Completing Sentence শিখুন মাত্র ৩৫টি সহজ নিয়মে, সাথে মনে রাখার শর্টকাট! প্রত্যেকটির বাংলা অর্থ ও হাইলাইটসহ ২০টি উদাহরণ!
Completing Sentence বলতে বোঝায় একটি অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করা। একটি অসমাপ্ত বাক্যকে বিভিন্ন ভাবে সমাপ্ত করা যায়। একটি incomplete (অসমাপ্ত) বাক্যকে complete (সমাপ্ত) করতে নিচের নিয়মগুলো সম্পর্কে ক্লিয়ার ধারনা থাকতে হবে।
Completing Sentence এর গুরুত্বপূর্ণ Rules নিয়ে আলোচনা করা হলো।
💥 Rule:- (1) Lest তা না হলে/যাতে …… না
✐ গঠন:- Subject + should/might + verb1 + object যদি থাকে।
❐ মনেরেখোঃ Old English এ Should উহ্য থাকতে পারে।
📖 Example:
❐ She wore a coat lest she should catch a cold.
➺ সে একটি কোট পরেছিল, যাতে তার ঠান্ডা না লাগে।
❐ I will study hard, lest I should fail the exam.
➺ আমি কঠোর পরিশ্রম করব, যাতে আমি পরীক্ষায় ফেল না করি।
❐ He left early lest he should miss the train.
➺ সে তাড়াতাড়ি চলে গিয়েছিল, যাতে সে ট্রেন মিস না করে।
❐ I will lock the door lest someone should enter.
➺ আমি দরজা বন্ধ করব, যাতে কেউ ভিতরে না ঢুকে।
❐ She spoke softly lest she should disturb the others.
➺ সে নরম গলায় কথা বলেছিল, যাতে সে অন্যদের বিরক্ত না করে।
❐ He made no noise, lest the baby should wake up.
➺ সে কোনো শব্দ করেনি, যাতে শিশুটি না জাগে।
❐ We left early lest we should miss the beginning of the class.
❐ The teacher warned the students to study hard lest they should fail the exam.
❐ We must study more lest we should fail in the examination.
❐ Walk fast lest you should miss the bus.
📝 মনে রেখোঃ lest একটি subordinting conjunction যার অর্থ তা না হলে/যাতে ……না । Lest পরে কখনো not বসেনা কারন lest একটি negative শব্দ।
💥 Rule:- (2) Would that অর্থঃ অতীত ইচ্ছা করা। (চাইতাম/চাইতো / যদি এমন করতে পারতাম)
✐ গঠন:- Subject + could + v1 + object যদি থাকে। (প্রথম গঠন টা বেশি প্রচলিত)
✐ গঠন:- Subject + had + v3 + object যদি থাকে।
📖 Example:
❐ Would that I could visit you more often.
➺ আমার ইচ্ছা করে যদি আমি তোমার কাছে আরো বেশী যেতে পারতাম।
❐ Would that I could study harder for the exam.
➺ আমি চাইতাম যদি আমি পরীক্ষার জন্য আরো কঠোরভাবে পড়তাম।
❐ Would that she could never make that mistake.
➺ সে চাইতো যদি সে কখনো সেই ভুলটি না করত।
❐ Would that we could see each other more often.
➺ আমরা চাইতাম যদি আমরা একে অপরকে আরো বেশী দেখতে পেতাম।
❐ would that he could tell her the truth earlier.
➺ সে চাইতো যদি সে তাকে আগে সত্যটা বলতো।
❐ Would that I could understand what you were saying.
➺ আমি চাইতাম যদি আমি তোমার বলা কথা বুঝতে পারতাম।
❐ Would that she had come to the party last night.
➺ আমি চাইতাম যদি সে গত রাতে পার্টিতে আসত।
❐ Would that I could turn back time and fix my mistakes.
➺ আমি চাইতাম যদি আমি হারান সময় ফিরে পেতাম এবং আমার ভুলগুলো সংশোধন করতাম।
❐ Would that he could have joined us for dinner.
➺ আমি চাইতাম যদি সে আমাদের সাথে রাতের খাবারে যোগ দিতে পারত।
❐ He is a bright student. Would that he could get a good job.
❐ I am a hard worker. Would that I could succeed in life.
❐ Woud that he had lived to see my success.
💥 Rule:- (3) So……that
❐ অর্থঃ এতো………. যে করতে পারিনা/পারে না ।
✐ গঠন:- sub + can/could + (not) + verb1 + object যদি থাকে।(প্রথম গঠন টা বেশি প্রচলিত)
✐ গঠন:- sub + verb2 + object যদি থাকে।
📝 মনে রেখোঃ প্রথম Clause যদি Present tense এ থাকে তাহলে দ্বিতীয় clause এ can + verb¹ বসে।আর প্রথম Clause যদি Past tense এ থাকে তাহলে দ্বিতীয় clause এ could + verb¹ বসে।
📖 Example:
❐ She was so tired that she went to bed early.
➺ সে এত ক্লান্ত ছিল যে সে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল।
❐ The book was so difficult that I could not understand it.
➺ বইটি এত কঠিন ছিল যে আমি এটি বুঝতে পারিনি।
❐ The weather was so hot that we stayed indoors.
➺ আবহাওয়া এত গরম ছিল যে আমরা ঘরের মধ্যে রইলাম।
❐ The test was so easy that everyone passed.
➺ পরীক্ষাটি এত সহজ ছিল যে সবাই পাস করেছিল।
❐ The cake was so delicious that it was finished in minutes.
➺ কেকটি এত সুস্বাদু ছিল যে এটি কয়েক মিনিটেই শেষ হয়ে গেল।
❐ He was so busy that he couldn’t attend the meeting.
➺ সে এত ব্যস্ত ছিল যে সে সভায় যোগ দিতে পারেনি।
❐ The child was so naughty that he broke the vase.
➺ শিশুটি এত দুর্ব্যহারে ছিল যে সে ফুলদানি ভেঙে ফেলেছিল।
❐ The music was so loud that I had to leave the room.
➺ সঙ্গীতটি এত জোরে ছিল যে আমাকে রুম ছাড়তে হয়েছিল।
❐ The news was so surprising that everyone was shocked.
➺ খবরটি এত চমকপ্রদ ছিল যে সবাই হতবাক হয়ে গিয়েছিল।
📝 মনে রেখোঃ প্রয়োজনবোধে “that” এর পর can, could, shall, should, do, does, did + not ব্যবহার করা যেতে পারে।
💥 Rule:- ( 4) Too………to অর্থঃ এতো যে করতে পারি না/পারে না।
✐ গঠন:-Verb1 + object যদি।
📖 Example:
❐ I work so hard that I can not take rest.
❐ He is so weak that he can not work hard.
❐ He was so young that he could not climb tall tree.
❐ I am so tired that I can not say a single word.
❐ The box was too heavy for me to lift.
➺ বাক্সটি আমার কাছে এত ভারী ছিল যে তুলতে পারিনি।
❐ The problem was too difficult for me to solve.
➺ সমস্যাটি আমার কাছে এত কঠিন ছিল সমাধান করতে পারিনি।
❐ He is too busy to help us.
➺ সে খুব ব্যস্ত যে আমাদের সাহায্য করতে পারে না।
❐ The movie was too boring for us to watch.
➺ চলচ্চিত্রটি আমাদের কাছে এত বিরক্তিকর ছিল যে আমরা দেখতে পারিনি।
❐ The book was too thick to finish in one day.
➺ বইটি খুব মোটা ছিল, যাতে একদিনে শেষ করা যায় না।
❐ The box was too heavy for me to carry it.
❐ The old man was too feeble to speak a single word.
❐ The horse was too fast for me to run after it.
❐ The sky was too cloudy for us to go out.
💥 Rule:- (5) So that/in order that অর্থঃ যাতে/ উদ্দেশ্যে ।
📝 মনে রেখোঃ প্রথম Clause যদি Present tense এ থাকে তাহলে দ্বিতীয় clause এ can + verb¹ বসে।আর প্রথম Clause যদি Past tense এ থাকে তাহলে দ্বিতীয় clause এ could + verb¹ বসে।
📝 মনে রেখোঃ আমরা “so that” এবং “in order that” শব্দগুলো উদ্দেশ্য (purpose) প্রকাশ করতে ব্যবহার করি। আমরা এগুলোকে সাধারণত মডাল ক্রিয়া (can,could , will, would ,may,might ইত্যাদি) এর সাথে ব্যবহার করি। “So that” অনেক বেশি প্রচলিত, যেখানে “in order that” বেশি প্রথাগত (formal)।
✐ গঠন:- Subject + Can/could + v1 + object যদি।
📖 Example:
❐ She reads more so that she can get A + .
❐ She read more so that she could get A +
❐ I save money in order that I can buy good food.
❐ I will bring an umbrella so that we can avoid rain.
➺ আমি একটি ছাতা আনব যাতে আমরা বৃষ্টি আড়াতে পারি।
❐ He left early so that he could catch the train.
➺ সে তাড়াতাড়ি চলে গিয়েছিল যাতে সে ট্রেন ধরতে পারে।
❐ They saved money so that they could buy a new car.
➺ তারা টাকা সঞ্চয় করেছিল যাতে তারা একটি নতুন গাড়ি কিনতে পারে।
❐ We woke up early so that we could reach on time.
