⛳ Rule - 1 ▣ বাংলা ভাষায় যে সব বাক্যে ক্রিয়া থাকে না, সে সব বাক্য ইংরেজি করার " সময় am/is/are ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের main verb হিসেবে ব্যবহৃত হয় ।
❐ আমি একজন বালক ➺ I am a boy.
❐ তারা সাহসী ➺ They are brave.
❐ পৃথিবী গোলাকার ➺ The earth is round.
⛳ Rule - 2 ▣ বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ঐ বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে।
❐ আমি কি একজন ছাত্র? ➺ Am I a student?
❐ তারা কি সাহসী? ➺ Are they brave?
❐ পৃথিবী কি গোলাকার? ➺ Is the earth round?
⛳ Rule - 3 ▣ বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়।
❐ ধনীরা সব সময় সুখি নয় । ➺ The rich are not always happy.
❐ আমি মিথ্যাবাদী নই । ➺ I am not a liar.
⛳ Rule - 4 ▣ বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been / has been বসে।
❐ তারা রোববার হতে অনুপস্থিত । ➺ They have been absent since Sunday last.
❐ সে দুই দিন যাবত অসুস্থ। ➺ He has been ill for two days.
❐ দু'ঘণ্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে। ➺ It has been raining heavily for two hours.
❐ Note: Singular Subject-এর পরে ‘has' এবং Plural Subject-এর পরে ‘have’ বসে।
⛳ Rule - 5 ▣ অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ঐ ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।
❐ তারা কি রোববার হতে অনুপস্থিত? ➺ Have they been absent since Sunday last?
❐ সে কি দুই দিন যাবত অসুস্থ? ➺ Has he been ill for two days?
⛳ Rule - 6 ▣ অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঐ ক্রিয়াহীন বাংলা
❐ বাক্যগুলো যদি ‘না বোধক' হয়, তাহলে ইংরেজি করার সময় Have not been/Has not been বসে।
❐ তারা তিন মাস যাবত অসুস্থ নয়। ➺ They have not been ill for three months.
❐ সকাল হতে বৃষ্টি হচ্ছে না । ➺ It has not been raining since morning.
⛳ Rule - 7 ▣ বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে । কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।
❐ সে (একজন) ভালো ছেলে । ➺ He is a good boy.
❐ ঢাকা (একটি) পুরাতন শহর । ➺ Dhaka is an old city.
⛳ Rule - 8 ▣ ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)-এর পূর্বে A/An বসে না। কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য A/An বসে।
❐ সে সুন্দরী বালিকা। ➺ She is a beautifulgirl.
❐ এটা খুব শক্ত কাজ । ➺ It is a very hard work.
❐ এটা খুব শক্ত । ➺ It is very hard.
❐ সে সুন্দরী । ➺ She is beautiful.
⛳ Rule - 9 ▣ ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায় ।
❐ জ্ঞানীরা বেশি কথা বলে না । ➺ The wise do not talk more
❐ অন্ধরা দেখতে পায় না । ➺ The blind can not see.
⛳ Rule - 10 ▣ জাতি বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে ।
❐ The cat. The rose.
❐ The cow. The Bangladesh
❐ Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (A / An / The) বসে না ।
⛳ Rule - 11 ▣ ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে।
❐ I have read a book
❐ The book is interesting
⛳ Rule - 12 ▣ শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে ।
❐ The rich are not always happy.
⛳ Rule - 13 ▣ নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে ।
❐ The Padma,
❐ The Indian Ocean.
⛳ Rule - 14 ▣ ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে ।
❐ The Holy Quran.
❐ The Ittefaq.
⛳ Rule - 15 ▣ সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে।The earth. The moon, The sun. The east
⛳ Rule - 16 ▣ Adjective-Comparative 4 Superlative Degree- এর পূর্বে The বসে।
❐ The better,
❐ The best boy.
⛳ Rule - 17 ▣ বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে।
❐ The Sundarbans,
❐ The USA.
❐ The Tajmahal,
❐ The High Court.
⛳ Rule - 18 ▣ তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে The বসে।
❐ Reza is the first boy in the class, He will come on the 15th February.
⛳ Rule - 19 ▣ কতোগুলো রোগের নামের পূর্বে The বসে।
❐ The cancer.
⛳ Rule - 20 ▣ যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে।
❐ He joined the Bar.
