📚 বিসিএস সহ যে কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০০টি ক্যাটাগরিভিত্তিক বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ!
এখানে থেকে যে কোন নিয়োগ পরীক্ষায় কমন পড়বেই। কারণ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। একটানা মুখস্থ করে ফেলুন এই এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন।
📖 ডাক
❐ অশ্বের ডাক ➺ হ্রেষা
❐ ময়ূরের ডাক ➺ কেকা
❐ বাঘের ডাক ➺ গর্জন
❐ পেঁচা বা উলূকের ডাক ➺ ঘূৎকার
❐ পাখির ডাক ➺ কূজন / কাকলি
❐ কোকিলের ডাক ➺ কুহু
❐ কুকুরের ডাক ➺ বুক্কন
❐ মোরগের ডাক ➺ শকুনিবাদ
❐ হাতির ডাক ➺ বৃংহিত / বৃংহণ
❐ সিংহের নাদ / ডাক ➺ হুংকার
❐ রাজহাঁসের কর্কশ ডাক ➺ ক্রেঙ্কার
📖 ধ্বনি
❐ অলংকারের ধ্বনি ➺ শিঞ্জন
❐ গম্ভীর ধ্বনি ➺ মন্দ্র
❐ অব্যক্ত মধুর ধ্বনি ➺ কলতান
❐ আনন্দজনক ধ্বনি ➺ নন্দিঘোষ
❐ ঝনঝন শব্দ ➺ ঝঙ্কার
❐ শুকনো পাতার শব্দ ➺ মর্মর
❐ ভ্রমরের শব্দ ➺ গুঞ্জন
❐ সমুদ্রের ঢেউয়ের শব্দ ➺ কল্লোল
❐ বাদ্যযন্ত্রের ধ্বনি ➺ ঝংকার
❐ ধনুকের ধ্বনি ➺ টংকার
❐ বীরের গর্জন ➺ হুংকার
❐ সেতারের ঝংকার ➺ কিঙ্কিনি
❐ আনন্দের আতিশয্যে সৃষ্ট কোলাহল ➺ হর্ রা
❐ বিহঙ্গের ধ্বনি ➺ কাকলি
❐ হাতির বাসস্থান ➺ গজগৃহ
📖 খোলস / চামড়া / শাবক
❐ হরিণের চামড়ার আসন ➺ অজিনাসন
❐ সাপের খোলস ➺ নির্মোক / কুঞ্চক
❐ হরিণের চর্ম / চামড়া ➺ অজিন
❐ হাতির শাবক (বাচ্চা) ➺ করভ
❐ বাঘের চামড়া ➺ কৃত্তি
❐ ব্যাঙের ছানা ➺ ব্যাঙাচি
📖 ইচ্ছা
❐ হনন / হত্যা করার ইচ্ছা ➺ জিঘাংসা
❐ জানবার ইচ্ছা ➺ জিজ্ঞাসা
❐ অনুকরণ করার ইচ্ছা ➺ অনুচিকীর্ষা
❐ মুক্তি পাওয়ার ইচ্ছা ➺ মুক্তিকামী
❐ প্রতিকার করার ইচ্ছা ➺ প্রতিচিকীর্ষা
❐ প্রবেশ করার ইচ্ছা ➺ বিবিক্ষা
❐ সেবা করার ইচ্ছা ➺ শুশ্রূষা
❐ রমণ বা সঙ্গমের ইচ্ছা ➺ রিরংসা
❐ পান করার ইচ্ছা ➺ পিপাসা
❐ লাভ করার ইচ্ছা ➺ লিপ্সা
❐ ক্ষমা করার ইচ্ছা ➺ চিক্ষমিষা
❐ অনুসন্ধান করার ইচ্ছা ➺ অনুসন্ধিৎসা
❐ মুক্তি পেতে ইচ্ছা ➺ মুমুক্ষা
❐ উপকার করার ইচ্ছা ➺ উপচিকীর্ষা
❐ বিজয় লাভের ইচ্ছা ➺ বিজিগীষা
❐ জয় করার ইচ্ছা ➺ জিগীষা
❐ বমন করিবার ইচ্ছা ➺ বিবমিষা
❐ খাইবার ইচ্ছা ➺ ক্ষুধা
❐ যেরূপ ইচ্ছা ➺ যদৃচ্ছা
❐ বেঁচে থাকার ইচ্ছা ➺ জিজীবিষা
❐ ত্রাণ লাভ করার ইচ্ছা ➺ তিতীর্ষা
❐ মুক্তি লাভে/পেতে ইচ্ছুক ➺ মুমুক্ষু
❐ অপকার করার ইচ্ছা ➺ অপচিকীর্ষা
❐ ভোজন করার ইচ্ছা ➺ বুভুক্ষা
❐ করার ইচ্ছা ➺ চিকীর্ষা
❐ বাস করার ইচ্ছা ➺ বিবৎসা
❐ দান করার ইচ্ছা ➺ দিৎসা
❐ গমন করার ইচ্ছা ➺ জিগমিষা
❐ নিন্দা করার ইচ্ছা ➺ জুগুপ্সা
❐ পাওয়ার ইচ্ছা ➺ ঈপ্সা
❐ সৃষ্টি করার ইচ্ছা ➺ সিসৃক্ষা
❐ নির্মাণ করার ইচ্ছা ➺ নির্মিসা
❐ প্রতিবিধান করার ইচ্ছা ➺ প্রতিবিধিৎসা
❐ যে রূপ করার ইচ্ছা ➺ যদৃচ্ছা
❐ উদক / জল পানের ইচ্ছা ➺ উদন্যা
❐ হিত করার ইচ্ছা ➺ হিতৈষা
❐ দেখবার ইচ্ছা ➺ দিদৃক্ষা
❐ প্রিয় কাজ করার ইচ্ছা ➺ প্রিয়চিকীর্ষা
❐ হরণ করার ইচ্ছা ➺ জিহীর্ষা
📖 পুরুষ
❐ যে দার (স্ত্রী) পরিগ্রহ করেনি ➺ অকৃতদার
❐ যে পুরুষ বিয়ে করেছে ➺ কৃতদার
❐ পুরুষের যে পুরুষ পত্নীসহ বর্তমান ➺ সপত্নীক
❐ পুরুষের উদ্দাম নৃত্য ➺ তাণ্ডব
❐ যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে ➺ প্রোষিতপত্নীক / প্রোষিতভার্য
❐ যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার (স্ত্রী) পরিগ্রহ করেছে ➺ অধিবেত্তা / অধিবেদন
❐ যে পুরুষ স্ত্রীর বশীভূত ➺ স্ত্রৈণ
❐ যে পুত্রের মাতা কুমারী ➺ কানীন
❐ পুরুষের কটিবন্ধ ➺ সরাসন
❐ যে পুরুষ বিয়ে করেনি ➺ অকৃতদার
❐ যে দার (স্ত্রী) পরিগ্রহ করেছে ➺ কৃতদার
❐ যে পুরুষের চেহারা দেখতে সুন্দর ➺ সুদর্শন
❐ পুরুষের কর্ণভূষণ ➺ বীরবৌলি
❐ যে পুরুষের দাড়ি গোঁফ গজায়নি ➺ অজাতশ্মশ্রু
📖 নারী
❐ যে নারী প্রিয় কথা বলে ➺ প্রিয়ংবদা
❐ যে নারী সুন্দরী ➺ রমা
❐ যে নারীর পতি নেই, পুত্রও নেই ➺ অবীরা
❐ প্রিয় বাক্য বলে যে ➺ প্রিয়ভার্থী
❐ যে নারীর স্বামী ও পুত্র মৃত ➺ অধীরা
❐ যে নারীর পঞ্চ স্বামী ➺ পঞ্চভর্তৃকা
❐ যে নারী কলহপ্রিয় ➺ খাপ্তানী
❐ যে নারীর হাসি সুন্দর ➺ সুস্মিতা
❐ যে নারী বীর সন্তান প্রসব করে ➺ বীরপ্রসূ
❐ যে নারী আনন্দ দান করে ➺ বিনোদিনী
❐ যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা ➺ মহাশ্বেতা
❐ যে নারী বীর ➺ বীরাঙ্গনা
❐ যে নারীর বিয়ে হয়নি ➺ কুমারী
