রাবেয়া খাতুন (১৯৩৫-২০২১)
বিশিষ্ট সমাজকর্মী ও সাহিত্যিক রাবেয়া খাতুন। সামাজিক কুসংস্কার, নারীর অনগ্রসরতা প্রভৃতি বিষয় নিয়ে লেখনী ধারণ করেন। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ লেখক শিবির ও বাংলাদেশ মহিলা সমিতির সাথে যুক্ত আছেন ।
রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|
| জন্ম | রাবেয়া খাতুন ২৭ ডিসেম্বর, ১৯৩৫ সালে ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে। |
| পুরস্কার | তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩), একুশে পদক (১৯৯৩), স্বাধীনতা পুরস্কার (২০১৭) পান । |
| উপন্যাস | তাঁর উপন্যাসসমূহ: ‘‘অনন্ত অন্বেষা” (১৯৬৭): হাওয়াই জাহাজে আকাশচারী পেশায় রত মানুষের জীবনচিত্র এর মূল বিষয়। ‘মেঘের পরে মেঘ’: এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন। ‘মধুমতি' (১৯৬৩),‘মন এক শ্বেতী কপোতী' (১৯৬৭),‘সাহেব বাজার’ (১৯৬৯),‘ফেরারী সূর্য’ (১৯৭৪),‘নীল নিশীথ' (১৯৮৩),‘বায়ান্ন গলির এক গলি' (১৯৮৪),‘কখনো মেঘ কখনো বৃষ্টি’,‘একাত্তরের নিশান' । |
| চলচ্চিত্র | তাঁর রচিত ‘মধুমতি’, ‘মেঘের পরে মেঘ', ‘কখনো মেঘ কখনো বৃষ্টি' এই তিনটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়। |
| মৃত্যু | ২০২১ সালের ৩ জানুয়ারি গুলশানে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. 'বায়ান্ন গলির এক গলি' কার রচনা ? [ আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক:০৬]
- সুফিয়া কামাল
- রাজিয়া খান
- রাবেয়া খাতুন
- সেলিনা হোসেন
২. রাবেয়া খাতুন বাংলা একাডেমী পুরস্কার পান ? [ শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক:০৬ ]