সংজ্ঞা:
বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হলো একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা। এটি ভাষাকে সংক্ষিপ্ত করে এবং একই সাথে এর অর্থকে আরও স্পষ্ট করে তোলে।
অ (প্রশ্নোত্তর)
1. বাক্য সংকোচন কি? [খাদ্য অধিদপ্তর (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট): 2017]
(ক) ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
(খ) অসম্পূর্ণ বাক্য
(গ) ক্ষুদ্রতম বাক্য
(ঘ) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
উত্তর: ঘ
ব্যাখ্যা: বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হলো একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা। এটি ভাষাকে সংক্ষিপ্ত করে এবং একই সাথে এর অর্থকে আরও স্পষ্ট করে তোলে।
2. অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে? [Sonali Bank Ltd (Assistant Engineer-IT): 2016]
(ক) সব্যসাচী
(খ) প্রত্যুৎগমন
(গ) কিংকর্তব্যবিমূঢ়
(ঘ) অকালবোধন
উত্তর: ঘ
3. 'অক্ষির সমীপে'-র সংক্ষেপণ হলো— [১৭তম ও ২৪তম বিসিএস; বাংলাদেশ রেলওয় (খালাসী): 2022]
(ক) সমক্ষ
(খ) পরোক্ষ
(গ) প্রত্যক্ষ
(ঘ) নিরপেক্ষ
উত্তর: ক
ব্যাখ্যা: অক্ষির সমীপে = সমক্ষ। অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ; অক্ষির অগোচরে = পরোক্ষ; পক্ষপাতহীন বা মুখাপেক্ষী নাম এমন = নিরপেক্ষ।
4. এক কথায় প্রকাশ করুন- অক্ষির অভিমুখে: [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI): 2021]
(ক) প্রত্যক্ষ
(খ) পরোক্ষ
(গ) সমক্ষ
(ঘ) চাক্ষুষ
উত্তর: ক
5. এক কথায় প্রকাশ: 'অনেকের মধ্যে একজন'- [NSI (ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক): 2021]
(ক) অন্যতম
(খ) অনন্য
(গ) একচ্ছত্র
(ঘ) অসম
উত্তর: ক
6. এক কথায় প্রকাশ: 'অনেকের মধ্যে একজন'- [বাংলাদেশ নৌবাহিনী (অদক্ষ শ্রমিক): 2025]
(ক) প্রধান
(খ) বিশেষ
(গ) অন্যতম
(ঘ) প্রথম
উত্তর: গ
7. অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? [সুরক্ষা সেবা বিভাগ-কারা অধিদপ্তর-ডিপ্লোমা নার্স: 2025]
(ক) অনুচিকীর্ষা
(খ) অনুসন্ধিৎসা
(গ) প্রতিচিকিৎসা
(ঘ) অণুচার্য
উত্তর: খ
8. এক কথায় প্রকাশ করুন- অপকার করার ইচ্ছা: [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: 2018]
(ক) অপচিকীর্ষা
(খ) কৃতঘ্নতা
(গ) অকৃতদার
(ঘ) অপারগ
উত্তর: ক
9. 'অনুকরণ করার ইচ্ছা'-কে এক কথায় কি বলে? [ক্রীড়া পরিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: 2019]
(ক) অপচিকীর্ষা
(খ) জিঘাংসা
(গ) অনুচিকীর্ষা
(ঘ) অনুচিন্তা
উত্তর: গ
10. এক কথায় প্রকাশ করুন: 'অনেক অভিজ্ঞতা আছে যার'। [NSI জুনিয়র ফিল্ড অফিসার: 2019]
(ক) দূরদর্শী
(খ) অভিজ্ঞ
(গ) বহুদর্শী
(ঘ) ত্রিকালজ্ঞ
উত্তর: খ
11. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়- [৪০তম বিসিএস; বাংলাদেশ রেলওয় (বুকিং সহকারী): 2024]
(ক) বেতসবৃত্তি
(খ) পতঙ্গবৃত্তি
(গ) জলৌকাবৃত্তি
(ঘ) কুম্ভিলকবৃত্তি
উত্তর: ঘ
ব্যাখ্যা: সাহিত্য বা সঙ্গীতে অন্যের রচনাকে নিজের বলে চালানোকে কুম্ভিলত্ব বা কুম্ভিলকবৃত্তি বলা হয়।
12. 'অন্য ভাষায় রূপান্তরিত' এর এক কথায় প্রকাশ: [বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (অফিস সহকারী): 2021]
(ক) অনুবাদ
(খ) ভিন্নভাষা
(গ) রূপান্তর
(ঘ) অনূদিত
উত্তর: ঘ
13. 'অপরের ধন' এর এক কথায় প্রকাশ কি? [পররাষ্ট্র মন্ত্রণালয় (সহকারী সাইফার): 2022]
(ক) অনাদি
(খ) পরস্ব
(গ) অনাস্থা
(ঘ) অনার্জিত
উত্তর: খ
14. কোনটি অশ্বের ডাক? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: 2009]
(ক) বৃংহিত
(খ) হ্রেষা
(গ) ক্রেকার
(ঘ) বুক্কন
উত্তর: খ
15. 'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? [NSI- ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক: 2021; Janata Bank Ltd. (Executive Officer): 2017]