❐ যে নারী বার (সমূহ) গামিনী ➺ বারাঙ্গনা
❐ যে নারীর দুটি মাত্র পুত্র ➺ দ্বিপুত্রিকা
❐ যে নারী নিজে বর বরণ করে নেয় ➺ স্বয়ংবরা
❐ যে মেয়ের বয়স দশ বৎসর ➺ কন্যকা
❐ যে নারীর হাসি কুটিলতাবর্জিত ➺ শুচিস্মিতা
❐ যে নারীর বিয়ে হয় না ➺ অনূঢ়া
❐ যে নারীর বিয়ে হয়েছে ➺ উড়া
❐ যে নারীর সন্তান বাঁচে না ➺ মৃতবৎসা
❐ যে নারীর অসূয়া / হিংসা নাই ➺ অনসূয়া
❐ যে নারীর সতীন / শত্রু নেই ➺ নিঃসপ্ত
❐ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে ➺ নবোঢ়া
❐ যে নারীর কোনো সন্তান হয় না ➺ বন্ধ্যা
❐ যে নারীর সহবাসে মৃত্যু হয় ➺ বিষকন্যকা
❐ যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না ➺ অঙ্গনা
❐ যে নারী শিশুসন্তানসহ বিধবা ➺ বালপুত্রিকা
❐ যে নারী (বা গাভী) দুগ্ধবতী ➺ পয়স্বিনী
❐ যে নারীর চিত্রে অর্পিতা বা নিবন্ধা ➺ চিত্রার্পিতা
❐ যে নারী সাগরে বিচরণ করে ➺ সাগরিকা
❐ নারীর লীলাময়ী নৃত্য ➺ লাস্য
❐ যে নারীর নখ শূপের (কুলা) মত ➺ শূর্পণখা
❐ নারীর কটিভূষণ ➺ রশনা
❐ নারীর কোমরবেষ্টনিভূষণ ➺ মেখলা
❐ যে নারীর স্বামী ও পুত্র জীবিত ➺ বীরা / পুরন্ধ্রী
❐ যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা ➺ পরভূতা / পরভৃতিকা
❐ উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য ➺ যৌবত
❐ যে নারী অঘটন ঘটাতে পারদর্শী ➺ অঘটনঘটনপটিয়সী
❐ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে ➺ কাকবন্ধ্যা
❐ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয় না ➺ অনন্যা
❐ যে নারী পূর্বে অন্যের স্ত্রী / বাগদত্তা ছিল ➺ অন্যপূর্বা
❐ যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে ➺ অধিবিন্না
❐ যে নারীর স্বামী বিদেশে থাকে ➺ প্রোষিতভর্তৃকা
❐ যে নারীর সূর্যও মুখ দেখতে পারে না ➺ অসূর্যম্পশ্যা
❐ যে নারী কখনো সূর্যকে দেখেনি ➺ অসূর্যম্পশ্যা
❐ অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার বিয়ে হয় ➺ অগ্রোদিধিষু
❐ কুমারীর পুত্র ➺ কানীন
❐ অঘটন কাণ্ড ঘটাইতে অতিশয় পারদর্শী যে নারী ➺ অঘটনঘটনপটিয়সী
❐ যে নারী (বিবাহিত / অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী ➺ চিরন্টী
📖 পত্নী
❐ একই স্বামীর পত্নী যাহারা ➺ সপত্নী
❐ যার স্ত্রী মারা গিয়েছে ➺ বিপত্নীক
❐ পত্নীসহ বর্তমান ➺ সপত্নীক
📖 কষ্টকর / সহজে না
❐ যা কষ্টে নিবারণ করা যায় ➺ দুর্নিবার
❐ যা দমন করা কষ্টকর ➺ দুর্দমনীয়
❐ যা সহজে পাওয়া যায় না ➺ দুষ্প্রাপ্য
❐ যা সহ্য করা যায় না ➺ দুর্বিষহ
❐ যা সহজে দমন কর যায় না ➺ দুর্দম
❐ যাহাতে সহজে গমন করা যায় না ➺ দুর্গম
❐ যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না ➺ দুস্তর
❐ যা মুছে ফেলা যায় না ➺ দুর্মোচ্য
❐ যা কষ্টে জয় করা যায় ➺ দুর্জয়
❐ যা সহজে মরে না ➺ দুর্মর
❐ যা কষ্টে অর্জন করা যায় ➺ কষ্টার্জিত
❐ যাহা সহজে লঙ্ঘন করা যায় না ➺ দুর্লঙ্ঘ্য
❐ যা কষ্টে লাভ করা যায় ➺ দুর্লভ
❐ যা সহজে অতিক্রম করা যায় না ➺ দুরতিক্রম্য
❐ যা সহজে জানা যায় না ➺ দুর্জ্ঞেয়
❐ কষ্টে অতিক্রম করা যায় না যা ➺ দুরতিক্রম্য
📖 যোগ্য
❐ যা চিবিয়ে খাবার যোগ্য ➺ চর্ব
❐ যা চেটে খাবার যোগ্য ➺ লেহ্য
❐ যা চুষে খাবার যোগ্য ➺ চূষ্য
❐ যা পান করার যোগ্য ➺ পেয়
❐ যা পাঠ করিবার যোগ্য ➺ পাঠ্য
❐ ঘ্রাণের যোগ্য ➺ ঘ্রেয়
❐ যা নিন্দার যোগ্য নয় ➺ অনিন্দ্য
❐ নৌ চলাচলের যোগ্য ➺ নাব্য
❐ প্রশংসার যোগ্য ➺ প্রশংসার্হ
❐ ঘৃণার যোগ্য ➺ ঘৃণার্হ / ঘৃণ্য
❐ যা ক্রয় করার যোগ্য ➺ ক্রেয়
❐ যা খাওয়ার যোগ্য ➺ খাদ্য
❐ জানিবার যোগ্য ➺ জ্ঞাতব্য
❐ বরণ করিবার যোগ্য ➺ বরেণ্য
❐ ক্ষমার অযোগ্য ➺ ক্ষমার্য
❐ যা অন্তরে ঈক্ষণ যোগ্য ➺ অন্তরিক্ষ
❐ স্মরণের যোগ্য ➺ স্মরণার্হ
❐ যা বিক্রয় করার যোগ্য ➺ বিক্রেয়
❐ রন্ধনের যোগ্য ➺ পাচ্য
❐ আরাধনা করিবার যোগ্য ➺ আরাধ্য
❐ ক্ষমার যোগ্য ➺ ক্ষমার্হ
❐ মান-সম্মান প্রাপ্তির যোগ্য ➺ মাননীয়
❐ ধন্যবাদের যোগ্য ➺ ধন্যবাদার্হ
❐ ফেলে দেবার যোগ্য ➺ ফেলনা
📖 উপকার
❐ যে উপকারীর উপকার স্বীকার করে ➺ কৃতজ্ঞ
❐ উপকারীর অপকার করে যে ➺ কৃতঘ্ন
❐ যে উপকারীর উপকার স্বীকার করে না ➺ অকৃতজ্ঞ
📖 বলা
❐ যা বলা হয়নি ➺ অনুক্ত
❐ যা বলা হয়েছে ➺ উক্ত
❐ যা বলা উচিত নয় ➺ অকথ্য
❐ যা বলা হচ্ছে ➺ বক্ষ্যমাণ
❐ যা বলা হবে ➺ বক্তব্য
❐ যা প্রকাশ করা হয়নি ➺ অব্যক্ত
