ন সামরিক অপারেশন

 

বিশ্বের সামরিক অপারেশন

নামবর্ণনা
অপারেশন ডেজার্ট স্টর্মমার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী কুয়েতে ইরাকি দখলের অবসান ঘটাতে ইরাকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে। এই অভিযানের মেয়াদকাল ছিল ২ আগস্ট, ১৯৯০ হতে ২৮ ফেব্রুয়ারি, ১৯৯১। এটি 'উপসাগরীয় যুদ্ধ' (Gulf War) নামেও পরিচিত ।
অপারেশন ডেজার্ট শিল্ড১৯৯০ সালে সম্ভাব্য ইরাকি অগ্রাসন প্রতিরোধে সৌদি আরবে বহুজাতিক বাহিনী মোতায়েন করা হয়।
অপারেশন ডিফেনসিভ শিল্ড২০০২ সালে ইসরাইলের সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত অভিযান।
অপারেশন এনডুরিং ফ্রিডমসন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে ২০০১ সালে আফগানিস্তানে পরিচালিত মার্কিন অভিযান।
অপারেশন ইরাকি ফ্রিডম২০০৩ সালের ২০ মার্চ ইঙ্গ-মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসাবে ইরাকে অভিযান শুরু করে। এটি। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ (Second Gulf War) নামেও পরিচিত।
অপারেশন রেড ডন১৩ ডিসেম্বর, ২০০৩ প্রাক্তন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গ্রেফতারের জন্য মার্কিন বাহিনী কর্তৃক পরিচালিত একটি অভিযান।
অপারেশন জেরোনিমোওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের সাংকেতিক নাম।
অপারেশন ওডিসি ডনপশ্চিমা বিশ্বের যৌথবাহিনী কর্তৃক লিবিয়ায় পরিচালিত সামরিক অভিযান। ১৯ মার্চ, ২০১১ যৌথবাহিনী এ অভিযান শুরু করে।
অপারেশন নোবেল ঈগলবিশ্বব্যাপী ১০ বছর মেয়াদী সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন ইঙ্গ অভিযানের নাম।
অপারেশন সি লায়ন২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক বৃটেনে পরিচালিত অভিযান
অপারেশন বারবারোস২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক রাশিয়ায় পরিচালিত অভিযান
অপারেশন হাস্কি২য় বিশ্বযুদ্ধের সময় USA-UK কর্তৃক ইতালিতে পরিচালিত অভিযান
অপারেশন সার্চলাইট১৯৭১ সালে ২৫ মার্চ দিবাগত রাতে পাক বাহিনী কর্তৃক বাংলাদেশে বাঙালী হত্যার অভিযান
অপারেশন জ্যাকপট১৯৭১ সালে ১৫ আগস্ট মুক্তিবাহিনী নৌকমান্ডো কর্তৃক পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে অভিযান
অপারেশন ক্লোজডোরবাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭১ যুদ্ধ পরবর্তী অস্ত্র উদ্ধার অভিযান।
অপারেশন ব্লুস্টার১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী সরকার কর্তৃক শিখ উপাসনালয় স্বর্ণমন্দিরে অভিযান।
অপারেশন সি এঞ্জেল১৯৯১ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় পরবর্তী মার্কিন টাস্কফোর্সের সাহায্য অভিযান।
অপারেশন স্ট্রাইকিং ফোর্স২০০২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক দেশে নিষিদ্ধ পলিথিন নির্মূল অভিযান।
অপারেশন অ্যানাকোন্ডামার্চ ২০০২ সালে মার্কিন বাহিনী কর্তৃক আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদা বিরোধী অভিযান।
অপারেশন ডেজার্ট ফক্স১৬ ডিসেম্বর, ১৯৯৮ সালে ইঙ্গ-মার্কিন বাহিনী কর্তৃক ইরাকে পরিচালিত সামরিক অভিযান।
অপারেশন সিওর ভিক্টরশ্রীলংকা সরকার কর্তৃক LTTE দমন অভিযান (১৯৯৮ সালে)।
অপারেশন রেইনবোইসরাইলি সেনাবাহিনী কর্তৃক মে ২০০৪ সালে ফিলিস্তিনি নির্মূল অভিযান।
অপারেশন ব্ল‍্যাক থান্ডার স্টর্মপাকিস্তান- মার্কিন বাহিনী কর্তৃক ২০০৯ সালে তালেবান দমন অভিযান।
অপারেশন ওভারলোডUSA + UK + Canada কর্তৃক ৬ জুন ১৯৪৪ সালে ফ্রান্সকে নাৎসী বাহিনী মুক্ত করতে অভিযান।
অপারেশন লোটাসইন্দোনেশিয়া কর্তৃক ১৯৭৫ সালে পূর্ব তিমূরে পরিচালিত অভিযান।
অপারেশন ক্যাকটাসভারত কর্তৃক মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম এর ক্ষমতাচ্যুতি রোধে ১৯৭৮ সালে পরিচালিত অভিযান।
অপারেশন ক্লিনহার্টবাংলাদেশের যৌথ বাহিনী কর্তৃক ১৬ অক্টোবর ২০০২ সালে দেশে সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান।
No comments
Post a Comment