⛳ Rule - 21 ▣ কোন কিছুর বিশেষ কোন অংশকে বুঝাতে Adjective-এর পূর্বে The বসে ।
❐ He likes the part of an egg
⛳ Rule - 22 ▣ Noun-এর পূর্বে All/Both/Half প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং Noun-এর পূর্বে The বসে ।
❐ He spent all the money He ate half the bread.
⛳ Rule - 23 ▣ কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
❐ আমার বই নাই । ➺ I have no book. / I don't have any book.
❐ তার কোন অহংকার নেই । ➺ She has no pride./She does not have any pride.
❐ Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।
⛳ Rule - 24 ▣ নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে' ক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।
❐ তারা বিপদে আছে। ➺ They are in danger.
❐ সে বাড়িতে আছে। ➺ He is in the house.
⛳ Rule - 25 ▣ নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি' কথার ইংরেজি করতে বাক্যের ঐ Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয় ।
❐ তারা বিপদে আছে কি? ➺ Are they in danger?
❐ সে বাড়িতে আছে কি? ➺ Is he in the house?
⛳ Rule - 26 ▣ কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি There is / There are হয়।
❐ মাঠে দু'টি গরু আছে। ➺ There are two cows in the field.
❐ পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। ➺ There is a museum in Panchagarh.
⛳ Rule - 27 ▣ কারো কিছু আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have / Has বসে । এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশ্যই Noun বসে ।
❐ গরুর দুইটি শিং আছে। ➺ The cow has two horns.
❐ আমার একটি কলম আছে। ➺ I have a pen.
⛳ Rule - 28 ▣ কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায় ।
❐ তোমার কি একটি বই আছে? ➺ Have you a book?/Do you have a book?
❐ তার ছাতা আছে কি? ➺ umbrella?/Does he have Has he an an umbrella?
⛳ Rule - 29 ▣ অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।
❐ তোমার পকেটে তিনটি কলম আছে কি? ➺ Are there three pens in your pocket?
❐ এই গ্রামে কোন আইনজীবী আছে কি? ➺ Is there any lawyer in this village?
❐ Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। There is no doctor in our village.
⛳ Rule - 30 ▣ কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ was / were প্রথমে বসে ।
❐ তুমি কি অসুস্থ ছিলে? ➺ Were you ill?
❐ করিম কি স্কুলে ছিল? ➺ Was Karim in the school?
⛳ Rule - 31 ▣ কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি was not / were not বসে ।
❐ সে নিয়মানুবর্তী ছিল না । ➺ He was not punctual.
❐ গরুগুলো মাঠে ছিল না । ➺ The cows were not in the field.
⛳ Rule - 32 ▣ কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল' বুঝালে তার ইংরেজি There was / There were বসে।
❐ বনে একটি বাঘ ছিল। ➺ There was a tiger in the forest.
❐ এই গ্রামে দু'জন অন্ধ ছিল । ➺ There were two blind men in this village.
⛳ Rule - 33 ▣ কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার জন্য বাক্যের মধ্যস্থ was / were আগে বসে ।
❐ এই পুকুরে মাছ ছিলো কি? ➺ Was there any fish in this pond?
❐ এখানে কি একটি দোকান ছিলো? ➺ Was there a shop here?
⛳ Rule - 34 ▣ কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি There was not / There were not বসে ।
❐ এই শহরে ভিক্ষুক ছিল না । ➺ There was no beggar in this town.
❐ স্কুলে একজন শিক্ষকও ছিল না। ➺ There was not a single teacher in the school.
⛳ Rule - 35 ▣ ‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পরে ‘নাই’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য subject-এর পরে am not / is not / are not বসে এবং verb-এর সাথে ing যুক্ত হয়।
❐ ছেলেটি উঠানে দাঁড়িয়ে নাই । ➺ The boy is not standing in the yard.
❐ ইঁদুরটি গর্তে লুকিয়ে নাই । ➺ The rat is not hiding in the hole.
⛳ Rule - 36 ▣ ‘Is’ এর অতীতরূপ হল ‘Was’ এবং ‘Are' এর অতীতরূপ হল ‘Were’ আর Have ও Has এর অতীতরূপ হল Had. কারো কিছু ছিলো বুঝালে ‘ছিলো' ক্রিয়ার ইংরেজি Had বসে ।
❐ ইংরেজিতে তার ভাল জ্ঞান ছিলো । ➺ He had good knowledge in English.