➺ আমরা তাড়াতাড়ি উঠেছিলাম যাতে আমরা সময়মতো পৌঁছাতে পারি।
❐ He apologized so that she would forgive him.
➺ সে দুঃখিত হয়েছিল যাতে সে তাকে ক্ষমা করতে পারে।
❐ They installed lights so that the street could be brighter at night.
➺ তারা আলো বসিয়েছিল যাতে রাস্তা রাতে আরো উজ্জ্বল হয়।
❐ She worked overtime so that she could finish the project on time.
➺ সে অতিরিক্ত সময় কাজ করেছিল যাতে সে প্রকল্পটি সময়মতো শেষ করতে পারে।
➺
💥 Rule:- (6) Verb দ্বারা উদ্দেশ্যে বুঝালে।
✐ গঠন:- To + verb 1 + object যদি থাকে।
📝 মনে রেখোঃ ইনফিনিটিভ (Infinitives) হল এমন এক ধরনের ক্রিয়া যা ক্রিয়ার সামনে “to” শব্দটি যোগ করে গঠিত হয় মানে To + verb 1 কে infinitive বলে। infinitive একটি বাক্যে সাধারণত বিশেষ্য (NOUN), ক্রিয়াবিশেষণ (ADVERB)বা বিশেষণ(ADJECTIVE) হিসেবে কাজ করে।
📖 Example:
❐ She reads more to get A + .
❐ She read more to get A + .
❐ I save money to buy good food.
❐ She studied hard to pass the exam.
➺ সে পরীক্ষা পাশ করার জন্য কঠোর পরিশ্রম করেছিল।
❐ I went to the store to buy some groceries.
➺ আমি কিছু মুদি সামগ্রী কিনতে দোকানে গিয়েছিলাম।
❐ He saved money to travel the world.
➺ তিনি পৃথিবী ভ্রমণ করার জন্য টাকা সঞ্চয় করেছিলেন।
❐ They are working overtime to finish the project on time.
➺ তারা প্রকল্পটি সময়মতো শেষ করার জন্য অতিরিক্ত সময় কাজ করছে।
❐ She practiced every day to improve her skills.
➺ সে তার দক্ষতা উন্নত করার জন্য প্রতিদিন অনুশীলন করেছিল।
❐ We need to hurry to get the bus.
➺ আমরা বাছ ধরার জন্য তাড়াতাড়ি করতে হবে।
❐ He is studying law to become a lawyer.
➺ তিনি আইন পড়তেছেন যাতে তিনি আইনজীবী হতে পারেন।
❐ I called him to ask for help.
➺ আমি তাকে সাহায্য চাওয়ার জন্য ফোন করেছিলাম।
❐ They moved to the city to find better job opportunities.
➺ তারা ভালো চাকরির সুযোগ খুঁজতে শহরে চলে গিয়েছিল।
❐ She woke up early to attend the meeting.
➺ সে সভায় অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি উঠে ছিল।
💥 Rule:- (7) It is time/it is high time অর্থঃ কোন কাজ করার সময় চলে গেছে কাজটি এখনই করতে হবে।
✐ গঠন:-subject + verb 2 + object যদি থাকে।
📝 মনে রেখোঃ “It is time” এটি একটি phrase যা নির্দেশ করে যে কোন কিছু করার সঠিক মুহূর্ত এখনি, বা কিছু করা উচিত ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে কাজটি এখনি করতে হবে।
📖 Example:
❐ The sky is very cloudy. It is time we went home.
❐ You are very sick. It is time you saw a doctor.
❐ It is time you started studying for the exam.
❐ এখনই সময় যে তুমি পরীক্ষার জন্য পড়া শুরু করো।
❐ It is time we left for the airport.
➺ এখনই সময় যে আমরা বিমানবন্দরের জন্য চলে যাই।
❐ It is time she apologized for her behavior.
➺ এখনই সময় যে সে তার আচরণের জন্য দুঃখিত হোক।
❐ It is time they fixed the broken chair.
➺ এখনই সময় যে তারা ভাঙা চেয়ারটি মেরামত করুক।
❐ It is time I told you the truth.
➺ এখনই সময় যে আমি তোমাকে সত্যটি বলি।
❐ It is time we made a decision about the project.
➺ এখনই সময় যে আমরা প্রকল্প সম্পর্কে একটি সিদ্ধান্ত নিই।
❐ It is time he cleaned his room.
➺ এখনই সময় যে সে তার রুম পরিষ্কার করুক।
❐ It is time they paid more attention to their health.
➺ এখনই সময় যে তারা তাদের স্বাস্থ্য নিয়ে আরো মনোযোগী হোক।
❐ It is time we organized the event.
➺ এখনই সময় যে আমরা ইভেন্টটি আয়োজন করি।
❐ It is time you took responsibility for your actions.
➺ এখনই সময় যে তুমি তোমার কাজের জন্য দায়িত্ব নাও।
📘 NB: It is time/it is high time এর পরে THAT conjunction টি ঊহ্য থাকে।
💥 Rule:- (8) It is time to/It is high time to অর্থঃ কোন কাজ করার এখনই সময়।
✐ গঠন:-Verb ¹ + object যদি থাকে।
📖 Example:
❐ The sky is very cloudy. It is time to go home.
❐ You are very sick. It is time to see a doctor.
💥 Rule:- (9) wish/fancy ইচ্ছা করা।
✐ গঠন:- 1: Sub + verb 2 + object যদি থাকে। ( কোণ কিছু করা বুঝাতে)
✐ গঠন:- 2:Sub + would/could + verb 1 + object যদি থাকে।( কোণ কিছু করা বুঝাতে)
✐ গঠন:- 3: Sub + were + noun/adjective.( কোণ কিছু হওয়া বুঝাতে)
📖 Example:
❐ I wish I got A +
❐ I wish I could get A +
❐ I wish I would get A +
❐ I wish I were a bird.
❐ I wish I were a child again.
❐ I wish I were a king.
❐ I wish she would come to the party.
➺ আমি চাই যে সে পার্টিতে আসুক।
❐ I wish he could stop arguing.
➺ আমি চাই যে সে ঝগড়া করা বন্ধ করুক।
❐ I wish we could travel together.
➺ আমি চাই যে আমরা একসাথে ভ্রমণ করতে পারতাম।
❐ I wish you were there to help me.
➺ আমি চাই যে তুমি সেখানে থাকলে আমাকে সাহায্য করতে।
❐ I wish it would stop snowing.
➺ আমি চাই যে তুষারপাত থেমে যাক।
❐ I wish I took the earlier flight.
➺ আমি চাই যে আমি আগের ফ্লাইটটি ধরতাম।
📘 NB: Wish/Fancy এর পরে THAT conjunction টি ঊহ্য থাকে।
💥 Rule:- (10) As if/ As though যেন /Since থেকে।
✐ গঠন:- sub + verb1 + ex ⌈as if/asthough /since⌉ Sub + verb 2 + ex.
✐ গঠন:- Sub + verb2 + ex⌈as if/asthough /since⌉ sub + had + verb3 + ex(pastperfect)
📘 NB: as if/ as though ও since এর প্রথম clause present হলে পরের clause past এর হবে আর প্রথম past এর হলে পরের clause past( perfect) এর হবে ।
📖 Example:
❐ He proceeds as if he knew everything.
❐ He behaves as though he were mad.
❐ Samin talks as if she killed a tiger.
❐ My teacher behaves as though he were a scientist.
❐ He put water on his cloth to make it look as if he had sweat .
❐ It is long since we met last.
❐ It was long since we had met last.
💥 Rule:- (10 A) Since যখন/ অর্থঃ Since (যখন) এটি বাক্যের মাঝে বসে।
✐ গঠন:-
✐ গঠন:- sub + verb1 + ex ⌈since⌉ Sub + verb 2 + object যদি থাকে।
✐ গঠন:- Sub + verb2 + ex⌈since⌉ sub + had + verb3 + object যদি থাকে।(pastperfect)
❐ মনে রেখো: since এর প্রথম clause present হলে পরের clause past এর হবে আর প্রথম clause past এর হলে পরের clause past( perfect) এর হবে ।
📝 মনে রেখোঃ
❐ Since বাক্যের মাঝে বসলে অর্থ দেয় “যখন“।
❐ Since যখন Sentence এর শুরুতে বসলে Since এর অর্থ হবে “যেহেতু” ।
❐ Since-এর পর noun/noun phrase হলে Present perfect continuous tense-এ “since”-এর অর্থ হয় “হতে/থেকে” এক্ষেত্রে “since” হয় “preposition”। যেমন: It has been raining since morning.
