Home » বাংলা সাহিত্য » আলাউদ্দিন আল আজাদ

আলাউদ্দিন আল আজাদ

Admin March 09, 2026 0 Questions

 

আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০০৯)

পঞ্চাশের দশকের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ। তার উপন্যাসে মানুষের জীবনের আশা, সঙ্কট, আনন্দ ও বেদনা পরিস্ফুট হয়েছে। তাঁর কবিতায় মার্কসবাদী চেতনার কথা থাকলেও এতে রোমান্টিক আবেগ অক্ষুণ্ণ থেকেছে। নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতির সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন। তিনি এরশাদ সরকারের সংস্কৃতি উপদেষ্টা ছিলেন ।

আলাউদ্দিন আল আজাদের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মআলাউদ্দিন আল আজাদ ৬ মে, ১৯৩২ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রকৃত ও ডাকনামতাঁর প্রকৃত নাম আলাউদ্দিন, ডাকনাম- বাদশা
ভাষা আন্দোলনতিনি ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন এবং তাঁর উদ্যোগেই প্রথম প্রকাশিত হয় ‘একুশের প্রথম বুলেটিন' 
পুরস্কারতিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৪), ইউনেস্কো পুরস্কার (১৯৬৫), জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (১৯৭৭), একুশে পদক (১৯৮৬) লাভ করেন ।
গল্পগ্রন্থতাঁর গল্পগ্রন্থসমূহ: ‘জেগে আছি’ (১৯৫০): এটি তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ ।
‘ধানকন্যা’ (১৯৫১),‘অন্ধকার সিঁড়ি' (১৯৫৩),‘মৃগনাভি’ (১৯৫৩),‘উজান তরঙ্গে' (১৯৬৩),‘যখন সৈকত’ (১৯৬৭),‘আমার রক্ত স্বপ্ন আমার' (১৯৭৫),‘জীবনজমিন’ (১৯৮৮)।
উপন্যাসতাঁর উপন্যাসসমূহ:

‘তেইশ নম্বর তৈলচিত্র' (১৯৬০) : এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। মাতৃত্বের গভীর ও আবেগী প্রকাশ এবং সাংসারিক জীবনের আকুতি এ উপন্যাসের বিষয়। এটি ‘বসুন্ধরা’ নামে চলচ্চিত্রায়িত করেন সুভাষ দত্ত যা ১৯৭৭ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করে। এটি বুলগেরীয় ভাষায় অনূদিত হয়েছে ‘পোত্রেৎ‍ দুবাতসাৎ ত্ৰি' নামে।

‘কর্ণফুলী' (১৯৬২): এটি পাহাড়-সমুদ্রঘেরা উপজাতীদের জীবনচিত্র নিয়ে রচিত। আদিবাসী তরুণী রাঙ্গামিলার প্রণয়ে আকৃষ্ট হয় চোরাকারবারি, উচ্চাভিলাসী বাঙালি ইসমাইল। প্রেমিক দেওয়ান পুত্র, জলি, রমজানদের জীবন-যাপন, প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।

‘ক্ষুধা ও আশা' (১৯৬৪): এতে রূপায়িত হয়েছে যুদ্ধ ও দুর্ভিক্ষপীড়িত সামাজিক অবস্থায় সংগ্রামী মানুষের চিত্র।

‘শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন' (১৯৬২),'খসড়া কাগজ' (১৯৮৬),‘শ্যামল ছায়ার সংবাদ' (১৯৮৬),‘জ্যোৎস্নার অজানা জীবন' (১৯৮৬),‘যেখানে দাঁড়িয়ে আছি' (১৯৮৬),‘স্বাগতম ভালোবাসা' (১৯৯০),‘অপর যোদ্ধারা’ (১৯৯২),‘পুরানা পল্টন' (১৯৯২),‘অন্তরীক্ষে বৃক্ষরাজী' (১৯৯২),‘স্বপ্নশিলা’ (১৯৯২),‘ক্যাম্পাস' (১৯৯৪),‘প্রিয় প্রিন্স' (১৯৯৫),‘কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা' (১৯৯৬),‘বিশৃঙ্খলা’ (১৯৯৭)।
কাব্যগ্রন্থ মানচিত্র' (১৯৬১): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘ স্মৃতিস্তম্ভ' (স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার / ভয় কি বন্ধু), যা ২৬ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে পাকিস্তানি পুলিশ কর্তৃক শহিদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে তিনি রচনা করেন ।

‘ভোরের নদীর মোহনায় জাগরণ' (১৯৬২),‘লেলিহান পাণ্ডুলিপি' (১৯৭৫),‘সাজঘর' (১৯৯০),‘চোখ' (১৯৯৬)।
নাটক‘মরক্কোর জাদুঘর' (১৯৫৯),‘মায়াবী প্রহরা' (১৯৬৩),‘ ধন্যবাদ ' (১৯৬৫),

