Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Preposition শেখার ও মনে রাখার জাদুকরি শর্টকাট টেকনিক.! 🔥 ১ নোটে ২/৩ মার্ক কমন ইনশাআল্লাহ! সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ!

 ⛳ Preposition শেখার ও মনে রাখার শর্টকাট জাদুকরি টেকনিক.! 🔥 ১ নোটে ২/৩ মার্ক কমন ইনশাআল্লাহ। সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ!

Preposition হলো এমন শব্দ যা কোন Noun বা Pronoun -এর পূর্বে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে ।

▣ কর্তায়— শূন্য বিভক্তি ➺ ——

❐ Ramkamal is a boy. (No preposition)

▣ কর্মে— কে রে, প্রতি ➺ To

❐ The boy goes to school. (স্কুলের প্রতি বা দিকে)

❐ The book was given to Ram. (রামকে)

▣ করণে— দিয়া,দ্বারা, কর্তৃক ➺ by (a person / a doer) with (a thing/ an instrument)

❐ The snake was killed by Ram. (রামের দ্বারা) [ by a doer ]

❐ The cake was eaten by the dog.

❐ She wrote the letter with a pen. (কলমের দ্বারা) [with an instrument]

▣ নিমিত্তে — জন্য ➺ for

❐ I waited for him. (তাহার জন্য)

▣ অপাদান—হইতে,থেকে, চেয়ে ➺ from (থেকে), than (চেয়ে)

❐ The apple fell from the tree. (গাছ থেকে)

❐ He will not take less than ten rupees.(দশ টাকার চেয়ে কম )

▣ সম্বন্ধে—র, এর ➺ of

❐ This is the book of Ram. (রামের বই)

▣ অধিকরণে—এ, য়, তে ➺ in, at

❐ He lives in Kolkata. (কলকাতায়)

❐ I live at Gobindapur. (গোবিন্দপুরে)

❐ There is a lot of fish in the river. (নদীতে)



 

📖 Some Rules of single Prepositions

❐ প্রথমে আমরা কিছু single Preposition এর বাংলা অর্থসহ উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। যাতে করে Rules of Prepositions এর উপর প্রাথমিক ধারণা তৈরি হয় । তবে এখানে ধৈর্য্য এবং মনোযোগের সহিত পড়তে হবে নতুবা ভাল ফলাফল পাওয়া যাবে না । অতঃপর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে Rules of Prepositions এর আলোচনা করব । এতে করে সমুদয় বিষয়টা আত্নস্থ করতে সুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক ।


 

📖 About

▣ (i) বিষয়ে : About এর একটি অর্থ হল বিষয়ে বা সম্বন্ধে । যেমন : I know every thing about him. (আমি তার সম্বন্ধে সবকিছু জানি।)

▣ (ii) চারদিকে: এর অন্য একটি অর্থ হল চারদিকে। অর্থাৎ কোন কিছুর চারদিকে । তার চারদিকে ঘিরে অন্য একটি কাজ ঘটছে, যেমন : I wrapped a piece of cloth about my finger. (আমি আমার আঙ্গুলের চারপাশে এক খন্ড কাপড় জড়ালাম।) (এখানে about = around)

▣ (iii) প্রায় : About এর আরেকটি অর্থ হল প্রায় বা কাছাকাছি । যেমন : নিচের A দাগটির দৈর্ঘ্য, ধরা যাক, ৬ ইঞ্চি। B দাগটি A এর চেয়ে সামান্য ছোট, অর্থাৎ প্রায় (about) A এর মত ।

❐ ABতাহলে বলা যায় This stick is about six inches long.

▣ (iv) উপলক্ষে : She came to our house about that matter. (সে সেই ঘটনা উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিল।)


 

📖 At

▣ (i) স্থান : কোন স্থানের নির্দিষ্ট কোন অবস্থানকে বুঝতে at ব্যবহৃত হয় ।যেমন: সে খুলনায় থাকে— He lives at Khulna. আবার একই থাকে ছোট স্থান ও বড় স্থান উল্লেখ থাকলে ছোট স্থানের ক্ষেত্রে at এবং বড় স্থানের In ক্ষেত্রে ব্যবহৃত হয় ।

❐ যেমন: সে বাংলাদেশের হবিগঞ্জে থাকে -- He lives at Habiganj in Bangladesh.

▣ (ii) সময় : He will come at 5 P. M.

▣ (iii) মূল্য : The chair has been priced at four hundred taka.

▣ (iv) মাত্রা : The car ran at 120 miles per hour.

▣ (v) দিকে : at কখনও কখনও “দিকে” অর্থ প্রকাশ করে ।

❐ যেমন : The dog ran at the new-comer.

❐ The dog barked (ঘেউ ঘেউ করা) at me.


 

📖 By

▣ (i) পাশে : ধরা যাক , Y হল একটি বস্তু, তার পাশে আরেকটি বস্তু Z রয়েছে। এদের সহাবস্থান সম্পর্ক বুঝাতে হলে by ব্যবহার করতে হবে। যেমন- Rahim sat by me. (রহিম আমার পাশে বসেছিল।)

▣ (ii) কাছাকাছি সময়ে, নাগাদ : সে পাঁচটা নাগাদ ফিরবে – He will return by 5P.M.

❐ লক্ষ্য কর, by 5 P.M. বলতে 5 টার আগে যে কোন সময়কে বুঝাতে পারে, তবে তা হবে 5 টার খুব কাছাকাছি।

▣ (iii) মাধ্যমে : কর্তা সরাসরি কোন কাজ করবে না, কাজটি পরোক্ষভাবে কৃত হবে এরূপ বুঝাতে by ব্যবহৃত হয় ।

❐ যেমন: The work was done by him.

❐ She had her rice bought by her servant.

❐ Kill the snake by the stick.

▣ (iv) অনুসারে : Now it is 10 p.m. by my watch. (আমার ঘড়ি অনুসারে এখন রাত দশটা বাজে।) (v) পরিমাপ : বিশেষ ক'রে প্রস্থের পরিমাপের আগে :

❐ Our dining table is 4 feet by 2 feet.

▣ (vi) শপথ করা : You swore (শপথ করেছিলে) by God (ঈশ্বরের নামে) that you would never tell a lie.


 

📖 In

▣ (i) স্থান : In দ্বারা কোন স্থানের মধ্যবর্তী জায়গাকে বুঝানো হয়। উদাহরণ : I live in Dhaka.

❐ They live in a large (বিশাল) room.

▣ (ii) সময়কাল : কোন নির্দিষ্ট সময়কালের মধ্যে একটি কাজ ঘটে, ঘটেছিল, ঘটবে ইত্যাদি বুঝাতে in ব্যবহৃত হয়। যেমন- He will come in an hour.

▣ (iii) অবস্থা : He is in good health. The machine is in good condition.

▣ (iv) ক্ষেত্রে : In this case, the shopkeeper is guilty, not the customer.

▣ (v) বিবেচনায় : Please do it in my own interest.


 

📖 of ( এর )

▣ (i) উদ্ভুত : He came of a good family.

▣ (ii)মালিকানা : This pen is of my sister's.

▣ (iii) উপকরণ : The gold of this ring is pure.

❐ This house is built of brick.

❐ This basket is made of bamboo.

▣ (iv) অভিন্ন সম্পর্ক :

❐ city of Dhaka = ঢাকা শহর ।

❐ district of Khulna = খুলনা জেলা

▣ (v) বিষয় :

❐ I know nothing of (= about) it.