📖 কথা
❐ যে বেশি কথা বলে ➺ বাচাল
❐ যিনি অধিক কথা বলেন না ➺ মিতভাষী
❐ যিনি কম কথা বলেন ➺ স্বল্পভাষী
❐ যা বাক্যে প্রকাশ করা যায় না ➺ অনির্বচনীয়
❐ যা কথায় বর্ণনা করা যায় না ➺ অবর্ণনীয়
📖 ভবিষ্যৎ
❐ যা হবে ➺ ভাবি
❐ যা ভবিষ্যতে ঘটবে ➺ ভবিতব্য
❐ অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না ➺ অবিমৃশ্যকারী
❐ যে ভবিষ্যত না ভেবেই কাজ করে ➺ অবিমৃষ্যকারী
❐ যে ভবিষ্যতের চিন্তা করে না ➺ অপরিণামদর্শী
📖 নাই / যায় না
❐ যা জয় করা যায় না ➺ অজয়
❐ যা প্রতিরোধ করা যায় না ➺ অপ্রতিরোধ্য
❐ কষ্টে করা যায় যাহা ➺ কষ্টকর
❐ যা মূল্য দিয়ে বিচার করা যায় না ➺ অমূল্য
❐ যাহাতে গমন করা যায় না ➺ অগম্য
❐ যা নিবারণ করা যায় না ➺ অনিবারিত
❐ যা অতিক্রম করা যায় না ➺ অনতিক্রম্য
❐ যার ঈহা (চেষ্টা) নাই ➺ নিরীহ
❐ কোনোভাবেই যা নিবারণ করা যায় না ➺ অনিবার্য
📖 অক্ষি / চক্ষু
❐ চোখের নিমেষ না ফেলিয়া ➺ অনিমেষ
❐ অক্ষির অভিমুখে ➺ প্রত্যক্ষ
❐ যার চক্ষু লজ্জা নেই ➺ নির্লজ্জ / চশমখোর
❐ চোখে দেখা যায় এমন ➺ চক্ষুগোচর
❐ অক্ষির সমীপে ➺ সমক্ষ
❐ অক্ষিতে কাম যার (যে নারীর) ➺ কামাক্ষী
❐ চক্ষুর সম্মুখে সংঘটিত ➺ চাক্ষুষ
❐ অক্ষিপত্রের (চোখের পাতা) লোম ➺ অক্ষিপক্ষ্ণ
❐ চোখের কোণ ➺ অপাঙ্গ
❐ পদ্মের ন্যায় অক্ষি বা চোখ ➺ পুণ্ডরীকাক্ষ
❐ অক্ষির অগোচরে ➺ পরোক্ষ
📖 জন্ম
❐ দুবার জন্মে যা ➺ দ্বিজ
❐ জন্মে নাই যা ➺ অজ
❐ পঙ্কে জন্মে যা ➺ পঙ্কজ
❐ যে ভূমিতে ফসল জন্মায় না ➺ ঊষর
❐ শুভক্ষণে জন্ম যার ➺ ক্ষণজন্মা
❐ অনুতে বা পশ্চাতে / জন্মেছে যে ➺ অনুজ
❐ সরোবরে জন্মায় যা ➺ সরোজ
❐ অগ্রে জন্মেছে যে ➺ অগ্রজ
❐ যে জমিতে দুবার ফসল জন্মে ➺ দো-ফসলি
❐ যে শিশু আটমাসে জন্মগ্রহণ করেছে ➺ আটাসে
❐ পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের ➺ মরণোত্তর জাতক
❐ যে জমির উৎপাদন শক্তি নেই ➺ অনুর্বর
❐ যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে ➺ অন্ত্যজ
❐ পূর্বজন্মের কথা স্মরণ আছে যার ➺ জাতিস্মর
📖 জয়ন্তী
❐ কোনো ঘটনার ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠান ➺ হীরক জয়ন্তী
❐ কোনো ঘটনার ৫০ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ➺ সুবর্ণ জয়ন্তী
❐ কোনো ঘটনার ২৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান ➺ রজত জয়ন্তী
❐ জয়সূচক যে উৎসব ➺ জয়ন্তী
❐ একশত পঞ্চাশ বছর ➺ সার্ধশতবর্ষ
❐ জয়ের জন্য যে উৎসব ➺ জয়ন্তী
📖 দিন
❐ দিন ও রাতের সন্ধিক্ষণ ➺ গোধূলি
❐ দিনের পূর্ব ভাগ ➺ পূর্বাহ্ণ
❐ দিনের মধ্য ভাগ ➺ মধ্যাহ্ন
❐ দিনের অপর ভাগ ➺ অপরাহ্ন
❐ দিনের সায় (অবসান) ভাগ ➺ সায়াহ্ন
❐ প্রায় প্রভাত হয়েছে এমন ➺ প্রভাতকল্প
❐ দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন ➺ গোধূলি
📖 রাত
❐ রাত্রির প্রথম ভাগ ➺ পূর্বরাত্র
❐ গভীর রাত্রি ➺ নিশীথ
❐ রাত্রির মধ্য ভাগ ➺ মহানিশা
❐ রাত্রিকালীন যুদ্ধ ➺ সৌপ্তিক
❐ রাত্রির শেষ ভাগ ➺ পররাত্র
❐ দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন ➺ গোধূলি
❐ রাতের শিশির ➺ শবনম
❐ রাত্রির তিন ভাগ একত্রে ➺ ত্রিযামা
📖 স্থায়ী
❐ ঘর নাই যার ➺ হা-ঘরে
❐ হওয়ার স্বভাব যার ➺ নশ্বর
❐ যা কখনো নষ্ট হয় না ➺ অবিনশ্বর
❐ যা চিরস্থায়ী নয় ➺ নশ্বর
❐ ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ➺ ক্ষণস্থায়ী
❐ যার বাসস্থান নেই ➺ অনিকেত
❐ যে বাস্তু থেকে উৎখাত হয়েছে ➺ উদ্বাস্তু
❐ নষ্ট হওয়াই স্বভাব নয় যার ➺ অবিনশ্বর
❐ যা স্থায়ী নয় ➺ অস্থায়ী
❐ যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না ➺ ক্ষণপ্রভা
❐ স্থায়ী ঠিকানা নেই যার ➺ উদ্বাস্তু
📖 পূর্বে
❐ যা পূর্বে শোনা যায়নি ➺ অশ্রুতপূর্ব
❐ যা পূর্বে ছিল এখন নেই ➺ ভূতপূর্ব
❐ যা পূর্বে চিন্তা করা যায়নি ➺ অচিন্তিতপূর্ব
❐ যা পূর্বে কখনো আস্বাদিত হয় নাই ➺ অনাস্বাদিতপূর্ব
❐ যা পূর্বে কখনো ঘটেনি ➺ অভূতপূর্ব
❐ যা পূর্বে দেখা যায়নি ➺ অদৃষ্টপূর্ব
📖 রচনা
❐ ইতিহাস রচনা করেন যিনি ➺ ঐতিহাসিক
❐ স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি ➺ শাস্ত্রজ্ঞ
❐ যিনি ভালো ব্যাকরণ জানেন ➺ বৈয়াকরণ
❐ যিনি ব্যাকরণ রচনা করেন ➺ ব্যাকরণবিদ
❐ ব্যাকরণে পণ্ডিত যিনি ➺ বৈয়াকরণ
❐ স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি ➺ শাস্ত্রকার
