Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলাদেশের পার্ক

 

  • বাংলাদেশের প্রাচীনতম পার্ক : বাহাদুরশাহ পার্ক
  • বাংলাদেশের প্রাচীনতম গার্ডেন : বলধা গার্ডেন
  • এশিয়ার বৃহত্তম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন : বাংলাদেশের সীতাকুণ্ডে অবস্থিত
  • বাংলাদেশের প্রথম ইকোপার্ক : সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে
  • সাফারি পার্ক : জীবজন্তুর অভয়ারণ্য
  • বাংলাদেশের প্রথম সাফারি পার্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, চকোরিয়া, কক্সবাজার আয়তন-৯০০ হেক্টর। এই পার্কটি ১৯ জানুয়ারি ২০০১ সালে উদ্বোধন করা হয়।
  • বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক : বঙ্গবন্ধু সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর। এই পার্কটি ৩১ অক্টোবর ২০১৩ সালে উদ্বোধন করা হয়। এর আয়তন ৩,৬৯০ একর।
  • বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হচ্ছে : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়
  • বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু হয় : কালিয়াকৈর, গাজীপুর
  • বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে :পতেঙ্গা, চট্টগ্রামে

বাহাদুর শাহ পার্ক

বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার সদরঘাটের লক্ষীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে। আঠার শতকের শেষের দিকে এখানে আর্মেনীয়দের একটি বিলিয়ার্ড ক্লাব ছিল। যাকে স্থানীয়রা নাম দিয়েছিল আন্টাঘর। ১৮৫৮ সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার। সেই থেকে এ স্থানের নামকরণ করা হয় 'ভিক্টোরিয়া পার্ক'। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকেরা প্রহসনমূলক বিচারে ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে। জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে রাখা হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। ১৯৫৭ সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে সিপাহী বিদ্রোহের নেতৃত্বদানকারী মুঘল সম্রাট দ্বিতীয় বাহদুর শাহের নাম অনুসারে পার্কের নামকরণ করা হয় 'বাহাদুর শাহ পার্ক'।

বলধা গার্ডেন

বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। ঢাকা জেলার বলধার জমিদার নারেন্দ্র নারায়ণ রায় ১৯০৯ সালে বলধা গার্ডেনের সূচনা করেন।

কালিয়াকৈর হাইটেক পার্ক

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক-এর নাম পরিবর্তন করে রাখা হয় 'বঙ্গবন্ধু হাইটেক সিটি'। ৩৩৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...