জাফর ইকবাল (১৯৫২-)
বাংলাদেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কলাম লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং রম্য ম্যাগাজিন ‘উম্মাদ' এর সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের সহোদর। তিনি সুদীর্ঘ ১৮ বছর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বেল কমিউনিকেশলে বিজ্ঞানী হিসেবে কাজ করে ১৯৯৪ সালে দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি তড়িৎ কৌশল বিভাগের প্রধান।
জাফর ইকবালের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|
| জন্ম | ড. জাফর ইকবাল ২৩ ডিসেম্বর, ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। |
| মাতা-পিতা | তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান ও মা আয়েশা খাতুন। |
| বিশেষত্ব | তিনি বাংলা একাডেমি পুরস্কার (২০০৪) পান। |
| বিশেষ পরিচিতি | কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও কার্টুনিস্ট আহসান হাবীব তাঁর ভাই । |
| প্রথম সায়েন্স ফিকশন | তাঁর প্রকাশিত প্রথম সায়েন্স ফিকশন গল্পের নাম কপোট্রনিক সুখ দুঃখ (১৯৭৬)। |
| ড. জাফর ইকবালের সাহিত্যকর্মসমূহ |
|---|
| গল্পগ্রন্থ | ‘একজন দুর্বল মানুষ' (১৯৯২),'ছেলেমানুষী' (১৯৯৩),‘মধ্যরাত্রিতে তিন দূর্ভাগা তরুণ' (২০০৪)। |
| উপন্যাস | ‘আকাশ বাড়িয়ে দাও' (১৯৮৭),‘বিবর্ণ তুষার’ (১৯৯৩),‘দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর' (১৯৯৪),'মহব্বত আলীর একদিন' (২০০৬)। |
| বৈজ্ঞানিক গ্রন্থ | ‘কপোট্রনিক সুখ দুঃখ' (১৯৭৬),‘মহাকাশে মহাত্রাস' (১৯৭৭), ‘ক্রুগো' (১৯৮৮),'বিজ্ঞানী সফদর আলীর মহা আবিষ্কার' (১৯৯২),'নিঃসঙ্গ গ্রহচারী' (১৯৯৪),নগ্ন নগ্ন তিন শূন্য তিন (১৯৯৬),অতিমানবী' (১৯৯৮),ফিনিক্স' (২০০০),‘অবনীল’ (২০০৪),জলমানব (২০০৭), অক্টোপাসের চোখ (২০০৯),'প্রডিজি' (২০১১),ব্লাকহোলের বাচ্চা (২০১০)। |
| শিশুতোষ | সাগরের যত খেলনা (২০০২), রতন ' (২০০৮), ‘ ঘাসফড়িং (২০০৮), 'ভূতের বাচ্চা কটকটি' (২০০১)। |
| কিশোর সাহিত্য | “হাতকাটা রবিন' (১৯৭৬),দীপু নাম্বার টু (উপন্যাস) (১৯৮৪): (এ উপন্যাস অবস্থানে চলচ্চিত্র নির্মিত হয়),আমার বন্ধু রাশেদ (১৯৯৪): (এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়),'বুবনের বাবা' (১৯৯৮),'কাজলের দিনরাত্রি (২০০২),নাট বল্টু (২০০৮), 'রাশা (২০১০),' ইস্টিশন' (২০১৩) |
| ভ্রমণকাহিনি | 'আমেরিকা' (১৯৯৭),“তোমাদের প্রশ্ন আমার উত্তর' (২০০৪),'রঙিন চশমা' (২০০৭) |
| বিজ্ঞান বিষয়ক রচনা | 'দেখা আলো না দেখা রূপ (১৯৮৬),"নিউরণে অনুরণন' (২০০২),আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড : প্রশ্ন ও উত্তর" ,"থিউরী অফ রিলেটিভিট “ |
| কলাম সংকলন | ‘সাদাসিদে কথা' (১৯৯৫- চলমান)। |
| ভৌতিক রচনা | ‘প্রেত' (১৯৮৩),‘পিশাচিনী' (১৯৯২),‘নিশিকন্যা' (২০০৩),‘ছায়ালীন’ (২০০৬),‘দানব’ (২০০৯) |
| মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা | ‘মুক্তিযুদ্ধের ইতিহাস' (২০০৯),ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস' |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. জনপ্রিয় ঔপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন হল--- ( বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ )
- নিঃসঙ্গ গ্রহচারী
- রাজু ও আগুনালির ভূত
- কপোট্রনিক সুখ দুঃখ
- যারা বায়োবট
২. 'আমার বন্ধু রাশেদ' --বইটির লেখক কে ? (১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ )
- মুহম্মদ জাফর ইকবাল
- অনন্ত হীরা
- সোহেল আরমান
- মোরশেদুল ইসলাম