Home » বাংলা সাহিত্য » জহির রায়হান

জহির রায়হান

Admin March 09, 2026 0 Questions

 

জহির রায়হান (১৯৩৫-১৯৭২)

প্রখ্যাত কথাশিল্পী ও চলচ্চিত্রকার জহির রায়হান ছিলেন ভাষাসৈনিক। তিনি প্রত্যক্ষভাবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর রচিত সাহিত্যকর্ম ও চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে ও সামরিক জান্তার গণহত্যার চিত্র চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করা হয় ।

জহির রায়হানের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মজহির রায়হান ১৯ আগস্ট, ১৯৩৫ সালে ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রকৃত নামতাঁর প্রকৃত নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। ডাকনাম- জাফর 
বিশেষ পরিচিতিশহীদুল্লা কায়সার তাঁর ভাই। চিত্রনায়িকা কোহিনুর আক্তার সুচন্দা তার স্ত্রী ।
ভাষা আন্দোলনজহির রায়হান ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং গ্রেফতার হয়ে কারাবরণ করেন।
সাংবাদিকতাছাত্রজীবনে তিনি সাহিত্য মাসিক 'প্রবাহ' (১৯৫৬) এবং ইংরেজি সাপ্তাহিক ‘ এক্সপ্রেস' পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও ১৯৫০ সালে ‘যুগের আলো' পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন ।
রাজনীতি১৯৫১-৫৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ সময় কমরেড মনি সিংহের দেয়া রাজনৈতিক নাম ‘ রায়হান’ গ্রহণ করেন ।
পরিচালক১৯৫৬ সালে 'জাগো হুয়া সাবেরা' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
পুরস্কারতিনি বাংলা একাডেমি পুরস্কার- ১৯৭২ (মরণোত্তর) পান।
উপন্যাসতাঁর উপন্যাসসমূহ:
‘শেষ বিকেলের মেয়ে' (১৯৬০): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এটি ‘সাপ্তাহিক বিজলী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
‘হাজার বছর ধরে’ (১৯৬৪): আবহমান বাংলার জীবন ও জনপদ এর প্রতিপাদ্য। তিনি এ উপন্যাসের জন্য ১৯৬৪ সালে ‘আদমজী সাহিত্য পুরস্কার' লাভ করেন। জহির রায়হানের স্ত্রী কোহিনুর আক্তার সুচন্দা এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন এবং ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করেন। চরিত্র - টুনি, মন্তু, মকবুল।
‘আরেক ফাল্গুন’ (১৯৬৮): ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়। এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ।
‘আর কত দিন' (১৯৭০): মুক্তিযুদ্ধপূর্ব সময়ের অস্থির সামাজিক-রাজনৈতিক আন্দোলনমুখর প্রেক্ষাপটে আসন্ন যুদ্ধের একটি ভয়াবহ সম্ভাবনা, যুদ্ধকালীন বাস্তবতা, লাঞ্ছিত মানবতার আর্তি, শান্তি ও ভালোবাসার জন্য মানুষের চিরন্তন অন্বেষা এ উপন্যাসের মূল উপজীব্য। ইভা ও তপু এ উপন্যাসের শাশ্বত শান্তি ও ভালোবাসার মূর্ত প্রতীক ।
‘তৃষ্ণা’ (১৯৬২),‘বরফ গলা নদী' (১৯৬৯),‘কয়েকটি মৃত্যু' (১৯৬৫)।
চলচ্চিত্রতাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো:
‘কখনো আসে নি’ (১৯৬১): এটি তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র
‘সঙ্গম' (১৯৬৪): এটি বাংলাদেশের প্রথম রঙ্গিন চলচ্চিত্র।
‘জীবন থেকে নেয়া” (১৯৭০): এটি ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র । প্রথম এই চলচ্চিত্রেই জাতীয় সংগীত বাজানো হয় ।
‘কাঁচের দেয়াল’ (১৯৬৩): এটি নিগার পুরস্কার লাভ করে ।
'বাহানা' (১৯৬৫): এটি ছিল উর্দু ভাষায় নির্মিত তৎকালীন পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ ছবি।
Let there be Light : প্রামান্যচিত্র।
Stop Genocide: বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামান্যচিত্র। এটি ১৯৭১ সালে জহির রায়হান কলকাতা থেকে তৈরি করেন।