❐ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ➺ ইতিহাসবেত্তা
❐ যিনি স্মৃতিশাস্ত্র জানেন ➺ স্মার্ত
📖 গাছ
❐ যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না ➺ বনস্পতি
❐ একবার ফল দিয়ে যে গাছ মারা যায় ➺ ওষধি
❐ যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে ➺ পরগাছা
❐ যে গাছ কোনো কাজে লাগে না ➺ আগাছা
❐ ফল পাকলে যে গাছ মারা যায় ➺ ওষধি
❐ যে গাছ থেকে ঔষধ তৈরি হয় ➺ ঔষধি
📖 একই
❐ একই বিষয়ে চিত্ত নিবিষ্ট যাহার ➺ নিবিষ্টচিত্ত
❐ একই গুরুর শিষ্য যারা ➺ সতীর্থ
❐ একই সময়ে বর্তমান ➺ সমসাময়িক
❐ একই সময়ে ➺ যুগপৎ
❐ একই মাতার উদরে জাত যারা ➺ সহোদর
📖 পর
❐ পরকে আশ্রয় করিয়া বাঁচিয়া থাকে যে ➺ পরজীবী
❐ পরের শ্রী (উন্নতি) দেখিয়া যাহার মন খারাপ হয় ➺ পরশ্রীকাতর
❐ পরের দ্বারা প্রতিপালিত যে ➺ পরভূত (কোকিল)
❐ পরের অন্নে যে জীবন ধারণ করিয়া থাকে ➺ পরান্নজীবী
❐ পরকে প্রতিপালন করে যে ➺ পরভৃৎ (কাক)
📖 আপনা
❐ আপনাকে হত্যা করে যে ➺ আত্মঘাতী
❐ আপনাকে ভুলে থাকে যে ➺ আত্মভোলা
❐ যার প্রকৃত বর্ণ ধরা যায় না ➺ বর্ণচোরা
❐ আত্মার সম্বন্ধীয় বিষয় ➺ আধ্যাত্মিক
❐ আপনার বর্ণ লুকায় যে ➺ বর্ণচোরা
❐ আপনাকে কেন্দ্র করে যার চিন্তা ➺ আত্মকেন্দ্রিক
❐ যে আপনাকে কৃতার্থ মনে করে ➺ কৃতার্থম্মন্য
❐ আত্মিক আপনাকে সর্বস্ব ভাবে যে ➺ আত্মসর্বস্ব
❐ আপনাকে অত্যন্ত হীন বলিয়া ভাবে যে ➺ হীনমন্য
❐ আপনাকে যে পণ্ডিত মনে করে ➺ পণ্ডিতম্মন্য
📖 মৃত
❐ মৃতের মত অবস্থা যার ➺ মুমূর্ষু
❐ মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে ➺ ভাগাড়
❐ জীবিত থেকেও যে মৃত ➺ জীবনস্মৃত
❐ মরিবেই যাহা ➺ মরণশীল
📖 সমস্ত / সব
❐ সকলের জন্য প্রযোজ্য ➺ সর্বজনীন
❐ সকলের জন্য মঙ্গলকর ➺ সর্বজনীন
❐ সকলের জন্য অনুষ্ঠিত ➺ সার্বজনীন
❐ যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন ➺ সর্বব্যাপক
❐ সর্বজন সম্বন্ধীয় ➺ সার্বজনীন
❐ যিনি সব কিছুই জানেন ➺ সর্বজ্ঞ
❐ সমস্ত পদার্থ ভক্ষণ করে যে ➺ সর্বভুক
❐ সর্বজনের হিতকর ➺ সর্বজনীন
❐ সবকিছু গ্রাস করে যে ➺ সর্বগ্রাসী
❐ বিশ্বজনের হিতকর ➺ বিশ্বজনীন
📖 ব্যয়
❐ যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে ➺ কৃপণ
❐ আয় অনুসারে ব্যয় করেন যিনি ➺ মিতব্যয়ী
❐ যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ➺ ব্যয়বহুল
❐ আয় অনুসারে ব্যয় করেন না যিনি ➺ অমিতব্যয়ী
❐ যে অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে ➺ ব্যয়কুণ্ঠ
📖 তুল্য
❐ ঋষির তুল্য ➺ ঋষিতুল্য
❐ তার তুল্য ➺ তাদৃশ
❐ আমার তুল্য (সদৃশ) ➺ মাদৃশ
❐ ঋষির ন্যায় ➺ ঋষিকল্প
❐ ইহার তুল্য ➺ ঈদৃশ
❐ দেবতার তুল্য ➺ দেবোপম
📖 জয়
❐ ইন্দ্রকে জয় করেন যিনি ➺ ইন্দ্ৰজিৎ
❐ জয়ের জন্য যে উৎসব ➺ জয়োৎসব
❐ শত্রুকে জয় করেন যিনি ➺ শত্রুজিৎ / পরঞ্জয়
❐ যা কষ্টে জয় করা যায় ➺ দুর্জয়
❐ যা কষ্টে লাভ করা যায় ➺ দুর্লভ
❐ ইন্দ্রিয়কে জয় করেন যিনি ➺ জিতেন্দ্রিয়
❐ বিধিকে অতিক্রম না করে ➺ যথাবিধি
❐ যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে ➺ ক্রমবিস্তার্যমান
❐ যা ক্রমশ দূরে সরে যাচ্ছে ➺ অপসৃয়মান
❐ ক্রমে ক্রমে আসিয়াছে যাহা ➺ ক্রমাগত
❐ ক্রমকে বজায় রাখিয়া ➺ যথাক্রমে
❐ যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ➺ ক্ষীয়মান
❐ এক থেকে শুরু করে ক্রমাগত ➺ একাদিক্রমে
❐ যা ক্রমশ বর্ধিত হচ্ছে ➺ ক্রমবর্ধমান / বর্ধিষ্ণু
📖 কুল
❐ কুলের কীর্তিতে কলঙ্ক লেপন করে যে ➺ কুলাঙ্গার
❐ কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান ➺ কুলপ্রদীপ
❐ কুলে কলঙ্ক লেপন করে যে ➺ কুল কলঙ্ক
❐ কুলে বিশিষ্ট মর্যাদা আনয়ন করে যে ➺ কুলতিলক
📖 গমন
❐ বাহুতে ভর করে চলে যে ➺ ভূজঙ্গ
❐ সর্বত্র গমন করে যে ➺ সর্বগ
❐ লাফিয়ে চলে যে ➺ প্লবগ (ব্যাঙ / বানর)
❐ আকাশে গমন / বিচরণ করে যে ➺ বিহগ (পাখি)
❐ ভুজের সাহায্যে চলে যে ➺ ভুজঙ্গ / ভুজগ
❐ যে পা দিয়ে চলে না ➺ পন্নগ (সর্প)
❐ যে গমন করে না ➺ নগ (পাহাড়)
❐ যে উরস (বক্ষ) দিয়ে হাঁটে ➺ উরগ (সর্প)
❐ যে সর্বত্র গমন করে ➺ সর্বগ
❐ ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল ➺ বিসর্পী
❐ বুকে হেঁটে গমন করে যে ➺ উরগ (সাপ)
❐ ত্বরিত গমন করতে পারে যে ➺ তুরগ (ঘোড়া)
❐ জলে ও স্থলে চরে যে ➺ উভচর
❐ যে ভুজের সাহায্যে (এঁকে বেঁকে ) চলে ➺ ভুজগ / ভুজঙ্গ (সৰ্প)
