Home » ইংলিশ গ্রামার » Infinitive, Gerund ও Participle এর নিয়ম, ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা [সবচেয়ে তথ্যবহুল বেস্ট নোট]

Infinitive, Gerund ও Participle এর নিয়ম, ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা [সবচেয়ে তথ্যবহুল বেস্ট নোট]

 📚 Infinitive, Gerund ও Participle এর নিয়ম, ব্যবহার এবং উদাহরণসহ ব্যাখ্যা [সবচেয়ে তথ্যবহুল বেস্ট নোট]


 

📚 Preliminary discussion

❐ নিচের বাক্যগুলো পড়

❐ First Person, singular. number: I want to do it.

❐ First Person, plural number : We want to do it.

❐ 2nd Person, plural number: You want to do it.

❐ 3rd person, singular number : She wants to do it.

❐ 3rd Person, plural number : They want to do it.

❐ উপরের বিভিন্ন person ও number এর subject (I, we, you. etc.) এর সাথে non-finite verb "to do" ব্যবহার করা হয়েছে কিন্তু তার রূপের কোন পরিবর্তন হয়নি। প্রতিটি বাক্যেই to do ব্যবহৃত হয়েছে। কিন্তু finite verbটি want, wants এরকম বিভিন্ন রূপধারণ করেছে । তাহলে বলতে পারি যে-number ও person ভেদে non-finite এর রূপের কোন পরিবর্তন হয় না।

❐ Non-finite verb বা verbal তিন প্রকার । যথা:

❐ 1. Participle

❐ 2. Gerund

❐ 3. Infinitive

❐ নিচে এদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল ।


 

⛳ What is Participle?

❐ নিচের বাক্যগুলো পড়

❐ The child is running . (শিশুটি দৌড়াচ্ছে )

❐ The child came to its mother running. (শিশুটি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে এল।)

❐ প্রথম বাক্যে Verb + ing এর আগে একটি auxiliary verb (is) ব্যবহৃত হয়েছে। ফলে এখানে 'ing' present continuous tense গঠন করার জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যে Verb + ing (running) এর আগে কোন auxiliary verb (be-verb) নেই। ফলে, running কোন tense গঠন করার জন্য ব্যবহৃত হয়নি। তবে কেন run এর সাথে ing যুক্ত হল? উত্তর হল এই যে, এখন running শব্দটি একই সাথে verb ও adjective-এর কাজ করছে। কারণ শিশুটি মায়ের কাছে “কেমন অবস্থায়” গেল (দৌড়াতে দৌড়াতে) এটি তা প্রকাশ করছে। এই running হল present participle.

❐ আবার নিচের বাক্যটি পড়

❐ I killed a snake. (আমি একটি সাপ মেরেছিলাম।)

❐ বাক্যটিকে passive করলে পাই

❐ A snake was killed by me.

❐ দ্বিতীয় বাক্যটিতে kill-এর past participle (killed) এর আগে একটি be-verb (was) বসেছে। Passive-এ এরকমই হয়। কিন্তু নিচের বাক্যটি পড়।

❐ A killed snake can not bite. (মেরে ফেলা বা মৃত সাপ কামড়াতে পারে না।)

❐ এখানে kill এর past participle ( killed) ব্যবহৃত হয়েছে। অথচ এটি passive নয়। Passive হলে killed এর আগে be-verb থাকত। আবার এটা কোন perfect tense (present, past, বা future perfect) নয়। তাহলে have / has, had, shall/will have এসব auxiliary verb থাকত, এটি হল participle. একে বলে past participle. একই সাথে verb ও adjective এর কাজ করে ব'লে participle-কে double part of speech বলে ।

❐ Participle তিন প্রকার যথা :

❐ 1. Present Participle. Verb +ing

❐ 2. Past Participle : যেমন gone, done.

❐ 3. Perfect Participle : Having + V(pp)


 

📚 Present Participle

❐ উপরের আলোচনা থেকেই present participle সম্বন্ধে ভাল ধারণা পেয়েছ । এখানে কয়েকটি উদাহরণ দেখ। তবে তার আগে আরেকবার মনে করিয়ে দেয়া যাক যে participle একই সাথে verb ও adjective এর কাজ করে।

❐ Do not + disturb a sleeping dog. (ঘুমন্ত কুকুরকে জাগিয়ো না।

❐ এখানে কুকুরটি যে ঘুমাচ্ছে তা বুঝা যাচ্ছে। সুতরাং এটি verb এর কাজ করছে। আবার কুকুরটি কেমন অবস্থায় আছে (ঘুমন্ত অবস্থায়) তা বুঝাচ্ছে বলে sleeping হল adjective. সুতরাং sleeping শব্দটি একই সাথে verb ও adjective এর কাজ করল ।

❐ আরো কয়েকটি চমৎকার উদাহরণ :

❐ Bring me the flower. (ফুলটি আমার কাছে আন।)

❐ It is floating . (এটি ভাসছে।)

❐ বাক্য দু'টিকে যুক্ত করতে হলে বাংলায় বলতে হয় : ভাসমান ফুলটি কে আমার কাছে আন । এই যুক্ত করার কাজটি present participle এর সাহায্যে চমৎকারভাবে করা যায় :

❐ Bring me the floating flower. (ভাসমান ফুলটি আমার কাছে আন ।)

❐ লক্ষ্য কর, উপরের দ্বিতীয় বাক্যে floating এর আগে auxiliary verb "is" ছিল (is floating). তখন floating শব্দটি continuous tense গঠন করেছিল। কিন্তু যুক্ত (combined) বাক্যটিতে floating—শব্দটির আগে কোন auxiliary very নেই।

❐ এভাবে, Do not get on the bus (বাসটিতে উঠো না।)

❐ It is running . (এটা চলছে)

❐ বাক্য দু'টিকে যুক্ত ক'রে পাওয়া যায়,

❐ Do not get on the running bus (চলন্ত বাসটিতে উঠো না। )

❐ এই শেষের বাক্যটিতে running হল present participle.

❐ এভাবে, The child went to its mother. (শিশুটি তার মায়ের কাছে গেল ।)

❐ It was dancing . (সে নাচছিল)

❐ বাক্য দু'টিতে present participle ব্যবহার ক'রে নিম্নরূপে যুক্ত করা যায় :

❐ The child went to its mother dancing . (শিশুটি নাচতে নাচতে তার মায়ের কাছে গেল ।)


 

📚 Past Participle

❐ Verb এর past participle রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে verb ও adjective-এর কাজ করে তখন তাকে past participle বলে । Participle সম্বন্ধে আলোচনার প্রথমেই আমরা এটা মুটামুটি ভালভাবে শিখেছি । এখানে আরও বিস্তারিতভাবে দেখব।

❐ This is a book.

❐ The book is written by Rabindranath. (বইটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত হয়েছে।)

❐ দ্বিতীয় বাক্যটি passive voice এর বলে এখানে is + verb (p. p) ব্যবহৃত হয়েছে।

❐ কিন্তু আমরা বাক্য দু'টিকে যুক্ত করব অথচ be-verb (is) কে বাদ দিব। শুধু write-এর past participle "written" কে গ্রহণ করব। সংযুক্ত বাক্যটি হবে :

❐ This is a book written by Rabindranath. (এটি রবীন্দ্রনাথের দ্বারা লিখিত একটি বই।)

❐ এখানে written হল past participle. এটি একই সাথে verb এর কাজ (কার দ্বারা লেখা হয়েছে) এবং adjective এর কাজ (book-nounটির predicative adjective রূপে) করেছে।

❐ The days gone are sweeter than the days to come. (বিগত দিনগুলো আসন্ন দিনগুলোর চেয়ে মধুর।)

❐ এখানে gone হল past participle, to come হল gerundial infinitive (কারণ এটি এর আগের noun-days কে qualify করছে।)


 

📚 Perfect Participle

❐ Perfect Participle : Having + V(pp)

❐ যদি verb ও adjective এর কাজ করে তাহলে তাকে বলে perfect participle. মনে আছে perfect infinitive এর গঠন কেমন ছিল? তা ছিল এ রকম: to +have + V (p.p)

❐ যেমন : I am sorry to have disturbed you.

❐ কিন্তু perfect pariciple এর গঠন হল having + verb এর past Participle. আর ও খুব চমৎকার সব স্পষ্ট বুঝতে পারবে।

❐ নিচের বাক্য দু'টি পড়---

❐ (a) He ate rice. (সে ভাত খেল।)

❐ (b) He went to bed. (সে শুতে গেল।)


 

❐ প্রথম বাক্যটির কাজ আগে এবং তারপর দ্বিতীয় বাক্যটির কাজ ঘটেছিল। উভয় বাক্যের কাজই অতীতে ঘটেছিল। এখন, যদি উপরের বাক্য দুটিকে বাংলায় অসমাপিকা ক্রিয়া (non- finite verb) দিয়ে যুক্ত করি তাহলে বাংলায় লিখতে হয় : ভাত খেয়ে সে শুতে গেল। অর্থাৎ ভাত খাওয়া হয়ে যাবার পর সে শুতে গেল ।

❐ এই ধরনের বাক্যকে perfect participle দ্বারা প্রকাশ করা যায়।

❐ (a + b) : Having eaten rice, he went to bed.

❐ এভাবে, (a) He said this.

❐ (b) He went away.

❐ বাক্য দু'টিতে যুক্ত করে পাওয়া যায়

❐ (a + b) : Having said this, he went away, (একথা বলে সে চ'লে গেল ।)

❐ এবার নিচের exercise টি কর, তাহলে যা শিখেছ সব আয়ত্তে এসে যাবে; ইচ্ছামত ব্যবহার করতে পারবে।


 

📚 characteristics of Participle (participle-এর বৈশিষ্ট্য) :

❐ আমরা আগে ভালভাবেই জেনেছি যে participle একই সঙ্গে verb ও adjective এর কাজ করতে পারে । এই ক্ষমতার কারণে এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে :


 

(1) Verb এর মত কাজ করে বলে participle কোন object গ্রহণ করতে পারে :

❐ Having eaten rice she went to bed. এখানে Having eaten = perfect participle. এর object হল rice. কারণ having eaten মানে হল “খেয়ে” । কিন্তু “কি” খেয়ে? এই “কি” প্রশ্নের জবাব যে শব্দটি দেয় তাকে বলে object. এখানে object হল rice. এভাবে-

❐ I found him playing football. বাক্যে football হল object; playing হল present participle.


 

(2) Verb এর মত participle adverb দ্বারা modified বা বিশেষিত হতে পারে :

❐ Running fast we reached there. (দ্রুত দৌড়ে আমরা সেখানে পৌঁছলাম।)


 

(3) Adjective এর মত noun কে qualify বা বিশেষিত করতে পারে :

❐ A dying (মুমূর্ষ) man wants nothing. (মুমূর্ষ ব্যক্তি কিছু চায় না।

❐ এখানে dying হল present participle এবং man হল noun. participle-টির অবস্থা বুঝাচ্ছে বলে এটি adjective এর কাজ করেছে। এভাবে—

❐ Bring me the floating (ভাসমান) flower. (ভাসমান ফুলটিকে আমার কাছে আন )

❐ বাক্যে floating-present participle টি তার পরবর্তী noun flower কে qualify করছে।


 

(4) Adjective-এর মত participle এর degree of comparison হতে পারে :

❐ Positive ➺ Comparative ➺ Superlative

❐ interesting ➺ more/less interesting ➺ most /least interesting

❐ charming ➺ more/less charming ➺ least/most charming

❐ যেমন : She is more charming than her sister.


 

(5) Adjective এর মত participle adverb দ্বারা qualified বা বিশেষিত হতে পারে :

❐ The movie (ছায়াছবি) was very interesting.



 

⛳ Use of Participles



 

📚 (a) Verb গঠন করতে:

❐ Participle ব্যবহৃত হয়—


 

(1) Present participle (V+ing)- এর আগে be-verb (am, is, are, etc.) যোগ করে continuous tense-এর verb গঠন করা হয় । যেমন :

❐ Pres. Cont. Tense: We are (be-verb) playing .(present part)

❐ Past Cont. Tense: They were (be-verb) reading .(present part)


 

(2) Past participle এর আগে has / have/ had বসিয়ে perfect tense এর verb গঠন করা হয় । যেমন:

❐ Present Perfect: I have eaten rice.