▣ (vi) কারণ :

❐ die + of + রোগের নাম বা অন্য কারণে এরূপে ব্যবহৃত হয়, যেমন : He died of diarrhoea.


 

📖 On upon

▣ (i) উপরি তলের সংস্পর্শ : যেমন-- এই চেয়ারে ( = চেয়ারের উপরে) বস। sit on this chair.

❐ Put the book on the table. (টেবিলের উপর বইটি রাখ)

▣ (ii) নির্দিষ্ট দিন বা তারিখ : He will come on the 15th of this month.

▣ (আমরা ভাত খেয়ে বাঁচি = আমরা ভাতের উপর নির্ভরশীল হয়ে বাঁচি।)

▣ (iii) অনুসারে : He was forgiven by the teacher on my request.

❐ He took one weak's leave on medical advice.

▣ (iv) পরপরই, ফলস্বরূপ : on reading the letter (চিঠিটি পড়েই), she started weeping.

▣ on receiving this message (সংবাদ), he was very happy.

▣ (v) উপলক্ষ : I thank you on your success.

❐ He came here on the occasion and joined the party.

▣ (vi) বিষয়ে : He wrote a fine book on grammar.

▣ (তিনি ব্যাকরণ বিষয়ে বা ব্যাকরণের উপর একটি চমৎকার বই লিখেছিলেন।)

❐ We shall discuss on it later. (পরে আমরা এ বিষয়ে আলাপ করব।)


 

📖 To

▣ (i) দিক, দূর থেকে কোন নির্দিষ্ট দিকে : একটি কাজ ঘটতে ঘটতে অন্য একটি দিকে অগ্রসর হচ্ছে এরূপ দেখান হয়েছে ।: I am going to Dhaka. (আমি ঢাকা যাচ্ছি।)

❐ বক্তা যখন কথাটি বলছে তখন সে ঢাকা থেকে দূরে –ধরা যাক A বিন্দুতে। সে ঢাকায় পৌঁছার আগ পর্যন্ত তার বাক্যে to ব্যবহার করতে পারবে। অর্থাৎ ঢাকায় এসে পৌঁছানোর পর সে আর বলতে পারবে না - "I am going to Dhaka. " তখন তাকে বলতে হবে। "I am in Dhaka" চিত্র দিয়ে এই in কে নিম্নরূপ বুঝানো যেতে পারে ৷চিত্রের বিন্দু (Y) টিকে বুঝাতে হলে in ব্যবহার করতে হবে; যেমন : I am in a danger. He is in the hall room now.

▣ (ii) অনুযায়ী : I found the place to my liking. (আমি বইটিকে পছন্দসই হিসেবে পেয়েছিলাম = বইটি ছিল আমার পছন্দের অনুযায়ী।) This food is not to my taste. (এ খাদ্য আমার রুচির অনুগামী নয় । )

▣ (iii) পর্যন্ত : We want to fight to the end of the battle.

❐ এই ব্যবহারটি মূলত : (i)-এর মত ।

▣ (iv) প্রতি, উদ্দেশ্যে : Send a letter to Rahim.

❐ We invited him to the party. এই ব্যবহারটিও মূলত (i) এর মত।

▣ (v) পরিণাম : He was sentenced to the jail. (তাকে জেলে পাঠান হল ।)

❐ Burn the letter to ashes. (চিঠিটিকে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল ।)

❐ Beat the dog to death. (কুকুরটিকে মারতে মারতে মেরে ফেল'।)

▣ (vi) অনুপাত : The dying ( মুমূর্ষু ) bird was brought back to life.

❐ What number is to 10 as 20 is to 40? (40 এর সাথে 20 এর যে অনুপাত 10 এর সাথে কোন্ সংখ্যায় সেই অনুপাত?)

❐ Ten to one will he succeed. (সে 10 ভাগের একভাগ কৃতকার্য হবে। )


 

📖 With

▣ (i) সাথে : He lives with me.

❐ You went with your brother.

▣ (ii) উপর : Do not be angry with me. (আমার উপর রাগান্বিত হয়ো না।)

❐ Be patient with a rogue. (শঠের উপর ধৈর্য ধারণ কর।)

▣ (iii) দিয়ে : উপরকরণ বুঝাতে : He killed the man with a knife.

❐ I do every thing with my own hand.

▣ (iv) সত্ত্বেও : With (= for = in spite of ) all his weaknesses, he is a leader. (তার যাবতীয় দুর্বলতা থাকা সত্ত্বেও সে একজন নেতা।)

❐ With all her riches, she is unhappy. (তার যাবতীয় ধন দৌলত সত্ত্বেও সে অসুখী।)

▣ (v) কাজের ভাব : She looked at the poor man with suspicion.

▣ (সে গরিব লোকটার দিকে সন্দেহের চোখে তাকাল ।)

❐ I read the book with much interest. (অত্যন্ত আগ্রহ নিয়ে আমি বইটি পড়লাম।)

❐ He looked at me with satisfaction. (সে সন্তুষ্টির সাথে আমার দিকে তাকাল । )

▣ (vi) পার্থক্য বুঝাতে, পৃথকীকরণ অর্থে : Do not part with such a good pen. (এত সুন্দর একটা কলম হাতছাড়া কর না ।)

▣ (vii) মালিকানা : The book is with my younger brother.

❐ The keys (চাবি) are with (কাজে) the caretaker.

▣ (viii) পরপরই : With these word ( এই কথাগুলো শুনে), he went away.

❐ With such a remark (মন্তব্য) he left the place crying.


 

📖 For

▣ (i) কোন স্থানের দিকে- বুঝাতে :

❐ I started for Chittagong.

▣ (ii) ব্যক্তি/বস্তুর জন্য- বুঝাতে :

❐ I am waiting for Rishana.

❐ It is a book for children.

❐ My father is anxious for my safety.

▣ (iii) উদ্দেশ্য/কর্ম- বুঝাতে :

❐ Hakim has came to Dhaka for living.

❐ Let us go for a walk.

❐ I am learning English for pleasure.

▣ (iv) ব্যাপক সময়ের ব্যাপ্তি- বুঝাতে :

❐ He has been waiting for me for three hours.

❐ I am for the proposal.

❐ They voted for independence in referendum.

▣ (vi) কারণ - বুঝাতে :

❐ Rajshahi is famous for mangoes.

▣ (vii) নিচের Noun গুলোর পরে 'for' বসে:

❐ Ambition, respect, affection, anxiety, apology, appetite, aptitude, blame, candidate, capacity, compassion, compensation, contempt, craving, desire, esteem, fitness, fondness, guarantee, leisure, liking, match, motive, need, opportunity, partiality, pity, prediction, pro ext, relish, remorse, reputation, surety etc.

▣ (viii) নিচের Adjective ও Participle গুলোর পর 'for' বসে :

❐ Indispensable, anxious, angry, mad, celebrated. concerned, conspicuous, customary, designed. destined, eager, eligible, eminent, fit, good, grateful, notorious, penitent, prepared, proper, qualified, ready, sorry, sufficient, useful etc.

▣ (ix) নিচের Verb-গুলোর পর Preposition 'for' বসে :

❐ Atone, long, lament, canvass, care, clamour, feel, hope, mourn, pine, start, stipulate, sue, wish, yearn etc.


 

📖 From

▣ (i) কোন ব্যক্তি/বস্তু/স্থান থেকে- বুঝাতে :

❐ The girl came from abroad.

