Home » বাংলা ব্যাকরণ » ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান

ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান

 খাঁটি বাংলা বা বিদেশি শব্দে মূর্ধ্যন্য ধ্বনির ব্যবহার নাই বললেই চলে । সেজন্য খাঁটি বাংলা বা দেশি-বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। তবে তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধ্যন্য বর্ণের প্রয়োজন হয়। কারণ তৎসম বা সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃত ভাবে ব্যবহৃত হয়। তৎসম শব্দে বানান ও তার উচ্চারণ রীতি ওতপ্রোতভাবে জড়িত। বাংলা ভাষার যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে, সে সব শব্দে সংস্কৃত ভাষার বানানরীতি অবিকৃত রাখা হয়েছে। এসব শব্দের জন্যই বাংলা ব্যাকরণে ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান সম্পর্কে আলোচনা করা হয়।

ণ-ত্ব বিধান

বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। এক কথায় বাংলা ভাষায় ণ-ত্ব বিধানের প্রয়োজন হত না। যদি বাংলা ভাষার কিছু শব্দ সংস্কৃত থেকে আমদানি করা না হত। তাই যে নিয়ম অনুসারে তৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার এবং অতৎসম শব্দে ‘ন’ এর ব্যবহার হয় তাকে ণ-ত্ব বিধান বলে।

ণ-ব্যবহারের নিয়ম

  1. তৎসম শব্দে ঋ, র, ষ বর্ণের পরে মূর্ধন্য-ণ হয়। যেমন: ঋণ,তৃণ,বর্ণ,বর্ণনা,কারণ,ব্যাকরণ,বিকিরণ,মরণ, সমীরণ,ভাষণ,উষ্ণ ইত্যাদি।
  2. ট-বর্গীয় ধ্বনির (ট, ঠ, ড, ঢ) পূর্বে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য-ণ হয়। যেমন:ঘণ্টা (ণ্ট = ণ্ + ট),বণ্টন,লুণ্ঠন,খণ্ড (ণ্ড = ণ্ + ড) ইত্যাদি।
  3. যদি ঋ, র, ষ বর্ণের পরে স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য, ব, হ, য় অথবা অনুস্বার (ং) থাকে, তার পরে মূর্ধন্য-ণ হয়। যেমন:কৃপণ (ঋ কারের পরে প, তার পরে ণ),নির্বাণ,লক্ষণ,গ্রহণ ইত্যাদি।
  4. প্র, পরা, পরি, নির – এ চারটি উপসর্গের পর স্বরবর্ণ থাকলে কৃৎ প্রত্যয়ে ণ-হয়।যেমন: পরিণত,প্রণাম, প্রমাণ, প্রণীত, নির্ণয় ইত্যাদি।
  5. কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। যেমন: (ছন্দ আকারে)

চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

এখানে শোণিত অর্থ রক্ত, স্থাণু অর্থ স্থির/নিশ্চল, বিপণি অর্থ বিক্রয়কেন্দ্র, গণিকা অর্থ যৌনকর্ম করে যারা, আপণ অর্থ দোকান, পাণি অর্থ হাত, ভাণ অর্থ সংস্কৃত নাটকবিশেষ, চিক্কণ অর্থ সুপারি গাছ বা স্নিগ্ধ/মসৃণ, নিক্কণ অর্থ ধ্বনি/শব্দ, তূণ অর্থ যাতে বাণ রাখা হয় বা নিষঙ্গ, পিণাক অর্থ ত্রিশূল।

যে সব ক্ষেত্রে ণ-ত্ব বিধান খাটে না

  1. ত-বর্গযুক্ত বানানে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন: বৃন্ত, যন্ত্র,মন্ত্র,বৃন্দ, গ্রন্থ ইত্যাদি। এখানে লক্ষ্য করুন ত,ত,ত,দ এবং থ “ন” এর সাথে যুক্ত হওয়ার কারণে “ন” ব্যবহার করা হয়েছে।
  2. বাংলা ক্রিয়াপদের বানানে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন: ধরেন , মারেন,কাটেন, করেন, যাবেন, খাবেন, হবেন, নিবেন, দিবেন।অর্থাৎ যত বাংলা ক্রিয়াপদ আছে সব ক্ষেত্রেই ‘ন’ ব্যবহার করা হয়।
  3. বিদেশী শব্দের বানানে ও দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন: কোরআন, জার্মান, জবান, নিশান, ফরমান, রিপন।

ষ-ত্ব বিধান

বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। এক কথায় বাংলা ভাষায় ষ-ত্ব বিধানের প্রয়োজন হত না। যদি বাংলা ভাষার কিছু শব্দ সংস্কৃত থেকে আমদানি করা না হত। তাই যে নিয়ম অনুসারে তৎসম শব্দে ‘ষ’ এর ব্যবহার এবং অতৎসম শব্দে ‘স’ এর ব্যবহার হয় তাকে ষ-ত্ব বিধান বলে।