❐ Past perfect: We had reached there before sunset ( সূর্যাস্ত).


 

(3) Past participle ( যেমন: do- did- done - এর শেষটি) এর আগে be verb (am, is, was etc) যোগ ক'রে passive রূপ গঠন করা হয়। যেমন:

❐ Active: I eat rice.

❐ Passive: Rice is eaten by me.

❐ এখানে be + past participle = is + eaten = is eaten



 

📚 (b) Adjective হিসাবে :


 

 (1) Noun এর আগে বসে participle attributive adjective এর মত ব্যবহৃত হতে পারে। যেমন :

❐ A flying bird (উড়ন্ত পাখি ) looks fine.

❐ এখানে flying + bird = participle + noun = adjective + Noun.


 

(2) Noun এর পরে বসে participle predicative adjective এর মত ব্যবহৃত হতে পারে যেমন:

❐ This book is interesting .

❐ এখানে Interesting (present participle : Verb + ing) শব্দটি noun "book" কে modify করেছে, কিন্তু তার পরে ব্যবহৃত হয়ে, আগে নয় ।


 

📚 (c) Absolute হিসাবে :

❐ Sentence এর finite verb এর সাথে সম্পর্কযুক্ত না হয়ে participle যদি বাক্যে ব্যবহৃত হয় তবে তার absolute use হয়। যেমন :

❐ We will go there, God willing .

❐ [ঈশ্বর চাইলে আমরা সেখানে যাব = আমরা সেখানে যাবই, ঈশ্বর যদি চান = দয়া করেন)]

❐ এখানে We will go there অংশটিই একটি স্বাধীন বাক্য গঠন করার ক্ষমতা রাখে। willing—হল participle যার সাথে subject "We" এর কোন সম্পর্ক নেই, সম্পর্ক আছে একটি ভিন্ন subject "God" এর সাথে। God willing অংশটুকু হল absolute; God হল nominative absolute.


 

আরও কয়েকটি উদাহরণ :

❐ The weather being favourable (অনুকূল), we played well. (আবহওয়া ভাল থাকায় আমরা ভাল খেলেছিলাম।)

❐ The sun having set, we shall leave for (উদ্দেশ্যে যাত্রা শুরু করব) home. (সূর্য অস্ত গেলে আমরা--------)

❐ লিখতে বা বলতে গেলে আমাদেরকে প্রায়ই absolute ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যের একঘেয়েমি অনেকখানি কাটিয়ে উঠতে পারি । absolute-এর ব্যবহার বক্তব্যকে নতুন সুর দেয় এবং ভঙ্গিকে গ্রহণীয় ক'রে তোলে। সুতরাং এর ব্যবহার শিখে রাখা চাই ।



 

📚 (d) Preposition হিসেবে :

❐ He knows everything regarding (সম্বন্ধে about: prep.) this issue (ঘটনা).

❐ Owing to (= for, কারণে) illness (অসুস্থতা), I could not go to school.

❐ The river Pashur flows past (= by, পাশ দিয়ে ) our village Bhanderkote.

❐ এভাবে during, considering (বিবেচনায়), concerning ( সম্বন্ধে about), pending ইত্যাদি কতকগুলো participle preposition হিসেবে কাজ করে থাকে।



 

⛳ What is Gerund?

❐ [Verb+ing ] – যদি noun ও verb এর কাজ করে তাহলে তাকে gerund বলে ।

❐ যেমন :

❐ Taking exercise is a good habit. (ব্যায়াম করা একটি ভাল অভ্যাস)

❐ এখানে is-verb-এর বাম পাশের সবটুকু হল subject আর subject যখন তখন এটি noun ছাড়া আর কিছু নয়। আবার taking একটি verb এর মত কাজ করছে যার object হল exercise. তাহলে taking—শব্দটি (take+ing) একই সাথে noun ও verb এর কাজ সম্পন্ন করেছে। এটি হল gerund.

❐ এখানে একটি জিনিস স্পষ্টভাবে জানতে হবে : gerund ও Present Participle এর পাথর্ক্য । গঠনগত দিক দিয়ে-----

❐ gerund = verb+ing

❐ present participle = verb+ing.

❐ কিন্তু present participle একইসঙ্গে verb ও adjective এর কাজ করে। নিচের চিত্রের মাধ্যমে gerund ও participle এর মিল ও অমিল দেখান যায় :

❐ Noun + Verb = Gerund

❐ Adjective + Verb = Present Participle

চিত্র থেকে দেখা যাচ্ছে যে gerund এবং present participle উভয়ই verb এর কাজ করতে পারে, কিন্তু, noun এর কাজ করতে পারে শুধু gerund এবং adjective এর কাজ করতে পারে শুধু present participle. (ভুলে গিয়ে থাকলে present participle সম্বন্ধে আরেকবার পড়ে নাও।)


 

❐ NOTE : Gerund ও present participle উভয়ই দুইটি part of speech এর মত কাজ করে বলে এদেরকে double part of speech বলে।


 

📚 Functions of the Gerund

❐ Gerund এর কার্যাবলী :


 

❐ Gerund নিম্নরুপে ব্যবহৃত হয়-


 

1. Subject রূপে :

❐ Rising early is a good habit.

❐ (সকালে সকালে ওঠা একটি ভাল অভ্যাস।)


 

2. Object রূপে:

❐ Stop writing .

❐ I like playing golf.


 

3. Preposition এর Object রূপে :

❐ He is fond of catching fish.

❐ (এখানে of হল preposition, catching fish হল তার object.)


 

4. Verb এর Complement রুপে :

❐ Seeing is believing .

❐ Working is earning (কাজ মানেই উপার্জন।)


 

5. Nominative Absolute রুপে :

❐ Swimming being a good exercise, I will swim everyday.

❐ (এখানে being= হওয়ায়, যেহেতু।)

❐ (Participle এর ব্যবহার আলোচনা করতে গিয়ে nominative absolute ভালভাবে বুঝানো হয়েছে।)


 

6. Compound Noun এর অংশ রূপে :

❐ Put aside (সরিয়ে রাখ) your reading materials (যেমন বই,খাতা) and sit for the exam.

❐ এখানে reading materials একটি শব্দরূপে ব্যবহৃত। এটি দু'টি শব্দের সমন্বয়ে গঠিত ব'লে একে বলে compound word (এখানে noun). " reading" gerund টি এর অংশ।



 

📚 Gerund with Possessives

❐ নিচের বাক্যগুলো পড়

❐ 1.

❐ (a) You do this. (তুমি একাজ কর।)

❐ (b) I like it. (আমি এটা পছন্দ করি।)

❐ অর্থাৎ, একসঙ্গে বলতে গেলে, আমি তোমার একাজ করা পছন্দ করি। এখানে তোমার = your হল possessive pronoun. (ভুলে গিয়ে থাকলে pronoun অধ্যায়ে দেখ।) তাহলে কি আমরা 1-এর a ও b চিহ্নিত বাক্যদু'টিকে নিচের মত লিখব?

❐ I like your do this. না, এখানে একটি ভুল আছে । possessive pronoun (এখানে, your) এর পরবর্তী verb এর সাথে ing যোগ করতে হবে; অর্থাৎ তার (verb এর) gerund ব্যবহার করতে হবে । তাহলে সঠিক বাক্যটি হবে :

❐ 1. (a+b) : I like your doing this.

❐ এভাবে 2.

❐ (a) I go there.

❐ (b) He does not like it.

❐ বাক্যদু'টিকে যুক্ত ক'রে পাওয়া যায় 2(a+b) : He does not like my going there. (সে আমার সেখানে যাওয়া পছন্দ করে না ।

❐ এতক্ষণ আমরা যেসব pronounএর possessive রূপের কথা বলেছি সেগুলো ছিল প্রাণী বাচক। কিন্তু অচেতন পদার্থের ক্ষেত্রে possessive রূপ ব্যবহৃত হয় না। যেমন :

❐ The class will be held. (ক্লাশ হবে।)

❐ There is a possibility of it (এর একটি সম্ভাবনা আছে।)

❐ বাক্য দু'টিকে যুক্ত করে বাংলায় লেখা যায় ক্লাশ হওয়ার সম্ভাবনা আছে। এবং ইংরেজিতে

❐ There is a possibility of the class's being (পরবর্তী be+ing) held. না হ'য়ে হবে-

❐ There a possibility of the class being held. এখানে class—অচেতন বস্তু বলে তার possessive রূপ হল না। আর একারণে being (be+ing) কে এখন আর gerund বলা যাবে না, বলতে হবে participle (adjective).



 

📚 Exclusive Tips For Gerund and Participle

❐ এই Exclusive Tips পড়ার পর আপনার Gerund and Participle সম্পর্কে ধারণা পরিবর্তন হতে বাধ্য। বিশ্বাস করুন--আপনাকে কেউ এভাবে ইংরেজি শিখিয়ে দেয়নি বলে আপনি ইংরেজিকে কঠিন বলে রাতের বেলায় নীরবে-নিভৃতে অশ্রু ঝরাচ্ছেন। আপনার অশ্রুকে হাসিতে পরিণত করতে এই Exclusive Tips .



 

1. A Little (learning) is a dangerous thing.

❐ Explanation: Adjective-এর পর Verb-সাথে ing যুক্ত হলে, তা Gerund হয়। উল্লিখিত Sentence-এ Little হলো Adjective.তাই "learning " Gerund হবে।



 

2. A (barking) dog seldom bites.

❐ Explanation: আমরা জানি,Verb+ ing যুক্ত কোনো শব্দ Noun-এর ঠিক আগে বসলে participle হয়।উল্লিখিত sentence-এ Dog হচ্ছে Noun এর আগের শব্দটি Barking অর্থাৎ, Verb form Bark.তাই ing যুক্ত শব্দটি Participleহবে।



 

3. Ekarash was (enjoying) himself.

❐ Explanation: Continuous tense-এ Ing যুক্ত শব্দটি participle হয়। যা পূর্বে বিশদ আলোচনা করা হয়েছে । উল্লিখিত Sentence-টি Past continuous অর্থাৎ,Was এর পর enjoying;participle হবে।

❐ ৩৭ তম বি.সি.এসে আসছিল--Education is enlightening. অর্থাৎ,is-এর enlightening ;participle হবে।



 

4. It's no good (copying) in the exm hall.

❐ Explanation: ১ নং রুল অনুরূপ। Good- Adjective;তাই ing যুক্ত verb;copying "Gerund" হবে।



 

5. (Speaking) in English, he became tired.

❐ Explanation: একজন কর্তা একাধিক কাজ করলে অধিকতর পূর্বের কাজটি participle হয়।

❐ উল্লিখিত sentence টিতে যে ইংরেজিতে কথা বলেছে;সে আবার ক্লান্তও হয়েছে। অর্থাৎ,একজন দ্বারা দুটি কাজ সংঘটিত হয়েছে। তাই পূর্বে সংঘটিত Speaking "participle" হবে।



 

6. After (conducting) the class, Ekarash came here.

❐ Explanation: Preposition-এর পর ing যুক্ত Verb "Gerund"হয়।উল্লিখিত Sentence-এ After এর conducting "gerund" হবে।



 

7. It's a handsome (working).

❐ Explanation: ১ নং রুলের অনুরূপ।অর্থাৎ, Handsome "Adjective" তাই, ing যুক্ত verb- working "Gerund" হবে।



 

8. Venus is fond of (cooking).

❐ Explanation: ৬ নং রুলের অনুরূপ। অর্থাৎ,Preposition-এর পর ing যুক্ত verb "gerund"হয়। Of-এর পর Cooking "gerund" হবে।



 

9. Ekram dislike (cheating) with other.

❐ Explanation: "Gerund" হবে। এটার ব্যাখ্যাটা একটু বড়। তাই gerund অংশটুকু আবার পড়ে নিন।অনেকে ভাবছেন---Dislike verb তাই আর একটি verb -cheat আসায় ing যুক্ত Cheating "gerund"হবে,তাই না? .তাহলে---He came dancing. We went singing. এখানে--Came; verb-এর পর dancing gerund নয়,participle. আবার went verb-এর singing gerund নয়,participle.



