Home » বাংলা সাহিত্য » আবু জাফর ওবায়দুল্লাহ

আবু জাফর ওবায়দুল্লাহ

Admin March 09, 2026 0 Questions

আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১)

আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশ দশকের অন্যতম কবি হিসেবে খ্যাত। তাঁর কবিতায় আবহমান বাংলার ছবি পাওয়া যায়। তাঁর কবিত সূচনা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং বিকাশ ঘটে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামি জনজীবনের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্ন-বাস্তবতাকে কেন্দ্র করে ।

আবু জাফর ওবায়দুল্লাহর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মআবু জাফর ওবায়দুল্লাহ ৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন ।
বিশেষ পরিচিতিতিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং এরশাদ সরকারের কৃষি মন্ত্রী ছিলেন।রাশেদ খান মেনন তাঁর ভাই এবং সেলিমা রহমান একমাত্র বোন ।
সংগঠন‘পদাবলি’ নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
পুরস্কারতিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯), একুশে পদক (১৯৮৫) পান ।
কাব্যগ্রন্থতাঁর কাব্যগ্রন্থ গুলো:
‘সাতনরী হার’ (১৯৫৫): এটি তাঁর প্রথম কাব্য ।
‘আমি কিংবদন্তির কথা বলছি' (১৯৮১): বাঙালি জাতিসত্তার মৃত্তিকামূলে শিকড় সঞ্চার করে এ কাব্যগ্রন্থে কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন। এ কাব্যের বিখ্যাত কবিতা ‘আমি কিংবদন্তির কথা বলছি', ‘কোন এক মাকে' (কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা), ‘মাগো ওরা বলে'। এতে ৩৯টি কবিতা স্থান পেয়েছে।
‘কখনো রং কখনো সুর' (১৯৭০),‘কমলের চোখ' (১৯৭৪),‘সহিষ্ণু প্রতীক্ষা' (১৯৮২),‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' (১৯৮৩),‘আমার সময়’ (১৯৮৭),‘নির্বাচিত কবিতা' (১৯৯১),‘আমার সকল কথা’ (১৯৯৩),‘মসৃণ কৃষ্ণ গোলাপ' (২০০২)।
মৃত্যুতিনি ১৯ মার্চ, ২০০১ সালে মারা যান।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘সাত নরী হার’ কাব্যের রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ড্যাফোডিল) :১২ ]

  • আলাউদ্দিন আল আজাদ
  • আল মাহমুদ
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • রফিক আজাদ

২. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ইছামতি) :১০]

  • মানুষের মানচিত্র
  • নির্বাসিত নায়ক
  • নারিন্দা লেন
  • সাতনরী হার

৩. “আমি কিংবদন্তীর কথা বলছি” একটি- [ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৭]

  • উপন্যাস
  • কাব্যগ্রন্থ
  • নাটক
  • গল্পগ্রন্থ

৪. 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি কার লেখা ? [৩৬তম বিসিএস ]

  • শামসুর রাহমান
  • আল মাহমুদ
  • আবুল ফজল
  • আবু জাফর ওবায়দুল্লাহ

৫. 'মাগো ওরা বলে' কবিতাটি কার লেখা ? [পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী:১০ ]

  • সৈয়দ শামসুল হক
  • শামসুর রহমান
  • আল মাহমুদ
  • আবু জাফর ওবায়দুল্লাহ
No comments
Post a Comment