ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)
চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদ ছিলেন ইসলামি স্বাতন্ত্র্যবাদী কবি। তাঁর রচিত কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ বিশেষত মুসলিম জাগরণ এবং আরব-ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে। আরবি-ফারসি শব্দের প্রয়োগ নৈপুণ্য, বিষয়বস্তু ও আঙ্গিকের অভিনবত্বে তাঁর রচিত কবিতা বিশিষ্ট স্থান দখল করে আছে ।
ফররুখ আহমদের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|---|
| জন্ম | ফররুখ আহমদ ১০ জুন, ১৯১৮ সালে মাগুরা জেলার (তৎকালীন যশোর) শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। |
| প্রকৃত নাম | প্রকৃত নাম সৈয়দ ফররুখ আহমদ। দাদী ডাকতেন রমজান নামে । |
| উপাধি | তাঁকে ইসলামি স্বাতন্ত্র্যবাদী কবি, ইসলামি রেনেসাঁর কবি বলা হয় । তাঁর উপাধি: মুসলিম রেনেসাঁর কবি । |
| সম্পাদনা | তিনি ‘মাসিক মোহাম্মদী' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা বেতারের ‘স্টাফ রাইটার' হিসেবে কাজ করেছেন । |
| প্রথম কবিতা | ১৯৩৭ সালে ‘ বুলবুল ' পত্রিকায় তাঁর প্রথম কবিতা ‘ রাত্রি’ এবং ‘মাসিক মোহাম্মদী' পত্রিকায় ‘ পাপজন্ম ' কবিতাটি প্রকাশিত হয় । |
| রাজনৈতিক সিদ্ধান্ত | তিনি ১৯৫২ সালে রাষ্ট্রভাষার প্রশ্নে বাংলার পক্ষে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য, বিবৃতি প্রদান করেন এবং কবিতা রচনা করেন। ১৯৬৭ সালে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত প্রচার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। |
| পুরস্কার ও সম্মাননা | তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০), আদমজী কবিতা: সাহিত্য পুরস্কার (১৯৬৬), ইউনেস্কো পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার(১৯৮০) পান। |
| গ্রন্থসমূহ | তাঁর রচিত গ্রন্থসমূহ: কাব্যগ্রন্থ:‘সাত সাগরের মাঝি' (১৯৪৪): ১৯টি কবিতার সমন্বয়ে এটি কবির প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্য। মুসলিম জাগরণের লক্ষ্যে এ কাব্যের কবিতাগুলি লিখিত। সেজন্য কবি বঙ্গীয় শব্দ ও অনুষঙ্গ ত্যাগ করে গ্রহণ করেছেন আরব্য উপন্যাস, ইরান-আরবের সংস্কৃতি ও পুরাণকথা। বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে কবি বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ গ্রহণ করেছেন। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কাব্যটির মূল সুর। বিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবালকে তিনি কাব্যটি উৎসর্গ করেন। এ কাব্যটি প্রকাশে অর্থায়ন করেন কবি বেনজির আহমেদ। ‘সাত সাগরের মাঝি' ও 'পাঞ্জেরি' এ কাব্যের বিখ্যাত কবিতা। শিশুতোষ :‘পাখির বাসা' (১৯৬৫): এটি শিশুতোষ গ্রন্থ। এর জন্য তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার পান । |
| মৃত্যু | তিনি ১৯ অক্টোবর, ১৯৭৪ সালে ঢাকায় মারা যান। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী ? [ ২৯তম বিসিএস]
- সাত সাগরের মাঝি
- পাখির বাসা
- নৌফেল ও হাতেম
- হাতেম তাই
২. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ? [১৩তম বিসিএস ]
- নূরনামা- আবুদল হাকিম
- সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
- দিলরুবা- আবুল কাদির
- জিঞ্জীর-কাজী নজরুল ইসলাম
৩. ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমদ
- মীর মশাররফ হোসেন
- আহসান হাবীব
৪. ‘সাতসাগরের মাঝি’ কার লেখা প্রথম/প্রধান কাব্যগ্রন্থ ? [ চার ব্যাংকের অফিসার : ০৮]
- সৈয়দ আলী আহসান
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- কোনটিই নয়
৫. ‘সাত সাগরের মাঝি’ কাব্য গ্রন্থটির কবি কে ? [ ২৮তম বিসিএস ]
- ফররুখ আহমেদ
- আহসান হাবিব
- শামসুর রহমান
- হাসান হাফিজুর রহমান
৬. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম- [ ১৭তম বিসিএস]
- তালিম হোসেন
- ফররুখ আহমদ
- গোলাম মোস্তফা
- আবুল হোসেন
৭. বাংলাদেশে ইসলামী রেনসাঁর কবি কাকে বলা হয় ? [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সিনিয়র অফিসার : ১১ ]
- তালিম হোসেন
- ফররুখ আহমদ
- আল মাহমুদ
- কায়কোবাদ
৮. পাঞ্জেরী কবিতাটি কে লিখেছেন ? [ সোনালী ব্যাংক অফিসার : ১৪ ]
- কায়কোবাদ
- কাজী নজরুল ইসলাম
- ইবরাহিম খাঁ
- ফররুখ আহমেদ
৯. সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার কবে পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯২]
- ১৯৮০ সালে
- ১৯৮১ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৮৩ সালে
১০. ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি ? [ ১২তম বিজেএস (সহকারী জজ):১৮ ]
- মুহূর্তের কবিতা
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না
- সন্দ্বীপের চর
- মা যে জননী কান্দে
১১. 'সিরাজুম মুনীরা' কোন ভাষায় রচিত গ্রন্থ ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১]
- বাংলা
- ফারসি
- আরবি
- উর্দু
১২. 'পাঞ্জেরি' শব্দের অর্থ কী ? [ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক: ২১ ]
- সমুদ্র
- অন্ধকার
- আলোকবর্তিকা
- ভাগ্য
১৩. ফররুখ আহমেদের 'নৌফেল ও হাতেম' কোন শ্রেণির নাটক ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২]
- সামাজিক নাটক
- প্রেমমূলক নাটক
- কাব্যধর্মী নাটক
- রূপক নাটক