 

10.It is as (interesting) as the cinema.

❐ Explanation: কোন verb ing যুক্ত অংশে Degree(তুলনা বুঝালে) হলে তা participle হয়। উল্লিখিত sentence-এ AS interesting as the cinema কে তুলনা বুঝিয়েছে। তাই interesting participle হবে।



 

📚 Verbal Noun

❐ আমরা এতক্ষণ কি জেনেছি? জেনেছি অনেক কিছুই তবে তার মধ্যে একটি প্রধান জিনিস হল এই : gerund একই সাথে verb ও noun এর কাজ করে। কিন্তু gerund যদি কখনও শুধু noun এর কাজ করে তাহলে তাকে বলে verbal noun . Verbal Noun নিম্নরূপে গঠিত হয়-

❐ The + Gerund+of – অর্থাৎ The +V(ing)+of

❐ যেমন :

❐ The reading of

❐ The taking of

❐ The making of ইত্যাদি ।

❐ বাক্যে প্রয়োগ করে দেখা যাক :

❐ The reading of newspaper is a good habit (সংবাদপত্র পড়া একটি ভাল অভ্যাস।)

❐ The taking of exercise is good to health. ( ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। )

❐ The making of dolls is an interesting (পুতুল বানানো একটি মজার কাজ।)

❐ উপরের সবক'টি বাক্যে the+Verb(ing) +of একেকটি noun এর কাজ করেছে, verb এর কাজ করেনি। এগুলো হল verbal noun.


 

❐ এবার infinitive, gerund, এবং verbal noun এর মধ্যে কি পার্থক্য তা উদাহরণের মাধ্যমে দেখা যাক :

❐ Infinitive : To read newspapers is a good habit. ( সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। )

❐ Gerund : Reading newspapers is a good habit. ( সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। )

❐ Verbal Noun : The reading of newspapers is a good habit. ( সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। )

❐ বলা বাহুল্য, সবগুলো বাক্যেরই অর্থ এক ।

❐ নিচের চিত্রের মাধ্যমে সংক্ষেপে participle, gerund, ও verbal nounএর মধ্যকার পার্থক্য ও মিল তুলে ধরা যায় :


 

❐ Verbal Noun = Noun

❐ Gerund = Noun + Verb

❐ Participle (Present) = Verb + Adjective


 

❐ চিত্র থেকে দেখা যাচ্ছে যে present participle এর সাথে gerund এর মিল হল এই যে তারা উভয়ে verb হিসেবে কাজ করে; তাদের মধ্যে পার্থক্য এই যে present participle একা adjective হিসেবে কাজ করে যা gerund করে না, এবং gerund একা noun হিসেবে কাজ করে যা present participle করে না। Gerund ও verbal noun এর মধ্যে মিল এই যে তারা উভয়ই noun হিসেবে কাজ করে; পার্থক্য হল এই যে gerund verb হিসেবে কাজ করে যা verbal noun করে না। আবার present participle ও verbal noun এর কাজের মধ্যে কোন মিল নেই ।

❐ কিন্তু একথাটা স্মরণ রেখ যে প্রত্যেকটিই non-finite verb এর বংশধর যারা verb এর শেষে ing যুক্ত হওয়ার মাধ্যমে সৃষ্ট হয়েছে ।



 

📚 Where to use the Infinitive or the Gerund?

❐ (কোথায় infinitive কোথায় gerund বসবে?)


 

1. Decide (সিদ্ধান্ত নেয়া), desire (আকাঙ্খা করা), expect (আশা করা), dare (সাহস করা), promise (প্রতিজ্ঞা করা), wish, want, offer (উপহার দেয়া), hope, refuse (প্রত্যাখ্যান করা), swear (শপথ করা), ইত্যাদি verb-এর পরে gerund বসে না, infinitive বসে। যেমন :


 

❐ Inc. We decided going there. (আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।)

❐ Cor. We decided to go there.

❐ Inc. I hope passing the exam.

❐ Cor. I hope to pass the exam.

❐ Inc. She promised speaking the truth.

❐ Cor. She promised to speak the truth. (সে সত্য বলার প্রতিজ্ঞা করেছিল।)

❐ Inc. I desire going abroad.

❐ Cor. I desire to go abroad. (আমি বিদেশ যাওয়ার আকাঙ্খা করি।)

❐ Inc. She refused helping me.

❐ Cor. She refused to help me.(সে আমাকে সাহায্য করতে অস্বীকৃতি জানাল । )

❐ Inc. He dared saying so.

❐ Cor. He dared (to) say so. (সে একথা বলতে সাহস পেল।)

❐ Inc. I want going there.

❐ Cor. I want to go there. (আমি সেখানে যেতে চাই।)

❐ Inc. I wish being a rich man.

❐ Cor. I wish to be a rich man.

❐ Inc. She swore (swear এর past form) speaking the truth.

❐ Cor. She swore to speak the truth.


 

2. Attempt (উদ্যোগ নেয়া), begin (আরম্ভ করা), fear (ভয় করা), hate (ঘৃণা করা), like (পছন্দ করা), love, try' (চেষ্টা করা), start (শুরু করা), continue (চালিয়ে যাওয়া, করতে থাকা), forget (ভুলে যাওয়া), learn (শিক্ষা করা), omit (বাদ দেয়া), neglect (অবহেলা করা) ইত্যাদি verb গুলোর infinitive ও gerund উভয়ই ব্যবহৃত হতে পারে। যেমন:

❐ He continued reading the book.

❐ He continued to read the book.

❐ (সে বইটি পড়েই চলল। —থামল না।)

❐ We shall begin working .

❐ We shall begin to work.

❐ (আমরা কাজ করা শুরু করব।)

❐ I shall try doing the sum.

❐ I shall try to do the sum.

❐ I hate living with him.

❐ I hate to live with him.

❐ She fears going out alone.

❐ She fears to go out alone.

❐ (সে একাকী বাইরে যেতে ভয় পায়।)

❐ We have learnt fitting the pipe.

❐ We have learnt to fit the pipe.

3. নিচের বাক্য গুলো পড়

❐ The doctor advised taking exercise.

❐ (ডাক্তার ব্যায়ামের উপদেশ দিলেন।)

❐ বাক্যটিতে advise-verbটির পরপর অন্য একটি verb+ing বসেছে। এটি হল gerund.

❐ ব্যক্যটি যদি এরূপে লিখি

❐ The doctor advised to take exercise তাহলে ভুল হবে। কিন্তু advise আর take এর মধ্যে যদি কোন object (noun বা pronoun) বসে তাহলে infinitive বসতে পারে :

❐ The doctor advised me taking exercise.

❐ or, The doctor advised me to take exercise.

❐ কাজেই দেখা গেল যে, কিছু কিছু verb আছে যাদের পরপরই কোন gerund ব্যবহৃত হয় কিন্তু infinitive ব্যবহৃত হয় না, কিন্তু, যদি ঐ সব verb এর পর কোন noun বা pronoun বসে তাহলে পরবর্তী gerund এর স্থলে infinitive বসতে পারে। এধরনের আরও কতকগুলো verb নিচে দেয়া হল :

❐ mind (মনে করা), drop, practise (অনুশীলন করা), finish (সমাপ্ত করা), delay (দেরি করান), forbid (নিষেধ করা), endure (সহ্য করা), excuse (ক্ষমা করা), consider (বিবেচনা করা), stop, fancy (কল্পনা করা), suggest (ধারণা করান, মনে করান, বাতলে দেয়া) present, prefer (দুইটির মধ্যে কোনটি—অধিকতর পছন্দ করা), deny (অস্বীকার করা), enjoy (উপভোগ করা), miss (ভুল করা, বাদ দিয়ে যাওয়া), forgive (ক্ষমা করা:), escape (মুক্ত হওয়া, মুক্তি দেয়া, ছাড়া পাওয়া), avoid (এড়িয়ে যাওয়া, বাদ দেয়া), pardon (ক্ষমা করা) ইত্যাদি ।

❐ Inc. We enjoyed to play football.

❐ Cor. We enjoyed playing football.

❐ Inc. We stopped to work .

❐ Cor. We stopped working .

❐ Inc. I suggest to do it.

❐ Cor. I suggest doing it. (আমি এটা করার পরামর্শ দিই।)

❐ Inc. She forbade ( নিষেধ করেছিল ) to do this.

❐ Cor. She forbade doing this.

❐ কিন্তু forbade-এর পর noun বা pronoun থাকলে :

❐ Cor. She forbade me to do this.

❐ Inc. I have finished to read (আমি পড়া শেষ করেছি।)

❐ Cor. I have finished reading .

❐ Inc. He advises to do it.

❐ Cor. He advises doing it. (সে একাজ করতে উপদেশ দেয়।)

❐ কিন্তু advises—এরপর noun/pronoun থাকলে :

❐ Cor. He advises me to do it.

❐ Inc. Start to write .

❐ Cor. Start writing .

❐ Inc. I do not mind to go with him.

❐ Cor. I do not mind going with him.

❐ 4. Can't stand (সহ্য করা )

❐ Can't help (এড়ান ,ঠেকান) + gerund

❐ it's no use ( দরকার নেই )

❐ it's no good ( ভাল কাজ নয়))

❐ যেমন : I can't help laughing (আমি হাসি এড়াতে পারি না = আমি না হেসে পারি না )

❐ It's no use going there.

❐ It's no good watching a bad movie



 

⛳ Infinitives

❐ Verb এর present form এর আগে to বসিয়ে infinitive গঠন করা হয়। অর্থাৎ, Infinitive = to + verb (present). যেমন :

❐ I want to go there. (আমি সেখানে যেতে চাই।)

❐ He told me to do the work. (সে আমাকে কাজটি করতে বলল।)

❐ লক্ষ্য কর: to = তে, তাহলে; to do = কর + তে = করতে : to go = যেতে ।

❐ to + verb এর বাংলারূপ সচরাচর ক্ৰিয়া মূল + তে” এরূপ হয় ।


 

📚 Omission of "to"

❐ নিম্নলিখিত ক্ষেত্রে Infinitive এর চিহ্ন "to" উহ্য বা অনুক্ত থাকে ।


 

(a) Active voice-এ please, see, let, make, know, feel, hear, dare, bid, need, behold (দেখা), watch, notice ইত্যাদি verb গুলোর পর:

❐ I saw him (to) go. (আমি তাকে যেতে দেখলাম । এখানে to go = যেতে, কিন্তু to উহ্য থেকেও “যেতে” অর্থই বুঝাচ্ছে।)

❐ এভাবে নিচের Table-এ বাকি উদাহরণগুলো দেওয়া হল ।

❐ Sentence (Example) ➺ Meaning ➺ Note

❐ 1. He bade me (to) go home. ➺ সে আমাকে বাড়ী যেতে আদেশ দিল । ➺ to go = যেতে;তবুও এখানে to উহ্য রয়েছে, ফলে go = যেতে

❐ 2. Please (to) do it. ➺ এ কাজ করতে অনুগ্রহ কর = অনুগ্রহ ক'রে কাজটি কর। ➺ এখানে Please হল verb, do নয়

❐ 3. Let him (to) stay. ➺ তাকে থাকতে দাও । ➺ to stay = থাকতে, Let- এরপর to উহ্য রয়েছে।

❐ 4. Did you hear me (to) call you? ➺ তুমি কি আমাকে তোমায় ডাকতে শুনেছিলে? ➺ to call = ডাকতে, hear- এর পর to উহ্য।

❐ 5. He made me (to) work for him. ➺ সে আমাকে দিয়ে তার (জন্য) কাজ করিয়ে নিল = সে আমাকে তার কাজ করতে বাধ্য করল। ➺ to work = কাজ করতে। made-এর পর to উহ্য।

❐ 6. I felt the wind (to) blow. ➺ আমি বাতাস বওয়া অনুভব করলাম। ➺ feel-এর past tense felt; তার পর to উহ্য।

❐ 7. We watched them (to) go away. ➺ আমরা তাদেরকে চলে যেতে দেখলাম । ➺ to go = যেতে; watch এর পর to উহ্য।

❐ 8. I shall behold him come but say nothing. ➺ আমি তাকে আসতে দেখব কিন্তু কিছু বলব না। ➺ to come = আসতে; behold. এর পর to উহ্য।

❐ কিন্তু উক্ত verb গুলোর পর passive voice-এ to উহ্য থাকে না, শুধু Let-এর পর উহ্য থাকে : যেমন :


 

Active ➺ Passive

❐ 1. Let him (to) do it. ➺ Let it be done by him.