‘সোনার কাজল' (১৯৬২),'বেহুলা' (১৯৬৬),'আনোয়ার' (১৯৬৭)।
গল্পগ্রন্থতাঁর গল্পগ্রন্থটির নাম ‘সূর্যগ্রহণ' (১৯৫৫)।
গল্পসমূহতাঁর রচিত গল্পসমূহ:
‘সূর্যগ্রহণ’: বায়ান্নর ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তসলিম নামক যুবকের পরিবারের মর্মবিদারক কাহিনি নিয়ে রচিত।
‘একুশের গল্প’: ভাষা আন্দোলনের পটভূমিতে এটি রচিত।
‘বাঁধ’: গ্রামীণ পটভূমিতে পীরদের ভণ্ডামি নিয়ে রচিত।
‘একুশের গল্প’বিখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত ছোটগল্প 'একুশের গল্প'। এ গল্পের প্রধান চরিত্র ঢাকা মেডিকেল পড়ুয়া ছাত্র তপু। জন্ম থেকেই তার একটি পা ছোট ছিল। সে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের মিছিলে যোগ দেয় এবং মিলিটারির গুলি তার কপালে আঘাত করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শাসকশ্রেণি তার লাশ পর্যন্ত গায়েব করে। চার বছর পর তপুর সহপাঠীর রুমমেট একটি কঙ্কাল নিয়ে গবেষণা করার সময় দেখতে পায় কঙ্কালের একটি পা ছোট এবং কপালে ছিদ্র। সাথে সাথে ছাত্রটি তা তপুর বন্ধুদের দেখায়। তপুর বন্ধুর কঙ্কালটি পরীক্ষা করে দেখে এটি তপুরই কঙ্কাল। এভাবেই তপু আবার কঙ্কাল হয়ে বন্ধুদের মাঝে ফিরে আসে।
মৃত্যুতিনি ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে মিরপুরে গিয়ে নিজেই নিখোঁজ হন। তাঁর লাশও পাওয়া যায়নি ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র 'Stop Genocide' এর পরিচালক কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আলমগীর কবির
  • বাবুল চৌধুরী
  • গীতা মেতো
  • জহির রায়হান

২. জহির রায়হানের রচনা কোনটি ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১ ]

  • তেইশ নম্বর তৈলচিত্র
  • কর্ণফুলি
  • বরফ গলা নদী
  • কন্যা কুমারী

৩. সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০৯ ]

  • শাহরিয়ার কবির
  • নূরুল মেমেন
  • শওকত ওসমান
  • জহির রায়হান

৪. ‘হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতা কে ? [কারা তত্ত্বাবধায়ক : ১০ ]

  • মানিক বন্দ্যোপাধ্যায়
  • জহির রায়হান
  • জসীম উদ্দীন
  • সেলিম আল-দীন

৫. কোনটি জহির রায়হানের রচনা ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক : ১৩]

  • বরফ গলা নদী
  • ক্রীতদাসের হাসি
  • খোয়াবনামা
  • সারেং বৌ

৬. জহির রায়হান রচিত গ্রন্থ নয় কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক :১৩]

  • Stop Genocide
  • শেষ বিকেলের মেয়ে
  • কয়েকটি মৃত্যু
  • জীবন থেকে নেয়া

৭. জহির রায়হানের ছোটগল্প কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক :১৩]

  • পানকৌড়ির রক্ত
  • লেলিহান সূর্য
  • নামহীন গোত্রহীন
  • সূর্যগ্রহণ

৮. ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ? [ সেসিপ এর সহকারী পরিদর্শক : ০৯]

  • আরেক ফাল্গুন
  • জীবন ঘষে আগুন
  • নন্দিত নরকে
  • পিঙ্গল আকাশ

৯. ‘আরেক ফাল্গুন’- এর লেখক কে ? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬]