(ক) ক্রন্দসী
(খ) পার্থিব
(গ) অবিবাদ
(ঘ) অরিন্দম
উত্তর: ক
16. 'খেচর' শব্দটির অর্থ কি? [১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন (স্কুল পর্যায়): 2025]
(ক) আকাশচারী
(খ) দুষ্ট প্রকৃতির লোক
(গ) চাকর
(ঘ) যে প্রাণী জলে চরে স্থলে চরে
উত্তর: ক
17. 'আদরের সাথে' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি? [NSI-Gi ওয়্যারলেস অপারেটর/হিসাবরক্ষক: 2021]
(ক) আদুরে
(খ) সাদরে
(গ) আদরী
(ঘ) সাদরী
উত্তর: খ
18. ইহলোকে যে সামান্য নয়- এর একটায় কি হবে? [প্রাণিসম্পদ অধিদপ্তর (ল্যাবরেটরি টেকনিশিয়ান): 2025]
(ক) অনন্যসাধারণ
(খ) আনন্যসাধারণ
(গ) অলোকসামান্য
(ঘ) আলোকসামান্য
উত্তর: গ
19. 'আদি থেকে অন্ত পর্যন্ত' এক কথায় প্রকাশ কোনটি? [বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী: 2025]
(ক) আদ্যোপান্ত
(খ) আদিগন্ত
(গ) আদ্যন্ত
(ঘ) আদ্যপ্রান্ত
উত্তর: ক/গ
20. 'আপনাকে পণ্ডিত মনে করে যে' এক কথায় কি বলে? [সিজিই নিয়োগ পরীক্ষা (অফিস সহায়ক): 2022]
(ক) অতিপণ্ডিত
(খ) মহাপণ্ডিত
(গ) পণ্ডিত নেতা
(ঘ) পণ্ডিতম্মন্য
উত্তর: ঘ
21. 'ইন্দ্রিয়কে জয় করেছে যে' এক কথায়- [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর: 2018; বাংলাদেশ গ্যাস ফিল্ড (সহকারী-ব্যবস্থাপক): 2021; সিনিয়র স্টাফ নার্স: 2024; মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস: 2025]
(ক) ইন্দ্রজিৎ
(খ) সংশপ্তক
(গ) জিতেন্দ্রিয়
(ঘ) অরিজিৎ
উত্তর: গ
22. 'এক হতে আরম্ভ করে' এক কথায়: [পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন): 2013]
(ক) একাধারে
(খ) ক্রমান্বয়ে
(গ) একাতিক্রম্য
(ঘ) একাদিক্রমে
উত্তর: ঘ
অ — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| অরিকে/শত্রুকে দমন করে যে | অরিন্দম |
| অনেক অভিজ্ঞতা আছে যার | অভিজ্ঞ |
| অক্ষির সমীপে | সমক্ষ |
| অক্ষির সম্মুখে/সামনে | প্রত্যক্ষ |
| অক্ষির সম্মুখে সংঘটিত | চাক্ষুষ |
| অক্ষির অগোচরে/পিছনে | পরোক্ষ |
| অশ্বের ডাক | হ্রেষা |
| অকালে যাকে জাগরণ করা হয় | অকালবোধন |
| অন্য উপায় নেই যার | অনন্যোপায় |
| অনেকের মধ্যে একজন | অন্যতম |
| অন্য ভাষায় রূপান্তরিত | অনূদিত |
| অলংকারের ঝংকার | শিঞ্জন |
| অতি কষ্টে যা নিবারণ করা যায় | দুর্নিবার |
| অতি গুণবান পুত্রের জননী | রত্নগর্ভা |
| অগভীর সতর্ক নিদ্রা | কাকনিদ্রা |
| অন্য ভাষায় রূপান্তর | অনুবাদ |
| অন্য দিকে মন নেই যার | অনন্যমনা |
| অনুকরণ করার ইচ্ছা | অনুচিকীর্ষা |
| অঘটন কাণ্ড ঘটাতে পারদর্শী যে নারী | অঘটনঘটনপটীয়সী |
| অগ্রে জন্মেছে যে | অগ্রজ |
| অনুতে (পশ্চাতে) জন্মেছে যে | অনুজ |
| অনেকের মধ্যে প্রধান | শ্রেষ্ঠ |
| ঐক্যের অভাব | অনৈক্য |
| অপরের ধন | পরস্ব |
আ, ই — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| আবক্ষ জলে নেমে স্নান | অবগাহন |
| আপনাকে পণ্ডিত মনে করে যে | পণ্ডিতম্মন্য |
| আকাশ ও পৃথিবীর অন্তরালোকে | ক্রন্দসী |
| আগে যা চিন্তা করা হয়নি | অচিন্তিতপূর্ব |
| আয়নায় প্রতিফলিত রূপ | প্রতিবিম্ব |
| আমৃত্যু যুদ্ধ করে যে | সংশপ্তক |
| আরাধনার যোগ্য যিনি | আরাধ্য |
| আটমাসে জন্ম যার | আটাশে |
| আয় বুঝে ব্যয় করে যে | মিতব্যয়ী |
| আয় বুঝে ব্যয় করে না যে | অমিতব্যয়ী |
| আকাশে (খ) চরে যে | খেচর |
| আকাশে গমন করে যে | বিহগ/বিহঙ্গ |
| আসমানের মত রং যার | আসমানী/নীল |
| আদি হতে অন্ত পর্যন্ত | আদ্যন্ত/আদ্যোপান্ত |
| আড়ম্বরের সঙ্গে বর্তমান | সাড়ম্বর |
| আহ্বান করা হয়েছে যাকে | আহূত |
| ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
| ইহলোকে সামান্য নয় যা | অলোকসামান্য |
| ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