❐ 2. He made me (to) go home. ➺ I was made to go home by him.

❐ 3. He made me (to) work for him. ➺ I was made to work for him by him

❐ 4. We watched them (to) go away. ➺ They were watched by us to go away.

❐ 5. I shall behold him (to) come. ➺ He will be beheld by me to come.


 

নিচের বাক্যগুলো পড় :

❐ I need to buy a pen. (আমার একটি কলম কেনার দরকার।)

❐ He dares to say so. (সে এরূপ বলতে সাহস পায়।)

❐ উপরের বাক্যগুলো affirmative বা হ্যাঁ বোধক। need ও dare-এর পরে to বসেছে। আবার—

❐ I need not (to) go there. (আমার সেখানে যাবার দরকার নেই।)

❐ I dared not (to) speak the truth. (আমি সত্য বলার সাহস পাইনি = সত্য বলতে সাহস করিনি; to speak = বলতে)

❐ লক্ষ্য কর, negative বাক্য দু'টোতে need ও dare-verb দুটির পরে to উহ্য রয়েছে।

❐ আবার-

❐ I don't need to go there = I need not (to) go there.

❐ He dared not (to) speak the truth = He did not dare to speak the truth.

❐ তাহলে দেখা যাচ্ছে need ও dare verb দু'টি negative-এ ব্যবহৃত হওয়ার সময় এদের আগে যদি auxiliary verb (don't, did not) ব্যবহৃত হয় তাহলে এদের পরে to বসে।


 

(c) can, do, may, shall, should, will, would, have, must-প্ৰভৃতি auxiliary ও defective verb গুলোর পর to উহ্য থাকে। যেমন:

❐ I can go (আমি যেতে পারি । এখানে to + go = যেতে। কিন্তু to ব্যবহৃত না হয়েও অর্থ হল ‘যেতে’।) = I am able to go .

❐ You may do it (= you are allowed to do it. তুমি এটা করতে পার; অনুমতি বুঝাচ্ছে : to do = করতে, তবুও এখানে to উহ্য।) You should do it you ought to do it (তোমার একাজ করা উচিত ।)

❐ She must dance = She is bound to dance. (তাকে অবশ্যই নাচতে হবে। to dance নাচতে । তবুও এখানে to উহ্য রয়েছে।)


 

(d) Had better, had sooner, than, but, except, ইত্যাদির পর infinitive এর to উহ্য থাকে যেমন :

❐ Inc. I had better to go now.

❐ Cor. I had better go now (আমি বরং এখন যাই।)

❐ Inc. He is better able to sing a song than to recite a poem.

❐ Cor. He is better able to sing a song than recite a poem (সে কবিতা আবৃত্তি করার চেয়ে গান গাইতে ভাল পারে। than এর পর to ঊহ্য রয়েছে।)

❐ Inc. You had sooner to hide.

❐ Cor. You had sooner hide.

❐ Inc. You have nothing to do but to weep.

❐ Cor. You have nothing to do but weep (তোমার কাঁদা ছাড়া আর করার কিছু নেই । )

❐ Inc. He did everything except to kill me.

❐ Cor. He did everything except kill me. (সে আমাকে মারা ব্যতীত আর সব করেছিল ।)

❐ (e) Better-adjective টির পর to উহ্য থাকতে পারে; Better (to) stay here now.



 

⛳ Types of Infinitives

❐ Infinitive দুই প্রকার :

❐ (a) Simple or Noun - Infinitive.

❐ (b) Gerundial or Qualifying Infinitive

❐ নিচে এগুলো সম্বন্ধে আলোচনা করা হল :


 

📚 a. Simple or Noun-Infinitive

❐ Infinitive যখন noun এর কাজ করে তখন তাকে বলে simple বা noun-infinitive. এই প্রকার infinitive noun-এর মত কাজ করে বলে subject, object, complement ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয় ।

❐ 1. As a subject : To tell a lie is a sin. (মিথ্যা বলা পাপ। লক্ষ্য কর, is এর বামপাশের সবটুকু subject. সুতরাং to tell—এখানে verb নয়।)

❐ 2. As an object : I want to go . (এখানে want verb এর ডানপাশের সবটুকু হল object. এটুকু হল infinitive.) এভাবে, She likes to cook .

❐ 3. As an object of a preposition : I can not but (to) laugh (আমি না হেসে পারি না।)

❐ The man was about to die .

❐ 4. As the complement to a verb : She appears to be tired (তাকে ক্লান্ত মনে হয়।)

❐ I am to do it. (আমাকে একাজ করতে হয়।) এখানে to be ও to do infinitive দু'টি যথাক্রমে appears ও am verb দু'টির অর্থকে সমাপ্ত করেছে। এজন্যে এরা হল verb এর complement.)

❐ 5. As the complement to an object : We expect you to go . (আমরা চাই যে তুমি যাও । এখানে object হল you; to go Infinitive টি এই you সম্বন্ধে বলছে, we বা subject সম্বন্ধে নয়। এজন্যে to go হল object এর complement.)

❐ 6. আবেগ প্রকাশ করতে বা কথ্য রীতিতে প্রশ্ন জিজ্ঞাসায় : To live with this man? (তুচ্ছ অর্থে: এই লোকটির সাথে বসবাস করতে হবে?)

❐ To have so much 8 money!

❐ NOTE : Know + Infinitve অর্থাৎ know + to +verb এরূপে ব্যবহৃত হলে to এর আগে how বসে :

❐ Inc. I know to read . (আমি পড়তে জানি।)

❐ Cor. I know how to read . (আমি জানি কিভাবে পড়তে হয় = আমি পড়তে জানি।)

❐ Inc. He knows to swim .

❐ Cor. He knows how to swim .


 

📚 b. Gerundial or Qualifying Infinitive

❐ Infinitive যদি adjective বা adverb রূপে কাজ করে বা parenthetically ব্যবহৃত হয় তাহলে তাকে বলে gerundial infinitive.

❐ এই ধরনের infinitive কোন

❐ (i) উদ্দেশ্য- purpose

❐ (ii) কারণ—cause

❐ (iii) শর্ত—condition

❐ (iv) ফলাফল – result বুঝায় বা

❐ (v) parenthetically ব্যবহৃত হয়।

❐ এই পাঁচটি পয়েন্ট (i, ii, iii, iv, v) মনে রাখলে gerundial infinitive বুঝতে আর কোন সমস্যা হবে না ।

❐ Examples :

(i) উদ্দেশ্য (purpose) : She came to see me. (সে আমাকে দেখতে এসেছিল। এখানে উদ্দেশ্য হল ( see), এভাবে—

❐ We eat to live. (আমরা বাঁচার জন্য খাই।)

❐ এখানে Infinitive-টি adverb রূপে verb কে modify করেছে। কারণ infinitive-এর আগে verb বসেছে : অর্থাৎ verb + Infinitive(to + verb ) –এরূপে ব্যবহৃত হয়ে উদ্দেশ্য প্রকাশ করছে। এভাবে [noun + to + verb] - ও ব্যবহৃত হতে পারে; যেমন : This is the milk to drink.

❐ (এই দুধ পান করার জন্য ।) এক্ষেত্রে noun কে qualify করার infinitive টি adjective হিসেবে কাজ করেছে।


 

(ii) কারণ (cause ) : I am sorry to disturb you. (আপনাকে জ্বালাতন করার জন্য আমি দুঃখিত।)

❐ এখানে কারণ হল to disturb—জ্বালাতন করা । আর এই কারণেই দুঃখিত হওয়া ।

❐ He is happy to have got this. (সে এটা পেয়ে সুখী।)

❐ এখানে কারণ হল to have got — পেয়ে ।


 

(iii) শর্ত (condition) : You can take my book to read for only a week. (তুমি মাত্র এক সপ্তাহের জন্য আমার বইটি নিতে পার।)


 

(iv) ফলাফল (result ) : He studied hard to score good marks in the exam. (সে পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্য কঠোর পড়াশুনা করেছিল।)


 

(v) Parenthetical use. Finite verb এর সাথে সম্পর্কহীন অবস্থায় infinitive ব্যবহৃত হলে তার parenthetical use হয়। কোন বক্তব্য বা বিষয়ের উপর জোর দেওয়ার জন্য ইহা ব্যবহার হয়। এই প্রকারের infinitive পুরো sentence টিকেই qualify করে। যেমন :

❐ To speak frankly , he is not a good man. (খোলা কথা বলতে কি, সে একজন ভাল মানুষ নয়।)

❐ এখানে he is not a good man অংশটি আলাদা বাক্য হিসেবে পরিণত হতে পারত । পূর্বের অংশটুকুর সাথে এর কোন সম্পর্ক নেই ।

❐ To speak the truth . I am a poor man. (সত্য কথা বলতে কি, আমি একজন গরিব লোক ।

❐ To be brief , we won't go there. (সংক্ষেপে বলতে কি, আমরা সেখানে যাব না।) অর্থাৎ, অত যুক্তি দেখিয়ে, পেঁচাল পেড়ে লাভ নেই, আমরা সেখানে যাব না। একেবারে কাটা কথা ৷




 

⛳ Perfect Infinitive

❐ এই Infinitive-এর ব্যবহার খুব চমৎকার এবং শক্তিশালী । নিচের বাক্যগুলো পড়:

❐ I am sorry. (আমি দুঃখিত)- ---কারণ---

❐ I have disturbed you. (আমি তোমাকে জ্বালাতন করেছি।)

❐ লক্ষ্য কর, ২য় বাক্যটির tense হল present perfect. যেহেতু ২য় বাক্যটি দিয়ে cause বা কারণ বুঝাচ্ছে সেহেতু আমরা infinitive দিয়ে বাক্যগুলো যুক্ত করতে পারি।

❐ I am sorry to have disturbed you. (আমি তোমাকে জ্বালাতন করে ফেলাতে বা ফেলার জন্য দুঃখিত।)

❐ Infinitive টি কেমনভাবে গঠিত হয়েছে লক্ষ্য করেছ? এর গঠন হল –

❐ to + have + verb (past participle)

❐ আবার নিচের বাক্য দু'টির অর্থের পার্থক্য লক্ষ্য কর :

❐ I am sorry to disturb you (আমি তোমাকে জ্বালাতন করার জন্য দুঃখিত অর্থাৎ বক্তা এখনও জ্বালাতন করেনি, করতে এসেছে। যেমন : তুমি তোমার পাশের বাড়ির একটি ছেলে/মেয়ের কাছে গিয়েছ.একটি বই চাইতে । তখন এই বাক্যটি বললে ।)

❐ I am sorry to have disturbed you (আমি তোমাকে জ্বালাতন করে ফেলে দুঃখিত। অর্থাৎ, বক্তা তাকে জ্বালাতন করে ফেলেছে। যাওয়ার সময় এখন বলছে যে সে দুঃখিত।)



 

📚 Perfect Infinitive-এর ব্যবহার :

❐ 1. Desire (কামনা করা), hope (আশা করা), intend (পরিকল্পনা করা, আশা করা), wish, command ইত্যাদি verb এর past tense এর পরে কোন কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি এরূপ বুঝাতে perfect infinitve ব্যবহৃত হয়।

❐ I hoped to have helped you. (আমি তোমাকে সাহায্য করব বলে আশা করেছিলাম।)

❐ She wanted to have completed reading the book that day. (সে ঐ দিন বইটি পড়ে শেষ করতে চেয়েছিল।)

❐ লক্ষ্য কর hope ও want verb দু'টি past tense-এ ব্যবহৃত হয়েছে।


 