📖 Example:
❐ Since I was feeling tired, I decided to rest for a while. (যেহেতু আমি ক্লান্ত অনুভব করছিলাম, আমি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।)
❐ Since we moved to a new house, we haven’t seen our old neighbors. (যেহেতু আমরা নতুন বাড়িতে চলে গেছি, আমরা আমাদের পুরানো প্রতিবেশীদের আর দেখিনি।)
❐ She has been very kind since we met for the first time. (যেহেতু আমরা প্রথমবার দেখা করেছি, সে খুব দয়ালু হয়েছে।)
❐ Since he joined the team, they have won every match. (যেহেতু সে দলে যোগ দিয়েছে, তারা প্রতিটি ম্যাচ জিতেছে।)
❐ Since I started studying regularly, my grades have improved. (যেহেতু আমি নিয়মিত পড়াশোনা শুরু করেছিলাম, আমার গ্রেড উন্নতি হয়েছিল।)
❐ Since the meeting was canceled, I decided to go home early. (যেহেতু বৈঠকটি বাতিল হয়েছিল, আমি আগেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।)
❐ It is twenty years since Salim helped Sara last. (এটা বিশ বছর আগের কথা যখন সেলিম ছারা কে শেষ বারের মত সাহায্য করেছিল।)
❐ It has passed twenty years since Salim saw Sara last. (এটা বিশ বছর আগের কথা যখন সেলিম ছারা কে শেষ বারের দেখেছিল।)
❐ It was twenty years since he had seen Sara last. (এটা বিশ বছর আগের কথা যখন সেলিম ছারা কে শেষ বারের দেখেছিল।)
💥 Rule:- (11) Zero conditional চিরন্তন সত্য / অভ্যাস গত কর্ম /বৈজ্ঞানিক সত্য।
✐ গঠন:- If + present indefinite = Present indefinite
✐ গঠন:- If + sub + v1(s/es) + object যদি থাকে। = sub + v1(s/es) + object যদি থাকে।
📖 Example:
❐ If ice is heated, it melts.
❐ If water is put at 0 c, it freezes.
❐ If you make two and two, it becomes four.
❐ The fog disappears if the sun shines.
❐ If a thing is cohesive, it tends to stick together.
❐ If the sun sets, it gets dark.
➺ যদি সূর্য অস্ত যায়, তবে অন্ধকার হয়ে যায়।
❐ If it rains, the ground gets wet.
➺ যদি বৃষ্টি হয়, তবে মাটি ভিজে যায়।
❐ If you press the button, the light turns on.
➺ যদি আপনি বোতাম টিপে দেন, তবে লাইটটি চালু হয়।
❐ If people don’t eat, they get hungry.
➺ যদি মানুষ খাবার না খায়, তারা ক্ষুধার্ত হয়ে পড়ে।
❐ If you drop an object, it falls.
➺ যদি আপনি কোন বস্তু ফেলেন, তা পড়ে যায়।
❐ If you water the plant, it grows.
➺ যদি আপনি গাছটিকে পানি দেন, তা বাড়ে।
❐ If you touch fire, it burns.
➺ যদি আপনি আগুনে হাত দেন, তা পুড়ে যায়।
❐ If you turn off the computer, it shuts down.
➺ যদি আপনি কম্পিউটারটি বন্ধ করেন, তবে এটি বন্ধ হয়ে যায়।
❐ মনে রেখো: আমরা সাধারণত “if” ব্যবহার করি সম্ভাব্য বা অসম্ভাব্য পরিস্থিতি বা শর্ত এবং তাদের ফলাফল প্রকাশ করতে। এসব পরিস্থিতি বা শর্ত বাস্তব, কল্পিত বা অনিশ্চিত হতে পারে।
💥 Rule:- (12) First conditional /Present conditional = করবো.
✐ গঠন:- If + present indefinite = Future indefinite
✐ গঠন:- If + sub + v1(s/es) + ex= Sub + will + v1 + ex =কোন কাজ করবো.
📖 Example:
❐ If you call me later, I will tell you all about the event.
❐ If he eats healthier food, he will feel more energetic during the day.
❐ If I get a promotion, I will treat myself to a nice vacation.
❐ If you follow the instructions carefully, you will complete the task easily.
❐ If you pull cat’s tail ,it will scratch you.
❐ If you help me, I will finish the work faster.
➺ যদি তুমি আমাকে সাহায্য করো, আমি কাজটি দ্রুত শেষ করব।
❐ If they arrive early, we will start the meeting on time.
➺ যদি তারা আগে চলে আসে, আমরা সভাটি সময়মতো শুরু করব।
❐ If you invite her to the party, she will come.
➺ যদি তুমি তাকে পার্টিতে আমন্ত্রণ জানাও, সে আসবে।
❐ If I find your book, I will give it to you.
➺ যদি আমি তোমার বইটি পাই, আমি সেটি তোমাকে দিব।
❐ If we save enough money, we will travel next year.
➺ যদি আমরা যথেষ্ট টাকা সঞ্চয় করি, আমরা পরের বছর ভ্রমণ করব।
❐ If he runs every day, he will become fit.
➺ যদি সে প্রতিদিন দৌড়ায়, সে ফিট হয়ে উঠবে।
❐ If I get a promotion, I will buy a new car.
➺ যদি আমি প্রোমোশন পেয়ে যাই, আমি একটি নতুন গাড়ি কিনব।
❐ If you go to the park, you will meet your friends.
➺ যদি তুমি পার্কে যাও, তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করবে।
📝 মনে রেখোঃ
✐ গঠন:- If + sub + verb1(s/es) + object যদি থাকে = Sub + may/can/should/must + verb1 + object যদি থাকে ( এই গঠন টা ও তোমরা অনুসরণ করতে পারো ।
❐ If you want to lose weight, you should not eat red meat.
❐ If the fog gets thick, I can drive slowly.
❐ If it stop raining, I may go out.
💥 Rule:- (13) Second conditional /Past conditional অবাস্তব অতীত।
✐ গঠন:- If + past indefinite = Past conditional
✐ গঠন:-If + sub + v2 + object যদি থাকে = Sub + would/could/might/should + v1 + object যদি থাকে
📖 Example:
❐ If you worked hard, you would shine in life.
➺ যদি তুমি কঠোর পরিশ্রম করো, তুমি জীবনে সফল হবে।
❐ If the fog got thick, I could drive slowly.
➺ যদি কুয়াশা ঘন হয়ে যেত, আমি ধীরে ধীরে গাড়ি চালাতাম।
❐ If it stopped raining, I might go out.
➺ যদি বৃষ্টি থেমে যেত, আমি হয়তো বাইরে যেতাম।
❐ If you pulled the cat’s tail, it should scratch you.
➺ যদি তুমি বিড়ালের লেজ টা্নতে, তা তোমাকে আঁচড়ে দিত।
❐ If you wanted to lose weight, you could not eat red meat.
➺ যদি তুমি ওজন কমাতে চাইতে, তবে তুমি লাল মাংস খেতেনা।
❐ If I were a rich student, I would help the poor students.
➺ যদি আমি একজন ধনী ছাত্র হতাম, তবে আমি দরিদ্র ছাত্রদের সাহায্য করতাম।
📘 NB: ( were শুরুতে থাকলে এটাকে আমরা Second conditional এর গঠনে লিখবো । )
❐ Were I king, I would help the poor.
❐ If I had a lot of money, I would help you.
📘 NB: Had + sub + noun শুরুতে থাকলে এটাকে আমরা Second conditional এর গঠনে লিখবো.
❐ Had I a lot of money, I would help you.
📘 NB: Had + sub + noun কে past indefinite tense বলে।
💥 Rule:- (14) Third conditional /Perfect conditional অবাস্তব অতীত.
✐ গঠন:- If + past perfect = perfect conditional
✐ গঠন:- If + sub + had + verb3 + object যদি থাকে =Sub + would/could/might/should + have + verb3 + object যদি থাকে
📖 Example:
❐ If Sara had worked hard, she would have got a good job.
➺ যদি সারা কঠোর পরিশ্রম করত, তবে সে একটি ভালো চাকরি পেত।
❐ If the fog had got thick, I could have driven slowly.
➺ যদি কুয়াশা ঘন হয়ে যেত, তবে আমি ধীরে চালাতে পারতাম।
❐ If it had stopped raining, I might have gone out.
➺ যদি বৃষ্টি থেমে যেত, তবে হয়তো আমি বাইরে যেতাম।
❐ If you had pulled the cat’s tail, it should have scratched you.
➺ যদি তুমি বিড়ালের লেজ টানতে, তবে সেটা তোমাকে আঁচড়াত।
❐ If you had wanted to lose weight, you could not have eaten red meat.
➺ যদি তুমি ওজন কমাতে চাইতে, তবে তুমি লাল মাংস খেতে পারতে না।
❐ If I had been king, I would have helped the poor.
➺ যদি আমি রাজা হতাম, তবে আমি গরীবদের সাহায্য করতাম।
📘 NB: ( Had + sub + verb 3 শুরুতে থাকলে এটাকে আমরা third conditional এর গঠনে লিখবো । )
❐ Had I been king, I would have helped the poor.
➺ যদি আমি রাজা হতাম, তবে আমি গরীবদের সাহায্য করতাম।
❐ If I had earned a lot of money, I would have helped you.
➺ যদি আমি অনেক টাকা উপার্জন করতাম, তবে আমি তোমাকে সাহায্য করতাম।
❐ Had I learned a lot of money, I would have helped you.
➺ যদি আমি অনেক টাকা শিখে থাকতাম, তবে আমি তোমাকে সাহায্য করতাম।
📘 NB: Had + sub + verb 3 কে past perfect tense বলে।
💥 Rule:- (15) With a view to = জন্যে.