❐ আমার একটি বই ছিলো । ➺ I had a book.
⛳ Rule - 37 ▣
❐ কারো কিছু ছিলো কি বুঝালে ‘ছিলো কি’ কথার ইংরেজি করতে বাক্যের মাঝখানের Had আগে আনতে হবে ।
❐ মহিলাটির কোন অহংকার ছিলো কি? ➺ Did the woman have any pride
❐ ঢাকায় তার কোন বাড়ি ছিলো কি? ➺ Had he a/any house in Dhaka?
⛳ Rule - 38 ▣ কারো কিছু ছিলো না বুঝালে ‘ছিলো না’ কথার ইংরেজি করতে Had not / Had no বসে।
❐ তার কোন বন্ধু ছিলো না । ➺ He had not a single friend. / He had no friend.
❐ তাদের একটিও সন্তান ছিলো না। ➺ They had not a single child. / They had no child.
⛳ Rule - 39 ▣ কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল বুঝালে 'ছিল' কথার ইংরেজি was / were বসে।
❐ কাজটি তোমার জন্য কঠিন ছিল। ➺ The work was tough for you.
❐ আমি সেখানে উপস্থিত ছিলাম । ➺ I was present there.
⛳ Rule - 40 ▣ অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have been / Has been বসে ।
❐ আমি গত রোববার হতে এখানে আছি। ➺ I have been here since Sunday last.
❐ স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। ➺ Sneha has been in the school for two hours.
⛳ Rule - 41 ▣ অতীত সময় হতে কেউ কোথাও আছে কিনা প্রশ্ন করলে ‘কি আছে' ক্রিয়ার ইংরেজি করতে হলে have/has বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয় ।
❐ তুমি কি এক মাস যাবত ঢাকায় আছো? ➺ Have you been in Dhaka for one month?
⛳ Rule - 42 ▣ অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি Have not been / Has not been বসে ।
❐ সে তিন দিন যাবত ঘরে নাই । ➺ He has not been in the house for three days.
❐ ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই ৷ ➺ The students have not been in the college since 5 p.m.
❐ অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি Have not been / Has not been বসে ।
❐ ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই ৷ ➺ The students have not been in the college since 5 p.m.
❐ সে তিন দিন যাবত ঘরে নাই । ➺ He has not been in the house for three days.
⛳ Rule - 43 ▣ ‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে’ কথা থাকলে ইংরেজি করার সময় Subject-এর পরে am/is/are বসে এবং verb-এর পরে ing যুক্ত হয়।
❐ রাস্তায় বালকটি দাঁড়িয়ে আছে। ➺ The boy is standing on the road.
❐ গাছের ডালে পাখি বসে আছে। ➺ A bird is sitting on the branch of the tree.
⛳ Rule - 44 ▣ প্রশ্নবোধক বাক্যে ‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে' কথা থাকলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ am/is/are আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে ।
❐ তারা কি চেয়ারে বসে আছে? ➺ Are they sitting on the chair?
❐ সে কি ঘরে লুকিয়ে আছে? ➺ Is he hiding in the room?
⛳ Rule - 45 ▣ ‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল’ বা ‘ছিলাম’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য was / were সহ verb-এর সঙ্গে ing যোগ হয়।
❐ আমি সেখানে গিয়েছিলাম। ➺ I was going there.
❐ মহিলাটি তার ব্যাগ খোঁজ করতেছিল। ➺ The woman was looking for her bag.
⛳ Rule - 46 ▣ ‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল কি' থাকলে তার ইংরেজি করার জন্য বাক্য মধ্যস্থ was / were আগে বসে এবং verb-এর সাথে ing যোগ হয় ।
❐ সে কি রাস্তায় দাঁড়িয়ে ছিল? ➺ Was he standing in the road?
❐ তার কি জঙ্গলে (লুকিয়ে) ছিল? ➺ Were they hiding in the jungle?
⛳ Rule - 47 ▣ ‘ইয়ে’ (ইয়া) বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল না' থাকলে তার ইংরেজি was not / were not বসে।
❐ তারা ঘরে শুয়ে ছিল না। ➺ They were not lying in the house.
❐ আমি মাঠে খেলা করছিলাম না। ➺ I was not playing in the field.