❐ 2. Principal verb এর কাজ যখন সম্পন্ন হয় বা হয়েছিল তার আগে কোন কাজ সম্পন্ন হয়েছে বুঝাতে perfect infinitive ব্যবহৃত হয়। যেমন :

❐ He has killed someone. (সে কাউকে খুন করেছে।)

❐ এইরূপ যদি এখন মনে হয় তাহলে মনে হওয়ার আগে খুন করা কাজটি ঘটেছিল । তাহলে নিচের বাক্যটি লেখা যায় ।

❐ He seems to have killed someone. (মনে হয় সে কাউকে খুন করেছে।)

❐ এভাবে- She appears to have done it (মনে হয় সে এই কাজ করেছে।)


 

❐ 3. সম্ভাবনা বুঝাতে may, might, can, could, would প্রভৃতি verb এর সাথে perfect infinitive ব্যবহৃত হয়।

❐ I could have done this. (আমি কাজটি করতে পারতাম। কিন্তু করা হয়নি।

❐ They might have played well. (তারা ভাল খেলতে পারত। —সম্ভাবনা ছিল কিন্তু তারা তা পারেনি।)

❐ He may have heard this. (সে হয়ত একথা শুনে থাকবে।—স্পষ্ট জানা যাচ্ছে না, তবে, সম্ভাবনা আছে যে সে শুনেছে।)

❐ She would have sung a song if you requested her. (তুমি যদি তাকে অনুরোধ করতে তাহলে সে একটি গান গাইত।--কিন্তু অনুরোধও করা হয়নি, সেও গায়নি।) লক্ষ্য কর, প্রতিক্ষেত্রে to উহ্য রয়েছে।


 

❐ 4. Say এবং report, hear, believe ইত্যাদি verb এর পরে indirect narration এ perfect infinitive ব্যবহৃত হয়। এখানে be + said (যেমন is said, are said) এবং | be + reported (যেমন is/are reported)-এর কথা বুঝতে হবে। অর্থাৎ বাক্যটি হবে passive voice এর ।

❐ He is said to have been killed by X. (বলা হয়ে থাকে যে সে X-এর দ্বারা নিহত হয়েছে।)

❐ Kazi Nazrul Islam is said to have married twice or thrice in his life. (বলা হয় যে কাজী নজরুল ইসলাম জীবনে দুইবার বা তিনবার বিয়ে করেছিলেন।)

❐ The manager is reported to have made a good profit. (সংবাদ দেয়া হয়েছে যে ম্যানেজার ভাল লাভ করেছেন।

❐ He seemes to have lost his money. (মনে করা হয় যে সে তার টাকা হারিয়েছে।)

❐ He is believed to have gone to America. (বিশ্বাস করা হয়ে থাকে যে সে আমেরিকা গিয়েছে।)

❐ He was heard to have died. (শোনা গিয়েছিল যে সে মারা গেছে।)

❐ এতক্ষণ আমরা perfect infinitive ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য গঠন করলাম। প্রথমেই বলেছিলাম যে perfect infinitve খুব শক্তিশালী। কিন্তু কিভাবে? কারণ এটি একটি দীর্ঘ বাক্যকে সংক্ষিপ্ত করে আনতে পারে এবং বাক্যের মাধুর্য বাড়িয়ে তোলে ।

❐ যেমন : It seems that he has accumulated much money (মনে হয় যে সে অনেক টাকা পয়সা জমা করেছে।)

❐ বাক্যটিকে perfect infinitive ব্যবহার ক'রে আরো সংক্ষিপ্ত ক'রে আনা যায় :

❐ He seems to have accumulated much money. (অর্থ একই).

❐ লক্ষ্য কর, প্রথম বাক্যের প্রথমে ছিল It কিন্তু দ্বিতীয় বাক্য শুরু হয়েছে He (subject) দিয়ে ।




 

⛳ Split Infinitive

❐ নিচের বাক্যগুলো পড়


 

1.

❐ (a) I told him to do it. (আমি তাকে একাজ করতে বললাম।)

❐ (b) I told him to do it quickly . (আমি তাকে তাড়াতাড়ি এ কাজ করতে বললাম।)

❐ (c) I told him to quickly do it. (অর্থ b-এর মত।)

❐ লক্ষ্য কর, প্রথম বাক্যের infinitive এর কাজটি (do) কেমনভাবে সম্পন্ন হবে তা নির্দেশ করছে দ্বিতীয় বাক্যের adverb — quickly. এখানে infinitive এর to এবং verb এর পরে adverb টি ব্যবহৃত হয়েছে : to do it quickly. কিন্তু তৃতীয় বাক্যে adverb টি (quickly) ব্যবহৃত হয়েছে to ও verb এর মধ্যে to quickly do it. এই ব্যবহার দোষের। এরূপে ব্যবহৃত হলে infinitive-এর to থেকে verb বিচ্ছিন্ন (split) হয়ে যায় বলে একে বলে split infinitive . অবশ্য বর্তমানে split infinitive কে আর দোষের ব'লে মনে করা হয় না।

❐ কাজেই পরীক্ষার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা থাকলেও অন্যান্য ক্ষেত্রে তোমরা এটি সব সময়ই ব্যবহার করতে পার ।

❐ আরও একটি উদাহরণ দেখ :


 

2.

❐ (a) He told me to believe it. (সে আমাকে এটা বিশ্বাস করতে বলল।)

❐ (b) He told me to believe it firmly. (সে আমাকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে বলল ।)

❐ (c) He told me to firmly believe it (split).

❐ তাহলে split infinitive গঠিত হয় নিম্নরূপ :' to + adverb + verb






 

📚 Gerund এবং infinitive এর ব্যবহার


 

📖 infintive এবং gerund উভয়েই হল noun. ➺ আর আমরা জানি noun সাধারণত বাক্যের subject কিম্বা object হিসাবেই বসে। তাই infinitive এবং Gerund যে কোন বাক্যের subject কিংবা object হিসেবে বসে। Preposition এর object যেহেতু noun কিম্বা pronoun হয়। তাই infintive/Gerund preposition এর object হিসাবেও বসে। অর্থাৎ preposition এর পর কোন verb বসলে তার ing যুক্ত হয়ে বসে বা Gerund আকারে বসে।

▣  He is about to die. ➺ সে মরা মরা ভাব।

▣ I am used to drinking milk. ➺ দুধ পান করা আমার অভ্যাস।

▣ To Walk in the morning is good for health. ➺ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।

▣ Walking in the morning is good for health. ➺ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।


 

📖 Gerund:- যখন কোনো Verb এর সঙ্গে ing যুক্ত করে তাকে noun এর বৈশিষ্ট্য বা features দেওয়া হয় তখন তাকে Gerund বলে। Gerund কে it দ্বারা replace করলে অর্থ পাওয়া যাবে।

▣ Reading is an excellent habit.

❐ It is an excellent habit.

▣ Do you enjoy teaching ?

❐ Do you enjoy it ?

▣ I have no objection to walking.


 

📖 আমরা জানি Verb কে কে, কি, কাকে, কার দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই Noun বা Pronoun. ➺ তাই verb কে কে, কি, কাকে, কার দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই হল Gerund (noun)

❐ Gerund হলে বাংলা ক্রিয়াপদের শেষে আ/য়া / ও/ র sound থাকবে।

❐ পড়া ভালো (য়া sound) =Reading is good

❐ পড়া থামাও(ও sound)=stop reading

❐ Stop driving চালানো বন্ধ করো।

❐ Gerund হল সম্পূর্ণ রুপে noun । যে কোনো noun এর মতো Gerund কে ব্যবহার করা যায় । Gerund এ noun এবং verb উভয়ের force থাকে। Gerund কে বাক্যে Subject ,Object , Preposition এর Object এবং Complement হিসেবে ব্যবহার করা হয় ।

❐ Fishing-rod ➺ মাছ ধরার ছিপ।

❐ Reading room ➺ পড়ার ঘর।

❐ Dining room ➺ খাবার ঘর।

❐ Walking stick ➺ হাঁটার লাঠি ।

❐ Eating rice ➺ ভাত খাওয়া।

❐ Reading book ➺ বই পড়া।

❐ Swimming is a good exercise ➺ সাঁতার ভালো ব্যয়াম । (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)।

❐ Eating late is not proper ➺ দেরিতে খাওয়া ঠিক নয়। (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে) ।

❐ Painting is a noble art ➺ চিত্রশিল্প একটা মহৎ কাজ ।(এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)

❐ I like swimming ➺ আমি সাঁতার কাটতে ভালোবাসি । (এখানে Gerund টিকে Object হিসেবে ব্যবহার করা হয়েছে)

❐ Your dangerous habits is lying ➺ মিথ্যে কথা বলা তোমার মারাত্মক অভ্যাস । (এখানে Gerund টিকে Object হিসেবে ব্যবহার করা হয়েছে)।

❐ Buying books is my only luxury ➺ বইকেনই আমার একমাত্র বাবুগিরি। (এখানে Gerund টিকে Subject হিসেবে ব্যবহার করা হয়েছে)।

❐ I like reading novels ➺ আমি উপন্যাস পড়া পছন্দ করি ।

❐ He is good at speaking English. ➺ সে ইংরেজিতে কথা বলায় দক্ষ।

❐ I prefer riding to walking ➺ আমি হাঁটা (ভ্রমণ) অপেক্ষা অশ্বারোহী পছন্দ করি ।

❐ He is fond of swimming ➺ সে সাঁতার পছন্দ করে ।

❐ বই পড়া একটা ভাল অভ্যাস। ➺ Reading books is a good habit.

❐ ভারত থেকে নিরক্ষরতা দূর করা আমাদের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ➺ Removing illiteracy from India is a big challenge for our government.

❐ বেশি বেশি ঘুমানো একটা খারাপ অভ্যাস ➺ sleeping more and more is a bad habit.

❐ এই পৃথিবীতে শান্তিতে বসবাস করা একটা অসম্ভব বিষয় বলে মনে হয় ➺ living in this world in peace is seems to be an impossible matter.

❐ হতাশা দূর করা একটা সুস্থ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ➺ Removing frustration is very important for a healthy life.

❐ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ➺ Walking in the morning is good for health.

❐ ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । ➺ Smoking is harmful for health.

❐ ভারতকে দুর্নীতিমুক্ত করা সহজ নয়। ➺ Making India free from corruption is not easy.

❐ মিথ্যা কথা বলা একটা মহাপাপ। ➺ Telling lies is great sin.

❐ জীবনে প্রতিষ্ঠিত হওয়া তোমার মত লক্ষ্য হওয়া উচিত। ➺ Being established in life should be your man target.

❐ বাগান করা আমার শখ ছিল। ➺ Gardening was my hobby.

❐ কাউকে অপমান করা আমার স্বভাব না। ➺ Insulting anybody is not my nature.

❐ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক। ➺ Establishing peace in the world is necessary.

❐ ইংরেজি শেখা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। ➺ Learning English is important for getting chance in a University.

❐ একটা অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করা আমাদের সরকারের আদর্শ হওয়া উচিত। ➺ Holiday free, fair and participatory election should be ideals of our government.

❐ আমি ইংরেজি শেখা শুরু করবো। ➺ I shall start learning English.

❐ তোমার এখন কথা বলা বন্ধ করা উচিত। ➺ You should stop talking now.

❐ সে ধূমপান করা পরিহার করেছে। ➺ He has given up smoking.

❐ আমি বেশি কথা বলা অপছন্দ করি। ➺ I dislike talking much.

❐ সে পরনিন্দা করা পরিহার করতে পারেনা। ➺ He cannot avoid speaking ill of others.

❐ আমি মনে করি তোমার ইংরেজিতে কথা বলা চর্চা করা উচিত। ➺ I think you should practice speaking English.

❐ সে টেলিভিশন দেখা খুব বেশি উপভোগ করে। ➺ He enjoys watching television so much.

❐ সে পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করে। ➺ He prefers writing to reading.

❐ সে তার দাদার সাথে মজা করা কিছু মনে করে না। ➺ He does not mind naking fun with his grandfather.

