প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)
- প্যারীচাঁদ মিত্র ২২ জুলাই, ১৮১৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। তিনি ‘প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স' (১৮৫৫) নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং ‘বেঙ্গল টি কোম্পানি' ও ‘ডারাং টি কোম্পানি’ বোর্ডের ডিরেক্টর ছিলেন ।
- তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর । বাংলা ভাষায় তাঁর কৃতিত্বের জন্য পাদ্রি লঙ সাহেব তাঁকে ‘ডিফেন্স অব বেঙ্গল' নামে ডাকতেন। প্যারীচাঁদ মিত্র ছিলেন ইয়ংবেঙ্গলের ভাবগুরু ডিরোজিওর শিষ্য।
- রাধানাধ শিকদার সহযোগে তাঁর সম্পাদিত ও প্রকাশিত পত্রিকা ‘মাসিক’ (১৮৫৪)।
- প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় ।
- তিনি ২৩ নভেম্বর, ১৮৮৩ সালে কলকাতায় মারা যান।
প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাসের নাম কী ?
প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত ‘আলালের ঘরের দুলাল' (১৮৫৭) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে ‘মাসিক' পত্রিকায় লিখতেন। এটি কথ্য ভাষায় লিখিত যা ‘আলালি ভাষা' নামে পরিচিত। এ জন্য তাঁকে ‘বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ' বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন। এ উপন্যাসের বিখ্যাত চরিত্র- মোকাজান মিঞা বা ঠক চাচা । ঠক চাচা চরিত্রটি ধূর্ততা, বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র। অন্যান্য চরিত্র: ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ।
প্যারীচাঁদ মিত্রের অন্যান্য গ্রন্থগুলো কী কী ?
- ‘মদ খাওয়ার কী দায়, জাত থাকার কি উপায়' (১৮৫৯)
- 'রামারঞ্জিকা' (১৮৬০)
- 'গীতাঙ্কুর' (১৮৬১)
- ‘যৎকিঞ্চিৎ' (১৮৬৫)
- ‘অভেদী’ (১৮৭১)
- ডেভিড হেয়ারের জীবনচরিত' (১৮৭৮)
- ‘এতদ্দেশীয় স্ত্রীলোকদের পূর্বাবস্থা’ (১৮৭৮)
- ‘আধ্যাত্মিকা’ (১৮৮০)
- ‘বামাতোষিণী' (১৮৮১)
প্যারীচাঁদ মিত্রের কৃষিবিষয়ক গ্রন্থগুলো কী কী ?
প্যারীচাঁদ মিত্রের কৃষিবিষয়ক গ্রন্থগুলো হল ‘কৃষিপাঠ’ (১৮৬১), ও 'Agriculture in Bengal' (১৮৮১)
চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে রচিত তাঁর প্রবন্ধের নাম কী ?
চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে রচিত তাঁর প্রবন্ধের নাম The Zamindar and Royats. তিনি গরিব চাষিদের রক্ষাকবচ হিসেবে ‘পঞ্চায়েত' ব্যবস্থা প্রবর্তনের দাবি করেন।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. কার ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর' ? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC)-এর সহকারী পরিচালক:০৬]
- রাজা রামমোহন রায়
- মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
- প্যারীচাঁদ মিত্র
- প্রমথ চৌধুরী
২. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ইছামতি) : ১০]
- আলালের ঘরের দুলাল
- সীতারাম
- চঞ্চলা
- কুহেলিকা
৩. ”আলালের ঘরের দুলাল” গ্রন্থটি কার লেখা ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা):১৫]
- প্যারীচাঁদ মিত্র
- নবীনচন্দ্র সেন
- কালী প্রসাদ সিংহ
- মধুসূদন দত্ত
৪. ”আলালের ঘরের দুলাল”- [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক: ০৬]
- প্রথম সার্থক বাংলা উপন্যাস
- প্রথম বাংলা উপন্যাস
- প্রথম চলিত নকশা
- প্রথম আখ্যায়িকা
৫. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে ? [৩০তম বিসিএস ]
- প্যারিচাঁদ মিত্র
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- দামোদর বন্দ্যোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬. আলালের ঘরের দুলাল- [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক:০১]
- বিদ্যাসাগর প্রশংসিত গ্রন্থ
- বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
- কালিপ্রসংন্ন সিংহ প্রশংসিত গ্রন্থ
- রবীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্থ
৭. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে ? [১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]
- সাধু
- চলিত
- ইংরেজি
- সংস্কৃত
৮. প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে ? [ ৪৫তম বিসিএস]
- ১৮৫৮ সালে
- ১৯৭৮ সালে
- ১৮৪৮ সালে
- ১৮৬৮ সালে
৯. বাংলা সাহিত্যের যথার্থ প্রথম উপন্যাস কোনটি ? [পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০ ]
- হুতোম প্যাঁচার নকশা
- ফুলমণি ও করুণার বিবরণ
- আলালের ঘরের দুলাল
- নববাবু বিলাস