আবু ইসহাক (১৯২৬-২০০৩)
প্রখ্যাত ঔপন্যাসিক আবু ইসহাক ছিলেন জীবনসন্ধানী লেখক । তাঁর রচনার মূল বিষয় ছিল বিশ্বযুদ্ধ, দূর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্থ নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনচিত্র, যা তিনি নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করেছেন।
আবু ইসহাকের সাহিত্যকর্ম
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসের পরিচয়
গ্রামীণ জীবনের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌড়াত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার প্রভৃতি বিষয় নিয়ে আবু ইসহাক রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের মন্বন্তর নামে যে দুর্ভিক্ষ হয়, তাতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। যারা প্রাণ বাঁচিয়ে লঙ্গরখানায় আশ্রয় নিতে পেরেছিল তাদেরই একজন স্বামী পরিত্যাক্তা জয়গুন। এই জয়গুনের জীবনের আলেখ্যকে কেন্দ্র করে এগিয়ে যায়। উপন্যাসের কাহিনি। জয়গুনদের বাড়িতে রাতে কথিত ভূতের ঢিল পড়ে, সে বাড়িতে নির্ভয়ে থাকা যায় না। তাই সূর্য দীঘল বাড়ী অমঙ্গলের প্রতীকে পরিণত হয়। পঞ্চাশের মন্বন্তর, দেশ বিভাগ, স্বাধীনতার আনন্দ ও বেদনাসহ বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল এ উপন্যাস। এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে ১৯৭৯ সালে চলচ্চিত্র নির্মাণ করেন শেখ নিয়ামত আলী ও মসীহউদ্দিন শাকের। এটি বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। এর চলচ্চিত্ররূপ আন্তর্জাতিক ১টি পুরস্কার লাভ করে । উপন্যাসটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায় ? [ সাব-রেজিস্ট্রার: ১২ ]
- মাদারীপুর
- শরীয়তপুর
- গোপালগঞ্জ
- রাজবাড়ি
২. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র ? [ ২৬তম বিসিএস]
- জননী
- সূর্যদীঘল বাড়ী
- সারেং বৌ
- হাজার বছর ধরে
৩. 'পদ্মার পলিদ্বীপ' - কার রচনা ? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী(সিভিল):১৬]
- জহির রায়হান
- মাহবুবুল হক
- আবু ইসহাক
- আবু জাফর ওবায়দুল্লাহ
৪. বাংলা উপন্যাস সাহিত্যে অবদানের জন্য আবু ইসহাক কবে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক : ০৫]
- ১৮৬০ সালে
- ১৮৮০ সালে
- ১৯৬০ সালে
- ১৯৭০ সালে
৫. ‘জোঁক' গল্পের রচয়িতা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শাহেদ আলী
- শওকত ওসমান
- আল মাহমুদ
- আবু ইসহাক
৬. ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ ? [ সোনালী ব্যাংকের অফিসার : ১৯]
- রম্য নাটক
- সামাজিক উপন্যাস
- লোক সাহিত্য
- জীবন কাহিনী
৭. ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে ? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী : ১৫ ]
- আনিস চৌধুরী
- আবু ইসহাক
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মশাররফ হোসেন
৮. আবু ইসহাক রচিত 'সূর্যদীঘল বাড়ি' একটি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- উপন্যাস
- কাব্য
- গল্পগ্রন্থ
- স্মৃতিচারণমূলক
৯. নিচের কোনটি গোয়েন্দাভিত্তিক রচনা ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : ২২]
- লাল ফুলকি
- জাল
- ওয়ারিশ
- যাত্রা