💡 একই অর্থে ব্যবহৃত ভিন্ন ভিন্ন বাগধারা (সহজে মনে রাখুন সমজাতীয় বাগধারা):
❐ অত্যন্ত অলস
➺ গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল, আঠারো মাসে বছর, অজগর বৃত্তি, কুম্ভকর্ণের নিদ্রা, কুঁড়ের বাদশা, দাঁতে কুটো-কাটা, গয়ংগচ্ছ, হাড়ে দূর্বা গজানো, গদাই লস্করি চাল।
❐ অপদার্থ
➺ অকালকুষ্মাণ্ড, উনপাঁজরে, ঘণ্টাগরুড়, গোবর গণেশ, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর, বুদ্ধির ঢেঁকি, ঢেঁকি অবতার, কুমড়ো কাঁটা, বট ঠাকুর, ঠুঁটো জগন্নাথ।
❐ অত্যন্ত কৃপণ
➺ কঞ্জুসের ডাণ্ডাখোর, কিপটের জাসু, হাত ভাড়ি, হাতে জল না লাগা।
❐ অপব্যয়/অপচয়/ অপব্যবহার
➺ ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘি ঢালা, হরিলুট, নয়-ছয়, ছ কড়া ন কড়া, মশা মারতে কামান দাগা, অন্য ধ্বংস করা, উড়ন পোকা, দুধে-ঘিয়ের শ্রাদ্ধ করা।
❐ অলীক কল্পনা/ অসম্ভব /মিথ্যা স্বপ্ন
➺ শূন্যে সৌধ নির্মাণ, দিবাস্বপ্ন, আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব, কুমিরের সান্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি, পশ্চিম দিকে সূর্য ওঠা।
❐ অকর্মণ্য
➺ অপোগণ্ড, কুমড়ো কাটা বটঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ, ধর্মের ষাঁড়
❐ অকাজে সময় নষ্ট করা
➺ ভেরেন্ডা ভাজা, ঘোড়ার ঘাস কাটা, ভূতের ব্যাগার
❐ অবজ্ঞা করা
➺ নাক উচানো, নাক সিঁটকানো
❐ অলস
➺ গোঁফ খেজুরে, অজগর বৃত্তি, ঢিমে তেতালা, চিনির পুতুল, কাঠের পুতুল, ননীর পুতুল, মেনিমুখো, গদাই লস্করি চাল
❐ অসম্ভব বস্তু/ঘটনা
➺ কাঁঠালের আমস্বত্ব, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি
❐ অসাবধান
➺ কাছা আলগা, কাছাঢিলা
❐ অহংকার বা গর্ব
➺ পায়াভারী, সাপের পাঁচ পা দেখা, নথ নাড়া
❐ আসন্ন বিপদ
➺ বিপদ মাথার ওপর, শিরে সংক্রান্তি
❐ উভয় সংকট
➺ জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুঁচো গেলা, শাঁখের করাত, দুই নৌকায় পা।
❐ একই দলভুক্ত
➺ ঝাঁকের কৈ, এক ক্ষুরে মাথা মুড়ানো
❐ একমাত্র অবলম্বন
➺ সবে ধন নীলমণি, অন্ধের যষ্ঠি, কানু ছাড়া গীত নাই, হাতের পাঁচ, অন্ধের নড়ি
❐ একেবারে মূর্খ
➺ গোবর গণেশ, গোমূর্খ, নিরেট মাথা, আঘারাম, ভবচন্দ্র, হস্তী মূর্খ, অঘাচন্ডি।
❐ ক্ষণস্থায়ী/ অস্থায়ী
➺ তাসের ঘর, বালির বাঁধ, পদ্ম পাতার জল, শরতের শিশির, ভাল্লুকের জ্বর, জলের দাগ, জলের আলপনা।
❐ ক্ষমতাবান/ প্রভাবশালী
➺ রাঘব বোয়াল, রুই-কাতলা
❐ ক্ষীণজীবী/দুর্বল
➺ উনপাঁজুরে, তাল পাতার সেপাই, আটাশে ছেলে, ছা পোষা
❐ ঘনিষ্ঠ/অন্তরঙ্গ বন্ধুত্ব
➺ দহরম মহরম, হরিহর আত্মা
❐ চমৎকার মিল
➺ সোনায় সোহাগা, মাণিকজোড়, রাজ যোটক, মণিকাঞ্চনযোগ
❐ তোষামুদ বা চাটুকারি
➺ ঢাকের কাঁঠি, মোসাহেব, খয়ের খাঁ, তেল মাখানো, ধামাধরা, আমড়াগাছি করা, তেল মাখা, টুপি পরানো, জল উচু জল নিচু।