❐ উদ্দেশ্য Look forward to ➺ আগ্রহ করে চেয়ে থাকা Accustomed to ➺ অভ্যস্ত Get used to ➺ অভ্যস্ত Be used to ➺ অভ্যস্ত Addicted to ➺ আসক্ত Opposed to ➺ বিরোধীতা করা Adverse to ➺ প্রতিকুল Confess to ➺ স্বীকার করা With an eye to ➺ কামনায়/উদ্দেস্যে Object to ➺ আপত্তি করা Prefer to ➺ পছন্দ করা Committed to ➺ অঙ্গিকার পূর্ণ Tantamount to ➺ সমান Devoted to ➺ গভির ভাবে নিমগ্ন Dedicated to ➺ উৎসর্গকৃত Adjusted to ➺ মানান সই Approve of অনুমোদন করা /Avoid -পরিত্যাগ করা/এড়িয়ে চলা /Count on ➺ নির্ভর করা/ Consider বিবেচনা করা/ Understand বুঝতে পারা/ Addicted to আসক্ত/Be accustomed to- অভ্যন্ত/ Be adverse to- বিরোধিতা করা / Depend on নির্ভর করা/ Be better off অধিকতর ভাল হওয়া/ Excuse- অজুহাত/ Be opposed to- বিরোধিতা করা/ Finish শেষ করা/ Pardonক্ষমা করা/ Get used to অভ্যস্ত /Forbid ➺ নিষেধ করা/ Be used to অভ্যস্ত/ Can not help ➺ না করে থাকতে না পারা/ Forget about কোন কিছু সম্পর্কে ভুলে যাওয়া/ Confess to স্বীকার করা/ Forgive ক্ষমা করা/ Object to আপত্তি করা/Give up ত্যাগ করা/ Prefer to অধিকতর ভাল হওয়া/ Put off খুলে ফেলা/বাদ দেয়া/ Rely on নির্ভর করা/ Remain ➺ অবস্থান করা/ Get through ➺ উত্তীর্ণ হওয়া/ Insist on জোর করা/ জিদ করা/Keep- রাখা/ Likeপছন্দ করা/Think of/ Dream of ➺ স্বপ্ন দেখা/ কল্পনা করা/Stop ➺ বন্ধ করা/With an eye to ➺ এক নজরে/ Without/Don’t mind/ Keep on চালিয়ে যাওয়া/ Look forward to মুখ চেয়ে থাকা /Mention- উল্লেখ করা/Postpone- স্থগিত করা/ Quitত্যাগ করা/ Recommend- সুপারিশ করা/ Rememberস্বরণ করা/Practice- চর্চা করা /Recall মনে করা/ Suggest প্রস্তাব করা/ Regret- অনুতাপ করা/ অনুশোচনা করা It is no good কোন লাভ নাই/নিরর্থক/ Admit স্বীকার করা Appreciate প্রশংসা করা/ Would you mind ➺ তুমি কিছু মনে না করলে/It is no use ➺ কোন লাভ নাই/ নিরর্থক/ Complete সম্পন্ন করা/ Delay ➺ দেরি করা/ Deny ➺ অস্বীকার করা/ Discuss ➺ আলোচনা করা/ Miss ➺ বিফল হওয়া/ Think aboutগভীরভাবে চিন্তা করা/Startশুরু করা/ Suceeed in ➺ সফলতা লাভ করা/ With a view to জন্য।
📝 মনে রেখোঃ উপরের সব word ও phrase গুলোর পরে verb 1 + ing বসে।
✐ গঠন:-V1 + ing + object যদি থাকে( এই phrase গুলোর পরে v1 + ing বসে।)
📖 Example:
❐ I come here with view to learning English.
➺ আমি ইংরেজি শেখার উদ্দেশ্যে এখানে আসি।
❐ He is devoted to getting A + .
➺ সে A + পাওয়ার জন্য নিবেদিত।
❐ Samin is committed to speaking English.
➺ সামিন ইংরেজি বলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
❐ I am looking forward to receiving you.
➺ আমি আপনাকে স্বাগত জানাতে আগ্রহ করে অপেক্ষা করছি।
❐ She is used to drinking cold water.
➺ সে ঠান্ডা পানি পান করতে অভ্যস্ত।
❐ I get used to reading all night.
➺ আমি সারারাত পড়তে অভ্যস্ত ।
💥 Rule:- (16) Preposition এর পরে v1 + ing /nounবসে।
❐ List of most common preposition
✐ গঠন:-Verb¹ + ing + object যদি থাকে।
❐ In ➺ ভিতরে on ➺ উপরে Into ➺ ভিতরে Over ➺ উপরে Inside ➺ ভিতর Above ➺ উপরে Under ➺ নিচে Upon ➺ উপরে Beneath ➺ নিচে Up ➺ উপরে bellow ➺ নিচে To ➺ দিকে/ এ/ underneath ➺ নিচে At ➺ দিকে/ এ/ down ➺ নিচে with ➺ সাথে For ➺ জন্য By ➺ দারা/ পাসে from ➺ থেকে without ➺ ছাড়া past ➺ পাস দিয়ে After ➺ পরে Till ➺ পর্যন্ত Before ➺ আগে Until ➺ না পর্যন্ত While ➺ জখন Against ➺ বিরুদ্ধে beyond ➺ বাইরে Across ➺ ওপারে Next to ➺ পাসে Along ➺ বরাবর Up to ➺ পর্যন্ত About ➺ প্রায়/বিষয়ে past ➺ পাস দিয়ে around ➺ চারিদিকে From ➺ থেকে Due to ➺ জন্য Of ➺ এর Owing to ➺ জন্য Through ➺ মধ্য দিয়ে Onto ➺ উপরে throughout ➺ জুড়ে Behind ➺ পিছনে Except ➺ ছাড়া regarding ➺ বিষয়ে In spite of ➺ সত্ত্বেও Beside ➺ পাসে Despite ➺ সত্ত্বেও Since ➺ থেকে Among ➺ অনেকের মধ্য On the back of ➺ পিছনে between ➺ দুয়ের মধ্য In front of ➺ সামনে Because of ➺ কারনে Considering ➺ বিষয়ে On account of ➺ কারনে Concerning ➺ বিসয়ে Instead of ➺ পরিবর্তে Following ➺ কেন্দ্র করে In lieu of ➺ পরিবর্তে during ➺ সময়ে for ➺ জন্ In spite of ➺ সত্ত্বেও
📖 Example:
❐ I am scared of going out at night.
➺ রাতে বাইরে যাওয়ার কথা ভেবে আমি ভীত।
❐ I will go to Dubai instead of going to London.
➺ আমি লন্ডন যাওয়ার বদলে দুবাই যাব।
❐ He will stay at home because of being sick.
➺ সে অসুস্থ হওয়ার কারণে বাড়িতে থাকবে।
❐ We had an accident while crossing the road.
➺ আমরা রাস্তাটি পার হওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটিয়েছিলাম।
❐ You should wash your hands before eating rice.
➺ তোমার ভাত খাওয়ার আগে হাত ধোয়া উচিত।
❐ I came home after finishing my work.
➺ আমি আমার কাজ শেষ করার পর বাড়ি এসেছি।
❐ I am tired of working all day.
➺ আমি সারাদিন কাজ করে ক্লান্ত।
❐ They are excited about going to the concert.
➺ তারা কনসার্টে যাওয়ার জন্য উত্তেজিত।
❐ We are looking forward to meeting our friends.
➺ আমরা আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।
❐ She is afraid of swimming in the ocean.
➺ সে সমুদ্রে সাঁতার কাটতে ভয় পায়।
❐ I am used to waking up early.
➺ আমি সকালবেলা উঠে অভ্যস্ত।
❐ They are thinking of moving to a new house.
➺ তারা একটি নতুন বাড়িতে চলে যাওয়ার কথা ভাবছে।
❐ He is fond of reading books.
➺ সে বই পড়তে পছন্দ করে।
❐ We are proud of winning the match.
➺ আমরা ম্যাচ জেতার জন্য গর্বিত।
💥 Rule:- (17) Mind মনে করা/
❐ Would you mind তুমি কি মনে কিছু করবে ?/ Cannot help না করেপারি না /Could not help না করে পারতাম না /Worth যোগ্য/By দ্বারা/ Without ছাড়া । এই word গুলোর পরে v1 + ing বসে ।
✐ গঠন:-= v1 + ing + object যদি থাকে
📖 Example:
❐ I don’t mind having tea.
➺ আমি চা খেতে আপত্তি করি না।
❐ Would you mind opening the window?
➺ আপনি কি জানালা খুলতে আপত্তি করবেন?
❐ Samin is worth getting A + .
➺ সামিন A + পাওয়ার যোগ্য।
❐ I cannot help helping the poor.
➺ আমি গরীবদের সাহায্য না করে পারি না।
❐ She will get A + by reading more.
➺ সে আরও পড়ে A + পাবে।
❐ Without being honest, you cannot be happy.
➺ সৎ না হলে, তুমি সুখী হতে পারবে না।
💥 Rule:- (18) While যখন
✐ গঠন:-1 Subject + was/were + verb¹ + ing + object যদি থাকে।
✐ গঠন:-2 verb¹ + ing + object যদি থাকে।
❐ Their parents were chatting inside while the children were playing outside.
➺ তাদের বাবা-মা ভিতরে আড্ডা দিচ্ছিলেন, অন্যদিকে বাচ্চারা বাইরে খেলছিল।
❐ She was smiling while helping her friend.
➺ সে তার বন্ধুকে সাহায্য করার সময় হাসতেছিল।
❐ I saw a stray cat wandering around while waiting for the bus.
➺ আমি বাছের জন্য অপেক্ষা করার সময় একটি পথেঘাটের বিড়াল ঘোরাফেরা করতে দেখলাম।
❐ He studied for the exam while listening to music.