❐ The train arrived from Khulna.

❐ I have heard it from Nafisa.

❐ I want relief from monotony.

▣ (ii) কোন ব্যক্তি/বস্তু এর উৎস- বুঝাতে :

❐ He was blind from birth .

❐ These lives are from John Milton.

▣ (iii) কোন বস্তু যা থেকে তৈরী- বুঝাতে :

❐ Street is made from iron.

▣ (iv) নিচের Noun গুলোর পর ‘from' বসে।

❐ Distannce, cessation, deliverance, descent, digression, scope, exemption, inference, respite etc.

▣ (v) নিচের Verb-গুলোর পর ‘from' বসে ।

❐ Abstain,relieve, part, alight, cease, debar, drive, derogate, desist, detract, deviate, differ, digress, dissent, elicit, emerge, escape, exclude, preserve, prevent, prohibit, protect, recoil, recover, refrain etc.


 

📖 Into

▣ (i) বাহির থেকে ভিতরে প্রবেশ করা- বুঝাতে :

❐ He entered into the library .

❐ Come into my room.

▣ (ii) এক অবস্থা থেকে অন্য অবস্থায় প্রবেশ করা— বুঝাতে :

❐ He dived into the water of the pond.

❐ He jumped into the river.

▣ (iii) রূপান্তরিত হওয়া— বুঝাতে :

❐ Water is changed into ice.

❐ The fruits can be made into jam and jelly.


 

📖 Over

▣ (i) উপরে উচ্চতর জায়গায়- বুঝাতে: He held an umbrella over my head.

▣ (ii) কোন কিছু বেশি বুঝাতে: She is over sixty head.


 

📖 Through

▣ (i) ভিতরে দিয়ে এক পাশ থেকে অন্য পার্শ্বে অতিক্রম করে যাওয়া বুঝাতে:

❐ Two friends were passing through a forest.

❐ The lady grest was passing through Paris.


 

📖 Inside

▣ (i) কোন কিছুর ভিতর- বুঝাতে :

❐ Go inside the house.

❐ These was a gold watch inside the box.


 

📖 Within

▣ (i) কোন কিছুর মধ্যে— বুঝালে :

❐ The ring is within the box.

❐ He will come within three hours.


 

📖 Above

▣ (i) কোন কিছুর তুলনায় উচ্চতর স্থান/অবস্থান- বুঝাতে :

❐ The water came above our knees.

❐ I value character above all.

❐ We were flying above the clouds.

❐ He is above all suspicions.

▣ (ii) কোন কিছুর চেয়ে বেশী- বুঝাতে :

❐ The temparatere is above average.

❐ We can accept children above the age of ten.


 

📖 Against

▣ (i) কারো বিরোধিতা করা- বুঝাতে :

❐ We will play against Abahony.

❐ I was rowing against the current.

▣ (ii) হেলানো বা স্পর্শ করা বুঝাতে

❐ He put the piano against the wall.

❐ The rain beat against the window.

▣ (iii) কোন ব্যক্তি/বস্তুর স্থলে - বুঝালে:

❐ Twenty students were selected against fifty.




 

📖 comparative Prepositions Rules in bangla

❐ এ পর্যায়ে আমরা প্রতিটি Preposition এর Rules উদাহরণের সাহায্যে ধরে ধরে আলোচনা করব । আশা করছি ধৈর্য্য সহকারে পড়লে Preposition নিয়ে আর কখনো দুশ্চিন্তা করতে হবে না । মনোযোগের সহিত প্রতিটি টার্ম বুঝে বুঝে পড়ার অনুরোধ রইল ।


 

📖 Rules of Home

❐ Home নিজেই adverbial of direction হয়। তাই এর আগে : to বসে না।

❐ যেমন- He is going home.

❐ কিন্তু যদি home এর পূর্বে কোন শব্দ বা phrase থাকে তবে এর পূর্বে to বসাতে হবে ।

❐ যেমন- She returned to her father's home.

❐ Home, here , there, abroad, upstairs, downstairs. now, here, somewhere ইত্যাদির আগে to বসে না। তবে এর ব্যতিক্রম from here to there.

❐ He will go abroad for higher education, [go to abroad হবে না]

❐ He goes home. [to home হবে না ]


 

📖 Rules of At home or in home?

❐ বাড়িতে বুঝাতে at home কিংবা in my home / in your home এরূপ ব্যবহার করা যাবে। কিন্তু শুধু home এর পূর্বে in ব্যবহার করা যাবে না। যেমন- বলা যাবে না - You cannot do this in home.

❐ বলা যাবে -You cannot do this at home/in your home.

▣ কোন স্থানে পৌঁছানো বুঝাতে arrive at/in কিন্তু reach at বা in হবে না

❐ The train arrived at the station of 8.15 pm.

❐ Mannan arrived in Dhaka safely.

❐ Reach অর্থও পৌছা, কিন্তু এরপর কোন Preposition বসবে না। যেমন- I reached the airport in good time.


 

📖 Transport বা যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন Prepositions এর ব্যবহার :

❐ 1. যে সব যানবাহনের মধ্যে হাঁটা হাঁটি করা যায় তাদের মধ্যে বুঝাতে on বসে ।

▣ On + article + যানবাহন

❐ On the bus, On the plane, On the train, On the ship ইত্যাদি ।

▣ 2. যে সব যানবাহনের মধ্যে হাঁটা হাঁটি করা যায় না তাদের পূর্বে in বসে।

❐ in a car, in a taxi, in a helicopter

▣ 3. যানবাহন ভ্রমণ বুঝাতে By bus, By train, By plane, By air, By boat ইত্যাদি (Article নেই ) ।

❐ He came here by bus.

▣ 4.Cycle, foot, horseback ইত্যাদির আগে by, in এর পরিবর্তে on বসে ।

❐ He came on foot.

❐ He came on a new cycle.

▣ 5. গাড়ি থেকে, ঘোড়া থেকে, বাস থেকে পড়ে যাওয়া বা নামা অর্থে off বসে।

❐ He fell off the bus.

▣ Up, on, over, upon, onto, into, above এর মধ্যে পার্থক্য :

❐ 1. On : ছোট বস্তুটি উপরে লেগে থাকা বোঝালে on বসে।

❐ There is a book on the table.

▣ 2. Over : বড় বস্তুটি উপরে লেগে থাকা বুঝালে Over বসে।

❐ There is a blanket over the baby.

▣ 3. Over : কোন কিছুর উপর দিয়ে কোন কিছু যাওয়া বুঝালে Over হয়।

❐ The cat jumped over the table.

▣ 4. Above : অনেক উপরে বুঝাতে Above বসে।

❐ The sky is above our head.

▣ 5. Up : নিচ থেকে উপরে গেলে Up হয়।

❐ He went up the hill.

▣ 6. Upon : বস্তুটি উপরে লেগে থাকা বোঝালে upon বসে । Up গিয়ে যদি On এ মিলিত হয় তাহলে হবে। যেমন-

❐ The cat sat upon the table - বিড়ালটি টেবিলের উপর বসল। অর্থাৎ বিড়াল লাফ দিয়ে উপরে উঠে বসে ।

▣ 7. Onto : To গিয়ে যদি On এ মিলিত হয় তাহলে Onto বসে।

❐ I threw the pen onto the table.

▣ 8. Down : খাড়া নিচের দিকে বুঝাতে এবং উপর থেকে নিচে বুঝাতে Down বসে।

❐ I got down stairs.

