Home » বাংলা সাহিত্য » কাজী মোতাহার হোসেন

কাজী মোতাহার হোসেন

কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১)

কাজী মোতাহার হোসেন ছিলেন বাংলাদেশের বিখ্যাত পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও পদার্থবিদ। শক্তিশালী লেখনীর মাধ্যমে তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণা যুগিয়েছিলেন। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৭ সালে মওলানা ভাসানীর আয়োজিত ‘কাগমারী সম্মেলন’ এ সভাপতিত্ব করেন ।

কাজী মোতাহার হোসেনের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মকাজী মোতাহার হোসেন ৩০ জুলাই, ১৮৯৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: বর্তমান রাজবাড়ী জেলার পাংশা থানার বাগমারা গ্রাম।
বিশেষত্ব ও সম্পাদনাতিনি ‘মুসলিম সাহিত্য সমাজ' এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং এ সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকার ২য় ও ৩য় সংখ্যার সম্পাদক। সাহিত্য সমাজের নেতৃত্বে পরিচালিত বুদ্ধির মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রতিষ্ঠাতা সদস্যতিনি ‘বাংলা একাডেমি'র প্রতিষ্ঠাতা সদস্য।
দাবাড়ুতিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ দাবাড়ু ।
কাজী নজরুল ইসলাম তাকে যে নামে ডাকতেনকাজী নজরুল ইসলাম তাকে আদর করে ‘মোতিহার' নামে ডাকতেন ।
স্রষ্টাতিনি জনপ্রিয় ‘মাসুদ রানা' সিরিজের স্রষ্টা ।
তাঁর মেয়েবিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সনজীদা খাতুন তাঁর মেয়ে।
পুরস্কার১৯৬০ সালে পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই- ইমতিয়াজ' , ১৯৬৬ সালে 'বাংলা একাডেমি পুরস্কার", ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি, ১৯৭৯ সালে ‘স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
অধ্যাপক১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে 'জাতীয় অধ্যাপক' হিসেবে সম্মানিত করে ।
সাহিত্যকর্মকাজী মোতাহার হোসেন এর সাহিত্যকর্মসমূহ:

প্রবন্ধ:

‘সঞ্চয়ন’ (১৯৩৭): এটি তাঁর প্রথম বিখ্যাত প্রবন্ধ সংকলন।
‘নজরুল কাব্য পরিচিতি' (১৯৫৫),
‘সেই পথ লক্ষ্য করে’ (১৯৫৮),
‘সিম্পোজিয়াম' (১৯৬৫),
“গণিত শাস্ত্রের ইতিহাস” (১৯৭০),
‘আলোকবিজ্ঞান' (১৯৭৪)।
মৃত্যুতিনি ৯ অক্টোবর, ১৯৮১ সালে মারা যান।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ”সঞ্চয়ন” প্রবন্ধটির রচয়িতা কে ? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৬ ]

  • কাজী মোতাহার হোসেন
  • আবুল হুসেন
  • কাজী আবদুল ওদুদ
  • কাজী নজরুল ইসলাম

২. কাজী মোতাহের রচিত “সঞ্চয়ন” প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয় ? [ নৌপরিবহন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৩]

  • ১৯৩৫
  • ১৯৩৬
  • ১৯৩৭
  • ১৯৩৮
No comments
Post a Comment