➺ সে সঙ্গীত শুনতে শুনতে পরীক্ষার পড়া পড়ছিল।
❐ They were having dinner while watching a movie.
➺ তারা সিনেমা দেখার সময় রাতের খাবার খাচ্ছিল।
❐ I cleaned the kitchen while the cake was baking.
➺ আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম যখন কেক তৈরি হচ্ছিলো।
❐ She was talking on the phone while walking through the park.
➺ সে পার্কের মধ্যে হাটার সময় ফোনে কথা বলছিল।
❐ He likes to sing while driving to work every morning.
➺ সে প্রতিদিন গাইতে ভালোবাসে যখন সে প্রতিদিন গাড়ি চালিয়ে কাজে যায়।
📝 মনে রেখোঃ While এর পরে verb1 + ing,Nounবা Noun Phrase বসলে While কে preposition বলে । আর While এর পরে Clause বসলে তাকে Subordinating Conjunction বলে।
🔥 While as a Noun:
❐ He took a short while to finish the task.
➺ তাকে কাজটি শেষ করতে একটু সময় লেগেছিল।
🔥 While as a Verb:
❐ We whiled away the afternoon playing cards.
➺ আমরা বিকেলটি তাস খেলে কাটিয়েছিলাম।
❐ He whiled away the evening by reading a book.
➺ সে সন্ধ্যা সময় একটি বই পড়ে কাটিয়েছিল।
❐ She whiled away the hours watching TV.
➺ সে ঘণ্টাগুলি টিভি দেখে কাটিয়েছিল।
❐ They whiled away the time with casual conversation.
➺ তারা অগাধ কথাবার্তায় সময় কাটিয়েছিল।
❐ I whiled away the evening listening to music.
➺ আমি সন্ধ্যা সময় সঙ্গীত শোনে কাটিয়েছিলাম।
❐ We whiled away the night at the party.
➺ আমরা পার্টিতে রাতটি কাটিয়েছিলাম।
🔥 While as a Preposition:
❐ She sang while cooking dinner.
➺ সে ডিনার রান্না করার সময় গান গেয়েছিল।
❐ He likes to play music while doing his homework.
➺ সে তার হোমওয়ার্ক করার সময় সঙ্গীত বাজাতে ভালোবাসে।
🔥 While as a Conjunction:
❐ Their parents were chatting inside while the children were playing outside.
💥 Rule:- (19) Relative pronoun and Relative adverb
🔥 Relative pronoun
❐ ব্যাক্তি the person /people থাকলে = who/whom দিয়ে complete করতে হবে।
❐ ব্যাক্তি/ বস্তু থাকলে = whose দিয়ে complete করতে হবে।
❐ বস্তু the things/ animals থাকলে = which দিয়ে complete করতে হবে।
❐ ব্যাক্তি/ বস্তু থাকলে = that দিয়ে complete করতে হবে।
🔥 Relative adverb
❐ সময় the time থাকলে = When দিয়ে complete করতে হবে।
❐ কারন the reason থাকলে = Why দিয়ে complete করতে হবে।
❐ ভাব/ধরন the way/ mannerথাকলে = How দিয়ে complete করতে হবে।
❐ স্থান the place থাকলে = where দিয়ে complete করতে হবে।
✐ গঠন:-এই Relative pronoun and Relative adverb গুলো থাকলে sequence of tense হবে।
🔥 Sequence of tense নিচে দেয়া হল।
❐ প্রথম clause present হলে = দ্বিতীয় clause any tense হবে ।( তবে Present or Future এ লিখার চেষ্টা করবে।)
❐ প্রথম clause past হলে = দ্বিতীয় clause past হবে
❐ প্রথম clause future হলে = দ্বিতীয় clause present হবে
📖 Example:
❐ I know the man who helps you. (এখানে প্রথম clause present এ আছে তাই দ্বিতীয় clause ও present এ লিখা হয়েছে।)
❐ I know the man who helped you. (এখানে প্রথম clause present এ আছে তাই দ্বিতীয় clause past এ লিখা হয়েছে।)
❐ I know the man who will help you.(এখানে প্রথম clause present এ আছে তাই দ্বিতীয় clause Future এ লিখা হয়েছে।)
❐ I knew the man who helped you.(এখানে প্রথম clause past এ আছে তাই দ্বিতীয় clause Past এ লিখা হয়েছে।)
❐ The person who works hard will shine in life. (এখানে প্রথম clause future এ আছে তাই দ্বিতীয় clause Present এ লিখা হয়েছে।
❐ I know the man whom you helped.
❐ I saw some students whose dresses were white.(এখানে প্রথম clause past এ আছে তাই দ্বিতীয় clause ও past এ লিখা হয়েছে।)
❐ Friday is the time when our school is closed.
❐ 1971 is the time when we got independence.
❐ Macca is a place where our prophet was born.
❐ I don’t know the reason why he is crying.
❐ I know the way how he reached home.
💥 Rule:- (20) ❐ No sooner had….than = তে না তে ❐ scarcely had ……when= তে না তে ❐ Hardly had …….when= তে না তে
✐ গঠন:-
❐ No sooner had + sub + v3 + object যদি থাকে + than + sub + v2 + ex
❐ Scarcely had + sub + v3 + object যদি থাকে। + when + sub + v2 + object যদি থাকে।
❐ Hardly had + sub + v3 + ex + when + sub + v2 + object যদি থাকে।
📘 NB: এদের প্রথম clause past perfect ও দ্বিতীয় clause past indefinite হবে।
📖 Example:
❐ No sooner had I gone home than he came.
❐ Scarcely had she reached station when the train left.
❐ Hardly had I seen the thief when he ran away.
💥 Rule:- (21) Sequence of tense
❐ Sequence of tense নিচে দেয়া হল।
❐ প্রথম clause present হলে = দ্বিতীয় clause any tense হবে ।( তবে Present or Future এ লিখার চেষ্টা করবে।)
❐ প্রথম clause past হলে = দ্বিতীয় clause past হবে
❐ প্রথম clause future হলে = দ্বিতীয় clause present হবে
📘 NB: নিচের subordinating/ coordinating conjunction গুলো দিয়ে যদি দুটি clause যুক্ত হয় তাহলে sequence of tense অনুসরন করতে হবে।
🔥 List of subordinating conjunctions
❐ As ➺ যেহেতু
❐ Even if ➺ এমন কি যদিও
❐ Since ➺ যেহেতু
❐ If only ➺ শুধু মাত্র যদি
❐ Because ➺ কারন
❐ Once ➺ যদি একবার
❐ As ➺ যেভাবে
❐ Even though ➺ এমন কি যদিও
❐ That ➺ যে/ যা/
❐ Though ➺ যদিও
❐ Although ➺ যদিও
❐ When ➺ যখন
❐ Why ➺ ক্যানো
❐ Providing that ➺ যদি
❐ How ➺ যেভাবে / কিভাবে
❐ Provided that ➺ যদি
❐ Where ➺ যেখানে
❐ provided ➺ যদি
❐ Who ➺ যে /যারা
❐ Incase ➺ যদি
❐ Whom ➺ যাকে/ যাদের কে
❐ Whose ➺ যার /যাদের
❐ Which ➺ যা/ যে গুলি
❐ What ➺ কি/ যা
❐ Whoever ➺ যে কেউ
❐ As soon as ➺ যেই মাত্র সেই মাত্র
❐ Whomever ➺ যাকেই
❐ As long as ➺ যতক্ষণ পর্যন্ত
❐ Whichever ➺ যা ই
❐ As much as ➺ যত বেসি সম্ভব
❐ Whatever ➺ যা ই
❐ Than ➺ চেয়ে
❐ Whenever ➺ যখনই
❐ After ➺ পরে
❐ wherever ➺ যেখানে খুসি সেখানে
❐ before ➺ আগে
❐ till ➺ পর্যন্ত
❐ like ➺ যেভাবে
❐ until ➺ না পর্যন্ত
❐ Whereas ➺ অন্যদিকে
❐ whether ➺ কি ……না
❐ List of coordinating conjunctions=fanboys
❐ F=For কারন A=And এবং N=Nor না B=But কিন্তু
❐ O=Or বা Y=Yet তবুও S=So সুতারাং
📘 NB: Please উপরের Conjunctions গুলোর অর্থ ভালো ভাবে মুখস্ত করো ।
📖 Example:
🔥 Conj প্রথম clause present দ্বিতীয় clause any tense
❐ As I work hard , I get good life.
❐ As I work hard , I got good life.
❐ As I work hard , I will get good life.
❐ Since he studies more ,he makes good result.
❐ Since he studies more , he made good result.
❐ Since he studies more , he will make good result.
🔥 Conj প্রথম clause past দ্বিতীয় clause past
❐ Though he worked hard, he could not shine in life.
❐ Though he worked hard, he made bad result.
❐ Though he worked hard, he lost his job.
❐ When I was going to college, I saw you playing.
❐ When I was going to college, you were sleeping.
❐ When I was going to college, you were catching fish.
🔥 conj প্রথম clause future দ্বিতীয় clause present
❐ when he will complete his study, he is a successful person.
❐ As I will help him, he helps me.
❐ what He will say is true.
❐ That She will get A + is sure.
🔥 প্রথম clause past conj ২য় Clause past হবে
❐ He ran away as soon as he saw a tiger.
❐ He came to me when I was reading Quaran.
❐ I forgot her and I went out.
❐ You studied more but you could not achieve success.