  • জহির রায়হান
  • জসীম উদ্দিন
  • সৈয়দ ওয়ালীউল্লাহ
  • মুনীর চৌধুরী

১০. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন- [১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]

  • চাষী নজরুল ইসলাম
  • খান আতাউর রহমান
  • জহির রায়হান
  • সুভাষ দত্ত

১১. Let there be light: কার প্রামাণ্য চিত্র ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩ ]

  • তারেক মাসুদ
  • জহির রায়হান
  • সুভাষ দত্ত
  • আলমগীর কবির

১২. জহির রায়হানের কোন উপন্যাসে পল্লী বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩]

  • আরেক ফাল্গুন
  • বরফগলা নদী
  • শেষ বিকেলের মেয়ে
  • হাজার বছর ধরে

১৩. প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায় ? [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭]

  • শেষ বিকেলের মেয়ে
  • আরেফ ফাল্গুন
  • হাজারো বছর ধরে
  • জয়যাত্রা

১৪. নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১]

  • কথা ও কাহিনী
  • রাত্রি শেষ
  • হাজার বছর ধরে
  • চোখের ছাতক

১৫. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো- [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭]

  • ৭১-এর মুক্তিযুদ্ধ
  • একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
  • ব্রিটিশ বিরোধী আন্দোলন
  • কোনোটিই নয়

১৬. ’একুশের গল্প’ প্রবন্ধটি কার লেখা ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১]

  • শামসুর রাহমান
  • বেগম সুফিয়া কামাল
  • শওকত ওসমান
  • জহির

১৭. 'জীবন থেকে নেয়া', 'স্টপ জেনোসাইড', 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮]

  • জহির রায়হান
  • শামসুর রাহমান
  • সৈয়দ মুজতবা আলী
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

১৮. 'হাজার বছর ধরে' কোন ধরনের রচনা ? [প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) ওয়াচার কনস্টেবল : ১৯ ]

  • উপন্যাস
  • ছোটগল্প
  • আত্মজীবনী
  • রোজনামচা

১৯. 'তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন।' নিম্নের কোনটি থেকে নেয়া ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]

  • বইকেনা
  • মানুষ
  • একুশের গল্প
  • ভাষার কথা

২০. বাংলাদেশে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯]

  • আশকার ইবনে শাইখ
  • সত্য সাহা
  • জহির রায়হান
  • আলী ইমাম

২১. নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয় ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

  • কয়েকটি মৃত্যু
  • শেষ বিকেলের মেয়ে
  • তৃষ্ণা
  • নিষ্কৃতি

২২. নিচের কোনটি জহির রায়হানের রচনা ? [ বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক : ১১]

  • সংশপ্তক
  • বিধ্বস্ত নীলিমা
  • খোয়াবনামা
  • আরেক ফাল্গুন

২৩. নিচের কোনটি জহির রায়হানের রচনা ? [ সাব রেজিস্ট্রার : ১২]

  • পদ্মার পলিদ্বীপ
  • রুপার কৌটা
  • রক্তাক্ত প্রান্তর
  • আরেক ফাল্গুন

২৪. ‘বরফগলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে ? [ কারা তত্ত্বাবধায়ক : ১৩]

  • আবু ইসহাক
  • শওকত ওসমান
  • জহির রায়হান
  • শহীদুল্লা কায়সার

২৫. জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি ? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬]

  • জহির রায়হান
  • জহির ইসলাম
  • জহির আহম্মেদ
  • কোনটিই নয়

২৬. 'একুশে ফেব্রুয়ারি' উপন্যাসের রচয়িতা কে ? [ এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১ ]

  • জহির রায়হান
  • হাসান হাফিজুর রহমান
  • শওকত ওসমান
  • হাসান আজিজুল হক

২৭. 'স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু- [প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

  • ভাষা আন্দোলন
  • মুক্তিযুদ্ধ
  • গণঅভ্যুত্থান
  • আগরতলা মামলা
No comments
Post a Comment