❐ তোমাকে এখনই লেখা শেষ করতে হবে। ➺ You have to finish writing right now.

❐ আমার লক্ষ্য একজন ডাক্তার হওয়া। ➺ My aim is being a doctor.

❐ আমার শখ বাগান করা। ➺ My hobby is gardening.

❐ তার পরিকল্পনা এই দেশ থেকে বেকারত্ব দূর করা। ➺ His plan is removing unemployment from this country.

❐ তার স্বপ্ন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা। ➺ His dream is making a good result in the examination.

❐ দেখা মানে বিশ্বাস করা। ➺ Seeing is(/means) believing.

❐ ইন্টারনেট ব্যবহার করা মানে সমগ্র বিশ্বকে জানা। ➺ Using internet means knowing the whole World.

❐ কঠোর পরিশ্রম করা মানে সফল হওয়া। ➺ working hard means succeeding in life.

❐ ধূমপান করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। ➺ Smoking means inviting death.

❐ সে ইংরেজিতে কথা বলায় দক্ষ। ➺ He is good at speaking English.

❐ সে ইংরেজিতে কথা বলায় ভীতু। ➺ He is afraid of speaking English.

❐ সে তার সফলতা সম্পর্কে কথা বলতেই থাকলো। ➺ He went on talking about his success.

❐ আমি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। ➺ I am thinking of going to London.

❐ তোমার এই বইটা পড়ার উপর মনোনিবেশ করা উচিত। ➺ You should concentrate on reading this book.

❐ তোমাকে এই অপরাধটা করার জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। ➺ You have to apologize to him for committing this crime.

❐ মনোযোগ সহকারে পড়া সত্ত্বেও, সে পরীক্ষায় ফেল করেছে। ➺ In spite of reading attentively, he has failed in the examination.



 

📖 Gerund As an Object of a Preposition: আসলে, যে কোন Preposition এর পরেই Gerund বসবে, যেমন, Eat অর্থ 'খাও' যদি বলেন, 'খাওয়া' তাহলে কিন্তু হয়ে যাবে 'Eating'.এখন যদি Preposition বসান, তাহলে

খাওয়ার আগে ➺ Before eating,

খাওয়ার পর ➺ After eating,

খাওয়া দ্বারা ➺ By eating,

খাওয়া ছাড়া ➺ Without eating,

খাওয়ার সময় ➺ While eating,

খাওয়ার মধ্যে ➺ In eating,

খাওয়ার পাশাপাশি, ➺ Besides eating,

খাওয়ার কারনে, ➺ Because of eating,

খাওয়ার জন্য, ➺ For eating,

খাওয়ার প্রতি, ➺ To eating/ Towards eating,

❐ তোমার বন্ধুর ব্যর্থ হওয়া আমাকে মর্মাহত করেছে। ➺ Your friend’s failing has shocked me.

❐ আমার লন্ডনে যাওয়া অনেকের দ্বারা পছন্দকৃত না। ➺ My going to London is not liked by many people.

❐ আমি তোমার ভাইয়ের ভালো রেজাল্ট করায় খুব আনন্দিত। ➺ I am very glad at your brother’s making a good result.

❐ এই সিদ্ধান্তটা গ্রহণ করা তার জন্য একটা বড় ভুল ছিল। ➺ Taking this decision was a blunder for him.

❐ Note:- Noun এর মতো Gerund কে বাক্যের subject,object, preposition এর object ,complement ইত্যাদি হিসেবে ব্যবহার করা যায়।



 

📚 Passive Gerund:-

❐ উদাহরণ:-

▣ তার দ্বারা পরাজিত হওয়া একটা লজ্জার বিষয়।

❐ Being defeated by him is a matter of shame.

▣ সমালোচিত হওয়া একটা খারাপ বিষয় নয়।

❐ Being criticized is not a bad thing.

▣ প্রশংসিত হওয়া একটা গর্বের বিষয়।

❐ Being praised is a matter of pride.

▣ জনগণের দ্বারা মার খাওয়া তার পক্ষে সম্ভব নয়।

❐ Being beaten by the people is not possible for him.

▣ তার লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া।

❐ His aim is being establish in life.

▣ উত্তেজিত হওয়া মানে জীবনে পরাজিত হওয়া।

❐ Being excited means being defeated in life.

▣ আমার ইচ্ছা প্রশংসিত হওয়া না।

❐ My intention is not being praised.

▣ আমি হতাশ হওয়াকে ঘৃণা করি।

❐ I hate being frustrated.

▣ আমাদের দেশের লোকজন ঘৃণিত হওয়া পছন্দ করে না।

❐ People of our country do not like being hated.

▣ সবাই উৎসাহিত হওয়াকে ভালোবাসে।

❐ Everybody loves being encouraged.

❐ 11.কেউ নিরুৎসাহিত হওয়া কে মেনে নিতে পারে না।

❐ Nobody can accept being disencouraged.

▣ আমি বিরক্ত হওয়ায় ক্লান্ত।

❐ I am tired of being disturbed.

▣ সে প্রশংসিত হওয়ায় আগ্রহী হয়েছে।

❐ He has been interested in being praised.

▣ আমার বন্ধু অবহেলিত হাওয়ায় ভীত।

❐ My friend is afraid of being neglected.

▣ অপমান করা এবং অপমানিত হওয়া দু’টি ভিন্ন বিষয়।

❐ অপমান করা=insulting এটা active voice

❐ অপমানিত হওয়া=being insulted হলো passive

❐ Insulting and being insulted are two different things.

▣ Being insulted is a matter of shame.(As a subject)

❐ অপমানিত হওয়ার একটা লজ্জার বিষয়।

▣ I hate being insulted.(As a object).

❐ আমি অপমানিত হওয়া কে ঘৃণা করি।

▣ My intention is not being insulted. ➺ (As a complement)

❐ আমার ইচ্ছা অপমানিত হওয়া নয়।

▣ I am afraid of being insulted. ➺ (As an object of preposition)

❐ আমি অপমানিত হওয়াকে ভয় পাই।

▣ Being Insulted by anybody is not my intention. ➺ কারোর দ্বারা অপমানিত হওয়া আমার ইচ্ছা নয়।

▣ Being defeated by him is a matter of shame.

❐ তার দ্বারা অপমানিত হওয়া একটা লজ্জার বিষয়।

▣ Being criticized is not a bad thing.

❐ সমালোচিত হওয়া একটা খারাপ বিষয় নয়।

▣ Being excited means being defeated in life.

❐ উত্তেজিত হওয়া মানেই জীবনে পরাজিত হওয়া।

▣ Everybody loves being encouraged.

❐ সবাই উৎসাহিত হওয়াকে ভালোবাসে।

❐ Note:- এগুলির সবগুলি passive Gerund কারণ কর্তা নিজে কাজটা করে না। অন্যকেও কাজগুলো করে।


 

📚 Gerund & Present Participles এর পার্থক্য:- 

❐ যেমন:

He threw a stone at the sleeping dog

❐ Present Participle Adjective.

❐ This is a sleeping room (room for sleeping) → Gerund.

❐ 1ম বাক্যে sleeping দ্বারা কুকুরটি কি অবস্থায় আছে তা প্রকাশ করে তাই এটি Present Participle Adjective not Gerund.

2য় 1ম বাক্যে sleeping room এর সাথে যুক্ত হয়ে Compound Noun এর কাজ করেছে তাই এটি Gerund.



 

📚 বিভিন্ন পরীক্ষায় আসা Gerund সম্পর্কিত কিছু নিয়ম:-


 

📖 Rule 1:- A Gerund can be used as either a subject or an object in the form of noun.

📝 Example:-

❐ Walking is necessary for old people. ➺ হাঁটা বয়স্ক লোকদের জন্য প্রয়োজন।

❐ প্রশ্ন:- বয়স্ক লোকদের জন্য কি প্রয়োজন?

❐ উত্তর:- হাঁটা। তাই Walking হল Noun অর্থাৎ Gerund.

▣ The old man was tired of walking.

▣ Smoking is injurious to health.

▣ Playing card is not allowed here.

▣ I love eating. ➺ আমি খাওয়া পছন্দ করি।

❐ আমি কি পছন্দ করি ?

❐ উত্তর:- খাওয়া । তাই eating হল Gerund.


 

📖 Rule 2:- Gerund is used atfer verb like, hesitate, start, enjoy, love, finish, advice, quit, mind, keep, suggest ert. ➺ মনে রাখতে হবে এদের পরে কখনোই infinitive বসে না।

📝 Example:-

❐ 1.. ➺ Children like making mud castles.

❐ Children like to make mud castles. ➺ এটি ভুল বাক্য।

▣ Do not hesitate asking question.

❐ Do not hesitate to ask question. ➺ এটি ভুল বাক্য।

▣ When pupil saw teachers they started doing their class work.

▣ She enjoys watching movies with me.


 

📖 Ruke 3:- With a view to ( কারণে) , look forward to (সানন্দে প্রত্যাশা/আশা করা, সানন্দে প্রতীক্ষা করা) , come forward to, owing to (কারণে) , am/is/are/was/were +used to (অভ্যস্ত) , no use to, addicted to (আসক্ত) , habituated to( অভ্যস্ত) , accustomed to ( অভ্যস্ত /রপ্ত / পক্ত/ধাতস্থ) এরপর Gerund বসে। কারণ এগুলি সবই Adjective এর কাজ করে। আর আমরা তো জানি Adjective এর পর Noun বসে। আর আমরা তো জানি Gerund মানেই হল Noun. ➺ তবে মনে রাখতে হবে Infinitive noun হওয়া সত্বেও এই শব্দগুলির পর Infinitive বসে না।

📝 Example:-

❐ 1.. ➺ it is no use to discussing this with you. ➺ তোমার সাথে এটা আলোচনা করে কোন লাভ নাই।

▣ She gifted me chocolates with a view to pleasing me.

▣ She spent all his money as he was accustomed to gambling in casinos.

▣ I am looking forward to meeting you.


 

📖 Rule 4:- Possessive adjective এরপর সর্বদাই Noun বসে তাই Possessive adjective এরপর কোন verb বসানোর প্রয়োজন হলে Gerund বসে।

📝 Example:-

❐ I did not like your going there. ➺ তোমার সেখানে যাওয়া আমি পছন্দ করিনি।

▣ Please excuse my coming late here.

▣ I admire Karim’s singing in the party.

▣ My father was angry at my watching late night movies.

▣ I did not mind your talking to me in a friendly manner.


 

📖 Rule 5: Preposition এর পর যদি কোন Verb বসানোর প্রয়োজন হয় তাহলে সেটা Gerund এর form এ বসাতে হবে।

📝 Example:-

▣ He is good at speaking English. ➺ সে ইংরেজিতে কথা বলায় দক্ষ।

❐ মনোযোগ সহকারে পড়া সত্ত্বেও, সে পরীক্ষায় ফেল করেছে। ➺ In spite of reading attentively, he has failed in the examination.


 

📖 Infinitive:- verb এর আগে to বসালে যে শব্দটি পাওয়া যায় তাকে infinitive বলে। infinitive মানেই হল Noun . ➺ বাংলা ক্রিয়াপদের শেষে য়া/ও/তে থাকলে infinitive ব্যবহার করতে হয়।

❐ Verb এর আগে to যুক্ত হলে তা Noun এ পরিণত হয় । এবং verb এর নামমাত্র থাকে। verb এর সামনে থাকা এই ‘to’ কে Infinitive marker বলে।

❐ যেমন: -Water to drink ➺ পানীয় জল

❐ To err is human ➺ ভূল করা মানুষের ধর্ম।

❐ To write this is not easy ➺ এটি লেখা সহজ নয়।

❐ The boy is unable to read ➺ বালকটির পড়তে অক্ষম।

❐ The honest man does not fear to die ➺ সৎ লোক মরতে ভয় পায় না।

❐ The student shall be deemed to have left the school(perfect infinity). ➺ ছাত্রটি স্কুল ছেড়ে চলে গেছে বলে ধরা হবে।

❐ Note:-মরতে, করতে, খেতে,খেলতে,যেতে,দেখতে ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে verb এর infinitive form ব্যবহার করা ।


 

📖 Passive infinitive:-

▣ উত্তেজিত হওয়া মানে জীবনে পরাজিত হওয়া।

❐ To be excited means to be defeated in life.