⛳ Rule - 48 ▣
❐ সে আমেরিকায় দুই মাস ছিল । ➺ He had been in America for two months.
❐ অতীতে কেহ কোথাও কিছু সময় ছিল বুঝালে তার ইংরেজি had been বসে।
❐ আমি মাত্র তিন ঘণ্টা অফিসে ছিলাম । ➺ I had been in the office for three hours only.
⛳ Rule - 49 ▣ বাংলা বাক্যের ক্রিয়ার পর 'কথা ছিল' তার ইংরেজি করতে হলে supposed to অর্থাৎ (supposed to + verb) বসে।
❐ তাদের আজ খেলার কথা ছিল। ➺ They were supposed to play today.
❐ আমার চট্টগ্রাম যাবার কথা ছিল । ➺ I was supposed to go to Chittagong.
❐ Note: To-এর পর verb-এর present form হয়।
⛳ Rule - 50 ▣ বাংলা বাক্যে কাজের সম্ভাবনা বুঝাতে ইংরেজি could অর্থাৎ (could + verb simple) বসে।
❐ তুমি বইটি কিনতে পারতে। ➺ You could buy the book.
❐ তুমি দিনে আসতে পারতে । ➺ You could come at day.
⛳ Rule - 51 ▣ ‘এ’ বা ‘আয়’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে Do / Does বসে ।
❐ কুকুরটি কি তোমার বাড়ি পাহারা দেয়? ➺ Does the dog guard your house?
❐ লোকটি কি নিয়মিত অফিসে যায়? ➺ Does the man go to office regularly?
⛳ Rule - 52 ▣ ‘ই’, ‘অ’ বা ‘ও’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘না’ কথা থাকলে তার ইংরেজি do not বসে।
❐ আমি সেখানে যাই না । ➺ I do not go there.
❐ আমি মিথ্যা বলি না । ➺ I don not tell a lie.
⛳ Rule - 53 ▣ ‘এ’ বা ‘আয়’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘না’ কথা থাকলে তার ইংরেজি করার সময় do not / does not বসে ।
❐ তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না । ➺ They do not obey the rules of health.
❐ সে এখানে আসে না। ➺ He does not come here.
❐ Note: কর্তা একবচন হলে does not এবং বহুবচন হলে do not ব্যবহার করতে হয়। Does not-এর পর verb-এর s/es সংঙ্গে যুক্ত হবে না।
⛳ Rule - 54 ▣ বাক্যে ‘হয়’ বা ‘যায়’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য am/is/are এবং verb-এর past participle form হয়।
❐ পানি নানা কাজে ব্যবহার করা হয়। ➺ Water is used in various works.
❐ সুন্দরবনে বাঘ দেখা যায়। ➺ Tigers are seen in the Sundarbans.
⛳ Rule - 55 ▣ ক্রিয়ার পর ‘হয় কি' থাকলে ইংরেজি করার সময় am/is/are প্রথমে বসে এবং verb-এর past participle form হয়।
❐ তোমাদের ক্লাসে কি ইংরেজি পড়ানো হয়? ➺ Is English taught in your class?
❐ এই কামরাটি প্রত্যহ ধোয়া হয় কি? ➺ Is this room washed everyday?
⛳ Rule - 56 ▣ বাংলা বাক্যে বিশেষণ (adjective - noun-এর দোষ, গুণ, অবস্থা ) এর পর ‘হয়’ কথা থাকলে ‘হয়’ ক্রিয়ার ইংরেজি করার জন্য get/grow become বসে ।
❐ বৃদ্ধরা কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। ➺ Old men grow tired by hard work.
❐ বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয় । ➺ The sky becomes clear after the rainfall.
⛳ Rule - 57 ▣ ‘যদি’ বা ‘যখন’ কথার পর ‘হওয়া’ (হও, হই, হয়) ক্রিয়ার ইংরেজি am/is/are বসে ।
❐ তুমি যদি অলস হও তবে ব্যর্থ হবে। ➺ If you are lazy, you will fail.
❐ তুমি যদি ভিক্ষুক হও, সবাই তোমাকে ঘৃণা করবে। ➺ If you are a beggar, everybody will hate you.
⛳ Rule - 58 ▣ আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্যে ‘হওয়া' ক্রিয়ার ইংরেজি be ব্যবহার করা হয় ।
❐ নিষ্ঠুর হইওনা । ➺ Don't be cruel.