▣ 9. Into : বাহির থেকে ভেতরে বুঝালে কিংবা পরিবর্তন বোঝালে into বসে ।

▣ (a) Translate this sentence into English.

▣ (b) He came into the room.

▣ 10. Across : আড়াআড়ি বোঝালে across বসে।

❐ Liza comes across the river.

▣ 11. Through : কোন কিছুর মধ্য দিয়ে বোঝালে through বসে।

❐ I can see the picture through the window.

❐ 12. সোজাসুজি নিচে হলে under এবং একটু দূরে সরে নিচে হলে below হবে।

❐ Example: He was under the fan but now he is below the fan.


 

📖 Made of and made from,make out

❐ 1. কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে ।

❐ a. This table is made of wood.

❐ b. This ring is made of gold.

❐ 2. কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে made from বসে।

❐ The paper is made from wood/ bamboo.

❐ 3. কোন কিছু বুঝতে পারা অর্থে make out বসে ।

❐ I can not make out what you say.

❐ 4. গঠিত বোঝালে made up of বসে।

❐ Our family is made up of five members.

❐ 5. কোন স্থানে তৈরি বোঝালে made in বসে।

❐ Nokia is made in Hungary.

❐ 6. কোন সালে তৈরি বোঝালে made in বসে।

❐ It was made in 1995.

❐ 7. কারো দ্বারা তৈরি বোঝালে made by হবে ।

❐ It was made by Nokia.


 

📖 ঘড়ির সময় বুঝাতে:

❐ 1. নির্দিষ্ট / fixed ঘড়ির সময় বুঝাতে at বসে ।

❐ a. He came here at 5 p.m.

❐ b. He was born at 6 a.m. on Sunday.

❐ 2. দ্বারা/অনুসারে বুঝাতে by বসে।

❐ What is the time by your watch?

❐ 3. বাকী থাকা বুঝাতে to বসে। এখন দশটা বাজতে ১৫ মিনিট বাকী ।

❐ Now it is quarter to 10.

❐ 4. বেশী হলে past বসে । এখন দশটা ১৫ বাজে

❐ Now it is quarter past 10.

❐ 5. এখন দশটা দশ বাজে ।

❐ Now it is 10 past 10.

❐ 6. এখন সাড়ে দশটা বাজে।

❐ Now it is half past 10.


 

📖 পরিচিত/ পরিচিতি বোঝাতে to এর ব্যবহার :

❐ 1. Familiar to (পরিচিত) : His face is familiar to me.

❐ 2.Introduce to (পরিচিত করানো ) : I introduced him to my brothers.

❐ 3. Known to (পরিচিত) : He is known to me.

❐ 4. Strange to (অপরিচিত) : The name is strange to me.


 

📖 উদাসীন অর্থে to এর ব্যবহার :

❐ 1. Blind to (উদাসীন) : She is blind to her husbands faults.

❐ 2. Callous to (উদাসীন ) : He is callous to my suffering.

❐ 3. Deaf to (উদাসীন) : He was deaf to my requsts for help.

❐ 4. Indifferent to(উদাসীন) : He is indifferent to my interests.

❐ 5. Insensible to (উদাসীন) : He is not insensible to all sense of shame.

❐ 6. Apathetic to (উদাসীন ) : He is apathetic to his work.


 

📖 In, At

❐ গ্রাম, ছোট শহর, টাউনের নামের পূর্বে বসে।

❐ Rahim lives at Kushtia.

❐ শহর, দেশের নামের পূর্বে in বসে।

➺ Karim lives in Dhaka.

❐ ব্যতিক্রম : শুধু একটি গ্রাম বা শুধু একটি শহর বুঝাতে in বসে।

➺ My uncle lives in a village. But his son lives in a town.

❐ Point of time বুঝাতে at বসে ।

❐ Period of time বুঝাতে in বসে।

➺ He came at 10. O'clock in the meeting.

➺ We took our breakfast in the morning.

▣ মনে রাখুন : at noon, at night, at 7pm, at 10am, in the evening; in the afternoon; in the morning; in a week; in a month; in a year; at dawn.


 

📖 At, On

❐ Avenue এরপূর্বে on বসে ।

➺ Pink city is on First Avenue of the Buriganga.

❐ Street এরপূর্বে at বসে ।

➺ He lives at Free-school Street.


 

📖 Into, In

❐ ভিতরে ‘স্থিতি’ বোঝাতে in

➺ Nazmi is in the house.

❐ ভিতরে ‘গতি' বোঝাতে into

➺ He gets into the car.


 

📖 With, By

❐ বস্তুর দ্বারা কাজ হলে with

➺ He killed the tiger with a gun.

❐ ব্যক্তির দ্বারা কাজ হলে by

➺ Rice is eaten by me.


 

📖 On, Over

❐ কিছু ছুঁয়ে থেকে উপরে অর্থে on

➺ The pen is on the table.

❐ কিছু ছুঁয়ে না থেকে উপরে অর্থে over

➺ There is a bridge over the river.


 

📖 Beside, Besides

❐ পাশে অবস্থিত অর্থে

➺ Jamal sat beside me.

❐ অতিরিক্ত (ছাড়াও) অর্থে

➺ Besides Rahim, Karim Came.


 

📖 Between, Among

❐ দুয়ের মধ্যে বোঝালে between

➺ Divide the money between the two boys.

❐ দুয়ের অধিক বোঝালে among

➺ Divide the apples among three boys.


 

📖 Since, From, For, By, Before (নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া বুঝায়)

❐ Point of time বুঝাতে Since, from, by, before.

❐ Lily has been working since Friday last.

❐ Roni has not heard karim from last month.

❐ Karim should reach kamlapur Railway station by 7 O'clock.

❐ Rahim has been here since 10 O'clock . Jabbar should join the meeting before 10 O'clock in the morning.

❐ Period of time বুঝাতে For বসে ।

❐ It has been raining for seven days.


 

📖 Ago, Before, After

❐ অতীতের কোন ঘটনা বোঝাতে Ago

➺ He joined office two years ago.

❐ অতীতের কোন ঘটনা পূর্বের কোন ঘটনা বোঝাতে Before

➺ The patient had died before the doctor came.

❐ অতীতকালে period of time বোঝাতে After

➺ He came after a few days.

❐ মনে রাখুন : ভবিষ্যৎ কালেও before ব্যবহৃত হতে পারে। যেমন : we must be ready before their arrival.


 

📖 During, For

❐ যখন কিছু ঘটে অর্থে During

➺ He was in london during the summer.

❐ কত সময় ধরে কিছু ঘটে অর্থে For

➺ He was in london for two months.


 

📖 During, In

❐ যখন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে

➺ He walked during / in the night.

▣ (happens in a particular period of time) অর্থে during, in বসে ।

❐ মনে রাখুন : যখন কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটার উপর জোর দেয়া হয় তখন during বসে।

➺ Boycott was going on during the whole month.


 

📖 In, Within

❐ ব্যাপক সময়ের শেষ মূহুর্তে In

➺ Mahbub will do the work in a month.

❐ ঐ ব্যাপক সময় শেষ হবার আগে within

➺ He will do the work within a month.


 

📖 In, On, To

❐ সীমানার মধ্যে হলে In

➺ Feni is in the east of Comilla.

❐ সীমানার বাহিরে হলে To

➺ Japan is to the east of Bangladesh.

❐ সীমানার উপরে হলে On

➺ Tajingdon is on south-east of Bangladesh.


