Home » বাংলা সাহিত্য » আখতারুজ্জামান ইলিয়াস

আখতারুজ্জামান ইলিয়াস

Admin March 09, 2026 0 Questions

 

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস মূলত নিরীক্ষাপ্রবণ শিল্পী। তাঁর গল্পগুলোতে পুরান ঢাকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে রচিত। অনাহার, অভাব, দারিদ্র্য ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবন-যাপন করছে, সেসব অবহেলিত মানুষের জীবনাচরণ তাঁর গল্প ও উপন্যাসে উজ্জ্বলভাবে অঙ্কিত ।

আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মআখতারুজ্জামান ইলিয়াস ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সালে গাইবান্ধা জেলার সাঘাটা থানার গোটিয়া গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন । পৈতৃক নিবাস চেলোপাড়া, বগুড়া। ডাকনাম- মঞ্জু।
পেশাতিনি ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ঢাকা কলেজে আমৃত্যু অধ্যাপনা করেন ।
পুরস্কারতিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮২), একুশে পদক (মরণোত্তর)- ১৯৯৯ পান ।
উপন্যাসতাঁর উপন্যাস দুটি যথা:

‘চিলেকোঠার সেপাই' (১৯৮৭): এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এটি উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত। চরিত্র: ওসমান, খিজির, আনোয়ার ।

‘খোয়াবনামা’ (১৯৯৬): এতে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্যসহ তেভাগা আন্দোলন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, ১৯৪৩ এর মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিখুঁতভাবে ফুটে উঠেছে। কাৎলাহার বিলের দু'ধারের চাষী-মাঝিদের জীবনচরিত এ উপন্যাসের উপজীব্য।
গল্পগ্রন্থ‘অন্যঘরে অন্যস্বর' (১৯৭৬): এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। ১৯৬৫ থেকে ১৯৭৫ সালে রচিত নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী, অন্যঘরে অন্যস্বর ইত্যাদি গল্প নিয়ে তিনি এ গল্পগ্রন্থটি প্রকাশ করেন। এ গল্পগ্রন্থে প্রথমবারের মতো পুরনো ঢাকার জনজীবন বিশেষত্ব পেয়েছে।

‘খোঁয়ারি’ (১৯৮২),

‘দুধেভাতে উৎপাত' (১৯৮৫),

‘দোজখের ওম' (১৯৮৯)
গল্প‘রেইনকোট’ (মুক্তিযুদ্ধভিত্তিক),

‘জাল স্বপ্ন স্বপ্নের জাল' (মুক্তিযুদ্ধভিত্তিক),

‘ফোঁড়া’ (মার্কসীয় তত্ত্বভিত্তিক),

‘মিলির হাতে স্টেনগান' (স্বাধীনতা পরবর্তী বিশৃঙ্খল বাংলাদেশের প্রকৃত রূপ রূপায়িত)।
প্রবন্ধগ্রন্থতাঁর প্রবন্ধগ্রন্থটির নাম ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু' (১৯৯৮): এতে ২২টি প্রবন্ধ অন্তর্ভুক্ত আছে।
মৃত্যুতিনি ৪ জানুয়ারি, ১৯৯৭ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

‘চিলেকোঠার সেপাই' উপন্যাসের পরিচয়

উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই' (১৯৮৭)। উপন্যাসের নায়ক ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে। সে এতোটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় বাস করাই ছিল যেন তার নিয়তি। অথচ বামপন্থী ছাত্রনেতা, ছাত্রলীগ নেতা, শ্রমিক ও রিক্সাওয়ালা এমন কি বাড়িওয়ালার মেয়ের সাথে তার বিচ্ছিন্নভাবে যোগাযোগ হয়েছে। ওসমান যেন ছোট ছোট কাহিনির সূত্রধর। কোনো বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে উঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান। ওসমানের মাধ্যমে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পূর্ববর্তী রূপটি ঔপন্যাসিক সার্থকভাবে তুলে এনেছেন। এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে ? [চট্রগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ : ১৭ ]

  • শওকত ওসমান
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • সৈয়দ শামসুল হক
  • কাজী নজরুল ইসলাম

২. 'চিলে কোঠার সেপাই' উপন্যাসটি কার লেখা ? [ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এডজুট্যান্ট : ১৫ ]

  • আখতারুজ্জান ইলিয়াস
  • সৈয়দ ওয়ালীউল্লাহ
  • জহির রায়হান
  • মানিক বন্দ্যোপাধ্যায়

৩. নিম্নে কোন গ্রন্থে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতি ফুটে উঠেছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বালুবেলা
  • চিলেকোঠার সেপাই
  • নয়া খান্দান
  • গ্রানাডার শেষ বীর

৪. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি ? [ সহকারী রাজস্ব কর্মকর্তা : ১২]

  • অনেক সূর্যের আশা
  • আরেক ফাল্গুন
  • চিলেকোঠার সেপাই
  • অগ্নিসাক্ষী

৫. 'দোজখের ওম' গল্পগ্রন্থটি কার রচনা ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক: ১৩]

  • আখতারুজ্জামান ইলিয়াস
  • হাসান আজিজুল হক
  • শওকত ওসমান
  • হুমায়ুন আহমেদ

৬. 'মিলির হাতে স্টেনগান' গল্পটি কার লেখা ? [ ৩৫তম বিসিএস]

  • আখতারুজ্জামান ইলিয়াস
  • শওকত ওসমান
  • শওকত আলী
  • শহীদুল জহির

৭. আখতারুজ্জামান ইলিয়াস এর উপন্যাস কোনটি ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:১২]

  • খোঁয়ারি
  • খোয়াবনামা
  • দুধে ভাতে উৎপাত
  • দোযখের ওম

৮. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন ? [ ২০তম বিসিএস]

  • মোতাহের চৌধুরী
  • বিনয় ঘোষ
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • রাধারমণ মিত্র

৯. ‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি- [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭]

  • কাব্য
  • উপন্যাস
  • গল্পগ্রন্থ
  • নাটক

১০. ‘দুধ-ভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে ? [ ২৩তম বিসিএস ]

  • শওকত ওসমান
  • জ্যোতি প্রকাশ দত্ত
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • হাসান আজিজুল হক

১১. ‘খোঁয়ারি’, ‘দোযখের ওম’, ‘দুধ ভাতে উৎপাত’- প্রভৃতি ছোট গল্পের রচয়িতা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সেলিনা হোসেন
  • আখতারুজ্জামান ইলিয়াস
  • শওকত আলী
  • সৈয়দ শামসুল হক

১২. কোনটি উপন্যাস ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • খোয়াবনামা
  • আমার অবিশ্বাস
  • নেমেসিস
  • ছাড়পত্র

১৩. কোনটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ ? [ সহকারী থানা শিক্ষা অফিসার : ১৬]

  • খেলারাম খেলে যা
  • চিলেকোঠার সেপাই
  • রুদ্ধাদ্বার মুক্তপ্রাণ
  • সারেং-বৌ

১৪. ‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পগ্রন্থের রচয়িতা- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা : ২২]

  • আবুল কালাম শামসুদ্দিন
  • শামসুদ্দিন আবুল কালাম
  • আবুল ফজল
  • আখতারুজ্জামান ইলিয়াস

১৫. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় ? [ ৪৫তম বিসিএস]

  • গাইবান্ধায়
  • বগুড়ায়
  • ঢাকায়
  • সিরাজগঞ্জে
No comments
Post a Comment