❐ দীর্ঘসূত্রিতা
➺ আঠারো মাসে বছর, হচ্ছে হবে, গড়িমসি
❐ দুঃসহ বা তীব্র জ্বালা
➺ কুল কাঠের আগুন, তুষের আগুন
❐ দুই দিকেই বিপদ
➺ উভয় সঙ্কট, জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত
❐ দুর্লভ বা দুঃসাধ্য বস্তু
➺ অমাবস্যার চাঁদ, আকাশের চাঁদ, ডুমুরের ফুল, আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ/দুধ
❐ দৃঢ় সংকল্প
➺ এককথার মানুষ, কোমর বাঁধা
❐ নষ্ট হওয়া
➺ গোল্লায় যাওয়া, চুলোয় যাওয়া
❐ নির্বোধ / মূর্খ
➺ অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।
❐ নির্লজ্জ
➺ কানকাটা, চশমখোড়, দুকান কাটা, লেজ কাটা, বিড়ালের আড়াই পা।
❐ পরিপাটি
➺ লেফাফা দুরস্ত, কেতা দুরস্ত, ধোপদুরস্ত, কাপুড়ে বাবু, ফুলবাবু
❐ পালিয়ে যাওয়া
➺ ডুব মারা, পগার পার
❐ পুরোপুরি
➺ ষোল আনা, ষোল কলা
❐ ফাঁকি দেয়া
➺ অষ্টরম্ভা, কলা দেখানো, লম্বা দেয়া, মাথায় হাত বুলানো
❐ বাইরের ঠাট/সাজ
➺ লেফাফা দুরস্ত, কাপুড়ে বাবু
❐ বিশৃঙ্খলা
➺ হযবরল/জবড়জং, জগা খিচুড়ি, তুর্কী নাচন, লঙ্কা কাণ্ড, নয়-ছয়, হ-য-ব-র-ল, লেজে গোবরে করা, আধা খেঁচড়া, ছত্রিশ জাতের কাণ্ড, চণ্ডীপাঠ, এলোপাতাড়ি
❐ বুঝে ওঠা
➺ টনক নড়া, চৈতন্যোদয় হওয়া
❐ বেহায়া
➺ কানকাটা, দু কান কাটা, চশমখোর
❐ ভণ্ড বা কপট ব্যক্তি
➺ বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ
❐ ভীষণ শত্রুতা
➺ অহি- নকুল, দা- কুমড়া, আদায়- কাঁচকলায়, সাপে-নেউলে, চোখের বালি
❐ মন্দভাগ্য
➺ ইঁদুর কপালে, আটকপালে, খণ্ডকপাল, হাড় হাভাতে, কাজিঁ ভক্ষণ নামে গোয়ালা।
❐ শেষ বিদায় বা মৃত্যু/ মারা যাওয়া
➺ অগ্যস্ত যাত্রা, অনন্ত শয্যা, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্তি, ভবলীলা সাঙ্গ হওয়া, অক্কা পাওয়া
❐ মূল্যহীন
➺ ঢাকের বায়া, ফেকলু পার্টি
❐ শুরুতে ভুল
➺ বিসমিল্লায় গলদ, গোড়ায় গলদ
❐ সর্বনাশ
➺ ভরাডুবি, মাথা খাওয়া
❐ সহজলভ্য
➺ উজানের কৈ, ছেলের হাতের মোয়া
❐ সুন্দর মিল
➺ আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিকজোড়, মণিকাঞ্চনযোগ।
❐ সুসময়ের বন্ধু
➺ দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী, শরতের শিশির
❐ সৌভাগ্য/ সৌভাগ্যের বিষয়
➺ একাদশে বৃহস্পতি, পাথরে পাঁচ কিল, পোয়া বারো, কপাল ফেরা, চাঁদ কপাল, লগন চাঁদ, জোর কপাল, কড়ি কপালে।
❐ হঠাৎ/ অপ্রত্যাশিত বিপদ
➺ আকাশ ভেঙ্গে পড়া, বিনা মেঘে বজ্রপাত
❐ হতবুদ্ধি/স্তম্ভিত
➺ অন্ধকার দেখা, আক্কেল গুড়ুম, কিংকর্তব্যবিমূঢ়, তাক লাগা, থ বনে যাওয়া
❐ হতভাগ্য
➺ অষ্টকপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।
❐ হতভাগ্য বা মন্দ ভাগ্য
➺ খ-কপাল, ইঁদুর কপালে, আটকপালে, অষ্টকপাল, হাড় হাভাতে, কপাল পোড়া
⛳ একনজরে শব্দের মিল আছে এমন কিছু বাগধারা!