❐ দয়া করে শান্ত হও । ➺ Please be quiet.
⛳ Rule - 59 ▣ দেখার সাহায্যে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘দেখাচ্ছে’ কথার ইংরেজি look হবে।
❐ তোমাকে মোটা দেখাচ্ছে। ➺ You look fatty.
❐ তাকে বিষণ্ন দেখাচ্ছে। ➺ He looks gloomy.
⛳ Rule - 60 ▣ অনুমানের সাহায্যে ‘মনে হওয়া” বুঝালে seem হবে ।
❐ তাকে ক্লান্ত বলে মনে হচ্ছে। ➺ He seems to be tired.
❐ তাকে চালাক মনে হচ্ছে। ➺ He seems clever.
⛳ Rule - 61 ▣ Sentence-এর প্রথমে IF, Had, Oh that ইত্যাদি ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়।
❐ If I were a bird ! Oh that, I could die !
❐ Had I two wings!
⛳ Rule - 62 ▣ কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তার ইংরেজি করার জন্য Have been/Has been বসে এবং verb ing যোগ হয় ।
❐ সকাল হইতে প্রবল বৃষ্টি হচ্ছে। ➺ It has been raining heavily since morning.
❐ আমি তিন বছর যাবত এই স্কুলে পড়ছি। ➺ I have been reading in this school for three years.
⛳ Rule - 63 ▣ যে ঘটনাটি অতীতকালে কিছু সময় ধরে ঘটেছিল প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে ‘ইতেছিল' বা 'ইতেছিলাম' বা ‘ইতেছিলেন' যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য was / were হয় এবং verb-এর শেষে ing যোগ হয় ।
❐ সুমা স্কুলে যাচ্ছিল। ➺ Suma was going to school.
⛳ Rule - 64 ▣ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে এ-ছে (ইয়াছি, ইয়াছি) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle রূপ বসবে।
❐ আমি একটি বই কিনেছি। ➺ I have bought a book.
❐ তোমার বাবা এটা করেছে। ➺ Your father has done this.
⛳ Rule - 65 ▣ অতীতকাল বুঝালে এ-ছিল (ইয়েছিল, ইয়াছিলাম) যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে।
❐ সে গত বছর বইটি কিনেছিল । ➺ He bought the book last year.
❐ আমি তাকে রাতে দেখেছিলাম । ➺ I saw him at night.
⛳ Rule - 66 ▣ বর্তমান কালে প্রশ্নবোধক বাক্যে এ-ছে (ইয়াছে), এ-ছি (ইয়াছি) যুক্ত ইংরেজি ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle বসে।
❐ তুমি কি অংকটি করেছ? ➺ Have you done the sum?
❐ সে কি কাজটি শেষ করেছে? ➺ Has he completed the work?
⛳ Rule - 67 ▣ অতীতকালে প্রশ্নবোধক বাক্যে ইয়াছিল, ইয়াছিলাম যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময় did বসে ।
❐ তুমি কি গতকাল এসেছিলে? ➺ Did you come yesterday?
❐ সে কি গতমাসে কাজটি শেষ করেছিল? ➺ Did he complete the work last month?
⛳ Rule - 68 ▣ বর্তমানকাল বুঝালে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) কথার ইংরেজি করার জন্য have not/has not এবং verb-এর past participle হয়।
❐ আমি তোমাকে আজ দেখিনি । ➺ I have not seen you today.
❐ সে আমাকে কলমটা দেয় নি । ➺ He has not given me the pen.
⛳ Rule - 69 ▣ অতীতকাল বুঝালে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) কথার ইংরেজি করার জন্য did not বসে।
❐ আমি তোমাকে গতকাল দেখিনি । ⇢ I did not see you.
❐ রহমান মাঠে যায়নি। ➺ Rahman did not go to the field.
⛳ Rule - 70 ▣ বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে এ-ছিল (ইয়াছিল), ‘ল' (ইল) ‘ত’ (ইত) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে।
❐ সে আমাকে খুব ভালোবাসতো। ➺ She loved me very much.
❐ সে দিনের বেলায় এসেছিলো। ➺ He came during the day.