❐ I saw a drunken porter who was lying on the ground.
💥 Rule:- (22) Unless যদিনা।
✐ গঠন:- Unless + subj + verb¹ + object যদিথাকে=subj + will + verb¹ + object যদি থাকে.
✐ গঠন:- Unless + subj + verb2 + object যদিথাকে=subj + would/could/might/should + verb¹ + object যদি থাকে.
📖 Example:
📝 মনে রেখোঃ Unless যুক্ত Clause এ কখনো Not বসেনা কারন Unless একটি Negative শব্দ।
❐ Unless you work hard, you will not shine in life.
❐ Unless you are honest, nobody will respect you.
❐ Unless there is hartal, I will come back tomorrow.
❐ I will go to the park unless it rains.
➺ আমি পার্কে যাব, যদি বৃষ্টি না হয়।
❐ You won’t pass the exam unless you study hard.
➺ তুমি কঠোর পরিশ্রম না করলে পরীক্ষা পাস করবে না।
❐ Unless we leave now, we will miss the train.
➺ আমরা এখন না চলে গেলে, ট্রেন মিস করব।
❐ He won’t eat the cake unless it’s chocolate.
➺ সে কেক খাবে না, যদি সেটা চকোলেট না হয়।
❐ Unless you call me, I won’t know when the meeting is.
➺ তুমি আমাকে ফোন না করলে, আমি জানব না যে সভাটি কখন।
❐ The concert will be canceled unless enough tickets are sold.
➺ যথেষ্ট টিকিট বিক্রি না হলে কনসার্টটি বাতিল হয়ে যাবে।
❐ I won’t be able to help you unless you explain the problem clearly.
➺ তুমি সমস্যা পরিষ্কারভাবে ব্যাখ্যা না করলে, আমি তোমাকে সাহায্য করতে পারব না।
❐ Unless we hurry, we will be late for the movie.
➺ আমরা তাড়াতাড়ি না করলে, সিনেমার জন্য দেরি হয়ে যাবে।
❐ You can’t enter the room unless you have the key.
➺ তুমি ঘরে প্রবেশ করতে পারবে না, যদি তোমার কাছে চাবি না থাকে।
💥 Rule:- (23 Because of কারনে ।On account of জন্যে/ কারনে।
❐ In lieu of পরিবর্তে ।/In stead of পরিবর্তে ।/Inspite of সত্ত্বেও।/Despite সত্ত্বেও।
✐ গঠন:- verb¹ + ing + object যদি থাকে /Noun phrase
📖 Example:
❐ Because of:
❐ The event was postponed until next week because of the heavy rain. ( Noun Phrase দিয়ে Sentence complete করা হয়েছে।)
❐ He couldn’t attend the meeting because of having a sudden illness.( Verb¹ + ing দিয়ে Sentence complete করা হয়েছে।)
❐ On account of:
❐ We arrived late to the concert on account of the traffic jam.( Noun Phrase দিয়ে Sentence complete করা হয়েছে।)
❐ In lieu of:
❐ She gave me a phone in lieu of giving a bike.( Verb¹ + ing দিয়ে Sentence complete করা হয়েছে।)
❐ Instead of:
❐ We decided to visit the museum instead of going to the park. ( Verb¹ + ing দিয়ে Sentence complete করা হয়েছে।)
❐ They went for a hike in spite of the cold weather.
❐ He passed the test in spite of not studying much for it.
💥 Rule:- (24) Let alone দুরের কথা ।
✐ গঠন:- Subject + verb + ………তুলনামূলক ছোট বিষয়বস্তু + , let alone + তুলনামূলক বড় বিষয়বস্তু।
❐ Noun phrase/Any phrase
📖 Example:
❐ I can hardly afford a new phone let alone a luxury car.
❐ She doesn’t even like vegetables let alone fruits.
❐ He can barely finish a simple task let alone handle a big project.
❐ We don’t have enough time to watch a movie let alone go out for dinner.
❐ He doesn’t have the skills to play chess let alone win a tournament.
❐ I haven’t had breakfast yet let alone lunch.
💥 Rule:- (25) Would rather/ Would sooner (বরং)
✐ গঠন:-Subject + would rather/would sooner + verb¹ + object যদি থাকে + than + verb¹/Noun
📖 Example:
❐ I would rather die than beg.
❐ She would sooner drink tea than coffee.
💥 Rule: (26) To be/as হিসাবে।
✐ গঠন:-Adjective/ Adjective phrase/Noun phrase
❐ Sara is regarded as innocent.
❐ Samin treats me as pious.
❐ People condemn mirjafor as treacherous.
❐ Jachia works here as a doctor.
❐ They treat me as a friend.
❐ The news came to me as a shock.
❐ I know Upoma as honest.
💥 Rule: (27) Modal auxiliary এর পরে verb¹ বসে ও Modal auxiliary এর পরে be থাকলে verb³ বসে.
✐ গঠন:-verb¹ + object যদি থাকে/verb³ + object যদি থাকে
❐ List of modal Auxiliries
❐ Can করতে পারি (দক্ষতা বুঝায়) ➺ Could করতে পারতাম(দক্ষতা বুঝায়)
❐ Shall করবো ➺ Should করা উচিত
❐ Will করবো ➺ Would করতাম
❐ May করতে পারি ➺ might করতে পারি
❐ Must অবশ্য করবো ➺ Had to করতে হয়েছিল
❐ Have to করতে হবে ➺ Had to করতে হয়েছিল
❐ Has to করতে হবে ➺ Had to করতে হয়েছিল
❐ Be going to ➺ করবো
❐ Am to /is to/ are to ➺ করতে হয়
❐ Was to /were to ➺ করার কথা ছিল
❐ Had better ➺ বরং করা উচিত
❐ Would rather ➺ বরং
❐ Need ➺ প্রয়জন হওয়া
❐ Dare সাহস করা
❐ Ought to ➺ করা উচিত
❐ Used to ➺ করতাম ( অতীত অভ্যাস)
📖 Example:
❐ You are very sick. You had better go home.
❐ He is a very honest person. he would rather die than tell a lie.
❐ When I was a child, I used to live in village.
❐ Yesterday I lost my my wallet. Therefore I had to walk all the way.
💥 Rule:- (28) প্রবাদ এর নিয়ম।
✐ গঠন:-There is a saying. + that
✐ গঠন:-There is a maxim + that
✐ গঠন:-A proverb goes + that
✐ গঠন:-There goes a proberb + that
❐ উল্লেখ্য, উল্লেখিত (There is a saying. A proverb goes, There is a maxim) সবগুলোর অর্থ-একটি প্রবাদ আছে / একটি কথা প্রচলিত।
📝 মনে রেখোঃ উপরের যে কোনো একটি গঠন থাকবে এবং অর্থ অনুযায়ী একটি প্রবাদ লিখতে হবে। নিম্নে গুরুত্ব পূর্ণ কিছু প্রবাদ দেওয়া হলো।
📖 Example:
❐ There is a maxim/proverb/saying that “Time and tide wait for none.“
➺ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না।
❐ There is a maxim/proverb/saying that “Health is wealth.”
➺ স্বাস্থ্যই হল আসল ধন।
❐ There is a maxim/proverb/saying that “What is lotted cannot be blotted.“
➺ যা ভাগ্যে লেখা হয়েছে তা মুছে ফেলা যায় না।
❐ There is a maxim/proverb/saying that “A man is known by the company he keeps.”
➺ একজন মানুষ তার সঙ্গী-সাথী দ্বারা পরিচিত হয়।
❐ There is a maxim/proverb/saying that “United we stand, divided we fall.”
➺ একমত হলে আমরা দাঁড়াবো, বিভক্ত হলে পড়ে যাবো।
❐ There is a maxim/proverb/saying that “A man is born free but everywhere he is in chains.”
➺ মানুষ জন্ম স্বাধীন , কিন্তু প্রতিটি স্থানে সে পরাধীন।
❐ There is a maxim/proverb/saying that “The grass is always greener on the other side.“
➺ দূরের ঘাস সবসময় বেশি সবুজ মনে হয়।
❐ There is a maxim/proverb/saying that “Don’t judge a book by its cover.”
➺ কোনো কিছু উপরটা দেখে তার ভিতরের মূল্য বিচার কোরো না।
❐ There is a maxim/proverb/saying that “Too many cooks spoil the broth.”
➺ অত্যধিক রাঁধুনি খাবার নষ্ট করে দেয়।
❐ There is a maxim/proverb/saying that “God helps those who help themselves.”
➺ আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেরাই নিজেদের সাহায্য করে।
❐ There is a maxim/proverb/saying that “Actions speak louder than words.”
➺ কথার চেয়ে কাজ বেশি শক্তিশালী।
❐ There is a maxim/proverb/saying that “Charity begins at home.”
➺ ভদ্রতা নিজের ঘর থেকেই শুরু হয়।
❐ There is a maxim/proverb/saying that “Strike while the iron is hot.”
➺ ঝোঁক বুঝে কোপ মারো ।
❐ There is a maxim/proverb/saying that “A fool and his money are soon parted.”
➺ একজন মূর্খ এবং তার টাকা দ্রুত আলাদা হয়ে যায়।
❐ There is a maxim/proverb/saying that “To err is human.“
➺ ভুল করা মানুষের স্বভাব।
❐ There is a maxim/proverb/saying that “The pen is mightier than the sword.“
➺ কলমের শক্তি তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী।
❐ There is a maxim/proverb/saying that “Slow and steady wins the race.”