 

📖 At, In, On

❐ সময়ের পূর্বে At

➺ I start working at 8 O' clock.

❐ দিন ও তারিখের পূর্বে On

➺ See you on Friday. The concert is on 22 November.

❐ মাস, বছর, ঋতুর পূর্বে In

➺ He spent most of his life in Dhaka.

➺ My birthday is in February.

➺ Bangladesh was liberated in 1971.

❐ মনে রাখুন : This morning, this week, last week, next Monday, every day ইত্যাদি শব্দগুলোর পরে কখনো at, in , on বসবে না ।


 

📖 Deal in Deal with

❐ Deal in = ব্যবসা করা = He deals in rice.

❐ Deal with = আচরণ করা, ব্যবহার করা = He deals well with the customers.


 

📖 In time ও On time

❐ On time = fixed time/সুনির্দিষ্ট সময় বুঝাতে On time বসে ।

▣ (on time means at the planned time, neither late nor early)

❐ The plane arrived on time.

❐ When he reached the air-port, the plane took off on time.

❐ On time এর বিপরীতে হচ্ছে Late বা Early

❐ নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে বুঝাতে In time বসে।

▣ (In time means with enough time to spare,before the last moment)

❐ The train came in time.

❐ We arrived in time to get good seats.

❐ Note: in time এর বিপরীত হচ্ছে too late.


 

📖 Die (মারা যাওয়া)/ the way of death/pass way

❐ রোগে মারা যাওয়া অর্থে Die of বসে ।

➺ (i) He died of illness.

➺ (ii) The man died of malaria.

❐ দূর্ঘটনায় মারা যাওয়া অর্থে Die by বসে ।

➺ He died by accident.

❐ খেয়ে বা না খেয়ে মারা যাওয়া অর্থে Die from বসে।

➺ He died from overeating (hungry, injure)

❐ ভাল কাজের (দেশের) জন্য মারা যাওয়া অর্থে Die for বসে ।

➺ He died for country.

❐ শান্তিতে মারা যাওয়া অর্থে Die in বসে ।

➺ He died in 1993.

❐ কাজ করতে করতে মারা যাওয়া অর্থে Die in hearness বসে ৷

➺ He died in hearness.

❐ আত্মহত্যা করে মারা যাওয়া অর্থে Commit suicide বসে ।

➺ She committed suicide.


 

📖 Agree with/on/to

❐ ব্যক্তির সাথে একমত— Agree with

➺ I agree with him.

❐ কোন বিষয়ের সাথে একমত— Agree on

➺ I agree on this point.

❐ কোন প্রস্তাবের সাথে একমত— Agree to

➺ I agree to her proposals.


 

📖 Confine in,confine to

❐ কক্ষে আবদ্ধ থাকা অর্থে--Confined in

➺ He is confined in a room for five days.

❐ বিছানায় আবদ্ধ থাকা অর্থে-- confined to

➺ He is confined to bed.


 

📖 Count for, Count upon/on

❐ গণ্য হওয়া অর্থে Count for বসে।

➺ His advice counts for nothing.

❐ নির্ভর করা অর্থে Count upon/on বসে।

➺ I count upon your help for this work.


 

📖 Dull of, Dull at

❐ বোধশক্তিহীন অর্থে Dull of বসে ।

➺ He is dull of understanding.

❐ কাচাঁ বা দূর্বল অর্থে Dull at বসে ।

➺ He is dull at English.




 

👨‍🏫 Preposition মনে রাখার সবচেয়ে সহজ উপায়

📖 নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে করবে বেশ।

📖 সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,

এদের আগে in বসানো হয় আজ অব্দি।

📖 প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে

at বসিয়ে করবে বাজিমাত।

📖 সময়ের আগে at বসে, দিনের আগে on,

দিনের অংশ ভাগে in না বসালে,

করবে তবে Wrong।

📖 Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,

এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।

📖 Person-এ by, পাশে বুঝাতেও by,

(যানবাহনের আগে) কিন্তু in a car,

দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।

📖 ছোট হলে at, বড় হলে in, কখন হয়?

এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

📖 বাহির থেকে ভিতরে into ব্যবহার

করো, ভিতর থেকে বাহিরে হয় out of,

Preposition না বুঝলে মুড থাকবে off.

📖 লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে

হয় above, Since, for বুঝ না, কেন না।

📖 শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,

গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়

under, Preposition আসলেই খুব মজার।

📖 মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition

শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

📖 On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,

সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.

কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়

through (বাধা থাকলে)।

📖 এ পাশ থেকে ওপাশে যেতে হয় across, (বাধা না থাকলে)









 

⛳ সবচেয়ে সহজ পদ্ধতিতে preposition মনে রাখার কৌশল!

📖 To অর্থ, কাছে, প্রতি, পর্যন্ত, দিকে। ও এর ব্যবহার

❐ He goes to school every day. সে প্রতিদিন স্কুলের দিকে যায়/ সে প্রতিদিন স্কুলে যায়

❐ He came to me. সে আমার কাছে এসেছিল

❐ They fought to the last. তারা শেষ পর্যন্ত লড়েছে

❐ I pray to Allah. আল্লাহর কাছে দোয়া করি

❐ বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।

❐ ব্যতিক্রমঃ from here to there.

❐ বিঃদ্রঃ তবে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পর preposition ব্যবহৃত হলে সবসময় নির্দিষ্ট একটি preposition বসবে। এই preposition গুলো ভালোভাবে মুখস্ত করে নেবেন বিভিন্ন admission ও চাকরি পরীক্ষায় preposition গুলো প্রায় সময় এসে থাকে।

❐ নিম্নের শব্দ গুলোর পর to বসে।

❐ Incline to, harmful to, beneficial to, injurious to, according to, accustomed to, add to, admit to, adjacent to, affectionate to, attend to, bar to, cling to, belong to, close to, commit to, common to, known to, confined to, congenial to, contrary to, dedicate to, devote to, expose to, exceptional to, yield to, grateful to, hostile to, indebted to, introduced to, irrelevant to, liable to, loyal to, object to, prefer to, preferable to, senior to, junior to, superior to, talk to, inferior to, prone to, refer to, reply to, speak to, lead to, eager to, willing to.


 

📖 In এর ব্যবহার ও অর্থ

❐ কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে।

➺ in English, in accounting, in Arabic. ইংরেজিতে, হিসাববিজ্ঞানে, আরবিতে।

❐ স্থান বুঝাতে in বসে।

➺ We live in Dhaka. আমরা ঢাকায় থাকি।

❐ সময়ের ক্ষেত্রে (মাস / বছর / ঋতুর নাম) বুঝাতে in বসে।

➺ We get freedom in December in 1971. ১৯৭১ সালের ডিসেম্বরে আমরা স্বাধীনতা পাই।

❐ অবস্থা বুঝাতে in বসে।

➺ He is in a good health. তার শারীরিক অবস্থা ভালো

❐ পেশার ক্ষেত্র বুঝাতে in বসে।

➺ He has been in politics. তিনি রাজনীতিতে আছেন।

❐ মাধ্যম বুঝাতে in বসে।

➺ You have to pay the bill in cash. তোমাকে নগদে বিল দিতে হবে।

❐ নিম্নের শব্দ গুলোর পর in বসে।

❐ expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.


 

📖 For অর্থ জন্য, যাবৎ, ধরে, ও এর ব্যবহার.

