আহসান হাবীব (১৯১৭-১৯৮৫)
পঞ্চাশের দশকের অন্যতম আধুনিক কবি আহসান হাবীব। তাঁর কবিতার বিষয়বস্তু ছিল বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। তাঁর কবিতায় গ্রামীণ ঐতিহ্যমণ্ডিত সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত মানুষের সংগ্রামী চেতনা ও সমকালীন যুগ-যন্ত্রণা শিল্পসম্মতভাবে পরিস্ফুট হয়েছে। ২২ জুন, ১৯৬৭ সালে সরকার বেতার ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলে সরকারের সে সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে বিবৃতি দেন। ৭ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এক বুদ্ধিজীবী সমাবেশে স্বরচিত কবিতা পাঠ করেন ।
আহসান হাবীবের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|---|
| জন্ম | আহসান হাবীব ২ জানুয়ারি, ১৯১৭ সালে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। কথাসাহিত্যিক মঈনুল আহসান তাঁর সন্তান । |
| সম্পাদনা | তিনি ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান (পরবর্তীতে দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্যপাতার সম্পাদক হিসেবে ২১ বছর দায়িত্ব পালন করেন। সহকারী সম্পাদক: ‘দৈনিক তকবীর' (১৯৩৭), ‘মাসিক বুলবুল' (১৯৩৭-৩৮), ‘মাসিক সওগাত' (১৯৩৯-৪৩: ভারপ্রাপ্ত সম্পাদক)। দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ প্রভৃতি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন। |
| প্রথম প্রবন্ধ | সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তার প্রথম প্রবন্ধ 'ধর্ম' প্রকাশিত হয়। |
| প্রথম কবিতা | ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা 'মায়ের কবর পাড়ে কিশোর' পিরোজপুর সরকারি স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। |
| পুরস্কার ও সম্মাননা | তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৭৮) পান। |
| প্রথম কাব্য | তাঁর প্রথম প্রকাশিত কাব্যের নাম: ‘রাত্রিশেষ' (১৯৪৭): এতে গ্রাম ও নগর উভয়কেন্দ্রিক কবিতা বিদ্যমান। তাঁর কবিতায় ব্যঙ্গের মাধ্যমে বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ ফুটে উঠেছে। |
| কাব্যগ্রন্থ | আহসান হাবীবের প্রকাশিত কাব্যগ্রন্থসমূহের নাম: ‘ ছায়াহরিণ' (১৯৬২): এ কাব্যে ঐতিহ্য আশ্রয়ী কবি বণিক সভ্যতার রুদ্র রূপ দেখিয়েছেন। তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন । ‘সারা দুপুর' (১৯৬৪): এটি আহসান হাবীবের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ‘আশায় বসতি' (১৯৭৪), 'মেঘ বলে চৈত্রে যাবো' (১৯৭৬), ‘দুই হাতে দুই আদিম পাথর' (১৯৮০), ‘প্রেমের কবিতা' (১৯৮১), ‘বিদীর্ণ দর্পণে মুখ' (১৯৮৫)। |
| উপন্যাস | তাঁর উপন্যাস সমূহের নাম : ‘আরণ্য নীলিমা' (১৯৬২): উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তার স্ত্রীর মনোজাগতিক সংকট এ উপন্যাসের উপজীব্য। ‘রানী খালের সাঁকো’ (১৯৬৫), ‘জাফরানী রং পায়রা' । |
| শিশুতোষ | তাঁর শিশুতোষগ্রন্থ সমূহের নাম : ‘ছোটদের পাকিস্তান' (১৯৫৪), ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর' (১৯৭৭), ‘ছুটির দিন দুপুরে' (১৯৭৮)। |
| মৃত্যু | তিনি ১০ জুলাই, ১৯৮৫ সালে মারা যান। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. নিচের কোনটি আহসান হাবীব রচিত উপন্যাস ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩]
- রাত্রি শেষ
- ছায়া হরিণ
- জাফরাণী রং পায়রা
- আশায় বসতি
২. ‘রাত্রি শেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা ? [ সহকারী প্রকৌশলী (গণপূর্ত) : ০৬]
- আহসান হাবীব
- সৈয়দ আলী আহসান
- আল মাহমুদ
- ফররুখ আহমদ
৩. আহসান হাবীবের সর্বশেষ গ্রন্থ- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]
- বিদীর্ণ দর্পণে মুখ
- ঝরা পালকের নীড়
- সবুজ পাতার স্বপ্নভিড়
- কালের কলস
৪. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]
- আহসান হাবীব
- ফররূখ আহমদ
- শামসুর রহমান
- সুকান্ত ভট্টাচার্য
৫. ’রাত্রিশেষ’ কী ধরনের রচনা ? [ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ১৭]
- নাটক
- উপন্যাস
- ছোটগল্প
- কাব্য
৬. কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী ? [ সহকারী প্রকৌশলী (গণপূর্ত) : ০৫]
- প্রকৃতি প্রেম
- গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
- আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
- বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ
৭. ‘প্রেমের কবিতা’ গ্রন্থের লেখক- [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]
- আহসান হাবীব
- ফজলে হুদা
- মহাদেব সাহা
- নির্মলেন্দু গুণ
৮. আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজেই আকৃষ্ট করে ? [ রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন : ০৫]
- ব্যঙ্গাত্মক কবিতা
- কৌতুক মিশ্রিত কবিতা
- সামাজিক কবিতা
- স্নিগ্ধসুরের কবিতা
৯. 'সারা দুপুর' কাব্যটির রচয়িতা কে ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১ ]
- ফররুখ আহমদ
- আহসান হাবীব
- গোলাম মোস্তফা
- সিকান্দার আবু জাফর
১০. ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন- [সহকারী রাজস্ব কর্মকর্তা : ১২ ]
- আহসান হাবীব
- শামসুর রহমান
- মহাদেব সাহা
- খালেদা এদিব চৌধুরী
১১. ‘দু’হাতে দুই আদিম পাথর’ কার কাব্যগ্রন্থ ? [ সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান - সহকারী প্রোগ্রামার : ২১]
- শামসুর রহমান
- আহসান হাবীব
- শহীদ কাদরী
- আল মাহমুদ
১২. আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮]
- আশায় বসতি
- ছায়াহরিণ
- সারাদুপুর
- সবগুলিই
১৩. “আশায় বসতি” কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
- আহসান হাবীব
- লুৎফর রহমান
- জসীমউদ্দিন
- কায়কোবাদ
১৪. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]
- রাত্রিশেষ
- পাখির বাসা
- ছায়াহরিণ
- অরণ্যে নীলিমা
১৫. 'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২]
- শামসুর রাহমান
- আবুল হাসান
- আহসান হাবীব
- রফিক আজাদ
১৬. কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
- মানচিত্র
- বিধ্বস্ত নীলিমা
- সোনালী কাবিন
- রাত্রিশেষ
১৭. 'অমোঘ' শব্দের অর্থ কী ? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]
- সার্থক
- বাসনা
- নশ্বর
- ইচ্ছা
১৮. 'মেঘ বলে চৈত্রে যাবো'- কি জাতীয় রচনা ? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩]
- উপন্যাস
- নাটক
- সম্পাদনা
- কাব্যগ্রন্থ