| ইন্দ্র কে জয় করে যে | ইন্দ্রজিৎ |
| ইন্দ্রিয়কে জয় করে যে | জিতেন্দ্রিয় |
| এক হতে আরম্ভ করে ক্রমাগত | একাদিক্রমে |
উ-জ (প্রশ্নোত্তর)
26. এক কথায় প্রকাশ করুন: 'একবার ফল দিয়ে মারা যায়'- [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার: 2010; স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তর (সিনিয়র স্টাফ নার্স): 2021; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো: 2023]
(ক) ঔষধি
(খ) ওষধি
(গ) ঔষধী
(ঘ) একবর্ষী
উত্তর: খ
27. এক কথায় প্রকাশ করুন: 'যে শুনেই মনে রাখতে পারে।'- [বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক: 2013; NSI ওয়াচার কনস্টেবল: 2019]
(ক) মেধাবী
(খ) অশ্রুতপূর্ব
(গ) শ্রুতিধর
(ঘ) জাতিঃস্বর
উত্তর: গ
28. এক কথায় প্রকাশ করুন: 'এক মায়ের সন্তান যারা'- [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (চেয়ারম্যান): 2021]
(ক) ভাই-বোন
(খ) ভ্রাতৃ
(গ) সহোদর
(ঘ) যুগপৎ
উত্তর: গ
উ-জ — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| উদিত হচ্ছে যা/এমন | উদীয়মান |
| উড়ন্ত পাখির ঝাঁক | বলাকা |
| উপকার করার ইচ্ছা | উপচিকীর্ষা |
| উপস্থিত বুদ্ধি আছে যার | প্রত্যুৎপন্নমতি |
| ঊর্ণা নাভিতে যার (মাকড়সা) | ঊর্ণানাভ |
| ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে | ঊর্ধ্বগতি |
| ঋষির ন্যায় | ঋষিতুল্য/ঋষিকল্প |
| একবার শোনামাত্রই মনে রাখতে পারে যে | শ্রুতিধর |
| এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট | একাগ্রচিত্ত |
| একবার ফল দিয়ে যে গাছ মরে যায় | ওষধি |
| একই সময়ে বর্তমান | সমসাময়িক |
| একই গুরুর শিষ্য | সতীর্থ |
| এইমাত্র জন্ম যার | সদ্যোজাত |
| একই মায়ের পুত্র | সহোদর/সদর |
| এখনো যার শত্রু জন্মায়নি | অজাতশত্রু |
| এলো কেশ যে নারীর | এলোকেশী |
| একবার সন্তান প্রসব করে যে নারী | কাকবন্ধ্যা |
| একটুতেই ক্রুদ্ধ হয় যে | বদরাগী/রগচটা |
ক (প্রশ্নোত্তর)
29. 'কর্মে যার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? [বন অধিদপ্তর বন প্রহরী: 2025; বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বার্ড) এর সহকারী পরিচালক: 2022; জনপ্রশাসন মন্ত্রণালয়: 2016]
(ক) ক্লান্তিহীন
(খ) অবিশ্রাম
(গ) অক্লান্তকর্মী
(ঘ) অক্লান্ত
উত্তর: গ
ব্যাখ্যা: 'কর্মে যাহার ক্লান্তি নাই'— এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হলো 'অক্লান্ত কর্মী।'
30. 'কাচের তৈরি বাড়ি'-কে এক কথায় কি বলে? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (মিটার রিডার কাম মেসেঞ্জার): 2024]
(ক) প্রাসাদ
(খ) অট্টালিকা
(গ) শিশমহল
(ঘ) কাচারি
উত্তর: গ
31. 'কোনো ভাবেই যা নিবারণ করা যায় না।' এক কথায় কি হবে? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক): 2021]
(ক) দুর্নিবার
(খ) দুর্দমনীয়
(গ) অদম্য
(ঘ) অনিবার্য
উত্তর: ঘ
32. 'করার ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ কি হবে? [তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর সহকারী ব্যবস্থাপক: 2018]
(ক) জিগীষা
(খ) চিকীর্ষা
(গ) রিরংসা
(ঘ) অপচয়
উত্তর: খ
38. 'কর্মে যাহার ক্লান্তি নাই'— এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? [২১তম বিসিএস]
(ক) ক্লান্তিহীন
(খ) অক্লান্ত
(গ) অক্লান্ত কর্মী
(ঘ) অবিশ্রাম
উত্তর: গ
ব্যাখ্যা: 'কর্মে যাহার ক্লান্তি নাই'— এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হলো 'অক্লান্ত কর্মী।'
39. 'কর্মে অতিশয় তৎপর' একটায় কি হবে? [১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়): 2022]
(ক) ত্বরিৎকর্মা
(খ) কর্মবীর
(গ) কর্মপটু
(ঘ) কর্মনিষ্ঠ
উত্তর: ক