❐ It has been raining for two hours. দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে ।

❐ You will get a coupon for every 100 taka you pay. আপনি প্রতি 100 টাকার জন্য .একটি কুপন পাবেন।

❐ I have been reading the book for three days. আমি তিন দিন যাবৎ বইটা পড়ছি ।

❐ নিম্নের শব্দ গুলোর পর for বসে।

❐ compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.

❐ From অর্থ থেকে এর ও ব্যবহার।

❐ From Dhaka. ঢাকা থেকে।

❐ Of অর্থ র অথবা এর, ও ব্যবহার ।

❐ বাড়িটি পাথরে তৈরি করা হয়েছে। the house is made of stone.

❐ তিনি টেবিলের একটি পা কেনেন । He buy a leg of table .

❐ নিম্নের শব্দ গুলোর পর of বসে।

❐ fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist (গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.


 

📖 On এর ব্যবহার

❐ নদীর তীরে বুঝাতে on বসে।

➺ Dhaka is on the Buriganga. বুড়িগঙ্গা, ঢাকার অংশ

❐ কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে।

➺ the book is on the table. বইটি টেবিলের উপর

❐ Floor এর সংখ্যা বুঝাতে on বসে।

➺ the office is on the 4th floor. অফিস ৪র্থ তলায়।

❐ সীমানার উপর বুঝাতে on বসে।

➺ The Buriganga is on the south of Dhaka. ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা।

❐ বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে on বসে।

➺ He will come back on Sunday on the 5th May. আগামী ৫ মে রোববার তিনি দেশে ফিরবেন।

❐ সম্বন্ধে বুঝাতে on বসে।

➺ He wrote an essay on the cow.

❐ তিনি গরু নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন।

❐ নির্ভরতা বুঝাতে on বসে।

➺ We live on rice. আমরা ভাত খেয়ে বাঁচি।

❐ অনুসারে বুঝাতে on বসে।

➺ He has taken leave on medical advice. চিকিৎসকের পরামর্শে ছুটি নিয়েছেন তিনি।

❐ সময়ের বর্ণনা বুঝাতে on বসে।

➺ the river looks beautiful on a moonlit night. চাঁদনী রাতে নদী দেখতে সুন্দর।

❐ নিম্নের শব্দ গুলোর পর on বসে।

❐ congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.


 

📖 By এর ব্যবহার

❐ কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে।

➺ by hard labour.কঠোর পরিশ্রম দ্বারা।

❐ পাশে বুঝাতে by বসে।

➺ He sat by me. তিনি আমার পাশে বসলেন।

❐ মাধ্যম বুঝাতে by বসে।

➺ Nipu achieved success by determination. নিপু দৃঢ় সংকল্পে সাফল্য অর্জন করেন।

❐ পথ অর্থে বুঝাতে by বসে।

➺ I shall travel by road. আমি সড়ক পথে যাতায়াত করব।

❐ শপথ নেয়া বুঝাতে by বসে।

➺ I swear by almighty Allah. আমি সর্বশক্তিমান আল্লাহর শপথ করছি।

❐ Passive Form-এ by বসে।

➺ the work was done by me. কাজটি আমার দ্বারা করা হয়েছিল।

❐ পরিমাপ বুঝাতে by বসে।

➺ the room is 12 feet by 10 feet. ঘরটি 12 ফুট বাই 10 ফুট।

❐ সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে।

➺ He will come back by 5 pm. বিকেল ৫টার মধ্যে তিনি ফিরে আসবেন।

❐ হার বুঝাতে by বসে।

➺ They are improving day by day. তারা দিন দিন উন্নতি করছে।

❐ কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে।

➺ He is an American by birth. তিনি জন্মসূত্রে একজন আমেরিকান।

❐ যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে।

➺ We went to Khulna by bus. আমরা বাসে করে খুলনা গেলাম।

❐ নিম্নের শব্দ গুলোর পর by বসে। accompanied, affected, judge.


 

📖 With অর্থ, দ্বারা / দিয়া / সাথে ও এর ব্যবহার

❐ He came with me. সে আমার সাথে এসেছিল

❐ I killed the snake with a stick, লাঠি দিয়ে সাপ মেরেছি,

❐ নিম্নের শব্দ গুলোর পর with বসে।

❐ burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare (ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.


 

📖 Off-এর ব্যবহার

❐ নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: Summer is not far off now. গ্রীষ্ম এখন বেশি দূরে নয়।

❐ কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: Take your shoes off. তোমার জুতো খোলো।

❐ বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: The ceremony is off. অনুষ্ঠান বন্ধ।

❐ কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: She is off today. সে আজ বন্ধ।


 

📖 Into এর ব্যবহার

❐ গতিশীলতা বুঝাতে into বসে।

➺ the teacher entered into the class room. শিক্ষক ক্লাস রুমে প্রবেশ করলেন।

❐ অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে।

➺ Water is changed into snow. জল তুষারে পরিবর্তিত হয়।

❐ সংঘর্ষ বুঝাতে into বসে।

➺ the truck crashed into a parked car. ট্রাকটি একটি পার্ক করা গাড়িতে ধাক্কা মারে।

❐ সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে।

➺ They were divided into three groups.

❐ তারা তিনটি দলে বিভক্ত ছিল।

❐ headphone অথবা microphone কথা বলা বোঝাতে।

➺ Speak clearly into the microphone. মাইক্রোফোনে স্পষ্টভাবে কথা বলুন।


 

📖 Above এর ব্যবহার

❐ উপরে বুঝাতে above বসে।

➺ the water came above our knees. আমাদের হাঁটুর উপরে জল এসে গেল।

❐ অবস্থান বুঝাতে above বসে।

➺ the sun is above our head now. সূর্য এখন আমাদের মাথা উপরে।

❐ পরিমাণে বুঝাতে above বসে।

➺ Present temperature is above average. বর্তমান তাপমাত্রা গড়ের উপরে।

❐ এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে।

➺ Hemani is above suspicion. হেমানি সন্দেহের ঊর্ধ্বে।

❐ অতিমাত্রা বুঝাতে above বসে।

➺ I couldn’t hear him above the noise of the traffic. ট্র্যাফিকের কোলাহলের উপরে আমি তাকে শুনতে পাচ্ছিলাম না।


 

📖 About এর ব্যবহার

❐ সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে।

➺ I knew something about it. আমি এটা সম্পর্কে কিছু জানতাম।

❐ চারদিকে বুঝাতে about বসে।

➺ the runners were running about the circle. দৌড়বিদরা বৃত্তের চারপাশে দৌড়াচ্ছিল।

❐ উপলক্ষ বুঝাতে about বসে।

➺ He came here about the marriage ceremony. তিনি এখানে এসেছেন বিয়ের অনুষ্ঠানের কথা।

❐ প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে।

➺ He has lost about 1 lac taka. এতে তার প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।


 

📖 After এর ব্যবহার

❐ পরে বুঝাতে after বসে।

➺ He came after me. সে আমার পিছু পিছু এলো।

❐ অসংখ্যবার বুঝাতে after বসে।

➺ I’ve told him time after not to do that. আমি তাকে এটা না করার জন্য সময় বলেছি।

❐ পিছনে পিছনে বুঝাতে after বসে।

➺ They run after the thief. তারা চোরের পিছনে ছুটছে।

❐ ব্যাপক সময় বুঝাতে after বসে।

➺ He returned home after a month. মাসখানেক পর বাড়ি ফিরলেন।

❐ ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে।

➺ Issa is the tallest after Mimi. মিমির পর সবচেয়ে লম্বা ঈসা।

❐ মোটের উপর বুঝাতে after বসে।

➺ After all, he is a good boy. সব মিলিয়ে সে ভালো ছেলে।

❐ বিপরিত ঘটনা বুঝাতে after বসে।

➺ the house is pleasantly cool after the extreme heat outside. বাহিরে প্রচন্ড গরমের পর ঘরটা বেশ ঠান্ডা।