ষ-ব্যবহারের নিয়ম

  1. ঋ,ঋ-কার ও রেফ এর পরে মূর্ধন্য-ষ হয়। যেমন:ঋষি,কৃষক, বর্ষা,শীর্ষ,আকর্ষণ ,বর্ষণ, বৃষ্টি,তৃষ্ণা ইত্যাদি।
  2. ট ও ঠ বর্ণের সঙ্গে যুক্তবর্ণ থাকলে ষ হয়। যেমন: দৃষ্টি,অষ্টম,কষ্ট,স্পষ্ট, ষষ্ঠ ইত্যাদি।
  3. র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে ‘ষ’ হয়। যেমন: পরিষ্কার, আবিষ্কার। কিন্তু অ,আ থাকলে স হয়। যেমন: পুরস্কার।
  4. অ, আ বাদে অন্য স্বরধ্বনি, ক ও র- এর পরের প্রত্যয়াদির দন্ত্য-স মূর্ধন্য-ষ হয়। যেমন: ভবিষ্যৎ (ভ + অ + ব + ই + ষ + …) ,পরিষ্কার, আবিষ্কার,মুমূর্ষু,চিকির্ষা (চ + ই + ক + ই + র্ + ষ +…)
  5. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে ‘ষ’ হয়।যেমন,অভিষেক,সুষুপ্ত,অনুষঙ্গ,বিষম,অনুষ্ঠান,প্রতিষেধক,প্রতিষ্ঠান ইত্যাদি।
  6. কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-‘ষ’ হয়। যেমন-

আষাঢ় শেষ ঈষৎ মেষ
ভাষা কলুষ ভাষ্য মানুষ।
ষোড়শ কোষ পৌষ রোষ
ষট্ পুরুষ মানুষ পাষন্ড ষন্ড প্রত্যূষ।
আভাষ ভাষণ অভিলাষ পোষণ
ঊষর তোষণ ঊষা শোষণ।
ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ
বিশেষ ভূষণ সরিয়া দূষণ

যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান খাটে না

  1. সাৎ প্রত্যয়যুক্ত সকল বানানে “ষ” এর পরিবর্তে “স” ব্যবহার হবে। দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয় না। যেমন:ভূমিসাৎ, ধূলিসাৎ, অকস্মাৎ ইত্যাদি।
  2. খাঁটি বাংলা ও বিদেশী শব্দের বানানে মূর্ধন্য-”ষ” এর পরিবর্তে “স” এবং “শ” এর ব্যবহার করা হয়। যেমন: পুলিশ, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা ইত্যাদি।
  3. অঃ ( অ বিসর্গ) বা আঃ ( আ বিসর্গ) থাকলে তার পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ সন্ধিযুক্ত হলে বিসর্গ (ঃ) এর জায়গায় দন্ত্য-স হয়। যেমন: পুরঃ + কার = পুরস্কার,ভাঃ+ কর = ভাস্কর, তিরঃ + কার = তিরস্কার, পরঃ+ পর= পরস্পর, স্বতঃ + ফূর্ত= স্বতঃস্ফূর্ত ইত্যাদি

ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান মনে রাখার টেকনিক

প্রথমে বুঝতে হবে মূর্ধন্য এবং দন্ত বর্ণ কোনগুলো? যে সব ধ্বনি উচ্চারণ করতে গিয়ে জিহবার অগ্রভাগ দাঁতকে স্পর্শ করে তাহলে সেগুলো হল দন্ত ধ্বনি। কারণ দন্ত শব্দের অর্থ দাঁত। ত বর্গীয় ধ্বনিগুলো ( যেমন ত.থ,দ,ধ) দন্ত ধ্বনি । এখনি উচ্চারণ করে ফেলুন এই ধ্বনিগুলো। দেখুন এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহবার আগা দাঁতকে স্পর্শ করছে কি না? এখন এই দন্ত ধ্বনি উচ্চারণ করার সময় যদি আরেকটি “ন” অথবা “স” এর উচ্চারণ করার প্রয়োজন হয় তাহলে সেই ধ্বনিগুলো দন্ত থেকেই উচ্চারণ করা সহজসাধ্য। অর্থাৎ এখানে “ন” এবং “স” ব্যবহার করতে হবে।একই নিয়ম অনুসারে, যেসব ধ্বনি উচ্চারণ করতে গিয়ে জিহবার অগ্রভাগ মূর্ধাকে স্পর্শ করে তাহলে সেগুলো হল মূর্ধন্য ধ্বনি । মূর্ধা হল 'ট'-বর্গীয় ধ্বনিগুলো (যেমন ট, ঠ, ড, ঢ) উচ্চারণের সময় জিহবার অগ্রভাগ যেখানে স্পর্শ করে ( জিহবার আগা দাঁতের পাটির ভিতরের উপরের অংশ স্পর্শ করে) ।কাজেই 'ট'-বর্গীয় ধ্বনিগুলো (যেমন ট, ঠ, ড, ঢ) হল মূর্ধন্য ধ্বনি । এখনি উচ্চারণ করে ফেলুন এই ধ্বনিগুলো। দেখুন এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহবার আগা দাঁতের পাটির ভিতরের উপরের অংশ স্পর্শ করছে কি না? এখন এই মূর্ধন্য ধ্বনি উচ্চারণ করার সময় যদি আরেকটি “ন” অথবা “স” এর উচ্চারণ করার প্রয়োজন হয় তাহলে সেই ধ্বনিগুলো মূর্ধা থেকেই উচ্চারণ করা সহজসাধ্য। অর্থাৎ এখানে “ণ” এবং “ষ” ব্যবহার করতে হবে।

ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান-এর প্রয়োজনীয়তা

বাংলা ভাষায় তৎসম শব্দের বানান সঠিক ও নির্ভুল রাখার জন্য ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান-এর প্রয়োজনীয়ত অনস্বীকার্য। আপনি যদি এই বিধানটি ভালভাবে জানেন তাহলে বাংলা বানানের জন্য আপনি একধাপ এগিয়ে থাকলেন। কারণ বাংলা বানানের নিয়ম কোন একক বিধান থেকে গড়ে ওঠে নি। এর কারণ হল বাংলা ভাষা বিভিন্ন শব্দ অন্য ভাষা থেকে ধার করেছে বা মিশ্রিত হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার ফলে। যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার এই টপিকটি অত্যন্ত প্রয়োজনীয়। বাংলা বানান থেকে প্রশ্ন আসে না এমন প্রতিযোগিতামূলক পরীক্ষা ( তা হোক চাকরির পরীক্ষা বা একাডেমিক কিংবা ভর্তি পরীক্ষা ) নেই বললেই চলে। অত্যন্ত পক্ষে প্রথম একটি করে নিয়ম জানান থাকলে ও আপনি অনেক বানানই শুদ্ধভাবে শিখতে পারবেন আর প্রথম একটি করে নিয়মই বেশি গুরুত্বপূর্ণ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • গণনা, গনিকা, শোনিত
  • গণনা, গণিকা, শোণিত
  • গনণা, গণিকা, শোনিত
  • গননা, গণিকা , শোনিত

২. নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক ? [ সিজিডিএফ এর অডিটর: ১৯]

  • বর্ননা, সুষমা, লবণ
  • ব্রাহ্মণ, কষ্ট, পোষাক
  • ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
  • ভাষণ, গ্রন্থ, জিনিস

৩. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না- এর উদাহরণ কোনটি ? [১৬তম শিক্ষক নিবন্ধন: ১৯ ]

  • অগ্রনায়ক
  • রতন
  • আপন
  • অনুষ্ঠান

৪. নিচের কোন বানানে স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয় ? [ এনএসআই এর সহকারী পরিচালক: ১৯]

  • হরিণ
  • কারণ
  • অর্পণ
  • বাণ

৫. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে 'ণ' এর ব্যবহার হয়েছে ? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১]

  • নিক্বণ
  • লবণ
  • কল্যাণ
  • ব্যাকরণ

৬. 'দুর্নাম' ও 'দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন ? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]

  • সমাসবদ্ধ পদ বলে
  • দেশি শব্দ বলে
  • তৎসম শব্দ বলে
  • বিদেশি শব্দ বলে

৭. 'সুষমা' শব্দে যে নিয়মে 'ষ' বসে- [রূপালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ):১৮ ]

  • 'স' এর পূর্বে বসেছে বলে
  • 'ষম্' মূলরূপ থেকে উৎসারিত হওয়ায়
  • 'উ' কারান্ত উপসর্গ পূর্বে আছে বলে
  • স্বভাবত 'ষ' বসে

৮. নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়েছে কোনটিতে ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক: ২১/ ডিজিএফআই এর সহকারী পরিচালক: ১৯]

  • মুমূর্ষ
  • অনুষঙ্গ
  • বর্ষণ
  • ভূষণ

৯. কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ ? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১৯ ]

  • মাষ্টার
  • পোষাক
  • পোশাক
  • পোষ্ট

১০. নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য-ষ হয় ? [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০ ]

  • মুমূর্ষু
  • ভাষা
  • প্রতিষ্ঠান
  • কষ্ট

১১. স্বভাবতই 'ষ' হয়েছে নিচের কোন শব্দে ? [জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০ ]