41. 'ক্ষমার যোগ্য'-র বাক্য সংকোচন- [১১তম বিসিএস; পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর: 2016; সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: 2022]
(ক) ক্ষমার্হ
(খ) ক্ষমাপ্রার্থী
(গ) ক্ষমা
(ঘ) দ্বিধা
উত্তর: ক
ব্যাখ্যা: ক্ষমার যোগ্য—— ক্ষমার্হ।
ক — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| কর্মে যাহার ক্লান্তি নাই | অক্লান্তকর্মী |
| কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে | আত্মনিষ্ঠ |
| কোনো ভাবেই যা নিবারণ করা যায় না | অনিবার্য |
| কী করিতে হইবে বুঝিতে না পারা | কিংকর্তব্যবিমূঢ় |
| করদান করে যে | করদ |
| কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ যিনি | কর্মঠ |
| কুরুর বংশজাত | কৌরব |
| কর্ম অবতার | অলস |
| কূপমণ্ডূক | কূয়ার ব্যাঙ/বাইরের জগত সম্পর্কে জ্ঞান/ধারণা নাই যার |
| ক্ষমার যোগ্য | ক্ষমার্হ |
| কাচের তৈরি বাড়ি | শিশমহল |
| কোথাও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
| ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা | ক্ষীয়মান |
| কোকিলের ডাক | কুহু |
| কোনো বিষয়ে নতুন পথ/রাস্তা নির্দেশ করে যে | পথিকৃৎ |
| ক্রমাগত দুলছে এমন/যা বারবার দুলছে | দোদুল্যমান |
| কষ্ট সহ্য করতে পারে যে | কষ্টসহিষ্ণু |
| কিছু নেই যার | নিঃস্ব |
| ক্রমশই বর্ধিত হচ্ছে যা | ক্রমবর্ধমান |
| করদিতে হয় না যে জমির | নিষ্কর |
| কোনো কিছুতেই ভীত নয় যে | অকুতোভয় |
| কণ্ঠ পর্যন্ত | আকণ্ঠ |
| কেউ জানতে পারে না এমন | অজ্ঞাতসারে |
| ক্ষণস্থায়ী প্রভা যার/যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না | ক্ষণপ্রভা |
খ-ন — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| খাওয়ার ইচ্ছা | ক্ষুধা |
| খাওয়ার যোগ্য/উপযুক্ত | খাদ্য |
| খোশ মেজাজ যার | খোশমেজাজী |
| গবাদি পশুর পাল | বাথান |
| নিন্দা করার ইচ্ছা | জুগুপ্সা |
| গাছের পাতায় তৈরি পট কে বলে | পত্রপুট |
| গাছে উঠতে পটু যে | গেছো |
| গম্ভীর ধ্বনি | মন্দ্র |
| গভীর রাত্রি | নিশীথ |
| গোপন করতে ইচ্ছুক | জুগুপ্সু |
| গোলাপের মত রং যার | গোলাপী |
| গুরুর পত্নী | গুর্বী |
| গরুর ডাক | রম্ভা |
| গুরুর ভাব | গরিমা |
| গমন করার ইচ্ছা | জিগমিষা |
| ঘর নেই যার | হা-ঘর |
| ঘোড়া রাখার জায়গা | আস্তাবল |
| ঘাম ঝরছে এমন | গলদঘর্ম |
| ঘরে পালিত যে জামাই | ঘরজামাই |
| ঘরের দিকে মুখ যার | ঘরমুখো |
| ঘৃণার যোগ্য | ঘৃণার্হ/ঘৃণ্য |
চ-স (প্রশ্নোত্তর)
47. 'ছন্দে নিপুণ যিনি' এক কথায় কি হবে? [Sonali & Janata Bank (Officer-IT): 2019]
(ক) কবি
(খ) ছান্দসিক
(গ) ছন্দবেত্তা
(ঘ) ছন্দদাতা
উত্তর: খ
48. 'জিজীবিষা' শব্দটির অর্থ কি? [৪৩তম বিসিএস]
(ক) জীবননাশের ইচ্ছা
(খ) বেঁচে থাকার ইচ্ছা
(গ) জীবনকে জানার ইচ্ছা
(ঘ) জীবন-জীবিকার পথ
উত্তর: খ
50. কোনটি 'জিগীষা' শব্দের সম্প্রসারিত প্রকাশ? [৪৪তম বিসিএস]
(ক) জানিবার ইচ্ছা
(খ) জয় করিবার ইচ্ছা
(গ) হনন করার ইচ্ছা
(ঘ) যুদ্ধ করিবার ইচ্ছা
উত্তর: খ
ব্যাখ্যা: জিজীবিষা= বেঁচে থাকার ইচ্ছা; বুভুক্ষা= ভোজন করার ইচ্ছা; শ্রবণেচ্ছা= শ্রবণ করার ইচ্ছা; জিগীষা= জয়ের ইচ্ছা; জিঘাংসা= হনন (হত্যা) করার ইচ্ছা; লিপ্সা= লাভ করার ইচ্ছা; জিজ্ঞাসা= জানিবার ইচ্ছা।
51. 'জয়ের জন্য যে উৎসব' এক কথায় কি বলে? [সিভিল সার্জনের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া (স্বাস্থ্য সহকারী): 2025; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর: 2021; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন: 2021]
(ক) জয়ন্তী
(খ) বিজয় উৎসব
(গ) বিজয়ী
(ঘ) বিজয় জয়ন্তী
উত্তর: ক
54. 'জানিবার ইচ্ছা' এক কথায়- [Islami Bank Bangladesh Ltd (Field Officer): 2022]
(ক) তপস্যা
(খ) সাধনা