➺ ধীরে ধীরে স্থিরভাবে চললে প্রতিযোগিতায় জেতা যায়।
❐ There is a maxim/proverb/saying that “Prevention is better than cure.”
➺ প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভাল।
❐ There is a maxim/proverb/saying that “Necessity is the mother of invention.”
➺ প্রয়োজনই উদ্ভাবনের জননী।
❐ There is a maxim/proverb/saying that “Make hay while the sun shines.”
➺ ঝোঁক বুঝে কোপ মারো ।
❐ There is a maxim/proverb/saying that “Honesty is the best policy.”
➺ সততা সেরা নীতি।
❐ There is a maxim/proverb/saying that “Every cloud has a silver lining.”
➺ প্রতিটি কালো মেঘেরও একটি রৌদ্রোজ্জ্বল প্রান্ত থাকে।
❐ There is a maxim/proverb/saying that “Early to bed, early to rise, makes a man healthy, wealthy, and wise.”
➺ শীঘ্র শোওয়া, শীঘ্র ওঠা, একজন মানুষকে সুস্থ, ধনী এবং বুদ্ধিমান করে তোলে।
❐ There is a maxim/proverb/saying that “Don’t bite the hand that feeds you.”
➺ যে তোমাকে খাওয়ায়, তার হাতে কামড় দিও না।
❐ There is a maxim/proverb/saying that “All that glitters is not gold.”
➺ সব কিছু যা চকচক করে, তা সোনা নয়।
❐ There is a maxim/proverb/saying that “A bird in the hand is worth two in the bush.”
➺ বসে থাকা পাখি দুইটা উড়ন্ত পাখির চেয়ে মূল্যবান।
❐ There is a maxim/proverb/saying that “The man who is drowning catches at straw.”
➺ ডুবন্ত ব্যক্তি তৃণেও আশ্রয় নেয়। ➺ (অর্থাৎ, বিপদে পড়লে কেউ যে কোনো সাহায্যকেই গ্রহণ করতে প্রস্তত হয়, যদিও তা অপ্রয়োজনীয় বা অকার্যকর হতে পারে।)
❐ There is a maxim/proverb/saying that “Only the wearer knows where the shoe pinches.”
➺ যার জালা সেই জানে। ➺ (অর্থাৎ, শুধু সেই ব্যক্তি জানে, যিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এর কষ্ট বা সমস্যা কতটা গুরুতর।)
❐ There is a maxim/proverb/saying that “Those who live in glass houses should not throw stones.”
➺ যারা কাচের ঘরে বাস করে, পাথর নিক্ষেপ করা উচিত নয়। ➺ (অর্থাৎ, যারা নিজে দুর্বল বা ত্রুটিপূর্ণ, তারা অন্যের ত্রুটি নিয়ে সমালোচনা বা আক্রমণ করা উচিত নয়।)
❐ There is a maxim/proverb/saying that “Industry is the key to success.”
➺ শ্রমই সাফল্যের চাবিকাঠি। (অর্থাৎ, পরিশ্রম ও কঠোর পরিশ্রম সাফল্য অর্জনের প্রধান উপায়।)
❐ There is a maxim/proverb/saying that “Where there is a will, there is a way.”
➺ যেখানে ইচ্ছা, সেখানে পথ। ➺ (অর্থাৎ, যদি মনোবল ও দৃঢ় সংকল্প থাকে, তবে কোনো বাধাই কাটিয়ে উঠা সম্ভব।)
💥 Rule:- (29) Would rather – than অর্থঃ (বরংএটা করবো …………… ঐটা করবো না)
✐ গঠন:- Subject + would rather + verb1…………… + than + v1 + object যদি থাকে।
❐ For example:
❐ 1.They would rather play football than play basketball.
➺ (তারা বাস্কেটবল খেলার চেয়ে ফুটবল খেলতে পছন্দ করে।)
❐ I would rather have tea than have coffee.
➺ (আমি কফির চেয়ে চা খেতে পছন্দ করি।)
❐ He would rather walk than take the bus.
➺ (সে বাসে চড়ার চেয়ে হাঁটতে পছন্দ করে।)
❐ I would rather cook dinner than cook order food.
➺ (আমি খাবার অর্ডার করার চেয়ে রাতের খাবার রান্না করতে পছন্দ করি।)
❐ They would rather sleep early than stay up late.
➺ (তারা রাত জেগে থাকার চেয়ে তাড়াতাড়ি ঘুমাতে পছন্দ করে।)
❐ She would rather write an email than make a phone call.
➺ (সে ফোন কল করার চেয়ে একটি ইমেইল লিখতে পছন্দ করে।)
❐ I would rather go for a walk than stay inside all day.
➺ (আমি সারা দিন ঘরে থাকার চেয়ে বাইরে হাঁটতে পছন্দ করি।)
❐ I would rather watch a drama than watch a movie.
➺ (আমি বরং একটি নাটক দেখবো, তবুও সিনেমা দেখবো না।)
❐ 9.He would rather stay at home than join in the mob.
➺ (সে বরং বাড়িতে থাকবে তবুও আন্দোলনে যোগ দেবে না।)
📝 মনে রেখোঃ
❐ Would rather…….. এর পরে than না থাকলে would rather ও ” had better/would better” এর অর্থ একই রকম হবে।
❐ Would rather than + v1 যা negative অর্থ দেয়। তাই “would rather—-than” যুক্ত sentence- “no/not” দিয়ে কোনো word/phrase/clause যুক্ত করা যায় না।
💥 Rule:- (30) As/Sinceযেহেতু……সেহেতু / Because কারন ।
❐ অর্থঃ As/Since (যেহেতু)/Because (কারণ)
✐ গঠন:-
❐ As/Since বসবে + যে clause দারা কারন বুঝায় + কমা + যে clause দারা ফলাফল বুঝায় ।
❐ যে clause দারা ফলাফল বুঝায় + Because + যে clause দারা কারন বুঝায়।
📖 Example:
❐ As it was raining, I stayed indoors.
➺ যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমি ঘরের মধ্যে ছিলাম।
❐ I stayed indoors because it was raining.
➺ আমি ঘরে ছিলাম কারন বৃষ্টি হচ্ছিলো।
❐ Since she moved to Dhaka, I didn’t see her.
➺ যেহেতু সে ঢাকা চলে গেছে, আমি তাকে দেখতে পাইনি।
❐ I didn’t go to the party because I was feeling sick.
➺ আমি পার্টিতে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম।
❐ Since you’re here, could you help me with this task?
➺ যেহেতু তুমি এখানে আছো, কি তুমি আমাকে এই কাজটি করতে সাহায্য করতে পারো?
❐ I didn’t like the movie because it was too slow.
➺ আমি সিনেমাটি পছন্দ করি নি কারণ এটি খুব ধীর ছিল।
❐ As she is very talented, she quickly learned the piano.
➺ যেহেতু সে খুব প্রতিভাবান, সে দ্রুত পিয়ানো শিখে নিয়েছে।
❐ Since the meeting is canceled, we can leave early.
➺ যেহেতু মিটিংটি বাতিল হয়েছে, আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি।
❐ He passed the exam because he studied hard.
➺ সে পরীক্ষাটি পাশ করেছে কারণ সে কঠোরভাবে পড়াশোনা করেছিল।
❐ As the sun set, the sky turned beautiful shades of pink and orange.
➺ যেহেতু সূর্যাস্ত হল, আকাশটি সুন্দর রঙে রূপান্তরিত হলো।
📝 মনে রেখোঃ
❐ As, since, because দ্বারা গঠিত sentence কে complex sentence বলে।
❐ As, since, because- দিয়ে Sentence Complete করতে হলে Sequence of Tense অনুস্মরণ করতে হবে।
💥 Rule:- (31)Though/Although (যদিও) অর্থঃ Though/Although (যদিও………তার পরও)
✐ গঠন:-
❐ Though/Although + Sub ordinate clause + কমা + বিপরীত অর্থ প্রকাশক principal clause।
❐ বিপরীত অর্থ প্রকাশক principal clause + though/although + Sub ordinate clause ।
❐ Though/Although দিয়ে Sentence Complete করতে হলে Sequence of Tense অনুস্মরণ করতে হবে।
📖 Example:
❐ Though he is poor, he is honest. (“poor” কিন্তু “honest” যা বিপরীতধর্মী অর্থ দেয়)।
➺ (যদিও সে গরীব তবুও সে সৎ।)
❐ I will help you though I am helpless.
➺ (আমি তোমাকে সাহায্য করব যদিও আমি অসহায়)
❐ She is very kind though she can be strict at times.
➺ সে খুব ভালো, যদিও মাঝে মাঝে কঠোর হতে পারে।
❐ I enjoyed the movie though it was quite long.
➺ আমি সিনেমাটি উপভোগ করেছি, যদিও সেটা বেশ দীর্ঘ ছিল।
❐ He passed the exam though he didn’t study much.
➺ সে পরীক্ষাটি পাস করেছে, যদিও সে বেশি পড়াশোনা করেনি.
❐ The food was spicy though it tasted great.
➺ খাবারটি মসলাযুক্ত ছিল, তবে এটি দারুণ স্বাদ ছিল।
❐ He likes to read books though he doesn’t have much time.
➺ সে বই পড়তে ভালোবাসে, যদিও তার তেমন সময় নেই।
❐ Though it was raining, we decided to go to the park.
