সৈয়দ আলী আহসান (১৯২২-২০০২)
সৈয়দ আলী আহসান ছিলেন কবি, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। তিনি ইকবাল ও ইলিয়ট এর নির্বাচিত কবিতার অনুবাদ করেন; একদিকে ইসলামি ভাব ও বিষয় নিয়ে, অন্যদিকে লেনিন ও সামাজিক প্রসঙ্গ নিয়ে কবিতা রচনা করেন। ভাববস্তুতে ঐতিহ্য সচেতনতা, সৌন্দর্যবোধ ও দেশপ্রীতি ছিল তাঁর কবিতার বৈশিষ্ট্য। তিনি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন।
সৈয়দ আলী আহসানের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|---|
| জন্ম | সৈয়দ আলী আহসান ২৬ মার্চ, ১৯২২ খ্রিস্টাব্দে যশোরের (বর্তমান মাগুরা) আলোকদিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। |
| অনুবাদ | তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক। |
| বিশেষ পরিচিতি | মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে ‘ চেনাকণ্ঠ' ছদ্মনামে পরিচিত ছিলেন। |
| পরিচালক | তিনি বাংলা একাডেমির পরিচালক (১৯৬০-৬৬) ছিলেন। |
| ইংরেজি কবিতা | ১৯৩৭ সালে আরমানিটোলা বিদ্যালয়ে পড়ার সময় স্কুল ম্যাগাজিনে 'The Rose' নামে একটি ইংরেজি কবিতা ছাপা হয়। |
| পুরস্কার ও সম্মাননা | তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৬৭), ‘একুশে পদক' (১৯৮৩), ‘স্বাধীনতা পুরস্কার' (১৯৮৮) পান। |
| জাতীয় অধ্যাপক | ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে ‘জাতীয় অধ্যাপক' হিসেবে স্বীকৃতি প্রদান করে । |
| গ্রন্থসমূহ | তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: কাব্যগ্রন্থ:‘অনেক আকাশ' (১৯৫৯), অনুবাদগ্রন্থ :‘ইডিপাস' (১৯৬৩), আত্মজীবনী :‘আমার সাক্ষ্য' (১৯৯৪)। প্রবন্ধ:‘গল্পসঞ্চয়ন’ (১৯৫৩) - ড. মুহম্মদ শহীদুল্লাহ সহযোগে সংকলন সম্পাদনা, |
| মৃত্যু | তিনি ২৫ জুলাই, ২০০২ খ্রিস্টাব্দে ঢাকায় মারা যান । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ইডিপাস
- একক সন্ধ্যায় বসন্ত
- পাখীর বাসা
- বলাকা
২. ‘চাহার দরবেশ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সৈয়দ আলী আহসান
- শামসুর রহমান
- আহসান হাবীব
- সুফিয়া কামাল
৩. ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০৭]
- জসিমউদ্দীন
- তালিম হোসেন
- জীবনানন্দ দাশ
- সৈয়দ আলী আহসান
৪. গ্রীক ট্রাজেডি ‘ইডিপাস’বাংলায় অনুবাদ করেন কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩]
- মুনীর চৌধুরী
- আব্দুল হাফিজ
- কবীর চৌধুরী
- সৈয়দ আলী আহসান
৫. 'একক সন্ধ্যায় বসন্ত' গ্রন্থটির রচয়িতা— [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক: ০৫]
- সৈয়দ শামসুল হক
- আবদুল মান্নান সৈয়দ
- সৈয়দ আলী আহসান
- সেলিম আল দীন
৬. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি ? [ বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা:১৬ ]
- সৈয়দ আলী আহসান
- ড. আশরাফ সিদ্দিকী
- ড. আলাউদ্দিন আল আজাদ
- কবি আব্দুস সাত্তার
৭. ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণ পদক কে পান ? [ ৩৪তম বিসিএস]
- প্রমথ চৌধুরী
- সৈয়দ আলী আহসান
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- সৈয়দ শামসুল হক