(গ) অন্বেষা
(ঘ) জিজ্ঞাসা
উত্তর: ঘ
চ-স — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| ছন্দে নিপুণ যিনি | ছান্দসিক |
| বেঁচে থাকার ইচ্ছা | জিজীবিষা |
| জয়ের ইচ্ছা | জিগীষা |
| জানার ইচ্ছা | জিজ্ঞাসা |
| জয়ের জন্য যে উৎসব | জয়ন্তী |
| জয় সূচনা করে এরূপ তিথি | শুভ তিথি |
| জানার ইচ্ছা | জিজ্ঞাসা |
| চোখে দেখা যায় যা | দৃষ্টিগোচর/চক্ষুগোচর |
| চিবিয়ে খেতে হয় যা | চর্ব্য |
| চিরকাল ব্যাপী স্থায়ী | চিরস্থায়ী |
| চার রাস্তার মিলনের স্থান | চৌরাস্তা |
| চিরকাল মনে রাখার যোগ্য | চিরস্মরণীয় |
| চক্ষুর আড়ালে | পরোক্ষ |
| ছয় মাস অন্তর/পরপর | ষাণ্মাসিক |
| ছেলে ধরে যে | ছেলেধরা |
ত-ন (প্রশ্নোত্তর)
57. 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে- [২৫তম বিসিএস; পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর: 2016; বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন: 2020; পোস্টমাস্টার জেনারেল, উত্তরাঞ্চল, রাজশাহী: 2022]
(ক) নিঘাত
(খ) নশ্বর
(গ) নষ্টমান
(ঘ) বিনশ্বর
উত্তর: খ
ব্যাখ্যা: 'নষ্ট হওয়ার স্বভার যার'— একটায় প্রকাশ হবে— নশ্বর। নিঘাত অর্থ— গ্রীষ্মকাল বা উত্তাপ; নষ্টমান অর্থ— নষ্ট হয়ে যাচ্ছে যা এবং বিনশ্বর অর্থ— বিনাশধর্মী।
58. 'দুইয়ের মধ্যে একটি' এর এক কথায় প্রকাশ কি হবে? [বিইডিসি সহকারী অ্যাকাউন্ট অফিসার: 2019]
(ক) অন্যতর
(খ) অন্যতম
(গ) দৌবারিক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: ক
60. 'সংসারের প্রতি বিরাগ'-একটায় কি হবে? [জনতা ব্যাংক পিএলসি (অফিসার): 2025]
(ক) নিবেদ
(খ) নির্মোক
(গ) সংসৃতি
(ঘ) নভষ্কর
উত্তর: ক
61. 'তিন মোহনার মিলন যেখানে'- এক কথায় কি হবে? [ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সহকারী কর্মকর্তা): 2013]
(ক) তিন মোহনা
(খ) ত্রয়ী
(গ) ত্রিমোহনা
(ঘ) তেমোহনা
উত্তর: ঘ
63. 'নূপুরের ধ্বনি' একটায় কি বলে? [১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়): 2014]
(ক) শিঞ্জন
(খ) রুমঝুম
(গ) ঝংকার
(ঘ) নিক্কণ
উত্তর: ঘ
64. 'নৌকা চলাচলের যোগ্য' কে এক কথায় কি বলে? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: 2018]
(ক) নাব্য
(খ) গভীর
(গ) নব্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর: ক
ত-ন — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| তিন মোহনার মিলন যেখানে | তেমোহনা |
| দুইয়ের মধ্যে একটি | অন্যতর |
| দিন রাতে সন্ধিক্ষণ | গোধূলি |
| দ্বারে থাকে যে | দৌবারিক |
| দেখবার ইচ্ছা | দিদৃক্ষা |
| দিতে হবে | দেয় |
| দান করার যোগ্য | দেয় |
| দুই দিকে অপ (পানি) যার | দ্বীপ |
| দার পরিগ্রহ করে নি যে | অকৃতদার |
| দশ আনন/মুখ যার | দশানন |
| দ্বীপের সদৃশ | উপদ্বীপ |
| দর্শন করতে ইচ্ছুক | দিদৃক্ষু |
| দৈনন্দিন জীবনে লিখিত বিবরণ | রোজনামচা |
| দূর ভবিষ্যৎ ভেবে দেখেন না যিনি | অদূরদর্শী |
| দেখার যোগ্য | দ্রষ্টব্য |
| দিবসের প্রথম ভাগ | পূর্বাহ্ন |
| দিবসের মধ্যভাগ | মধ্যাহ্ন |
| দিবসের শেষভাগ | অপরাহ্ন |
| ধনুকের শব্দ | টংকার |
| ধোঁয়ার মত অস্পষ্ট | ধোঁয়াটে |
| ধী শক্তির অধিকারী | ধীমান |
| ধূলার মত রং যার | পাংশুল |
| নষ্ট হওয়ার স্বভাব যার/যা চিরস্থায়ী নয় | নশ্বর |
| নূপুরের ধ্বনি | নিক্কণ |
| নতুন অন্নের উৎসব | নবান্ন |
| নাটকের পাত্র-পাত্রী | কুশীলব |
| নতুন বিবাহিত স্ত্রী | নবোঢ়া |
| নিজেই পতি/স্বামী পছন্দ করে যে নারী | স্বয়ংবরা |
| নাই শোক যার | অশোক |
| নৌকা চলাচলের যোগ্য | নাব্য |
| নদীর বালুকাময় তট | সৈকত |
| নিমন্ত্রণ না করা সত্ত্বেও উপস্থিত যিনি | অনাহূত |
প-ফ (প্রশ্নোত্তর)
65. 'যে নারী প্রিয় বলে' এক কথায় প্রকাশ করুন: [খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা: 2021; ওষুধ প্রশাসন অধিদপ্তর: 2022]