📖 অকাল
❐ অকালকুষ্মাণ্ড ➺ অপদার্থ, অকেজো
❐ অকালকুসুম ➺ অসম্ভব জিনিস
❐ অকাল পক্ক ➺ ইঁচড়ে পাকা
❐ অকাল বোধন ➺ অসময়ে আবির্ভাব
📖 অজ
❐ অজ পাড়া গাঁ ➺ একেবারে গ্রাম
❐ অজগর বৃত্তি ➺ আলসেমি
📖 অন্ন
❐ অন্নজল ওঠা ➺ আয়ু শেষ হওয়া
❐ অন্ন মারা ➺ জীবিকা বন্ধ করা
❐ অন্ন ধ্বংস করা ➺ অলসভাবে জীবন কাটানো
📖 অষ্ট
❐ অষ্ট/আট কপাল ➺ মন্দ ভাগ্য
❐ অষ্টরম্ভা ➺ কাঁচকলা বা ফাঁকি
❐ অষ্টমঙ্গলা ➺ আনন্দের রেশ থাকাবস্থা
❐ অষ্টবজ্র সম্মিলেন ➺ প্রতিভাবান ব্যক্তিবর্গের সম্মেলন
📖 অক্ষর
❐ অক্ষর-পরিচয় ➺ সামান্য বিদ্যা
❐ অক্ষর-জ্ঞান ➺ বর্ণজ্ঞান/বর্ণ পরিচিতি
📖 অক্ষয়
❐ অক্ষয় বট ➺ প্রাচীন ব্যক্তি
❐ অক্ষয় ভান্ডার ➺ অফুরন্ত
📖 অগ্নি
❐ অগ্নি পরীক্ষা ➺ কঠিন পরীক্ষা
❐ অগ্নি শর্মা ➺ ক্ষিপ্ত বা ক্রুদ্ধ
❐ অগ্নি গর্ভ ➺ বলিষ্ঠ বা তেজঃপূর্ণ
📖 আকাশ
❐ আকাশ কুসুম ➺ অসম্ভব জিনিস
❐ আকাশ পাতাল ➺ বিশাল ব্যবধান
❐ আকাশ ধরা ➺ বৃষ্টি বন্ধ হওয়া
❐ আকাশ ভেঙে পড়া ➺ ভীষণ বিপদ
❐ আকাশ থেকে পড়া ➺ অপ্রত্যাশিত
❐ আকাশে তোলা ➺ অতিরিক্ত প্রশংসা
❐ আকাশের চাঁদ ➺ দুর্লভ বস্তু
📖 আক্কেল
❐ আক্কেল গুড়ুম ➺ হতবুদ্ধি
❐ আক্কেল সেলামি ➺ বোকামির দণ্ড
❐ আক্কেল মন্দ ➺ ভালোমন্দ বিবেচনাকারী
❐ আক্কেল দাঁত ওঠা ➺ বুদ্ধি পাকা হওয়া
📖 উন
❐ ঊনপাঁজুরে ➺ অপদার্থ বা হতভাগ্য
❐ উনপঞ্চাশ বায়ু ➺ পাগলামি।
❐ উনকোটি চৌষট্টি ➺ প্রায় সম্পূর্ণ
❐ উনিশ-বিশ ➺ সামান্য পার্থক্য
📖 এক
❐ এক চোখা ➺ পক্ষপাতিত্ব
❐ এক কথার মানুষ ➺ দৃঢ় সংকল্পবদ্ধ ব্যক্তি
❐ এক গোয়ালের গোরু ➺ একই শ্রেণিভুক্ত
❐ এক ঝাঁকের কৈ ➺ একই দলের অনুসারী
❐ একাদশে বৃহস্পতি ➺ সৌভাগের বিষয়
📖 ওষুধ
❐ ওষুধ করা ➺ গুণ করা