 

📖 Before এর ব্যবহার

❐ পূর্বে বুঝাতে before বসে।

➺ He came before lunch. তিনি দুপুরের খাবারের আগে এসেছিলেন।

❐ সম্মুখে / সামনে বুঝাতে before বসে।

➺ He stood before me. সে আমার সামনে এসে দাঁড়াল।

❐ Among এর ব্যবহার

❐ কিছুর মধ্যে (চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে।

➺ There is a house among the trees. গাছের মাঝে একটা ঘর আছে।

❐ দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে।

➺ Divided the mangoes among the three boys. তিন ছেলের মধ্যে আম ভাগ করে দিল।


 

📖 Within এর ব্যবহার

❐ সময়ের মধ্যে বুঝাতে within বসে।

➺ He will come back within a month. এক মাসের মধ্যেই তিনি ফিরে আসবেন।

❐ সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে।

➺ We should live within our means. আমাদের সাধ্যের মধ্যে বসবাস করা উচিত।


 

📖 Over এর ব্যবহার

❐ উপর বুঝাতে over বসে।

➺ There is a bridge over the river. নদীর উপর একটি সেতু আছে।

❐ পারাপার বুঝাতে over বসে।

➺ They run over the glass. তারা কাচের উপর দিয়ে দৌড়ায়।

❐ সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে।

➺ They have traveled over the world. তারা বিশ্বজুড়ে ভ্রমণ করেছেন।

❐ বিপরিত পাশ বুঝাতে over বসে।

➺ They live over the road. তারা রাস্তার উপর বাস করে।

❐ অধিক বুঝাতে over বসে।

➺ He was in America for over a month. এক মাসেরও বেশি সময় ধরে তিনি আমেরিকায় ছিলেন।

❐ উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে।

➺ He has a director over him. তার ওপর একজন পরিচালক আছেন।

❐ মাধ্যম বুঝাতে over বসে।

➺ He talked over telephone. তিনি টেলিফোনে কথা বলেছেন।


 

📖 Under এর ব্যবহার

❐ নিচে বুঝাতে under বসে।

➺ the ball is under the table. বলটি টেবিলের নিচে

❐ ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে।

➺ He earns under 5000. তিনি ৫০০০ এর নিচে আয় করেন।

❐ অধীনে আর্থ বুঝাতে under বসে।

➺ the building is under construction. ভবন নির্মাণাধীন আছে.

❐ অবস্থা বুঝাতে under বসে।

➺ He is under sentence to death. তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত।


 

📖 Between এর ব্যবহার

❐ দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়।

➺ He stood between his two brothers. তিনি তার দুই ভাইয়ের মাঝে দাঁড়িয়েছিলেন।

❐ Without এর ব্যবহার

❐ ছাড়া অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়।

➺ He found the place without difficulty. কোনো অসুবিধা ছাড়াই জায়গাটা খুঁজে পেলেন।

❐ Beyond এর ব্যবহার

❐ পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে।

➺ the road continues beyond the villages up into the hills. রাস্তাটি গ্রাম ছাড়িয়ে পাহাড়ে চলে গেছে।

❐ সময়ের পরে বুঝাতে beyond বসে।

➺ It won’t go on beyond midnight. এটি মধ্যরাতের পরে চলবে না।

❐ সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে।

➺ the car was beyond repair. গাড়িটি মেরামতের বাইরে ছিল

❐ Since এর ব্যবহার

❐ ‘হইতে’ অর্থে poinr of time এর পূর্বে since বসে।

➺ since 1971, since Sunday, since June. ১৯৭১ সাল থেকে, রবিবার থেকে, জুন থেকে।


 

📖 Beside এর ব্যবহার

❐ পাশে বুঝাতে by এর মত beside বসে।

➺ beside me. আমার পাশে।


 

📖 Through এর ব্যবহার

❐ ভিতর / মধ্য দিয়ে বুঝাতে Through বসে।

➺ through struggle. সংগ্রামের মাধ্যমে।


 

📖 Across এর ব্যবহার।

❐ আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across বসে।

➺ Go across the street, রাস্তার ওপারে যাও,


 

📖 Off এর ব্যবহার।

❐ দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে।

➺ Be off from here. এখান থেকে চলে যাও।

❐ Below এর ব্যবহার

❐ নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বুঝাতে across বসে।

➺ My particulars are given below. আমার বিবরণ নীচে দেওয়া হয়।


 

📖 Down এর ব্যবহার।

❐ উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে।

➺ the boy has fallen down from the roof. ছেলেটি ছাদ থেকে নিচে পড়ে গেছে।


 

📖 Up এর ব্যবহার।

❐ নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে।

➺ Go up the hill. পাহাড়ের উপরে যান।


 

📖 Besides এর ব্যবহার।

❐ এছাড়াও বুঝাইতে besides বসে।

➺ I have another pen besides this. এর বাইরে আমার আরেকটি কলম আছে।





 

⛳ সবচেয়ে ব্যবহারযোগ্য 200 appropriate preposition list

❐ about  ➺ সম্পর্কে

❐ above  ➺ উপর

❐ across  ➺ ওপারে

❐ after  ➺ পরে

❐ against  ➺ বিপক্ষে

❐ along  ➺ বরাবর

❐ among  ➺ মধ্যে (অনেকের মধ্যে)

❐ around  ➺ চারপাশে

❐ at  ➺ এ, তে

❐ before  ➺ আগে

❐ behind  ➺ পিছনে

❐ below  ➺ নিচে

❐ beneath  ➺ নীচে

❐ beside  ➺ পাশে

❐ between  ➺ মধ্যে (দুইয়ের মধ্যে)