📖 পদ্ম
❐ নীল বর্ণ পদ্ম ➺ ইন্দিবর
❐ পদ্মের ডাটা বা নাল ➺ মৃণাল
❐ শ্বেত বৰ্ণ পদ্ম ➺ পুণ্ডরীক
❐ রক্ত বর্ণ পদ্ম ➺ কোকনদ
❐ পদ্মের ঝাড় বা মৃণালসমূহ ➺ মৃণালিনী
📖 ক্ষুদ্র
❐ ক্ষুদ্র গ্রাম ➺ পল্লীগ্রাম
❐ ক্ষুদ্র প্রলয় ➺ খণ্ডপ্রলয়
❐ ক্ষুদ্র নদী ➺ সারণি
❐ ক্ষুদ্র বাগান ➺ বাগিচা
❐ ক্ষুদ্র অঙ্গ ➺ উপাঙ্গ
❐ ক্ষুদ্র শিয়াল ➺ খেঁকশিয়াল
❐ ক্ষুদ্র কূপ ➺ পাতকুয়া
❐ ক্ষুদ্র রাজ ➺ রাজড়া
❐ ক্ষুদ্র রথ ➺ রথার্ভক
❐ ক্ষুদ্র মৃৎপাত্র ➺ ভাঁড়
❐ ক্ষুদ্র চিহ্ন ➺ বিন্দু
❐ ক্ষুদ্র নালা ➺ নালি
❐ ক্ষুদ্র হাঁস ➺ পাতিহাঁস
❐ ক্ষুদ্রকায় ঘোড়া ➺ টাট্টু
❐ ক্ষুদ্র লতা ➺ লতিকা
❐ ক্ষুদ্র ফোঁড়া ➺ ফুসকুড়ি
❐ ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণি ➺ বলাকা
❐ ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র ➺ নাকাড়া
❐ ক্ষুদ্র নাটক ➺ নাটিকা
❐ ক্ষুদ্র বা নিচু কাঠের আসন ➺ পিঁড়ি
❐ ক্ষুদ্র গাছ ➺ গাছড়া
❐ ক্ষুদ্র প্রস্তরখণ্ড ➺ নুড়ি
❐ ক্ষুদ্র লেবু ➺ পাতিলেবু
📖 হাত
❐ হাতের কব্জি ➺ মণিবন্ধ
❐ হাতের দ্বিতীয় আঙুল ➺ তর্জনী
❐ হাতের চতুর্থ আঙুল ➺ অনামিকা
❐ হাতের তেলো বা তালু ➺ করতল
❐ হাতের তৃতীয় আঙুল ➺ মধ্যমা
❐ হাতের পঞ্চম আঙুল ➺ কনিষ্ঠা
❐ হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) ➺ অঙ্গুষ্ঠ
❐ হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত ➺ পাণি
📖 বিবিধ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ
❐ অর্থ নাই যাহার ➺ নিরর্থক
❐ অতিশয় ঘটা বা জাঁকজমক ➺ আড়ম্বর
❐ অভ্রান্ত জ্ঞান ➺ প্রমা
❐ অন্য ভাষায় রূপান্তর ➺ অনুবাদ
❐ অন্য ভাষায় রূপান্তরিত ➺ অনূদিত
❐ অন্য লিপিতে রূপান্তর ➺ লিপ্যন্তর
❐ অনেকের মধ্যে একজন ➺ অন্যতম
❐ অনেকের মধ্যে প্রধান ➺ শ্রেষ্ঠ
❐ অরিকে / শত্রুকে দমন করে যে ➺ অরিন্দম
❐ অহংকার নেই যার ➺ নিরহংকার
❐ অন্যদিকে মন যার ➺ অন্যমনা
❐ অকালে পক্ব হয়েছে যা ➺ অকালপক্ব
❐ অরণ্যের অগ্নিকাণ্ড ➺ দাবানল
❐ অনায়াসে লাভ করা যায় যাহা ➺ অনায়াসলভ্য
❐ অসম সাহস যাহার ➺ অসমসাহসিক
❐ অকালে উৎপন্ন কুমড়া ➺ অকালকুষ্মাণ্ড
❐ অভিজ্ঞতার অভাব আছে যার ➺ অনভিজ্ঞ
❐ অন্যের অপেক্ষা করতে হয় না যাকে ➺ অনপেক্ষ
❐ অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান ➺ পিঁজরাপোল
❐ অপর প্রান্তের হাসি ➺ বক্রোষ্ঠিকা
❐ অনশনে মৃত্যু ➺ প্রায়
❐ অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ ➺ উপচার
❐ অন্য গতি নাই যার ➺ অগত্যা
❐ অজকে (ছাগল) গ্রাস করে যা ➺ অজগর
❐ অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য ➺ জলপান
❐ অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি ➺ উন্নাসিক
❐ অষ্টপ্রহর (সারাদিন) ব্যবহার্য যা ➺ আটপৌরে
❐ অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা ➺ অভ্রংলিহ
❐ অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) ➺ সেঁজুতি
❐ অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে ➺ অর্থকরী
❐ অহং বা আত্ম সম্পর্কে অতিশয় সচেতনতা ➺ অহমিকা
❐ অকালে যাকে জাগরণ করা হয় ➺ অকালবোধন
❐ অন্তরে জল আছে এমন যে (নদী) ➺ অন্তঃসলিলা
❐ অন্ন গ্রহণ করিয়া যে প্রাণধারণ করে ➺ অন্নগত প্ৰাণ
❐ আদি থেকে অন্ত পর্যন্ত ➺ আদ্যন্ত / আদ্যোপান্ত
❐ আদি নাই যাহার ➺ অনাদি
❐ আবক্ষ জলে নেমে স্নান ➺ অবগাহন
❐ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার ➺ নাস্তিক
❐ আচরণে যার নিষ্ঠা আছে ➺ নিষ্ঠাবান
❐ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার ➺ আস্তিক
❐ আচারে নিষ্ঠা আছে যার ➺ আচারনিষ্ঠ
❐ আশ্বিনমাসের পূর্ণিমা তিথি ➺ কোজাগর
❐ আকাশ ও পৃথিবীর অন্তরালোক ➺ ক্রন্দসী
❐ স্বর্গ ও মর্ত্য ➺ রোদসী
❐ আকাশ ও পৃথিবী ➺ ক্রন্দসী
❐ আকাশে (খ-তে) ওড়ে যে বাজি ➺ খ-ধূপ
❐ আয়ুর পক্ষে হিতকর ➺ আয়ুষ্য
❐ আটমাস মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয় যে ➺ আটমেসে / আটাসে
❐ আকাশে (খ-তে) চড়ে বেড়ায় যে ➺ আকাশচারী / খেচর
❐ আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর ➺ হিংটিংছট
❐ আশি বছরের বেশি বয়সী ব্যক্তি ➺ অশীতিপর
❐ আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা ➺ বরাভয়
❐ আল্লাহর দ্বীন/ইসলাম কায়েম ও রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন ➺ শহিদ