➺ যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
❐ She is very young, though she is very mature for her age.
➺ সে খুবই তরুণ, যদিও তার বয়সের তুলনায় সে অনেক পরিপক্ব।
📝 মনে রেখোঃ
❐ Though/Although-কে subordinate conjunction বলে।
❐ Though/Although “যদিও তবুও/কিন্তু” এমন অর্থ দেয়।
💥 Rule:- (32)Till (যতক্ষণ পর্যন্ত) / Until (যতক্ষণ পর্যন্ত না)
❐ অর্থঃ Till (যতক্ষণ পর্যন্ত) / Until (যতক্ষণ পর্যন্ত না)
✐ গঠন:-(Subject) + verb + till/until + দ্বিতীয় subject + verb
📝 মনে রেখোঃ Till/Until দিয়ে Sentence Complete করতে হলে Sequence of Tense অনুস্মরণ করতে হবে।
📖 Example:
❐ I will wait here until you return.
➺ আমি তুমির ফেরার পর্যন্ত এখানে অপেক্ষা করব।
❐ She didn’t come until the meeting was over.
➺ সে মিটিং শেষ হওয়া পর্যন্ত আসেনি।
❐ I will work till midnight to finish the project.
➺ আমি প্রকল্পটি শেষ করতে মধ্যরাত পর্যন্ত কাজ করব।
❐ He didn’t speak until the teacher asked him a question.
➺ সে শিক্ষক তাকে প্রশ্ন না করা পর্যন্ত কিছু বলেনি।
❐ We can’t leave until the rain stops.
➺ বৃষ্টি থামা পর্যন্ত আমরা চলে যেতে পারব না।
❐ You should stay here until I call you.
➺ তুমি এখানে থাকো যতক্ষণ না আমি তোমাকে ডাকব।
❐ She studied hard until she understood the lesson.
➺ সে কঠোর পরিশ্রম করেছিল যতক্ষণ না সে পাঠটি বুঝতে পেরেছিল।
❐ I won’t go home till I finish this task.
➺ আমি এই কাজটি শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাব না।
❐ They danced until the music stopped.
➺ তারা সংগীত বন্ধ না হওয়া পর্যন্ত নেচেছিল।
📝 মনে রেখোঃ
❐ “till/until” Subordinating conjunction দুটি চির কাল বাক্যের মাঝে বসে।
❐ “till” এর পর affirmative/negative যেকোনো বাক্য হতে পারে।
❐ “until” এর পরে কখনো না বোধক Clause /sentence বসে না।
💥 Rule:- (33)As long as ( যতক্ষণ পর্যন্ত)
❐ অর্থঃ As long as (যতক্ষণ পর্যন্ত)
✐ গঠন:-Subject + verb + extension + as long as + subject + verb + extension
📝 মনে রেখোঃ As long As দিয়ে Sentence Complete করতে হলে Sequence of Tense অনুস্মরণ করতে হবে।
📖 Example:
❐ I will support you as long as you are honest with me.
➺ আমি তোমাকে সহায়তা করব তুমি যতক্ষণ আমার সাথে সৎ থাকবে ।
❐ As long as the weather is good, we can go for a picnic.
➺ যতক্ষণ আবহাওয়া ভালো থাকবে, আমরা পিকনিকে যেতে পারব।
❐ You can stay here as long as you want to stay.
➺ এখানে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি থাকতে চাও ।
❐ As long as we stick together, we can face any challenge.
➺ যতক্ষণ আমরা একসাথে থাকব, ততক্ষণ আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।
❐ As long as he works hard, he will succeed.
➺ যতক্ষণ সে কঠোর পরিশ্রম করবে, ততক্ষণ সে সফল হবে।
❐ You can borrow my book as long as you return it on time.
➺ তুমি আমার বই ধার নিতে পারো, যতক্ষণ তুমি এটি সময়মতো ফেরত দেবে।
❐ As long as the company provides good service, customers will stay loyal.
➺ যতক্ষণ কোম্পানি ভালো সেবা প্রদান করবে, গ্রাহকরা বিশ্বস্ত থাকবে।
❐ As long as you are kind to others, people will respect you.
➺ যতক্ষণ তুমি অন্যদের প্রতি সদয় থাকবে, মানুষ তোমাকে সম্মান করবে।
📝 মনে রেখোঃ
❐ “As long As” Subordinating conjunction-টি সর্বদাই দুই clause-এর মাঝে বসে।
💥 Rule:- (34) In spite of/ Despite (সত্ত্বেও)
❐ অর্থঃ In spite of/ Despite (সত্ত্বেও)
✐ গঠন:-In spite of/ Despite + noun/noun phrase/gerund (verb1 + ing) —- + comma + বিপরীত অর্থ প্রকাশ করে এমন clause.
📖 Example:
❐ In spite of the heavy traffic, I managed to reach on time.
➺ (তীব্র যানজট সত্ত্বেও, আমি সময়মতো পৌঁছাতে পেরেছিলাম।)
❐ Despite his being ill, he attended the meeting.
➺ (তার অসুস্থতা সত্ত্বেও, তিনি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন।)
❐ In spite of the rain, we decided to go on a picnic.
➺ (বৃষ্টি সত্ত্বেও, আমরা পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।)
❐ Despite the fact that she was tired, she kept working all day.
➺ (সে ক্লান্ত সত্ত্বেও, সে সারাদিন কাজ করে গিয়েছিল।)
❐ In spite of facing difficult circumstances, they stayed hopeful.
➺ (কঠিন পরিস্থিতি সত্ত্বেও, তারা আশাবাদী ছিল।)
❐ Despite doing his best efforts, he couldn’t finish the project on time.
➺ (তার সেরা প্রচেষ্টা সত্ত্বেও, সে প্রকল্পটি সময়মতো শেষ করতে পারেনি।)
❐ In spite of being cold weather, the children played outside.
➺ (ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও, শিশুরা বাইরে খেলেছিল।)
❐ Despite Facing all the challenges, she never gave up on her dreams.
➺ (সব চ্যালেঞ্জ সত্ত্বেও, সে তার স্বপ্ন থেকে কখনো সরে আসেনি।)
❐ In spite of having the poor reviews, the movie became a huge hit.
➺ (খারাপ রিভিউ সত্ত্বেও, সিনেমাটি বিশাল সাফল্য লাভ করেছিল।)
❐ Despite being a beginner, he completed the race in record time.
➺ (একজন শুরুকারী হওয়া সত্ত্বেও, সে রেকর্ড সময়ে দৌড়টি সম্পন্ন করেছিল।)
📝 মনে রেখোঃ
❐ “In spite of/Despite” দ্বারা simple sentence গঠিত হয়।
➺ “In spite of/Despite” শব্দ দুটি preposition
💥 Rule:- (35) In case (যদি) অর্থঃ In case (যদি)
✐ গঠন:-Principal Clause + In case + Subordinate Clause.
📝 মনে রেখোঃ “If” এর মত জোরালো শর্ত বোঝাতে “In case” বসে না, এটি মূলত সাধারণ কথা “যদি” অর্থে ব্যবহৃত হয়, সম্ভাব্য ভবিষ্যত পরিস্থিতির জন্য।
➺ Example:
❐ I will bring an umbrella in case it rains later.
➺ (আমি একটা ছাতা নিয়ে আসব, যদি পরে বৃষ্টি হয়।)
❐ You should carry a map in case you get lost.
➺ (আপনাকে একটি মানচিত্র সঙ্গে রাখতে হবে, যদি আপনি পথ হারিয়ে ফেলেন।)
❐ I’ve packed some snacks in case we get hungry on the way.
➺ (আমি কিছু স্ন্যাকস প্যাক করেছি, যদি আমরা পথে ক্ষুধার্ত হয়ে পড়ি।)
❐ Please save the document in case your computer crashes.
➺ (দয়া করে ডকুমেন্টটি সংরক্ষণ করুন, যদি আপনার কম্পিউটার ক্র্যাশ হয়ে যায়।)
❐ Take a jacket in case it gets cold in the evening.
➺ (একটি জ্যাকেট নিয়ে নিন, যদি সন্ধ্যায় ঠাণ্ডা হয়ে যায়।)
❐ I’m bringing extra clothes in case we decide to stay longer.
➺ (আমি অতিরিক্ত পোশাক আনছি, যদি আমরা দীর্ঘ সময় থাকানোর সিদ্ধান্ত নি করি।)
❐ I’ll keep the keys safe in case you forget them.
➺ (আমি চাবিগুলি নিরাপদে রাখব, যদি আপনি সেগুলি ভুলে যান।)
❐ We need to prepare a backup plan in case things don’t go as expected.
➺ (আমাদের একটি ব্যাকআপ পরিকল্পনা তৈরি করতে হবে, যদি কিছু আশা মতো না চলে।)
❐ I will come tomorrow in case the weather is excellent.
➺ (আমি আগামীকাল আসবো যদি আবহাওয়া ভালো থাকে।)
❐ Keep an umbrella in case it rains.
➺ (সাথে ছাতা রাখ যদি বৃষ্টি হয়।)
📝 মনে রেখোঃ
❐ উল্লেখিত বাক্যগুলোতে conjunction in case এর পরিবর্তে “If” বসালেও বাকাগুলো সঠিক হবে, তবে অর্থগুলো অনেক বেশি জোরালো শর্ত বোঝাবে।