Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিখ্যাত রম্য রচনা ও রচয়িতা

রম্য রচনা কী?

‘রম্য রচনা' কথাটির অভিধানিক অর্থ, যে রচনা রমণীয় বা সুন্দর। এই অর্থে কবিতা,গল্প,উপন্যাস,প্রবন্ধ,নাটক,কেীতুক—সকল শ্রেষ্ঠ রচনাসমূহকেই রম্য রচনা অভিধায় ভূষিত করা যেতে পারে। কিন্তু রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণির রচনাকে বোঝায়। বলা যেতে পারে, যে রচনায় জীবনের লঘু-চপল বিকাশগুলিকে নিয়ে কেীতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয় সেই রচনাই রম্য রচনা। রম্য রচনা হবে সুন্দর এবং রসোত্তীর্ণ। আরো সহজ ভাষায় বললে, কোন একটি প্রবন্ধকে যখন লেখক নিজের ইচ্ছামত রসকষ দিয়ে হাসি কৌতুকের মাধ্যমে উপস্থাপন করেন, তাকেই রম্য রচনা বলে। যেমনঃ সৈয়দ মুজতবা আলির 'রসগোল্লা'

বিখ্যাত রম্য রচনা

রচয়িতারম্যরচনা
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  1. নববাবু বিলাস
  2. নববিবি বিলাস
  3. কলিকাতা কমলালয়
সৈয়দ মুজতবা আলী
  1. পঞ্চতন্ত্রঃ এটি দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্ৰবন্ধ সংকলন। এ প্রবন্ধের উল্লেখযোগ্য রচনা : বই কেনা, মোপাসাঁ, চেখফ-রবীন্দ্রনাথ, বিদেশে অর্থংঅর্থং, মেশেদিনী ।
  2. চাচা কাহিনী
  3. ময়ূরকণ্ঠী
  4. টুনিমেম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  1. কমলা কান্তের দপ্তর
  2. মুচিরাম গুড়ের জীবনচরিত
  3. লোক রহস্য
আবুল মনসুর আহমেদ
  1. আয়না (১৯৩৫)
  2. ফুড কনফারেন্স (১৯৪৪)
  3. আসমানী পর্দা (১৯৬৪)
  4. গ্যালিভারের সফরনামা
তাজাকলমচেনা মানুষের ইতিকথা
নূরুল মোমেন
  1. বহুরূপী
  2. নরসুন্দর
কাজী দীন মোহাম্মদগোলকচন্দ্রের আত্মকথা
মুহাম্মদ আব্দুল হাইতোষামদ ও রাজনীতির ভাষা
কালীপ্রসন্ন সিংহহুতোম পাচার নক্সা (১৮৬২): তৎকালীন সমাজজীবনের ক্ষত বিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন এ গন্থে। তার বড় অবদান সংস্কৃতবহুল পন্ডিতী ভাষার বিরুদ্ধে কথ্যভাষাকে সাহিত্যে স্থাপন । বাংলা সাহিত্যে তার ব্যবহৃত ভাষা 'হুতোমী বাংলা' নামে পরিচিত।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি ? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা : ০৬ ]

  • নদী ও নারী
  • নেমেসিস
  • যদি এমন হতো
  • ফুড কনফারেন্স

২. নিচের কোনটি ব্যঙ্গ রচনা- [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৪ ]

  • আয়না
  • তেইশ নম্বর তৈলচিত্র
  • শবনম
  • মৃত্যুক্ষুধা

৩. ‘টুনি মেম’ কোন ধরনের রচনা ? [ দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক : ২০ ]

  • কাব্য
  • ভ্রমণ কাহিনী
  • উপন্যাস
  • রম্যরচনা

৪. নিচের কোনটি রম্য রচনা ? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৩]

  • ধীরে বহে নীল
  • পঞ্চতন্ত্র
  • চোখের বালি
  • সাত-সাঁতার

৫. রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত- [ ঢাকা বিশ্ববিদ্যালয় -খ ইউনিট : ২০০৩-০৪]

  • প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
  • গাজী শামসুর রহমান
  • সৈয়দ মুজতবা আলী
  • মুহম্মদ আব্দুল হাই
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...