❐ ইহলোক সম্পর্কিত ➺ ইহলৌকিক
❐ ইন্দ্রের অশ্ব ➺ উচ্চৈঃশ্রবা
❐ ইন্দ্রজাল / যাদু জানেন যিনি ➺ ঐন্দ্রজালিক
❐ ঈষৎ কম্পিত ➺ আধত
❐ ঈষৎ আমিষ গন্ধ যার ➺ আঁষটে
❐ ঈষৎ উষ্ণ ➺ কবোষ্ণ
❐ ইহলোকে যা সাধারণ / সামান্য নয় ➺ অলোকসামান্য
❐ উদয় হইতেছে এমন ➺ উড্ডীন / উড্ডীয়মান
❐ উপস্থিত বুদ্ধি আছে যার ➺ প্রত্যুৎপন্নমতি
❐ উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির ➺ টঙ্গি
❐ ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় ➺ ঋণার্ণ
❐ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ➺ ঋত্বিক
❐ এখনও শত্রু জন্মায় নাই যাহার ➺ অজাতশত্রু
❐ উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান ➺ উপজ্ঞা
❐ এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট ➺ একাগ্রচিত্ত
❐ এখনও যার বালকত্ব যায়নি ➺ নাবালক
❐ এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা ➺ অধ্যাস
❐ এক থেকে শুরু করে ➺ একাদিক্রমে
❐ ঐতিহাসিক কালেরও আগের ➺ প্রাগৈতিহাসিক
❐ কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ / পরিশ্রমী ➺ কর্মঠ
❐ কর দান করে যে ➺ করদ
❐ ক্লান্তি নাই যার ➺ অক্লান্ত
❐ কামনা দূর হয়েছে যার ➺ বীতকাম
❐ কোথাও উঁচু কোথাও নিচু ➺ বন্ধুর
❐ কাচের তৈরি বাড়ি ➺ শিশমহল
❐ কর্মে যাহার ক্লান্তি নাই ➺ অক্লান্তকর্মী
❐ কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগ ➺ বুক্নি
❐ কোনটা দিক / বিদিগ এই জ্ঞান নাই যাহার ➺ দ্বিগ্বিদিগজ্ঞানশূন্য
❐ কি করতে হবে তা বুঝতে না পারা ➺ কিংকর্তব্যবিমূঢ়
❐ কাজে যার অভিজ্ঞতা আছে ➺ করিতকর্মা
❐ কোনো কিছু থেকে যার ভয় নেই ➺ অকুতোভয়
❐ গলায় কাপড় দিয়া ➺ গলবস্ত্ৰ
❐ খেয়া পার করে যে ➺ পাটনী
❐ গাছে উঠতে পটু যে ➺ গেছো
❐ গ্রীবা সুন্দর যার ➺ সুগ্রীব
❐ গুরুর বাসগৃহ ➺ গুরুকুল
❐ গদ্যপদ্যময় কাব্য ➺ চম্পু
❐ গরুর খুরে চিহ্নিত স্থান ➺ গোষ্পদ
❐ ঘুমে আচ্ছন্ন যে ➺ ঘুমন্ত / সুপ্ত
❐ ঘরের অভাব ➺ হা-ঘর
❐ চিন্তার অতীত ➺ চিন্তাতীত
❐ চৈত্র মাসের ফসল ➺ চৈতালি
❐ চারি শাখা- হস্তী, অশ্ব, রথ ও পদাতিক বিশিষ্ট সেনা ➺ চতুরঙ্গ
❐ ছল / ছলনা করিয়া কান্না ➺ মায়াকান্না
❐ জাগিয়া রহিয়াছে এমন ➺ জাগন্ত / জাগরুক
❐ জ্বলছে যে অর্চি (শিখা) ➺ জ্বলদর্চি
❐ জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা ➺ জ্ঞানেন্দ্রিয়
❐ জ্বল্ জ্বল্ করছে যা ➺ জাজ্বল্যমান
❐ জলপানের জন্য দেয় অর্থ ➺ জলপানি (বৃত্তি)
❐ ঠেঙিয়ে ডাকাতি করে যারা ➺ ঠ্যাঙারে
❐ ঠিকমতো নাম-ধাম আছে যাহাতে ➺ ঠিকানা
❐ ঢাকায় উৎপন্ন ➺ ঢাকাই
❐ তল স্পর্শ করা যায় না যার ➺ অতলস্পর্শী
❐ তৃণাচ্ছাদিত ভূমি ➺ শাদ্বল
❐ তিন মোহনার মিলন যেখানে ➺ ত্রিমোহনা
❐ দর্শন করা হয়েছে এমন ➺ প্রেক্ষিত
❐ দান গ্রহণ করা উচিৎ নয় যার থেকে ➺ অপ্রতিগৃহ্য
❐ ত্রিকালের ঘটনা জানেন যিনি ➺ ত্রিকালদর্শী / ত্রিকালজ্ঞ
❐ দেহ সম্বন্ধীয় ➺ দৈহিক
❐ দ্বারে থাকে যে ➺ দৌবারিক
❐ দিনে একবার আহার করে যে ➺ একাহারী
❐ দেখে চোখের আশা মেটে না যাকে ➺ অদৃপ্তদৃশ্য
❐ দমন করা যায় না যাকে ➺ অদম্য
❐ দমন করা কষ্টকর যাকে ➺ দুর্দমনীয়
❐ ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ ➺ প্রব্রজ্যা
❐ দুয়ের মধ্যে একটি ➺ অন্যতর
❐ ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে ➺ ধুরন্ধর
❐ ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন ➺ পরিব্রাজন
❐ নদী মেখলা যে দেশের ➺ নদীমেখলা
❐ নদী ভাঙনে সর্বস্বান্ত জনগণ ➺ নদী সিকস্তি
❐ নিজেকে বড় ভাবে যে ➺ হামবড়া
❐ নদী মাতা যার ➺ নদীমাতৃক
❐ নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে ➺ নাবিক
❐ নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল) ➺ নিদাঘ
❐ নিশাকালে চরে বেড়ায় যে ➺ নিশাচর
❐ ন্যায় শাস্ত্র জানেন যিনি ➺ নৈয়ায়িক
❐ নষ্ট হওয়া স্বভাব যার ➺ নশ্বর
❐ পা থেকে মাথা পর্যন্ত ➺ আপাদমস্তক
❐ পাঠ করিতে হইবে এমন ➺ পঠিতব্য
❐ পরকাল সম্পর্কিত ➺ পারলৌকিক
❐ পিতার ভ্রাতা ➺ পিতৃব্য
❐ পা ধুইবার জল ➺ পাদ্য
❐ পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা ➺ দেদীপ্যমান
❐ প্রকাশিত হইবে এমন ➺ প্রকাশিতব্য
❐ পথ চলার খরচ ➺ পাথেয়
❐ পূর্ব ও পরের অবস্থা ➺ পৌর্বাপর্য
❐ পৌষ মাসে উৎপন্ন ফসল ➺ পৌষালি
❐ পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন ➺ পুণ্যাহ