 

📖 Main verb দক্ষতার সঙ্গে সম্পর্কিত হলে infinitive এর আগে how বসে।

❐ I am learning how to ride bicycle আমি বাইসাইকেল চালাতে শিখছি ।

❐ I do’t know how to swimm আমি সাঁতার কাটতে জানি না।

❐ I am learning how to write আমি লিখতে শিখছি ।


 

📖 একি বাক্যে দুটি infinitive থাকলে প্রথম টির আগে to বসবে কিন্তু দ্বিতীয় টির আগে to বসবে না সাধারণত and বসে।

❐ যেমন: – I intend (ইচ্ছা) to prepare and upload this vedio today আমার এই ভিডিও টি তৈরি এবং আপলোড করার ইচ্ছা ।


 

📖 I have a pen to write

❐ এখানে pen শব্দ টার সাথে লিখা শব্দ টার সম্পর্ক রয়েছে। pen দ্বারা লিখা হয় । তাই “I have a pen to write” এই বাক্যটি দ্বারা সঠিক অর্থ বুঝাচ্ছে না।বাক্যে টি হবে

❐ I have a pen to write with

❐ আরও লক্ষ্য করো

❐ I don’t have a house to live in আমার থাকার ঘর নেই।

❐ বাক্যটিতে in বসেছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ।



 

📚 Passive infinitive: –

❐ Radha is to be tought ➺ রাধাকে পড়ানোর কথা আছে।

❐ Roads are to be repaired ➺ রোডগুলো ঠিক করার কথা আছে।

❐ This care is to be bought ➺ এই গাড়িটা কেনার কথা আছে।

❐ A Nobel is to be written ➺ একটা উপন্যাস লেখার কথা আছে।

❐ A boy has to be tought ➺ একটা বালককে পড়াতে হয় ।

❐ English has to be tought by me ➺ ইংরেজি পড়ানো হয় আমার দ্বারা ।

❐ A doctor has to be called ➺ একটি ডাক্তারকে ডাকতে হয় ।

❐ The book had to be printed ➺ বইটি ছাপতে হয়েছিল।

❐ A letter had to be typed ➺ একটা চিঠি ছাপাতে হয়েছিল।

❐ Roads had to be repaired by machine ➺ রোডগুলো পুনরায় ঠিক করতে হয়েছিল মেসিন দ্বারা।

❐ This work will have to be finished ➺ এই কাজটি সমাপ্ত করতে হবে।

❐ A boy will have to be tought ➺ বালকটিকে পড়াতে হবে।


 

📖 Gerund এবং infinitive: – যেহেতু gerund এবং infinitive উভয়েরই noun এবং verb -এর force আছে,সেজন্য তাদের একইরকম ব্যবহার হয় ।

❐ Infinitive: -Water to drink ➺ পানীয় জল

❐ Gerund: – Drinking water or water for drinking ➺ পানীয় জল

❐ Infinitive:- A house to let

❐ Gerund: -A house for letting ➺ ভাড়া দেওয়ার জন্য বাড়ি ।

❐ Infinitive :- To walk is good for health .

❐ Gerund:- walking is good for health ➺ হাঁটা সাস্থের পক্ষে ভালো।

❐ Infinitive:- They came to see the game

❐ Gerund: – They came for watching the game ➺ তারা খেলা দেখবার জন্য এসেছিল।

❐ Infinitive:- Give him a chair to sit on.

❐ Gerund:- Give him a chair for sitting on ➺ তাকে বসার জন্য একটা চেয়ার দাও।

❐ Infinitive:- To walk in the dark is dangerous

❐ Gerund: – Walking in the dark is dangerous ➺ অন্ধকারে হাঁটা বিপজ্জনক ।

❐ Infinitive: – He likes to eat bananas

❐ Gerund: – He likes eating bananas ➺ সে কলা খেতে ভালোবাসে।

❐ Infinitive:- Paper is easy to burn

❐ Gerund: – Burning paper is easy ➺ কাগজ পোড়ানো সহজ।

❐ Note:- বসবার,দিবার,দেখবার ,খাবার ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে verb এর infinitive form ব্যবহার করা হয় ।


 

📖 Important Note:- main verb যদি জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত হয় তাহলে infinitive এ “to” ব্যবহার করা হয় না ।

❐ যেমন: –

❐ I saw (main verb “saw” him play football. ➺ (main verb “saw” জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত)

❐ এখানে play এর আগে “to” বসানো হয় নি কারন main verb “saw” জ্ঞানেন্দ্রিয় সম্পর্কিত।

❐ I heard him say something.


 

📖 Infinitive & Gerund এর মধ্যে পার্থক্য:- যে কাজ সম্পন্ন হয়নি/ভবিষ্যতে বা বর্তমানে ঘটবে বা অসম্পূর্ণ কাজ বা কাল্পনিক কাজ বোঝাতে Infinitive ব্যবহার করা হয়। অর্থাৎ এর মাধ্যমে উদ্দেশ্য বোঝানো হয়। gerund এর মাধ্যমে ঘটে যাওয়া বাস্তব কাজ/completed action সম্পর্কে বর্ণনা দেওয়া হয়।

❐ উদাহরণ:- I stopped to drink water as I was thirsty. ➺ যেহেতু আমি তৃষ্ণার্ত ছিলাম তাই আমি জল পান করতে থামলাম। এখানে জলপান করাটা এখনো হয়নি। হবে বা ভবিষ্যতে হবে।

❐ I stopped drinking wine as it was harming me. ➺ যেহেতু মদ আমার ক্ষতি করতেছে তাই আমি মদ পান করা বন্ধ করলাম। অর্থাৎ আগে মদ খাওয়া হতো এখন তা বন্ধ করা হলো।হঠাৎ ঘটে যাওয়া কাজ বোঝাতে gerund ব্যবহার করা হয়।


 

📖 Gerund ও Infinitive এর মধ্যে পার্থক্য: – Gerund এবং infinitive যখন বাক্যে Subject হিসাবে ব্যবহৃত হয় তখন তাদের মধ্যে কোন পার্থক্য থাকে না । এবং এদের মধ্যে য়া / ও sound থাকে:-

❐ Gerund এবং infinitive যখন বাক্যে Subject হিসাবে ব্যবহৃত হয় তখন তাদের মধ্যে কোন পার্থক্য থাকে না । এবং এদের মধ্যে য়া / ও sound থাকে:-

❐ উদাহরণ:-

▣ ইংরেজিতে কথা বলা আমার অভ্যাস।

❐ Speaking English is my habit (Gerund)

❐ To speak English is my habit. ➺ (Infinitive).

▣ পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা তোমার জন্য অসম্ভব।

❐ Making a good result in the examination is impossible for you.(Gerund)

❐ To make a good result in the examination is impossible for you.(infinitive).

▣ আমাকে হাসানো সহজ নয়।

❐ Making me laugh is not easy.

❐ To make me lough is not easy.


 

📖 Gerund এবং infinitive যখন complement হিসাবে বসে তখন তাদের মধ্যে কোন পার্থক্য থাকে না। এবং এদের মধ্যে য়া/ও sound থাকে:-

▣ আমার শখ বাগান করা।

❐ My hobby is gardening.

❐ My hobby is to Garden.

▣ তার লক্ষ্য একজন ভালো শিক্ষক হওয়া।

❐ His aim is being a good teacher.

❐ His aim is to be a good teacher.

▣ দেখা মানে বিশ্বাস করা।

❐ Seeing is believing.

❐ To see is to believe.

▣ আমার ইচ্ছা তোমাকে ঠকানো নয়।

❐ My intention is not cheating you.

❐ My intention is not to cheat you.



 

📖 কিছু Verb এর পর সাধারণত Gerund বসে, (Verb+ing) এবং বাংলা ক্রিয়ার শেষ 'য়া/ও' সাউন্ড চলে আসবে, Admit, Avoid, Anticipate, Appreciate, Burst out, Consider, Confess, Delay, Deny, Dispute, Dread, Detest, Dislike, Enjoy, Escape, Excuse, Feel like, Finish, Forgive, Give up, Can't help, imagine, involve, keep on, Mention, Mind, Miss, Permit, Postpone, Recall, Recollect, Resist, Risk, Resume, Recommend, can't stand, Stop, Tolerate,

❐ উদাহরণ:-

▣ সে এই বইটা চুরি করার বিষয়টা স্বীকার করেছিল।

❐ He admitted stealing this book.

▣ সে মিথ্যা কথা বলা পরিহার করবে না।

❐ He will not avoid talking lies.

▣ সে এই চাকরিটা পাওয়া প্রত্যাশা করেছিল।

❐ He anticipated getting this job.

▣ আমি সর্বদা সত্য কথা বলা মূল্যায়ন করি।

❐ I always appreciate talking the truth.

▣ সে ক্রিকেট খেলা উপভোগ করে।

❐ He enjoys playing cricket.

▣ সে কাউকে সমালোচনা করা অপছন্দ করে।

❐ Hale dislikes criticizing anybody.

▣ আমার কাঁদতে ইচ্ছা করছে।

❐ I feel like crying.

▣ তোমার এখনই লেখা শেষ করা উচিত।

❐ You should finish writing at once.

▣ আমি সেখানে না যেয়ে পারিনা।

❐ I cannot help going there.

▣ সে ধূমপান করা পরিত্যাগ করল।

❐ He gave up smoking.

▣ সে কথা বলা চালিয়েই গেল।

❐ He keeps on talking.

▣ কিছু মনে না করলে এক কাপ চা খাবে কে?

❐ Would you mind having a cup of tea?

▣ কথা বলা বন্ধ করো।

❐ Stop talking.

▣ আমি তাদের হাসিমাখা মুখ গুলো দেখা মিস করি।

❐ I miss seeing their smiling faces.


 

📖 কিছু Verb এর পর সাধারণত Infinitive বসে, (To + Verb1) Agree, Appear, Ask, Arrange, Beg, Care, Choose, Can't wait, Can't afford, Deserve, Determine, Demand, Decide, Expect, Fail, Endevour, Hope, Hesitate, Invite, Manage Plan, Prepare, Pay, Pretend, Remain, Resolve, Request, Say, Struggle, Seek, Tend, Turn out, Threaten,, Would like, Wish, Want, Swear,

❐ উদাহরণ:-

▣ সে আমার সাথে যেতে সম্মত হয়েছিল।

❐ He agreed to go with me

▣ তাকে একজন সৎ লোক বলে মনে হয়।

❐ He seems(/appears) to be an honest man.

▣ সে আমাকে কাজটা করতে বলল।

❐ He asked me to do the work.

▣ আমি তাকে সবিনয়ে কাজটা করতে বলেছিলাম।

❐ I begged him to do the work.

▣ সেই এই কাজটা করতে সিদ্ধান্ত নিল।

❐ He chose(সিদ্ধান্ত নেওয়া) to do this work.

▣ আমি তার সাথে দেখা করতে অতিউৎসাহী/আর অপেক্ষা করতে পারছিনা।

❐ I cannot wait to meet him.

▣ আমি একটা মোবাইল ফোন কিনতে সক্ষম হতে পারি না/ পারছিনা।

❐ I cannot afford to buy a mobile phone.

▣ সে এই কাজটা করতে সিদ্ধান্ত নিতে পারছে না।

❐ Hey cannot decide to do this work.

❐ 9.সে আসন্ন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে প্রত্যাশা করে।

❐ He expects to make a good result in the coming examination.

▣ তোমার এই কাজটা করতে ভান করা উচিত না।

❐ You should not pretend to do this work.

▣ আমি আপনার সাথে এই বিষয়টা আলোচনা করতে চাই।

❐ I would like to discuss the matter with you.

▣ সে এখানে আসতে ইতস্তত বোধ করেছিল।

❐ He hesitated to come here.

❐ 13.আমি এই বিষয়টা তোমার সাথে আলোচনা করতে ইচ্ছা করি না।

❐ I do not wish to discuss this matter with you.

