Home » বাংলা সাহিত্য » আনিসুজ্জামান

আনিসুজ্জামান

Admin March 09, 2026 0 Questions

আনিসুজ্জামান (১৯৩৭-২০২০)

বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক ও মনস্বী অধ্যাপক আনিসুজ্জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় অধ্যাপক (২০১৮)।

আনিসুজ্জামানের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মআনিসুজ্জামান ১৯৩৭ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় (পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাট গ্রাম) জন্মগ্রহণ করেন।
পিতা-মাতাতাঁর পিতার নাম ডা. এ.টি.এম মোয়াজ্জেম ও মাতার নাম সৈয়দা খাতুন ।
পুরস্কার ও সম্মাননাতিনি দাউদ পুরস্কার (১৯৬৫), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৮৫), আনন্দবাজার পত্রিকা কর্তৃক প্রদত্ত আনন্দ পুরস্কার (১৯৯৩, ২১০৭), আলাওল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট (২০০৫), ভারত সরকারের পদ্মভূষণ (২০১৪), স্বাধীনতা পুরস্কার (২০১৫), ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদকসহ (২০১৮) বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
সাহিত্যকর্মঅধ্যাপক আনিসুজ্জামানের সাহিত্যকর্মসমূহ:‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪),‘মুসলিম বাংলার সাময়িক পত্র' (১৯৬৯),‘স্বরূপের সন্ধানে’ (১৯৭৬),‘আঠারো শতকের চিঠি' (১৯৮৩),‘পুরোনো বাংলা গদ্য' (১৯৮৪),‘বাঙালি নারী : সাহিত্যে ও সমাজে' (২০০০),'বাঙালি সংস্কৃতি ও অন্যান্য’ ,‘ইহজাগতিকতা ও অন্যান্য' ,‘সংস্কৃতি ও সংস্কৃতি সাধক’ ,‘চেনা মানুষের মুখ' ,‘আমার একাত্তর' (১৯৯৭),‘আমার চোখে' (১৯৯৯),‘কাল নিরবধি' (২০০৩),‘মুক্তির সংগ্রাম' (২০১২),'বিপুলা পৃথিবী' ইত্যাদি
কাল নিরবধিআনিসুজ্জামানের ‘কাল নিরবধি' (২০০৩) একটি স্মৃতিকথা। এটি ২১ নভেম্বর, ১৯৯৭ থেকে ২৮ আগস্ট, ১৯৯৮ পর্যন্ত ‘ভোরের কাগজ' পত্রিকার সাহিত্য সাময়িকীতে এবং ১৪ ডিসেম্বর, ১৯৯৮ থেকে ৮ মার্চ, ২০০২ পর্যন্ত ‘প্রথম আলো’ পত্রিকার সাহিত্য সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। এ স্মৃতিকথার শুরু আনিসুজ্জামানের পূর্বপুরুষের জীবন বৃত্তান্ত দিয়ে এবং শেষ হয় মুক্তিযুদ্ধের সূচনার মাধ্যমে।
মৃত্যুআনিসুজ্জামান ২০২০ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৮৩ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন ? [রাবি: ১৬-১৭ ]

  • ১৯৩৭
  • ১৯৫৩
  • ১৯৪০
  • ১৯৩৫

২. ভারতের সরকার পদ্মভূষণ সম্মাননা প্রদান করেন কোন প্রাবন্ধিককে ? [ বঙ্গবন্ধু বিশ্ব: ১৬-১৭ ]

  • আনিসুল হক
  • আহমদ শরীফ
  • আনিসুজ্জামান
  • আব্দুল হাই

৩. “আমার একাত্তর” গ্রন্থটির রচয়িতা কে ? [ বঙ্গবন্ধু বিশ্ব: ১৬-১৭ ]

  • আনিসুজ্জামান
  • মহাদেব সাহা
  • শহীদ কাদরী
  • শওকত আলী

৪. ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন- [ সহকারী আবহাওয়াবিদ-:০৭]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • মোতাহের হোসেন চৌধুরী
  • ড. মুহম্মদ এনামূল হক
  • ড. আনিসুজ্জামান

৫. 'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮]

  • মুস্তফা নূরউল ইসলাম
  • আনিসুজ্জামান
  • আবদুল্লাহ আবু সাঈদ
  • মাহমুদুল হক

৬. জাদুঘরকে উর্দু ভাষায় কী বলা হয় ? [ ববি]

  • অজাবের ঘর
  • মুসাফির খানা
  • মিউজিয়াম
  • আজবখানা

৭. জাদুঘর কোন ধরনের শক্তিশালী সংগঠন ? [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

  • সামাজিক
  • রাজনৈতিক
  • অর্থনৈতিক
  • সাংস্কৃতিক

৮. ‘গ্রেকো-রোমান মিউজিয়াম’ কোথায় অবস্থিত ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

  • আলেকজান্দ্রিয়া
  • লন্ডন
  • সিয়াটল
  • কুয়েত

৯. জাতীয় জাদুঘরের স্থপতি -- [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (হাসনাহেনা) :১১]

  • মোস্তফা কামাল
  • মোস্তফা মনোয়ার
  • মাজহারুল ইসলাম
  • কাজী আরিফ

১০. জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন ? [ ইবি : ১৬-১৭]

  • আব্দুল মোনায়েম খান
  • কামরুল ইসলাম সিদ্দিকী
  • শামসুর রহমান
  • মীর শওকত আলী
No comments
Post a Comment