❐ পঙ্ক্তিতে বসার অনুপযুক্ত ➺ অপাঙ্ক্তেয়
❐ প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা ➺ লবেজান
❐ পরস্পর আঘাত ➺ সংঘর্ষ
❐ বাতাসে (ক-তে) চরে যে ➺ কপোত
❐ বুঝিতে পারা যায় এমন ➺ বোধগম্য
❐ ফুল হইতে তৈরি ➺ ফুলেল
❐ বেতন নেয়া হয় না যাতে ➺ অবৈতনিক
❐ বৃষ্টির জল ➺ শীকর
❐ বিদেশে থাকে যে ➺ প্রবাসী
❐ বেলাকে অতিক্রান্ত ➺ উদ্বেল
❐ বিশেষ খ্যাতি আছে যার ➺ বিখ্যাত
❐ বহুর মধ্যে একটি ➺ অন্যতম
❐ বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে ➺ পরিবেদন
❐ বহু দেখেছে যে / অনেক বিষয়ে অভিজ্ঞ যিনি ➺ বহুদর্শী
❐ বন্দুক বা তির ছোঁড়ার অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য ➺ চাঁদমারি
❐ বহু ঘর থেকে ভিক্ষা সংগ্রহ করা ➺ মাধুকরী / মধুকরী
❐ ভুলহীন ঋষি বাক্য ➺ আপ্তবাক্য
❐ মর্মভেদ করিয়া যায় যাহা ➺ মর্মভেদী
❐ মর্মকে স্পর্শ করে এমন ➺ মর্মস্পর্শী
❐ মর্মকে পীড়া দেয় যা ➺ মর্মান্তিক / মর্মন্তুদ
❐ মৃত্তিকা দ্বারা নির্মিত বা তৈরি ➺ মৃন্ময়
❐ মধু পান করে যে ➺ মধুকর
❐ মোটাও নয়, রোগাও নয় ➺ দোহারা
❐ মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন ➺ উপাবৃত্ত
❐ মায়া (ছল) জানে না যে ➺ অমায়িক
❐ মাছিও প্রবেশ করে না যেখানে ➺ নির্মক্ষিক
❐ মাসের শেষ দিন ➺ সংক্রান্তি
❐ মাটির মত রং যার ➺ মেটে
❐ মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া ➺ প্রত্যুদগমন
❐ মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া ➺ অনুব্রজন
❐ মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন ➺ অভিসার
❐ যা স্থলে চরে ➺ স্থলচর
❐ যা জলে চরে ➺ জলচর
❐ যা কাঁপছে ➺ কম্পমান
❐ যা জলে ও স্থলে চরে ➺ উভচর
❐ যা গতিশীল ➺ জঙ্গম
❐ যা বার বার দুলছে ➺ দোদুল্যমান
❐ যা গতিশীল নয় ➺ স্থাবর
❐ যা বপন কর হয়েছে ➺ উপ্ত
❐ যা লাভ করা দুঃসাধ্য ➺ সাধ্যাতীত
❐ যা আঘাত পায়নি ➺ অনাহত
❐ যা চিন্তা করা যায় না ➺ অচিন্তনীয় / অচিন্ত্য
❐ যা অবশ্যই ঘটবে ➺ অবশ্যম্ভাবী
❐ যা আহুত (ডাকা) হয়নি ➺ অনাহুত
❐ কোথাও উঁচু কোথাও নিচু ➺ বন্ধুর
❐ যা ধারণ বা পোষণ করে ➺ ধর্ম
❐ যা খুব শীতল বা উষ্ণ নয় ➺ নাতিশীতোষ্ণ
❐ যা অধ্যয়ন করা হয়েছে ➺ অধীত
❐ যা হতে পারে না ➺ অসম্ভব
❐ যা বিনা যত্নে লাভ করা গিয়েছে ➺ অযত্নলব্ধ
❐ যা বহুকাল হতে চলে আসছে ➺ চিরন্তন
❐ যা বিশ্বাস করা যায় না ➺ অবিশ্বাস্য
❐ যা সহজেই ভেঙ্গে যায় ➺ ভঙ্গুর / ঠুনকো
❐ যা হেমন্তকালে জন্মে ➺ হৈমন্তিক
❐ যা সাধারণের মধ্যে দেখা যায় না ➺ অনন্য সাধারণ
❐ যা বালকের মধ্যেই সুলভ ➺ বালসুলভ
❐ যা অতি দীর্ঘ নয় ➺ নাতিদীর্ঘ
❐ যা মুষ্টি দ্বারা পরিমাণ করা যায় ➺ মুষ্টিমেয়
❐ যা প্রমাণ করা যায় না ➺ অপ্রমেয়
❐ যা অপনয়ন (দূর) করা যায় না ➺ অনপনেয়
❐ যা উচ্চারণ করা যায় না ➺ অনুচ্চার্য
❐ যা অস্ত যাচ্ছে ➺ অস্তায়মান
❐ যা অপনয়ন (দূর) করা কষ্টকর ➺ দূরপনেয়
❐ যা উচ্চারণ করা কঠিন ➺ = দুরুচ্চার্য
❐ যা অনুভব করা হচ্ছে ➺ অনুভূয়মান
❐ যা উপলব্ধি করা হচ্ছে ➺ উপলভ্যমান
❐ যা আগুনে পোড়ে না ➺ অগ্নিসহ
❐ যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে ➺ দেদীপ্যমান
❐ যা মাটি ভেদ করিয়া উপরে উঠে ➺ উদ্ভিদ
❐ যা বহন করা হচ্ছে ➺ নীয়মান
❐ যা পুনঃ পুনঃ দুলছে ➺ দোদুল্যমান
❐ যা শল্য ব্যথা দূরীকৃত করে ➺ বিশল্যকরণী
❐ যা নিজের দ্বারা অর্জিত ➺ স্বোপার্জিত
❐ যা দীপ্তি পাচ্ছে ➺ দেদীপ্যমান
❐ যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না ➺ অপ্রতর্ক
❐ যার অন্য উপায় নাই ➺ অনন্যোপায়
❐ যার কিছুই নেই ➺ নিঃস্ব
❐ যার বিশেষ খ্যাতি আছে ➺ বিখ্যাত
❐ যার খ্যাতি আছে ➺ খ্যাতিমান
❐ যার কোনো উপায় নাই ➺ নিরুপায়
❐ যার আগমনের কোনো তিথি নেই ➺ অতিথি
❐ যার তুলনা নাই ➺ অতুলনীয়
❐ যার আকার কুৎসিত ➺ কদাকার
❐ যার দুই হাত সমান চলে ➺ সব্যসাচী
❐ যার তুলনা নেই ➺ অতুলনীয়
❐ যার বরাহের (শূকর) মতো খুর ➺ বরাখুর
❐ যার বেশবাস সংবৃত নয় ➺ অসংবৃত
❐ যার কোনো কিছু থেকেই ভয় নেই ➺ অকুতোভয়
❐ যার উদ্দেশ্যে পত্রটি রচিত ➺ প্রাপক
❐ যার দাড়ি-গোঁফ উঠেনি ➺ অজাতশ্মশ্রু
❐ যার সব কিছু হারিয়েছে ➺ হৃতসর্বস্ব
❐ যার পুত্র নেই ➺ অপুত্রক
❐ যার দুটি মাত্র দাঁত ➺ দ্বিরদ (হাতি)
❐ যার উপস্থিত বুদ্ধি আছে ➺ প্রত্যুৎপন্নমতি
❐ যার চার দিকে স্থল ➺ হ্রদ