▣ দুর্নীতি করা দ্বারা লোকটার অনেক টাকা উপার্জন করার প্রবণতা আছে।

❐ The man tends to earn a lot of money by corrupting.



 

📖 কিছু verb এরপর Infinitive কিংবা Gerund হতে পারে (অর্থ পরিবর্তিত থেকে যায়):- continue ,love ,like, Hate, prefer, propose ,start ,bother.

❐ উদাহরণ:-

▣ সে নির্লজ্জভাবে কথা বলতে থাকলো।

❐ He continued to talk shamelessly.

❐ He continued talking shamelessly.

▣ আমি উপন্যাস পড়তে ভালবাসি।

❐ I love to read novel.

❐ I love reading novel.

▣ আমি ক্রিকেট খেলতে/ খেলা পছন্দ করি।

❐ I like to play cricket.

❐ I like playing cricket.

▣ সে গল্প করতে /গল্প করা পছন্দ করে না।

❐ He does not like to gossip.

❐ He does not like gossiping.

▣ আমি মিথ্যা কথা বলতে /বলা ঘৃণা করি।

❐ I hate to tell a lie.

❐ I hate telling a lie.

▣ সেক্রেট খেলতে/ খেলা অধিক পছন্দ করে।

❐ He prefers to play cricket.

❐ He prefers playing cricket.

▣ তুমি কিভাবে সেখানে যেতে চাও।

❐ How do you propose to go there.

❐ How do you propose going there.

▣ সে রান্না করতে/ করা শুরু করেছে।

❐ He has started to cook.

❐ He has started cooking.

▣ তুমি এই কাজটা করতে চেষ্টা করো না কেন ?

❐ Why don’t you brother to do this work ?

❐ Why don’t you brother doing this work?


 

📖 Remember,forget ,stop, Quit এদের পর Gerund এবং infinitive বসে এবং তাদের অর্থের পরিবর্তন হয়ে যায়:-

▣ আমার প্রথম স্যামসাং মোবাইল ফোনটা কেনার বিষয়টা মনে আছে।

❐ I remember buying first Samsung mobile phone.

▣ আমার একটা স্যামসাং মোবাইল ফোন কেনার বিষয়টা মনে আছে।

❐ I remember to buy a Samsung mobile phone.

▣ তুমি কি আমার সাথে প্রথম দেখা করার বিষয়টা ভুলে গিয়েছো? Have you forgotten meeting me for the first time.

▣ আমি কখনো তোমার সাথে দেখা করতে ভুলব না।

❐ I shall never forget to meet you.

▣ আমি ধুমপান করা থামালাম।

❐ I stopped smoking.

▣ আমি ধুমপান করতে থামলাম।

❐ I stopped to smoke.

▣ সে এই চাকরিটা করা পরিত্যাগ করেছে

❐ He has quited doing this job

▣ সে এই চাকরিটা করতে (অন্য কিছু) পরিত্যাগ করেছে।

❐ He has quired (something) to do the job.

▣ Infinitive:- I saw the nurse dress his wound.

❐ এখানে আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখলাম ।

❐ Gerund:- I saw the nurse dressng his wound.

❐ এখানে আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি । নার্সকে তার ঘা বাঁধতে দেখেছিলাম । কিন্তু ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি । অর্থাৎ আমি একবারের জন্য নার্সকে ঘা বাঁধতে দেখেছিলাম কিন্তু ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়া টি দেখিনি।



 

📚 Perfect Infinitive এর ব্যবহার

❐ গঠন:- to+have+verb এর past Participle ।

❐ এটা সাধারণত Perfect tense এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ।

❐ যেমন: –

❐ সে আমার নাম ভুলে যাওয়ার নাটক করল। বা

❐ সে এমন নাটক করল যে আমার নাম ভুলে গেছে।

❐ এখানে দুটি বাক্য আছে । যথা:-

▣ সে এমন নাটক করল

▣ সে আমার নাম ভুলে গেছে।(present perfect tense) ।

❐ He pretended to have forgotten my name.



 

📚 বিভিন্ন পরীক্ষায় আসা Infinitive সম্পর্কিত কিছু নিয়ম:-


 

📖 Rule 1 :- Main verb এর পর যদি noun/Pronoun (Object হিসাবে মানুষ থাকে) থাকে তারপরে যদি দ্বিতীয় verb বসাতে হয় তাহলে সেটা অবশ্যই to+V1 হিসাবে বসবে। এই infintive টা তার সামনে থাকা noun/pronoun কে modify করবে। এই infinitive টা এখানে হল Adjective. ➺ Gerund কখনই বসবে না।

📝 Example:-

▣ Can I ask you to help with something ?

▣ She invited me to attend the party. ➺ সে আমাকে পার্টিতে উপস্থিত হওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল।

▣ I want all of you to share this video.

▣ Who told you to come here ? তোমাকে এখানে কে আসতে বলেছিল ?


 

📖 Rule2:- Agree, afford, learn , decide, promise, want, wait, hope , seem , expect, need এই verb গুলির পর সর্বদাই infintive বসে।

❐ 1.. ➺ The president decided to participate in the discussions.

▣ I am hoping to avoid the traffic by leaving early.

▣ I expect to have the report by evening.

▣ I agreed to go to a party with you.

▣ SBI is planning to open 100 more branches in rural areas. ➺ এস বি আই রুরাল এরিয়াতে 100 টি আরো ব্রাঞ্চ খোলার জন্য পরিকল্পনা করতেছে।


 

📖 Note:- Incomplete action (অসম্পূর্ণ কাজ) দেখানোর জন্য main verb এর পর to+V1 ব্যবহার করা হয় এবং complete Action দেখানোর জন্য main verb এরপর for+(V+ing) ব্যবহার করা হয়।


 

📖 Rule 3 :- Adjective এরপর যদি কোন Verb বসানোর প্রয়োজন হয় তাহলে সেটা infinitive এর form এ বসাতে হবে। কেননা আমরা তো জানি Adjective এরপর তো noun এর প্রয়োজন। আর infinitive তো noun ই হয়।

📝 Example:-

❐ 1.. ➺ It is not easy to understand the topic. ➺ বিষয়টা বোঝা সহজ নয়।

▣ SBI is tough to pass. ➺ এস বি আই পাস করা খুব কঠিন।

▣ It is hard to believe that I cleared SBI. ➺ বিশ্বাস করা খুব কঠিন যে আমি এস বি আই পাস করেছি।

▣ It is sweet to taste.


 

📖 Rule 4:- Adjective+ enough এরপর যদি কোন Verb বসানোর প্রয়োজন হয় তাহলে সেটা infinitive এর form এ বসাতে হবে। কিংবা Adjective+ enough+noun এরপর যদি কোন Verb বসানোর প্রয়োজন হয় তাহলে সেটা infinitive এর form এ বসাতে হবে।

📝 Example:-

❐ He is rich enough to help the four. ➺ সে গরিবদের সাহায্য করার জন্য যথেষ্ট ধনী।

▣ She fast enough to win the race. ➺ সে রেসটা জিতার জন্য যথেষ্ট দ্রুত।

▣ This course is detailed enough to widen your knowledge.

▣ She is tall enough to ride the rollercoaster. ➺ সে রোলার কোস্টারের চরার জন্য যথেষ্ট লম্বা।

▣ He has no enough money to buy a car. ➺ তার কাছে গাড়ি কেনার যথেষ্ট টাকা নেই।


 

📖 Rule 5:- too+ Adjective থাকলে। এরপর to+ V1 বসে।

📝 Example:-

▣ He is too weak to walk. ➺ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না।

▣ This dress is too big to wear. ➺ এক পোশাকটা এতই বড় যে পড়া যায় না।

▣ This method is too tough to apply. ➺ এ ব্যাপারটা এতটাই বড় যে প্রয়োগ করা যায় না।

▣ This food is too spicy to eat. ➺ এই খাবারে এত মসলা বেশি চা খাওয়া যায় না।

▣ She is too clear to answer any question.


 

📖 Rule 6: But / Except এর পর যদি কোন Verb বসানোর প্রয়োজন হয় তাহলে সেটা infinitive এর form এ বসাতে হবে।

📝 Example:-

❐ 1.. ➺ I have no option but to see this video. ➺ এই ভিডিও দেখা ছাড়া আমার কাছে অন্য কোন বিকল্প নেই।

▣ I have no choice but to follow you on Facebook. ➺ তোমাকে ফেসবুকে অনুসরণ করা ছাড়া আমার কাছে কোন বিকল্প নেই।

▣ She has no ways left except to collect money. ➺ টাকা সংগ্রহ করা ছাড়া আর কোনো পথ নেই।


 

📖 Rule 7:- Incomplete action (অসম্পূর্ণ কাজ) দেখানোর জন্য main verb এর পর to+V1 ব্যবহার করা হয় এবং complete Action দেখানোর জন্য main verb এরপর for+(V+ing) ব্যবহার করা হয়।

▣ SBI is planning to open 100 more branches in rural areas. ➺ এস বি আই রুরাল এরিয়াতে 100 টি আরো ব্রাঞ্চ খোলার জন্য পরিকল্পনা করতেছে।

▣ I was admitted for getting a government job in Toprankers coaching. ➺ আমি সরকারি চাকরি পাওয়ার জন্য টপ রেনকারের কোচিং এ ভর্তি হয়েছিলাম।

▣ I stopped smoking. ➺ আপনি ধূমপান করা বন্ধ করলাম। ( এখানে কাজটি সম্পূর্ণভাবে ঘটে যাওয়ার অবস্থা বোঝাচ্ছে)

▣ I stopped to smoke. ➺ আমি ধুম্রপান করতে থাকলাম/আমি ধুমপান করার জন্য থামলাম। ( এখানে কাজের অসম্পূর্ণ অবস্থা বোঝাচ্ছে) ।

▣ I stopped watching horror movie. ➺ আমি হরর মুভি দেখা বন্ধ করলাম।

▣ I stopped to watch horror movie. ➺ আমি হরর মুভি দেখার জন্য থামলাম/ আমি হরর মুভি দেখতে থামলাম।

▣ I stopped to buy vegetable. ➺ আমি ভেজিটেবল কিনার জন্য থামলাম।

▣ I stopped buying vegetable আমি ভেজিটেবিল কেনা বন্ধ করেছি।


 

📖 Rule 8:- কোন বাক্য যদি verb দিয়ে শুরু করতে হয় তাহলে তা infinitive/ Gerund form এ বসে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট হিসাবে infintive /Gerund ব্যবহার করা যায়।

📝 Example:-

▣ To swim is a good habit. ➺ সাঁতার কাটা একটা ভালো অভ্যাস।

▣ Swimming is a good habit. ➺ সাঁতার কাটা একটা ভালো অভ্যাস।

▣ Walking in the morning is good for health. ➺ সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো।

▣ To walk in the morning is good for health. ➺ সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো।


 

📖 Rule 9:- বাক্যের object হিসাবে infintive /Gerund ব্যবহার করা যায়।

📝 Example:-

▣ I want to read. ➺ আমি পড়তে চাই।

▣ I want to love. ➺ আমি ভালোবাসতে চাই।

▣ I want to speak English. ➺ আমি ইংরেজিতে কথা বলতে চাই।

▣ My friend loves to travel various places of the world. ➺ আমার বন্ধু বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে ভালোবাসো।

▣ Life is to struggle. ➺ জীবন হলো সংগ্রাম করা।


 

📖 Rule 10:- WH/How word এরপর যদি verb বসানোর দরকার হয় তাহলে to+ V1 form এ বসে।

📝 Example:-

❐ 1.. ➺ I don’t know how to swim. ➺ আমি জানিনা কিভাবে সাঁতার কাটতে হয়।

▣ I don’t know what to do. ➺ আমি জানি ন কি করতে হবে।


 

📖 Rule 11:- উদ্দেশ্য/purpose বা কারণ/cause দেখানোর জন্য infintive ব্যবহার করা হয়।

📝 Example:-

❐ He went to Delhi to purchase a car. ➺ সে গাড়ি কিনার জন্য দিল্লী গেছিল।

▣ He did the work to get money.

No comments
Post a Comment