⛳ Rule - 71 ▣ ‘এ-ছিল’ (ইয়াছিল) ‘ল’ (ইল) ‘ত’ (ইত) ‘তে' (ইতে) যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ প্রশ্ন থাকলে তার ইংরেজি করার সময় প্রথমে Did বসে।
❐ তুমি কি গল্পটি জানতে ? ➺ Did you know the story?
❐ রহিম কি সেখানে গিয়েছিল? ➺ Did Rahim go there?
⛳ Rule - 72 ▣ বাংলা বাক্যে যে ক্রিয়ার সঙ্গে ‘নি’ (নাই) ‘তা-না’ (ইত না) ‘ল-না' (এল না) যুক্ত থাকলে তার ইংরেজি din not হয় ।
❐ বালকটি নিয়মিত স্কুলে যেত না। ➺ They boy did not go to school regularly.
❐ আমরা শব্দটি শুনিনি। ➺ We did not hear the sound.
⛳ Rule - 73 ▣ ব/বে যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall/will ব্যবহার করতে হয়।
❐ তুমি খেলবে । ➺ You will play.
❐ আমি পড়ব । ➺ I shall read.
⛳ Rule - 74 ▣ ব/বে যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ প্রশ্ন থাকলে ইংরেজি করার জন্য shall/will প্রথমে বসবে।
❐ তুমি কি ঢাকা যাবে? ➺ Will you go to Dhaka?
❐ সে কি সাঁতার কাটবে? ➺ Will he swim?
⛳ Rule - 75 ▣ ব/বে যুক্ত ক্রিয়ার সঙ্গে 'না' কথা থাকলে তার ইংরেজি করার সময় shall not / will not বসবে ।
❐ সে আজ খেলবে না । ➺ He will not play today.
❐ আমি আজ স্কুলে যাব না । ➺ I shall not go to school today.
⛳ Rule - 76 ▣ ব/বে যুক্ত ক্রিয়ার অর্থ ‘জোড়ালো’ হলে shall/will-এর বদলে must বসবে।
❐ তুমি অবশ্যই আসবে । ➺ You must come.
❐ আমি যাবই । ➺ I must go.
⛳ Rule - 77 ▣ বাংলায় ক্রিয়ার শেষে ‘অ’, ‘ও’ বা ‘ই’ ধ্বনি থাকলে তার ইংরেজি করার জন্য শুধু verb বসে ।
❐ আমরা রাতে বিশ্রাম লই । ➺ We take rest at night.
❐ সে উপন্যাস পড়ে । ➺ He reads novel.
⛳ Rule - 78 ▣ কর্তা বহুবচন হলে এবং মূল ক্রিয়ার শেষে ‘এ’ বা ‘আয়’ ধ্বনি থাকলে
❐ ঐ ক্রিয়ার ইংরেজি করার জন্য শুধু simple verb ব্যবহার করা হয় ।
❐ এই ঘরে দুইজন লোক বাস করে । ➺ Two men live in this room.
❁পাখিরা আকাশে উড়ে । ➺ Birds fly in the sky.
⛳ Rule - 79 ▣ কর্তা একবচন হলে এবং ক্রিয়ার শেষে ‘এ’ বা ‘আয়’ ধ্বনি থাকলে ঐ ক্রিয়ার ইংরেজি করার জন্য s/es যুক্ত verb ব্যবহার করতে হয়।
❐ মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে । ➺ Everybody hates a liar.
❐ লোকটি শীতে কষ্ট পায় । ➺ The man suffers from cold.
⛳ Rule - 80 ▣ ‘ই’, ‘অ’ বা ‘ও’ ধ্বনি যুক্ত ক্রিয়ার সঙ্গে ‘কি’ কথা থাকলে এর ইংরেজি করার সময় প্রথমে Do বসে।
❐ তুমি কি আমায় ভালোবাস? ➺ Do you love me?
❐ তেমারা কি ইংরেজি শিখতে চাও? ➺ Do you want to learn English ?
⛳ Rule - 81 ▣ অনুভূতির মাধ্যমে ‘মনে হচ্ছে' বুঝালে feel হবে।
❐ ঘরটি গরম মনে হচ্ছে। ➺ The room feels warm.
❐ বিছানাটা আরামদায়ক মনে হচ্ছে। ➺ The bed feels comfortable.
⛳ Rule - 82 ▣ কোন একটি বক্তব্যের পূর্বে বা পরে ‘মনে হয়' কথার ইংরেজি ও think বসতে পারে।
❐ আজ বৃষ্টি হবে বলে মনে হয়। ➺ I think it will rain today
❐ মনে হয় লোকটি বেঁচে নেই । ➺ I think the man is not alive.