(ক) প্রিয়া
(খ) প্রিয়ংবদা
(গ) শ্রীমতি
(ঘ) সুহাসিনী
উত্তর: খ
67. এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হাসি সুন্দর।' [NSI জুনিয়র ফিল্ড অফিসার: 2019]
(ক) সুস্মিতা
(খ) সুহাসিনী
(গ) সুহাসি
(ঘ) সুচিস্মিতা
উত্তর: ক
70. এক কথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার- [স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: 2019; পেট্রোবাংলা হিসাব সহকারী: 2019]
(ক) পরিমেয়
(খ) পশুরী
(গ) চতুরঙ্গ
(ঘ) পৌরুষ
উত্তর: খ
71. 'প্রবেশ করার ইচ্ছা' এক কথায় কি বলা হয়? [জনতা ও রূপালী ব্যাংক (অফিসার): 2019; কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার: 2021]
(ক) বিবিক্ষা
(খ) বিবিক্ত
(গ) বিবাসন
(ঘ) বিবর্ধন
উত্তর: ক
74. 'ফল হয় কিন্তু ফুল ফোটে না এমন গাছ'- কথাটিকে এক কথায় প্রকাশ করলে হবে: [Pubali Bank Ltd. (Officer/Senior Officer): 2014]
(ক) ওষধি
(খ) বনস্পতি
(গ) পরগাছা
(ঘ) বোধিদ্রুম
উত্তর: খ
প-ফ — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| পথ চলার খরচ | পাথেয় |
| পরকে প্রতিপালন করে যে | পরভৃৎ |
| পরের অন্নে যে বেঁচে থাকে | পরান্নজীবী |
| প্রিয় বাক্য বলে যে নারী | প্রিয়ংবদা |
| পঙ্কে জন্মে যা | পঙ্কজ |
| পাঁচ সেরের সমাহার | পশুরী |
| পা ধুইবার জল | পাদ্য |
| প্রথম পথ দেখান যিনি | পথিকৃৎ |
| পাঁজরের হাড় কম যার | ঊনপাঁজরে |
| পরিমাণ মত খায় যে | মিতাহারী |
| পরকে আশ্রয় করে বেঁচে থাকে যে | পরজীবী |
| পূর্বে দেখা যায়নি যা | অদৃষ্টপূর্ব |
| পূর্বে শোনা যায়নি যা | অশ্রুতপূর্ব |
| প্রবেশ করার ইচ্ছা | বিবক্ষা |
| পাখির ডাক | কাকলি |
| পাখির গান | কুজন |
| পঞ্চ আনন যার | পঞ্চানন |
| প্রতিকার করার ইচ্ছা | প্রতিচিকীর্ষা |
| পশ্চাতে গমন করে যে | অনুগামী |
| পদ্মের মত সুন্দর চোখ যার | কমলাক্ষ |
| পূজার উপকরণ | অর্ঘ্য |
| যা পূর্বে ঘটেনি | অভূতপূর্ব |
| পাওয়ার ইচ্ছা | ঈপ্সা |
| প্রতিরোধ করা যায় না যা | অপ্রতিরোধ্য |
| ফল পাকলে যে গাছ মরে যায় | ওষধি |
| ফল হয় কিন্তু ফুল ফোটে না এমন গাছ | বনস্পতি |
| ফুলের গন্ধে সুবাসিত | ফুলেল |
| ফুলের মধু | মকরন্দ |
ব-ম (প্রশ্নোত্তর)
75. 'বরণের যোগ্য যিনি'-বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন: [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১২ জেলা): 2018]
(ক) বরেণ্য
(খ) বীরপুরুষ
(গ) বীর
(ঘ) বরণীয়
উত্তর: ক
78. 'বহু দেখেছে যে'-এক কথায় কি হবে? [Sonali/Rupali/BD Krishi/Rajshahi Krishi Unnayn/Investment Corporation Of Bangladesh-এর অফিসার (ক্যাশ): 2019]
(ক) দূরদর্শী
(খ) সমদর্শী
(গ) দার্শনিক
(ঘ) ভূয়োদর্শী
উত্তর: ঘ
79. 'বিশ্বজনের হিতকর' একটায় কি বলে? [বস্ত্র অধিদপ্তর (অফিস সহায়ক): 2024]
(ক) সর্বজনীন
(খ) বিশ্বজনীন
(গ) সর্বজনীন
(ঘ) বৈশ্বিক
উত্তর: খ
81. 'বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করেন যারা- এর বাক্য সংকোচন কি? [বাংলাদেশ টেলিভিশন (উপ-সহকারী প্রকৌশলী): 2024]
(ক) বুদ্ধিদাতা
(খ) বুদ্ধিজিবি
(গ) বুদ্ধিজীবি
(ঘ) বুদ্ধিজীবী
উত্তর: ঘ
82. 'বীর সন্তান প্রসব করে যে নারী' এক কথায় তাকে কি বলে? [১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়): 2019]
(ক) বীরপুত্র
(খ) রত্নগর্ভা
(গ) স্বর্ণমাতা
(ঘ) বীরপ্রসূ
উত্তর: ঘ
84. 'মুক্তি পেতে ইচ্ছুক' এক কথায় কি বলে? [স্বাস্থ্য অধিদপ্তর (কম্পাউন্ডার): 2022; প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: 2024]
(ক) মুমুক্ষু
(খ) মুমূক্ষু
(গ) মুমুক্ষূ
(ঘ) মুমুক্ষা
উত্তর: ক
85. 'মৃতের মতো অবস্থা যার' এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব পরীক্ষা: 2005; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো: 2020; বন অধিদপ্তর: 2025]