❐ ওষুধ পড়া ➺ সঠিক ব্যবস্থা নেওয়া
❐ ওষুধ ধরা ➺ ফল পাওয়া বা কাজ হওয়া
📖 কপাল
❐ কপাল পোড়া ➺ মন্দভাগ্য
❐ কপাল ফেরা ➺ সৌভাগ্য লাভ
❐ কপাল কাটা ➺ অদৃষ্ট মন্দ হওয়া
❐ কপালের লিখন ➺ বিধাতার ইচ্ছা
📖 কান
❐ কান কাটা ➺ বেহায়া বা নির্লজ্জ
❐ কান পাতলা ➺ সহজেই বিশ্বাসপ্রবণ
❐ কান খাড়া করা ➺ মনোযোগী হওয়া
❐ কান ভাঙনো ➺ কুপরামর্শ দান
❐ কান ভারী করা ➺ কুপরামর্শ দেওয়া।
📖 কাঁচা
❐ কাঁচা পয়সা ➺ নগদ উপার্জন
❐ কাঁচা হাত ➺ অপকু
❐ কাঁচা ইট ➺ অদগ্ধ ইট
📖 কাক
❐ কাকনিদ্রা ➺ অগভীর নিদ্রা
❐ কাকস্নান ➺ অসম্পূর্ণ গোসল
❐ কাকভূষণ্ডী ➺ দীর্ঘায়ু ব্যক্তি
❐ কাকতালীয় ব্যাপার ➺ কার্যকারণহীন ঘটনা
📖 খণ্ড
❐ খণ্ড কপাল ➺ দুর্ভাগ্য
❐ খণ্ড প্রলয় ➺ -তুমুল কাণ্ড বা ভীষণ বিপদ
📖 গো
❐ গো মূর্খ ➺ নিরেট মূর্খ
❐ গো বৈদ্য ➺ হাতুড়ে চিকিৎসক
📖 চক্ষু
❐ চক্ষুদান করা ➺ চুরি করা
❐ চক্ষুশূল ➺ পীড়াদায়ক
📖 চোখ
❐ চোখের ➺ বালি শত্রু
❐ চোখের মণি ➺ অত্যন্ত প্রিয়
❐ চোখের পর্দা ➺ লজ্জা
❐ চোখের নেশা ➺ মোহ
📖 চিনি
❐ চিনির পুতুল ➺ শ্রমকাতর
❐ চিনির বলদ ➺ ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়।
📖 জল
❐ জলভাত ➺ সহজসাধ্য
❐ জলযোগ ➺ হালকা খাবার
❐ জলপান ➺ হালকা খাবার
❐ জলপানি ➺ বৃত্তি
📖 টাকা
❐ টাকার কুমির ➺ ধনী ব্যক্তি
❐ টাকার গরম ➺ ধনের অহংকার
📖 ঠোঁট
❐ ঠোঁট কাটা ➺ স্পষ্টভাষী
❐ ঠোঁট ফুলানো ➺ অভিমান করা
❐ ঠোঁট টেপা ➺ মুখবন্ধ করা
📖 ঢাক
❐ ঢাকের বায়া ➺ অনাবশ্যক বা অপ্রয়োজনীয়
❐ ঢাকের কাঠি ➺ তোষামুদে/মোসাহেব
📖 দু
❐ দু-কান কাটা ➺ বেহায়া
❐ দু নৌকায় পা ➺ উভয় সংকট
❐ দু দণ্ড ➺ কিছু সময়
❐ দু এক কথা ➺ অল্প কথা
❐ দু চার কথা ➺ আলাপ আলোচনা
❐ দু খান করা ➺ ভেঙে ফেলা
