Home » বাংলা সাহিত্য » স্বর্ণকুমারী দেবী

স্বর্ণকুমারী দেবী

স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)

বাঙালি কবি, কথাসাহিত্যিক, সংগীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক । ঠাকুর বাড়ির শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে তিনি শিক্ষা লাভ করেন

স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মস্বর্ণকুমারী দেবী ২৮ আগস্ট, ১৮৫৫ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
পরিচিতিতিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ।
সম্পাদনাতিনি ‘ভারতী’ (১৮৭৭) পত্রিকা সম্পাদনা (১৮৮৪-৯৪) করেন। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর । কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা তাঁর অমর কীর্তি।
সমিতি গঠনঅনাথ ও বিধবাদের সাহায্যার্থে ঠাকুর বাড়ির অন্যদের নিয়ে ‘সখিসমিতি' (১৮৮৬) গঠন করেন। এ নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ সমিতির অর্থ সংগ্রহের জন্য তিনি ‘মায়ার খেলা' নাটকটি রচনা করেন।
পুরস্কারকলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণপদক’ (১৯২৭) লাভ করেন।
সাহিত্যকর্মস্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মসমূহ:

উপন্যাস:

‘দীপনির্বাণ' (১৮৭৬): এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস, যা জাতীয়তাবাদী চেতনায় লেখা ।
‘মেবার রাজ’ (১৮৭৭),
‘ছিন্ন মুকুল' (১৮৭৯),
‘মালতী’ (১৮৮০),
‘হুগলির ইমাম বাড়ি' (১৮৮৮),
‘বিদ্রোহ’ (১৮৯০),
‘স্নেহলতা’ (১৮৯২),
‘কাহাকে ’ (১৮৯৮),
‘বিচিত্রা” (১৯২০),
‘স্বপ্নবাণী' (১৯২১),
‘মিলনরাত্রি' (১৯২৫)।

নাটক:

‘বসন্ত উৎসব’ (১৮৭৯),
‘বিবাহ উৎসব' (১৯০১),
‘দেবকৌতুক' (১৯০৫),
‘কনে বদল' (১৯০৬),
‘পাকচক্ৰ’ (১৯০৬),
‘রাজকন্যা’ (১৯১১),
‘নিবেদিতা' (১৯১৭),
‘যুগান্ত' (১৯২২),
‘দিব্যকমল' (১৯৩০)।

কাব্য:

‘গাথা’ (১৮৯০),
‘কবিতা ও গান’ (১৮৯৫)।

বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ:

‘পৃথিবী’ (১৮৮২)।
মৃত্যুতিনি ৩ জুলাই, ১৯৩২ সালে মারা যান।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক: ০১/ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১১ ]

  • স্বর্ণকুমারী দেবী
  • সুফিয়া কামাল
  • অনীলা দেবী
  • বর্ণ কুমারী

২. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কী ? [তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক:০৩/সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা সংগঠক:০৫ ]

  • বোন
  • চাচী
  • মেয়ে
  • কোনটি নয়

৩. স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯ / কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক: ০৭ ]

  • মালতী
  • দীপ নির্বাণ
  • মেবার রাজ
  • ছিন্ন মুকুল

৪. স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ: ১২/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার: ১২ ]

  • নাও
  • যুগবাণী
  • ভারতী
  • প্রভাতী

 

No comments
Post a Comment