(ক) মুমুষু
(খ) মূমূষু
(গ) মূমুষু
(ঘ) মুমূর্ষু
উত্তর: ঘ
88. মৃত্তিকা দিয়ে তৈরি-এক কথায়: [খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক): 2011; ৪৪তম বিসিএস]
(ক) তন্ময়
(খ) মন্ময়
(গ) মৃন্ময়
(ঘ) চিন্ময়
উত্তর: গ
ব্যাখ্যা: মৃত্তিকা দিয়ে তৈরি = মৃন্ময়। চিন্ময় শব্দের অর্থ জ্ঞানময়, চৈতন্যময়। মন্ময় শব্দের অর্থ আত্মপ্রকাশক।
ব-ম — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| বরণের যোগ্য যিনি | বরেণ্য |
| বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে | পরিবেদন |
| বাঘের চামড়া | কৃত্তি |
| বহু দেখেছে যে | ভূয়োদর্শী |
| বিশ্বজনের হিতকর | বিশ্বজনীন |
| বলার ইচ্ছা | বিবক্ষা |
| বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করেন যারা | বুদ্ধিজীবী |
| বীর সন্তান প্রসব করেছে যে নারী | বীরপ্রসূ |
| মেঘের ধ্বনি | জীমূতেন্দ্র |
| মুক্তি পেতে ইচ্ছুক | মুমুক্ষু |
| মৃতের মতো অবস্থা যার | মুমূর্ষু |
| মরণ পথের প্রতীক্ষা করছে যে | মুমূর্ষা |
| মৃত্তিকা দ্বারা নির্মিত | মৃন্ময় |
| মেঘের আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ | মেঘমেদুর |
| মধু পান করে যে | মধুপ |
| মল্লে মল্লে যে যুদ্ধ | কুস্তি/মল্লযুদ্ধ |
| মন হরণ করে যে | মনোহর |
| মরার মত | মৃতবৎ |
| বিদেশে থাকে যে | প্রবাসী |
| পাওয়ার ইচ্ছা | ঈপ্সা |
| মেঘের আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ | মেঘমেদুর |
য (প্রশ্নোত্তর)
92. যে বহু বিষয় জানে- [বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ: 2021; মাদকদ্রব্য অধিদপ্তর (কম্পিউটার অপারেটর): 2025]
(ক) বহুদর্শী
(খ) সর্বজ্ঞ
(গ) সবজান্তা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: ক
96. 'যে সকল অত্যাচার সয়ে যায়।'- এর এক কথায় প্রকাশ কি হবে? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: 2018; খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/অডিটর: 2009; বাংলাদেশ নৌবাহিনী: 2025]
(ক) সর্বংসহা
(খ) সর্বসহ্যকারী
(গ) সহনশীল
(ঘ) সহ্যশীল
উত্তর: ক
98. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কি? [৪০তম বিসিএস; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী পরিচালক): 2025]
(ক) ভর্তসনাপ্রাপ্ত তরুণী
(খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
(গ) ভূমিতে প্রোথিত তরুমূল
(ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
উত্তর: খ
ব্যাখ্যা: প্রোষিতভর্তৃকা: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। চিরন্টী: যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী। প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্যা: যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে। ভর্তসিতা: ভর্তসনাপ্রাপ্ত যে নারী।
99. যা চিরস্থায়ী নয়—— [১৬তম বিসিএস; কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: 2021; জাতীয় রাজস্ব বোর্ড (অফিস সহায়ক): 2025]
(ক) অস্থায়ী
(খ) ক্ষণিক
(গ) ক্ষণস্থায়ী
(ঘ) নশ্বর
উত্তর: ঘ
ব্যাখ্যা: যা চিরস্থায়ী নয়— নশ্বর; যা বিনষ্ট হয় না— অবিনশ্বর; যা স্থায়ী নয়— অস্থায়ী।
101. 'যা ভাষায় প্রকাশ করা যায় না' তাকে এক কথায় বলে- [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর: 2019]
(ক) অনির্বাণ
(খ) অনির্দেশ
(গ) অনির্বচনীয়
(ঘ) অনির্ণয়
উত্তর: গ
111. 'যা সহজে অতিক্রম করা যায় না'—— এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? [২০তম বিসিএস]
(ক) অনতিক্রম্য
(খ) অলঙ্ঘ্য
(গ) দুরতিক্রম্য
(ঘ) দুর্গম
উত্তর: গ