❐ যার দুই দিক বা চার দিকে জল ➺ দ্বীপ
❐ যার অর্থ নেই ➺ অর্থহীন
❐ যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না ➺ ক্ষণপ্রভা
❐ যার সর্বস্ব হারিয়ে গেছে / যার কিছু নাই ➺ সর্বহারা / হৃতসর্বস্ব
❐ যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না ➺ অজ্ঞাতকুলশীল
❐ যিনি বক্তৃতা দানে পটু ➺ বাগ্মী
❐ যে বিষয়ে মতভেদ নেই এমন ➺ ঐকমত্য
❐ যে প্রবীণ নয় ➺ নবীন
❐ যে বিষয়ে কোনো বিতর্ক / বিরোধ নেই ➺ অবিসংবাদী
❐ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় ➺ সংবর্ত
❐ যে সকল অত্যাচারই সয়ে যায় ➺ সর্বংসহা
❐ যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ ➺ সংশপ্তক
❐ যে বিবেচনা না করে কাজ করে ➺ অবিবেচক
❐ যে শুনেই মনে রাখতে পারে ➺ শ্রুতিধর
❐ যে রব শুনে এসেছে ➺ রবাহূত
❐ যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ➺ শ্বাপদসংকুল
❐ যে সুপথ থেকে কুপথে যায় ➺ উন্মার্গগামী
❐ যে পরের গুণেও দোষ ধরে ➺ অনূরক
❐ যে দিন তিন তিথির মিলন ঘটে ➺ এহ্যস্পর্শ
❐ যে অন্য দিকে মন দেয় না ➺ অনন্যমনা
❐ যে আকৃষ্ট হচ্ছে ➺ কৃষ্যমাণ
❐ যে তির নিক্ষেপে পটু ➺ তিরন্দাজ
❐ যে বিদ্যা লাভ করেছে ➺ কৃতবিদ্য
❐ যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত ➺ হাতুড়ে
❐ যে ক্রমাগত রোদন করছে ➺ রোরূদ্যমান
❐ যে আলোতে কুমুদ ফোটে ➺ কৌমুদ
❐ যিনি প্রথম পথ দেখান ➺ পথিকৃৎ
❐ যে গাজায় নেশা করে ➺ গেঁজেল
❐ যেখানে মৃত জন্তু ফেলা হয় ➺ ভাগাড়
❐ যুক্তি সংগত নয় ➺ অযৌক্তিক
❐ যুদ্ধে স্থির থাকেন যিনি ➺ যুধিষ্ঠির
❐ রোদে শুকানো আম ➺ আমশি
❐ যে ক্রমাগত রোদন করেছে ➺ রোরুদ্যমান
❐ রাহ্ বা রাস্তায় ডাকাতি ➺ রাহাজানি
❐ যে গাভী প্রসবও করে না, দুধও দেয় না ➺ গোবশা
❐ যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালোবাসে ➺ বারমুখো
❐ যে এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে ➺ মাধুকরী
❐ যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় ➺ কুম্ভীলক
❐ যিনি সব জানেন ➺ সবজান্তা
❐ যিনি অতিশয় হিসাবি ➺ পাটোয়ারি
❐ রেশম দিয়ে নির্মিত ➺ রেশমি
❐ যুদ্ধ থেকে যে বীর পালায় না ➺ সংশপ্তক
❐ যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই ➺ ভূমিহীন চাষী
❐ শোনা যায় এমন ➺ শ্রুতিগ্রাহ্য
❐ লবণ কম দেওয়া হয়েছে এমন ➺ আলুনি
❐ যাহা লোকে প্রায় ভুলিয়া গিয়েছে ➺ বিস্মৃতপ্রায়
❐ শত্রুকে বধ করে যে ➺ শত্রুঘ্ন
❐ শ্রম করিতে কষ্টবোধ করে যে ➺ শ্রমকাতর
❐ শত্রুকে পীড়া দেয় যে ➺ পরন্তপ
❐ শুনিতে পারা যায় এমন ➺ শ্রবণীয় / শ্রাব্য
❐ শক্তির উপাসনা করে যে ➺ শাক্ত
❐ শ্রম করিতে চাহে না যে ➺ শ্রমবিমুখ
❐ শক্তিকে অতিক্রম না করিয়া ➺ যথাশক্তি
❐ শোনামাত্র যার মনে থাকে ➺ শ্রুতিধর
❐ শত্রুকে হত্যা করেন যিনি ➺ শত্রুঘ্ন
❐ সমুদ্রের ঢেউ ➺ ঊর্মি
❐ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা ➺ প্রত্যুদগমন
❐ সজ্ঞানে অন্যায় করে যে ➺ জ্ঞানপাপী
❐ সদ্য দোহনকৃত উষ্ণ দুধ ➺ ধারোষ্ণ
❐ সৈনিকদলের বিশ্রাম শিবির ➺ স্কন্দাবার
❐ সমুদ্র হতে হিমাচল পর্যন্ত ➺ আসমুদ্রহিমাচল
❐ সবকিছু সহ্য করেন যিনি ➺ সর্বংসহা
❐ স্তন পান করে যে ➺ স্তন্যপায়ী
❐ সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ➺ সাবন
❐ স্বামীর চিতায় পুড়ে মরা ➺ সহমরণ
❐ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন ➺ স্বাদিত
❐ স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না ➺ দেয়ালা
❐ স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে ➺ স্বৈরাচারী
❐ সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ ➺ অয়নাংশ
❐ সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন ➺ অসমীক্ষিত
❐ সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে ➺ সততসঞ্চরমান
❐ স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) ➺ উপদা
❐ সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল ➺ ব্রাহ্মমুহূর্ত
❐ হাতির পিঠে আরোহী বসার স্থান ➺ হাওদা
❐ হয়তো হবে ➺ সম্ভাব্য
❐ হরেক রকম কথা বলে যে ➺ হরবোলা
❐ হিত ইচ্ছা করে যে ➺ হিতৈষী
❐ হিরণ্য / স্বর্ণ দ্বারা নির্মিত ➺ হিরন্ময়
❐ হাতির বাসস্থান ➺ গজগৃহ
❐ হেমন্তকালে উৎপন্ন ফসল ➺ হৈমন্তিক
❐ হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার ➺ চতুরঙ্গ