❐ দুমুখো সাপ ➺ দু দিকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এমন
📖 ধর্ম
❐ ধর্মের ষাঁড় ➺ স্বেচ্ছাচারী
❐ ধর্মের কল ➺ সত্য
❐ ধর্মপুত্র যুধিষ্ঠির ➺ ধার্মিক
📖 পঞ্চ
❐ পঞ্চমুখ ➺ প্রশংসায় মুখরিত হওয়া
❐ পঞ্চত্ব প্রাপ্তি ➺ মারা যাওয়া
📖 বক
❐ বক ধার্মিক ➺ ভণ্ড সাধু
❐ বক দেখানো ➺ অশোভনভাবে বিদ্রুপ করা
📖 বাঘ
❐ বাঘের আড়ি ➺ নাছোড়বান্দা/ নির্ভীক
❐ বাঘের দুধ ➺ দুর্লভ বস্তু
❐ বাঘের মাসি ➺ আরাম প্রিয় মানুষ
📖 বিড়াল
❐ বিড়াল তপস্বী ➺ ভণ্ড সাধু
❐ বিড়ালে আড়াই পা ➺ বেহায়াপনা, ক্ষণস্থায়ী রাগ
📖 ব্যাঙ
❐ ব্যাঙের আধুলি ➺ সামান্য সম্পদ
❐ ব্যাঙের সর্দি ➺ অসম্ভব ব্যাপার
❐ ব্যাঙের লাথি ➺ নগণ্য ব্যক্তি দ্বারা অপমান
📖 মন
❐ মনগড়া ➺ কাল্পনিক
❐ মন ঢালা ➺ পূর্ণ মনোযোগ দেওয়া
❐ মন হু হু করা ➺ তীব্র দুঃখ করা
❐ মন না মতি ➺ অস্থির মানব মন
❐ মন আনচান বা উচাটন করা ➺ অস্থির হওয়া
❐ মনের আগুন ➺ উত্তেজনা
📖 রাবণ
❐ রাবণের চিতা ➺ চির অশান্তি
❐ রাবণের গোষ্ঠী ➺ বড়ো পরিবার
📖 শনি
❐ শনির দশা ➺ দুঃসময় বা দূরদৃষ্ট
❐ শনির দৃষ্টি ➺ কুদৃষ্টি
📖 সাত
❐ সাত কাহন ➺ প্রচুর পরিমাণ
❐ সাত সতের ➺ অপ্রয়োজনীয় কথা
❐ সাত পাঁচ ভাবা ➺ অনেক ধরনের চিন্তা
❐ সাত খুন মাফ ➺ অত্যধিক প্রশ্রয়দান
📖 ষোল
❐ ষোলো আনা ➺ পুরোপুরি
❐ ষোলো কলা ➺ পুরোপুরি বা সম্পূর্ণ
📖 হাত
❐ হাত আসা ➺ অভ্যস্ত হওয়া
❐ হাত টান ➺ চুরির অভ্যাস
❐ হাত ধরা ➺ অনুরোধ করা
❐ হাত পাকানো ➺ দক্ষতা
❐ হাত পাতা ➺ ভিক্ষা করা
❐ হাত ভারী ➺ কৃপণ
❐ হাত কামড়ানো ➺ আফসোস করা
❐ হাত জুড়ানো ➺ স্বস্তি লাভ করা
❐ হাত জোড়া থাকা ➺ কর্ম ব্যস্ত থাকা
❐ হাতের খড়ি ➺ শিক্ষা সূচনা
❐ হাতের পাঁচ ➺ শেষ সম্বল