Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বুদ্ধদেব বসু

বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪)

বুদ্ধদেব বসু ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। তিনি তাঁর রচনাতে সর্বপ্রথম কাব্যরীতিতে কথ্যরীতির সংমিশ্রণ ঘটিয়েছেন। বুদ্ধদেবের কাব্যে সমাজচেতনা বিশেষভাবে প্রকাশ না পেলেও বাস্তববাদিতা ও নাগরিক চেতনা প্রকাশে সিদ্ধহস্ত ছিলেন বলেই তাঁকে ‘নাগরিক কবি' বলে। ১৯৪২ সালে ফ্যাসীবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনে যোগদান করেন ।

বুদ্ধদেব বসুর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মবুদ্ধদেব বসু ৩০ নভেম্বর, ১৯০৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- মুন্সীগঞ্জের মালখানগর ।
সম্পাদনাঢাকার পুরানা পল্টন থেকে তাঁর ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা ‘ প্রগতি' (১৯২৭-২৯) ও কলকাতা থেকে তাঁর ও প্রেমেন্দ্র মিত্রের যৌথ সম্পাদনায় ত্রৈমাসিক ‘কবিতা' (১৯৩৫) এবং হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক ‘ চতুরঙ্গ’ (১৯৩৪) পত্রিকা সম্পাদনা করেন। (জগন্নাথ হলের ছাত্র থাকা অবস্থায় তিনি ‘ বাসন্তিকা” পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন)।
পরিচিতিরবীন্দ্রনাথের পর বুদ্ধদেব বসুকে ‘ সব্যসাচী ’ লেখক বলা হয় ।
পুরস্কার ও সম্মাননাতিনি ‘তপস্বী ও তরঙ্গিণী' কাব্যনাট্যের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৬৭), ‘স্বাগত বিদায়’ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার (১৯৭৪) পান এবং পদ্মভূষণ (১৯৭০) উপাধি লাভ করেন।
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবআধুনিক বাংলা সাহিত্যে ত্রিশের দশকে ‘ কল্লোল' (১৯২৩) পত্রিকাকে ঘিরে তরুণ লেখকদের সম্মিলনে একটি সাহিত্যবলয় সৃষ্টি হয়। এদের মধ্যে অন্যতম পাঁচজন কবিকে একত্রে পঞ্চপাণ্ডব বলা হয়। এরা হলেন: বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত । পঞ্চপাণ্ডবগণ রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। তাঁরা বাংলা সাহিত্যে প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করেন। এরা সবাই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং ইংরেজি সাহিত্যের ছাত্র। ছাত্র। অপরদিকে, আধুনিকতার নামে স্বেচ্ছাচারিতা ও অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে- এই অভিযোগে ‘শনিবারের চিঠি' পত্রিকাকে কেন্দ্র করে কল্লোল বিরোধী আরেকটি সাহিত্য বলয় সৃষ্টি হয়। এদের নেতৃত্বে ছিলেন- মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, নীরদ চৌধুরী প্রমুখ ।
কাব্যগ্রন্থবুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থসমূহ:

কঙ্কাবতী ’ (১৯৩৭): এ কাব্যের কবিতাগুলির প্রধান বিষয় প্রেম।
মর্মবাণী' (১৯২৫),
‘বন্দীর বন্দনা' (১৯৩০),
দময়ন্তী ’ (১৯৪৩),
‘মরচেপড়া পেরেকের গান' (১৯৬৬),
‘একদিন : চিরদিন' (১৯৭১),
‘স্বাগত বিদায়’ (১৯৭১)।
উপন্যাসতাঁর রচিত উপন্যাস গুলো:

‘একদা তুমি প্রিয়ে' (১৯৩৩): পলাশ ও রেবার প্রেমের সম্পর্কের মধ্যে জটিল সমস্যার সৃষ্টি বিষয়ক কাহিনি এ উপন্যাসের মূল বিষয়। রেবা নতুনভাবে প্রেমের অভিষেক করতে চায় কিন্তু পলাশ বুঝতে পারে তা সম্ভবপর নয়, এরকম কাহিনি নিয়ে এগিয়ে যায় উপন্যাসের গতি ।

তিথিডোর ' (১৯৪৯): বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাব নর- নারীর জীবনযাপনের মনোরম ও মধুর কাহিনি, প্রেম ও যৌবনের বন্দনা এ উপন্যাসের মূল সুর। চরিত্র: স্বাতী, সত্যেন।

সাড়া ’ (১৯৩০),
সানন্দা ’ (১৯৩৩),
লালমেঘ ’ (১৯৩৪),
পরিক্রমা ’ (১৯৩৮),
‘কালো হাওয়া' (১৯৪২),
‘নির্জন স্বাক্ষর’ (১৯৫১),
মৌলিনাথ' (১৯৫২),
‘নীলাঞ্জনের খাতা' (১৯৬০),
‘পাতাল থেকে আলাপ” (১৯৬৭),
‘রাত ভরে বৃষ্টি' (১৯৬৭),
‘গোলাপ কেন কালো’ (১৯৬৮),
‘বিপন্ন বিস্ময়' (১৯৬৯)।
নাটকতাঁর রচিত নাটক গুলো:

‘মায়া-মালঞ্চ’ (১৯৪৪),
‘তপস্বী ও তরঙ্গিণী' (১৯৬৬),
‘কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ' (১৯৬৮)।
অন্যান্য রচনাবলিতাঁর অন্যান্য রচনাবলি:

গল্পগ্রন্থ:

‘অভিনয়, অভিনয় নয়' (১৯৩০),
‘রেখাচিত্র’ (১৯৩১),
‘হাওয়া বদল' (১৯৪৩),
‘হৃদয়ের জাগরণ (১৯৬১),
‘ভালো আমার ভেলা’ (১৯৬৩),
‘প্রেমপত্র' (১৯৭২)।

প্রবন্ধগ্রন্থ:

‘হঠাৎ আলোর ঝলকানি' (১৯৩৫),
কালের পুতুল' (১৯৪৬),
‘সাহিত্যচর্চা' (১৯৫৪),
‘স্বদেশ ও সংস্কৃতি' (১৯৫৭),
‘সঙ্গ, নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ' (১৯৬৩)।

স্মৃতিকথা:

‘‘আমার ছেলেবেলা” (১৯৭৩),
‘আমার যৌবন’ (১৯৭৬)।

ভ্রমণ কাহিনি:

‘‘সব পেয়েছির দেশে' (১৯৪১),
‘‘দেশান্তর’ (১৯৬৬)।

সম্পাদনা: ‘‘আধুনিক বাংলা কবিতা” (১৯৬৩)।
মৃত্যুতিনি ১৮ মার্চ, ১৯৭৪ খ্রিস্টাব্দে মারা যান ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩ ]

  • প্রগতি
  • কবিতা
  • সাহিত্য
  • ক ও খ উভয়ই

২. কোন কবি পঞ্চপান্ডবদের একজন ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪]

  • সমর সেন
  • বুদ্ধদেব বসু
  • মোহিতলাল মজুমদার
  • জসীমউদ্দীন

৩. ‘দ্রৌপদীর শাড়ী’ কাব্যটির রচয়িতা কে ? [এবি ব্যাংক :২০১৩ ]

  • ফররুখ আহমদ
  • গোলাম মোস্তফা
  • বিষ্ণু দে
  • বুদ্ধদেব বসু

৪. 'নির্জন স্বাক্ষর' উপন্যাসটির রচয়িতা কে ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০]

  • বুদ্ধদেব বসু
  • অমিয় চক্রবর্তী
  • জীবনানন্দ দাস
  • সুধীন্দ্রনাথ দত্ত

৫. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত ? [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭ ]

  • ত্রিশ দশকের
  • পঞ্চাশ দশকের
  • ষাট দশকের
  • চল্লিশ দশকের

৬. কোনটি বুদ্ধদেব বসু রচিত কাব্য ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

  • দয়মন্তী
  • দময়ন্তী
  • দন্তীময়
  • ময়দন্তী

৭. প্রতিভার বিচিত্রমুখিতায় রবীন্দ্রনাথই তার তুলনা। এখানে কোন সাহিত্যিকের কথা বলা হয়েছে ? [অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

  • জীবনানন্দ দাশ
  • অমিয় চক্রবর্তী
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • বুদ্ধদেব বসু

৮. বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩ ]

  • মর্মবাণী
  • কঙ্কাবতী
  • বন্দীর বন্দনা
  • দ্রৌপদীর শাড়ি

৯. ‘তপস্বী ও তরঙ্গিনী’ নাটকটির রচয়িতা কে ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

  • শাহাদাৎ হোসেন
  • ইবরাহীম খাঁ
  • বুদ্ধদেব বসু
  • মুনীর চৌধুরী

১০. ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকটি কার রচনা ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

  • অমিয় চক্রবর্তী
  • বুদ্ধদেব বসু
  • বিষ্ণু দে
  • জসীমউদ্দীন

১১. ”তিথিডোর” গ্রন্থের রচয়িতা - [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২]

  • বিহারীলাল চক্রবর্তী
  • বিষ্ণু দে
  • বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  • বুদ্ধদেব বসু

১২. ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:০৫ ]

  • কাব্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ
  • উপন্যাস
  • প্রবন্ধগ্রন্থ

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম ---- [ ৮ম বিজেএস(সহকারী জজ) : ১৩ ]

  • অবধূত
  • সমকাল
  • শতদল
  • বাসন্তিকা

১৪. সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক কে ছিলেন ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার :১৭]

  • সমর সেন
  • প্রতিভা বসু
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • বুদ্ধদেব বসু

১৫. বদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম - [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৪]

  • কবিতা
  • কালি-কলম
  • পরিচয়
  • পূর্বাশা

 

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...