‘নিঃশব্দ যাত্রা' (১৯৭২),'নরকে লাল গোলাপ' (১৯৭২),
মুক্তিযুদ্ধভিত্তিক: ‘হিজল কাঠের নৌকা’ (১৯৭৬),‘সংবাদ শেষাংশ’ 
প্ৰবন্ধ‘শিল্পীর সাধনা' (১৯৫৮), ‘ফেরারী ডায়েরী’ (১৯৭৮) - মুক্তিযুদ্ধভিত্তিক ।
কাব্যনাট্য‘ইহুদির মেয়ে' (১৯৬২), ‘রঙ্গিন মুদ্রারাক্ষস' (১৯৯৪)।
গল্প‘জমা খরচ’: এ গল্পটি সিলেটের চা বাগানের কুলি- কামিনদের জীবনকাহিনি নিয়ে রচিত ।

‘যখন সৈকত’: এ গল্পে স্ত্রীর প্রতি স্বামীর সন্দেহ এবং তা থেকে জিঘাংসার সৃষ্টির স্বরূপ বর্ণিত হয়েছে।
মৃত্যুতিনি ৩ জুলাই, ২০০৯ সালে মারা যান

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘নরকের লাল গোলাপ’ গ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কল্যাণ মিত্র
  • কবীর চৌধুরী
  • সেলিম আল দীন
  • আলাউদ্দিন আল আজাদ

২. ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতা হলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আবদুল গাফফার চৌধুরী
  • শওকত ওসমান
  • আলাউদ্দিন আল আজাদ
  • আব্দুল মান্নান সৈয়দ

৩. আলাদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:১২]

  • আর্তনাদ
  • তেইশ নম্বর তৈলচিত্র
  • নিরন্তর ঘন্টা ধ্বনি
  • চিলেকৌঠার সেপায়

৪. 'মায়াবী প্রহর' নাটকটি কার রচনা ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]

  • সেলিম আল দীন
  • দ্বীনবন্ধু মিত্র
  • আলাউদ্দিন আল আজাদ
  • আবদুল্লাহ আল মামুন

৫. ড. আলাউদ্দীন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত ? [ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬]

  • ক্ষুধা ও আশা
  • কর্ণফুলি
  • তেইশ নম্বর তৈলচিত্র
  • শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন

৬. আলাউদ্দিন আল আজাদের 'ক্ষুধা ও আশা' কোন জাতীয় গ্রন্থ ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৮]

  • নাটক
  • উপন্যাস
  • কাব্যগ্রন্থ
  • প্রবন্ধ

৭. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কে রচনা করেছেন ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( যমুনা) : ১৩]

  • মানিক বন্দ্যোপাধ্যায়
  • সুকান্ত ভট্টাচার্য
  • হুমায়ন আহম্মেদ
  • আলাউদ্দিন আল আজাদ

৮. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা ? [ জেলা নির্বাচন অফিসার : ০৪]

  • কাব্য
  • উপন্যাস
  • ছোটগল্প
  • নাটক

৯. শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা ? [ জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর : ১০]

  • আলাউদ্দিন আল আজাদ
  • আসাদ চৌধুরী
  • মাহবুবুল আলম
  • অসমি সাহা

১০. বাংলা সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বসন্তের প্রথম দিন
  • কর্ণফুলি
  • ক্ষুধা ও আশা
  • তেইশ নম্বর তৈলচিত্র

১১. ‘ধান-কন্যা’র লেখক কে ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক : ০৩]

  • জহির রায়হান
  • আলাউদ্দিন আল-আজাদ
  • শহীদুল্লাহ কায়সার
  • মুহম্মদ মনসুর উদ্দিন

১২. ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আলাউদ্দিন আল আজাদ
  • শহীদ কাদরী
  • সৈয়দ শামসুল হক
  • আবু রুশদ

১৩. মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি ? [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০]

  • তেইশ নম্বর তৈলচিত্র
  • কর্ণফুলী
  • ক্ষুধা ও আশা
  • ধানকন্যা

১৪. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি ? [ ৪১তম বিসিএস]

  • হুলিয়া
  • তোমাকে অভিবাদন প্রিয়া
  • সোনালি কাবিন
  • স্মৃতিস্তম্ভ

১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ? [ ৪৩তম বিসিএস ]

  • তেইশ নম্বর তৈলচিত্র
  • ক্ষুধা ও আশা
  • কর্ণফুলি
  • ধানকন্যা
No comments
Post a Comment