⛳ Rule - 83 ▣ ক্রিয়ার পর হয়েছে (হইয়াছে) বা এ-ছে কথা থাকলে তার ইংরেজি করার জন্য have been / has been বসে এবং verb-এর past participle হয়।
❐ চিঠিটি পোস্ট করা হয়েছে। ➺ The letter has been posted.
❐ দরখাস্তটি জমা দেওয়া হয়েছে। ➺ The application has been submitted.
⛳ Rule - 84 ▣ অতীতকাল বুঝালে ক্রিয়ার পর হয়েছে (হইয়াছে) কথার ইংরেজি was/were বসে এবং verb-এর past participle হয়।
❐ বইগুলো অনেকদিন আগে কেনা হয়েছে। ➺ The books were bought a long time ago.
❐ বাড়িটি জানুয়ারি মাসে নির্মাণ করা হয়েছে। ➺ This house was built in January.
⛳ Rule - 85 ▣ বর্তমানকাল বুঝালে ক্রিয়ার ‘হয়েছে কি’ কথার ইংরেজি করার সময় have/has বাক্যের প্রথমে বসে এবং verb-এর past participle হয়।
❐ কামরাটি পরিষ্কার করা হয়েছে কি? ➺ Has the room been cleaned?
❐ চিঠিগুলো পোস্ট অফিসে পাঠানো হয়েছে কি? ➺ Have the letters been sent to the post office?
⛳ Rule - 86 ▣ অতীতকালে ক্রিয়ার পর ‘হয়েছে কি’ কথার ইংরেজি করার সময় was/were বাক্যের প্রথমে বসে এবং verb-এর past participle হয়।
❐ গতকাল বইগুলো কেনা হয়েছে কি? ➺ Were the books bought yesterday?
❐ গতকাল চোরটিকে ধরা হয়েছে কি? ➺ Was the thief caught yesterday?
⛳ Rule - 87 ▣ বর্তমানকালে ক্রিয়ার পর ‘হয়নি' (হয় নাই) কথার ইংরেজি করার সময় has not been / have not been বসে এবং verb-এর past participle হয়।
❐ তাকে বইটা দেয়া হয় নাই । ➺ He has not been given the book.
❐ তাকে খবরটি দেয়া হয় নাই । ➺ He has not been given the news
⛳ Rule - 88 ▣ অতীতকালে ‘হয়নি’ (হয় নাই) বুঝালে was not been / were not been বসে এবং verb-এর past participle হয়।
❐ কাজগুলো গতকাল শেষ হয় নাই ৷ ➺ The works were not been completed yesterday.
❐ গরুটা গতকাল বিক্রি হয় নাই । ➺ The cow was not been sold yesterday.
⛳ Rule - 89 ▣ বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হয়েছে’ কথার ইংরেজি have/has এবং সঙ্গে got / grown / become বসে ।
❐ লোকটি পাগল হয়েছে। ➺ The man has become mad.
❐ সে আরও সুন্দরী হয়েছে। ➺ She has become more beautiful.
⛳ Rule - 90 ▣ কোন একটি অবস্থা অতীতকাল হতে বর্তমানকাল পর্যন্ত বিস্তৃত বুঝালে ‘হয়েছে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি had been/have been হয়।
❐ গত রোববার হতে আকাশ মেঘলা হয়েছে। ➺ The sky has been cloudy since Sunday last.
❐ সে অনেকদিন যাবত অসুস্থ হয়েছে। ➺ He has been ill for a long time.
⛳ Rule - 91 ▣ বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
❐ বালটিকে ঢাকা পাঠানো হল । ➺ The boy was sent to Dhaka.
❐ করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। ➺ Karim was given a prize.
⛳ Rule - 92 ▣ ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি' থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়
❐ তোমাকে ডাকা হয়েছিল কি? ➺ Were you called in?
❐ এই বনে বাঘ দেখা যেত কি? ➺ Were tigers seen in this jungle?
⛳ Rule - 93 ▣ ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না' থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয় ।
❐ বইটি পাওয়া যায় নি ➺ The book was not found.
❐ লোকগুলোকে সাহায্য করা হত না ➺ The people were not helped.