❐ beyond  ➺ অতিক্রম করে

❐ but  ➺ ছাড়া

❐ by  ➺ দ্বারা, পাশে

❐ concerning  ➺ সম্পর্কিত

❐ despite  ➺ সত্ত্বেও

❐ down  ➺ নিচে

❐ during  ➺ সময়কালে

❐ except  ➺ ব্যতীত

❐ for  ➺ জন্য

❐ from  ➺ থেকে

❐ in  ➺ মধ্যে

❐ inside  ➺ ভিতরে

❐ into  ➺ ভিতরে

❐ like  ➺ মতো

❐ near  ➺ কাছে

❐ of  ➺ এর

❐ off  ➺ থেকে দূরে

❐ on  ➺ উপর

❐ onto  ➺ উপর দিকে

❐ out  ➺ বাইরে

❐ outside  ➺ বাইরে

❐ over  ➺ উপর দিয়ে

❐ past  ➺ অতিক্রম করে

❐ since  ➺ থেকে

❐ through  ➺ মাধ্যমে

❐ throughout  ➺ সর্বত্র

❐ till  ➺ পর্যন্ত

❐ to  ➺ দিকে

❐ toward  ➺ দিকে

❐ under  ➺ নিচে

❐ underneath  ➺ নিচে

❐ until  ➺ পর্যন্ত

❐ up  ➺ উপরে

❐ upon  ➺ উপর

❐ with  ➺ সঙ্গে

❐ within  ➺ মধ্যে

❐ without  ➺ ছাড়া

❐ above all  ➺ সবকিছুর উপরে

❐ according to  ➺ অনুযায়ী

❐ ahead of  ➺ আগে

❐ along with  ➺ সঙ্গে

❐ apart from  ➺ ছাড়াও

❐ as for  ➺ যতদূর

❐ as well as  ➺ পাশাপাশি

❐ because of  ➺ কারণে

❐ close to  ➺ নিকটে

❐ due to  ➺ কারণে

❐ far from  ➺ থেকে অনেক দূরে

❐ in addition to  ➺ ছাড়াও

❐ in front of  ➺ সামনে

❐ in spite of  ➺ সত্ত্বেও

❐ instead of  ➺ পরিবর্তে

❐ next to  ➺ পাশে

❐ on account of  ➺ কারণে

❐ on behalf of  ➺ পক্ষে

❐ on top of  ➺ উপরে

❐ out of  ➺ বাইরে

❐ owing to  ➺ কারণে

❐ prior to  ➺ আগে

❐ up to  ➺ পর্যন্ত

❐ ahead  ➺ সামনে

❐ beyond doubt  ➺ সন্দেহের অতীত

❐ by means of  ➺ মাধ্যমে

❐ in accordance with  ➺ অনুসারে

❐ in case of  ➺ ক্ষেত্রে

❐ in favor of  ➺ পক্ষে

❐ in line with  ➺ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

❐ in place of  ➺ স্থানে

❐ in reference to  ➺ উল্লেখে

❐ in relation to  ➺ সম্পর্কিত

❐ in respect of  ➺ সম্মানে

❐ in response to  ➺ প্রতিক্রিয়ায়

❐ in the middle of  ➺ মাঝখানে

❐ in terms of  ➺ শর্তে

❐ in view of  ➺ দৃষ্টিকোণে

❐ on account of  ➺ কারণে

❐ on the basis of  ➺ ভিত্তিতে

❐ other than  ➺ ছাড়া

❐ regarding  ➺ সম্পর্কে

❐ relative to  ➺ সম্পর্কিত

❐ subsequent to  ➺ পরে

❐ thanks to  ➺ কারণে

❐ with regard to  ➺ সম্পর্কিত

❐ with respect to  ➺ সম্মানে

❐ with reference to  ➺ উল্লেখে

❐ across from  ➺ বিপরীতে

❐ alongside  ➺ পাশে

❐ amid  ➺ মধ্যে

❐ amongst  ➺ মধ্যে (অনেকের মধ্যে)

❐ as far as  ➺ যতদূর

❐ as opposed to  ➺ বিপরীতে

❐ as per  ➺ অনুযায়ী

❐ as regards  ➺ সম্পর্কিত

❐ aside from  ➺ ছাড়াও

❐ at a glance  ➺ এক নজরে

❐ at odds with  ➺ বিরোধে

❐ at the expense of  ➺ মূল্যে

❐ at the hands of  ➺ হাত দিয়ে

❐ at the mercy of  ➺ করুণার উপর

❐ at the moment  ➺ এই মুহূর্তে

❐ at the time of  ➺ সময়ে

❐ at the top of  ➺ শীর্ষে

❐ at variance with  ➺ পার্থক্যের মধ্যে

❐ away from  ➺ থেকে দূরে

❐ back to  ➺ ফিরে

❐ because  ➺ কারণ

❐ by the side of  ➺ পাশে

❐ compared to  ➺ তুলনায়

❐ compared with  ➺ তুলনায়

❐ contrary to  ➺ বিপরীত

❐ depending on  ➺ নির্ভর করে

❐ down from  ➺ থেকে নিচে

❐ due by  ➺ সময়মতো

❐ except for  ➺ বাদে

❐ for instance  ➺ উদাহরণস্বরূপ

❐ for the sake of  ➺ স্বার্থে

❐ from beneath  ➺ নীচ থেকে

❐ from now on  ➺ এখন থেকে

❐ from under  ➺ নিচ থেকে

❐ in addition  ➺ অতিরিক্ত

❐ in advance of  ➺ আগে

❐ in between  ➺ মাঝখানে

❐ in case  ➺ যদি

❐ in common with  ➺ সঙ্গে মিল রেখে

❐ in connection with  ➺ সম্পর্কিত

❐ in contrast to  ➺ বিপরীতে

❐ in favor  ➺ পক্ষে

❐ in front  ➺ সামনে

❐ in light of  ➺ আলোকে

❐ in lieu of  ➺ পরিবর্তে

❐ in opposition to  ➺ বিরোধিতায়

❐ in order to  ➺ উদ্দেশ্যে

❐ in place  ➺ স্থানে

❐ in possession of  ➺ অধিকারে

❐ in pursuit of  ➺ অনুসন্ধানে

❐ in question  ➺ প্রশ্নে

❐ in relation with  ➺ সম্পর্কিত

❐ in return for  ➺ বিনিময়ে

❐ in spite  ➺ সত্ত্বেও

❐ in the course of  ➺ পথে

❐ in the event of  ➺ ঘটনার ক্ষেত্রে

❐ in the face of  ➺ মুখোমুখি

❐ in the light of  ➺ আলোকে

❐ in the midst of  ➺ মাঝখানে

❐ in view  ➺ দৃশ্যে

❐ inside of  ➺ ভিতরে

❐ instead  ➺ পরিবর্তে

❐ just as  ➺ যেমন

❐ just like  ➺ ঠিক যেমন

❐ next up  ➺ পরবর্তী

❐ on a par with  ➺ সমান

❐ on behalf  ➺ পক্ষ থেকে

❐ on the contrary  ➺ বিপরীতে

❐ on the ground of  ➺ ভিত্তিতে

❐ on the part of  ➺ পক্ষ থেকে

❐ on top  ➺ উপরে

❐ on top of that  ➺ তার উপরে

❐ out of bounds  ➺ সীমার বাইরে

❐ out of sight  ➺ চোখের বাইরে

❐ owing  ➺ কারণে

❐ pertaining to  ➺ সম্পর্কিত

❐ regardless of  ➺ সত্ত্বেও

❐ similar to  ➺ অনুরূপ

❐ subsequent  ➺ পরে

❐ thanks  ➺ ধন্যবাদ

❐ to the point of  ➺ পরিমাণে

❐ up against  ➺ বিরুদ্ধে

❐ up and down  ➺ উপরে এবং নিচে

❐ up in arms  ➺ ক্ষিপ্ত

❐ up until  ➺ পর্যন্ত

❐ upon arrival  ➺ আগমনের সময়

❐ upon request  ➺ অনুরোধে

❐ with a view to  ➺ উদ্দেশ্যে

❐ with an eye to  ➺ লক্ষ্যে

❐ with respect  ➺ সম্মানপূর্বক

❐ within reach  ➺ নাগালের মধ্যে

❐ without delay  ➺ দেরি ছাড়া

❐ without fail  ➺ অবশ্যই

❐ without hesitation  ➺ দ্বিধা ছাড়াই

❐ withstand  ➺ সহ্য করা

❐ with reference  ➺ উল্লেখে

❐ with regard  ➺ সম্পর্কিত

❐ worth  ➺ মূল্য

❐ relative  ➺ আপেক্ষিক

❐ owing to  ➺ কারণে

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...