ব্যাখ্যা: অনতিক্রম্য= যা অতিক্রম করা যায় না; অলঙ্ঘ্য= যা লঙ্ঘন করা যায় না; দুরতিক্রম্য= যা সহজে অতিক্রম করা যায় না; দুর্গম= যেখানে সহজে গমন করা যায় না।
115. যে ভূমিতে ফসল জন্মায় না- [১৫তম বিসিএস; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তর: 2010; গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড: 2018; পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি.: 2024; বাংলাদেশ নৌবাহিনী: 2025]
(ক) পতিত
(খ) অনুর্বর
(গ) ঊষর
(ঘ) বন্ধ্যা
উত্তর: গ
ব্যাখ্যা: যা ফেলে রাখা হয়েছে— পতিত। যে জমির উর্বরতা শক্তি নেই— অনুর্বর। যে জমিতে ফসল হয় না— ঊষর। যে নারীর সন্তান হয় না— বন্ধ্যা।
119. 'যে আলোতে কুমুদ ফোটে'- একটায় কি হবে? [৪৮তম বিসিএস]
(ক) কুমুদিন
(খ) কৌমুদী
(গ) প্রভাবতী
(ঘ) বিভা
উত্তর: খ
ব্যাখ্যা: কৌমুদী শব্দের অর্থ চাঁদের আলো, জ্যোৎস্না, কার্তিক মাসের পূর্ণিমা প্রভৃতি। প্রভাবতী অর্থ- আলোকময়ী, দীপ্তিময়ী এবং বিভা শব্দের অর্থ- আলো, কিরণ প্রভৃতি।
র, ল — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| রাত্রিকালীন যুদ্ধ | সৌপ্তিক |
| রাতের মধ্যভাগ | মহানিশা |
| রাত্রির তিনভাগ একত্রে বলে | ত্রিযামা |
| রাত্রির শেষভাগ | কালনিশা/পররাত্র |
| রব শুনে এসেছে যে | রবাহূত |
| রাত্রির শিশির | শবনম |
| রীতি অতিক্রম না করে | যথারীতি |
| লাভ করার ইচ্ছা | লিপ্সা |
শ — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| শোনা যায় এমন | শ্রুতিগ্রাহ্য |
| শত্রুকে দমন করে যে | অরিন্দম |
| শত্রুকে পীড়া দেয় যে | পরন্তপ |
| শরৎকাল সম্পর্কিত | শারদ |
| শত অব্দের সমাহার | শতাব্দী |
| শত্রুকে হনন করে যে | শত্রুঘ্ন |
| শক্তিকে অতিক্রম না করে | যথাশক্তি |
| শোনা যায় এমন | শ্রুতিগ্রাহ্য |
স — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| সাপের খোলস | নির্মোক |
| সকলের জন্য হিতকর/প্রযোজ্য | সর্বজনীন |
| সমুদ্র হতে হিমাচল পর্যন্ত | আসমুদ্রহিমাচল |
| সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা | প্রত্যুদগমন |
| জ্ঞানে অন্যায় করে যে | জ্ঞানপাপী |
| সপ্তকাণ্ড রামায়ণ | বৃহৎ বিষয় |
| সহজেই ভেঙে যায় যা | ভঙ্গুর/ঠুনকো |
| সবর্জনের কল্যাণে | সর্বজনীন |
| স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে | যাযবর |
| সৎকুলে জাত | কুলীন |
| সম্প্রতি বিয়ে হয়েছে যে নারীর | নবোঢ়া |
| সিংহের ডাক | নাদ |
| স্থায়ী ঠিকানা নেই যার | উদ্বাস্তু |
হ — রেফারেন্স তালিকা
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| হাতির বাসস্থান | গজগৃহ/পিলখানা |
| হাতির ডাক | বৃংহিত |
| হত্যা করার ইচ্ছা | জিঘাংসা |
| হাতের চতুর্থ আঙুল | অনামিকা |
| হিত সাধন করার ইচ্ছা | হিতৈষিতা |
| হাতির শাবক | করভ |
বিভিন্ন জয়ন্তী — রেফারেন্স তালিকা
187. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে- [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বার্ড) এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: 2015; সাধারণ বীমা কর্পোরেশন (সহকারী ব্যবস্থাপক): 2019; Janata Bank Ltd. (Executive Officer): 2015]
(ক) হীরক জয়ন্তী
(খ) সুবর্ণ জয়ন্তী
(গ) রজত জয়ন্তী
(ঘ) প্লাটিনাম জয়ন্তী
উত্তর: ক
| মূল বাক্য / প্রদত্ত শব্দ | এক কথায় প্রকাশ |
| পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব | রজত জয়ন্তী |
| পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব | সুবর্ণ জয়ন্তী |
| ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব | হীরক জয়ন্তী |
| সত্তর বছর পূর্ণ হওয়ার উৎসব | প্লাটিনাম জয়ন্তী |
| একশত বছর পূর্ণ হওয়ার উৎসব | জন্মশতবার্ষিকী |
| একশত পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব | সার্ধশতবার্ষিকী |