⛳ Rule - 94 ▣ বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became grew/got ইংরেজি বসে।
❐ বালকটি অন্ধ হল । ➺ The boy became blind.
❐ সে রাগান্বিত হল । ➺ He got angry.
⛳ Rule - 95 ▣ বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে' থাকলে তার ইংরেজি am being/is being/are being verb-4 past participle হয়।
❐ তাকে মাঠে দেখা যাচ্ছে । ➺ He is being seen in the field.
❐ ঘরটি মেরামত করা হচ্ছে। ➺ The house is being repaired.
⛳ Rule - 96 ▣ ‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া' ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle .
❐ কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল । ➺ You are directed to join in your duty.
❐ মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। ➺ You are forbidden to tell a lie.
⛳ Rule - 97 ▣ বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting / growing বসে।
❐ গাছটি লম্বা হচ্ছে। ➺ The tree is growing tall.
❐ সে অসুস্থ হচ্ছে। ➺ He is getting sick.
⛳ Rule - 98 ▣ বাংলা বাক্যে ক্রিয়ার পর ‘হচ্ছিল' থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being হয়।
❐ লোকটিকে উপহাস করা হচ্ছিল। ➺ The man was laughed at.
❐ সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। ➺ Sunjida was being sent to the post office.
⛳ Rule - 99 ▣ বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was / were বসে এবং তার সঙ্গে getting / grow ing হয়।
❐ জায়গাটা আরো গরম হচ্ছিল। ➺ The place was growing hot.
❐ গরিবরা আরও গরিব হচ্ছি। ➺ The poor were getting poorer.
⛳ Rule - 100 ▣ ক্রিয়ার পর ‘হব/হবে' থাকলে তার ইংরেজি করার জন্য shall be/ will be বসে এবং verb-এর past participle হয়।
❐ বালকটিকে শাস্তি দেওয়া হবে । ➺ The boy will be punished.
❐ তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে । ➺ You will be given a good lesson.
⛳ Rule - 101 ▣ কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে' বুঝালে তার ইংরেজি shall be/will be হয় ।
❐ আমি শিক্ষক হব । ➺ I shall be a teacher.
❐ রহিম ডাক্তার হবে । ➺ Rahim will be a doctor.
⛳ Rule - 102 ▣ কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।
❐ স্কুল প্রাঙ্গণে জনসভা হবে । ➺ There will be a public meeting in the school yard
❐ এ বছর বন্যা হবে না । ➺ There will be no flood in this year.
⛳ Rule - 103 ▣ কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে' ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে ।
❐ যদি তুমি নড়, তবে মারা যাবে। ➺ If you move, you will die.
⛳ Rule - 104 ▣ কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে' ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/ will be বসে ।
❐ তুমি আসলে আমি খুশি হব । ➺ I shall be glad if you come.
❐ ফরিদাকে বিয়ে করলে তুমি সুখীহবে। ➺ You will be happy if you marry Farida.
⛳ Rule - 105 ▣ ক্রিয়ার সঙ্গে ‘তে হয়' যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।
❐ আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয় । ➺ I have to buy a medicine everyday.
❐ জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) ➺ Does the fisherman have to catch fish?
⛳ Rule - 106 ▣ ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল' যুক্ত থাকলে তার ইংরেজি had to
❐ বসে।
❐ আমাকে ঢাকা যেতে হয়েছিল। ➺ I had to go to Dhaka.
❐ তাকে পদত্যাগ করতে হয়েছিল। ➺ He had to resign his post.
⛳ Rule - 107 ▣ কর্তা না থাকলে ‘তে হয়েছিল' যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।
❐ স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। ➺ Many lives had to be sacrificed during the war of independence.
❐ একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল ➺ A new house had to be bought.
❐ প্রশ্নবোধক: Had a new house to be bought?
❐ না-বোধক: A new house had not to be bought.
⛳ Rule - 108 ▣ ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে' (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।
❐ তোমরা গল্পটা শুনে থাকবে। ➺ You will have heard the story.
❐ তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। ➺ You must have seen the man.
⛳ Rule - 109 ▣ Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can't, don't mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।
❐আমি বইটি পড়া শেষ করেছি। ➺ I have finished reading the book.
❐ আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। ➺ I enjoy swimming at noon.
⛳ Rule - 110 ▣ বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।