  • মহর্ষি
  • মুমূর্ষু
  • আষাঢ়
  • বৃষ্টি

১২. নিচের কোন শব্দে স্বভাবগত নিয়মে 'ষ' বসেছে ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১ ]

  • কৃষক
  • ঋষি
  • ষড়ঋতু
  • কাষ্ঠ

১৩. নিচের কোনটি সঠিক বানান ? [ বিসিক এর চিফ অডিটর: ২১]

  • নিষ্পন্ন
  • নিস্পন্ন
  • নিশ্পন্ন
  • কোনোটিই নয়

১৪. শুদ্ধ বানান কোনটি ? [ বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১]

  • আকৃষ্ঠ
  • অকৃস্ট
  • অকৃষ্ট
  • আকৃষ্ট

১৫. কোন জাতীয় শব্দে 'ষ' এর ব্যবহার হয় না ? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২]

  • তৎসম
  • তদ্ভব
  • বিদেশী
  • সংস্কৃত

১৬. নিম্নের কোন বানানটি শুদ্ধ ? [ বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২২]

  • কল্যানীয়েসু
  • কল্যাণীয়েষু
  • কল্যাণিয়েষু
  • কল্যাণিয়েসু

১৭. কোন জাতীয় শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার হয় ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩]

  • লোকজ শব্দে
  • দেশি শব্দে
  • বিদেশি শব্দে
  • তৎসম শব্দে

১৮. ' পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'!- বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে- [ ৩৫তম বিসিএস ]

  • প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  • প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
  • দুটোই অশুদ্ধ
  • দুটোই শুদ্ধ

১৯. কোন বানানটি ঠিক নয় ? [ পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী-২০১১]

  • নির্জন
  • কল্যাণ
  • পুষ
  • ঋষি

২০. কোনটি সঠিক নয় ? [ ডাক অধিদপ্তরের এস্টিমেটর :২০১৮]

  • ঘণ্টা
  • কাণ্ড
  • তৃন
  • বর্ণ

২১. কোন বানানটি সঠিক নয় ? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ২০০৩]

  • লবণ
  • বাণিজ্য
  • অনু
  • বেণী

২২. কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক - ২০১২ ]

  • পোশাক, মাষ্টার
  • করিস, দেশী
  • ঋষি, বিষম
  • আষাঢ়, নেশা

২৩. ট ও ঠ-এর আগে কোন বিধান হয় ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৬]

  • ষ-ত্ব বিধান
  • ণ-ত্ব বিধান
  • র-ত্ব বিধান
  • ব-ত্ব বিধান
  • ক ও খ

২৪. নিচের কোন বানানটি শুদ্ধ ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-২০১১ ]

  • পরিস্কার
  • তিরস্কার
  • আবিস্কার
  • নমষ্কার

২৫. ঋ, র, ষ এর পরস্থিত কোন বর্ণের পরে ণ হয় ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর -২০১৯ ]

২৬. কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ২০১৯ ]

  • দুটি বর্ণের মিলনে সন্ধি হলে
  • সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
  • কারক নির্ণয়ে
  • শব্দের বানানে

২৭. শুদ্ধ বানানটি হচ্ছে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ ]

  • নিসুতী
  • নিসুতি
  • নিষুতী
  • নিষুতি

২৮. নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে ? [সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

  • পরিস্কার
  • ধূলিসাৎ
  • পুরস্কার
  • মাষ্টার

২৯. কোন বানানটি শুদ্ধ ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১]

  • ষোড়শ
  • কলুশ
  • আভাশ
  • অভিলাস

৩০. ‘ট’-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১]

  • ‘ন’
  • ‘ন্ন’
  • ‘ণ’
  • ‘ন্য’

৩১. কোন শব্দটির বানান সঠিক ? [ খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১]

  • দোষণীয়
  • দূষণীয়
  • দূষনিয়
  • দোষনীয়

৩২. মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯]

  • সাৎ
  • ন্যায়
  • ন্যাৎ
  • স্যাম

৩৩. কোন বানানটি শুদ্ধ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০১০]

  • নিপুন
  • কর্তণ
  • অভ্যন্তরীন
  • ঋণ

৩৪. সংস্কৃত সাৎ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

  • তালব্য শ হয় না
  • দন্ত স হয় না
  • মূর্ধন্য ষ হয় না
  • মূর্ধন্য ণ হয় না

৩৫. ট ও ঠ এর আগে মূর্ধন্য ষ হয়। উদাহরণ কোনটি ? [পানি উন্নয়ন বোর্ড ২৪. ০৫. ২০১৯ ]

  • কৃষক, তৃষ্ণা
  • বিষয়
  • বিষ
  • কষ্ট, কাষ্ট

৩৬. সমাসবদ্ধ শব্দে দু' পদের অর্থের প্রাধান্য থাকলে ণ -ত্ব বিধান খাটে না এরূপ ক্ষেত্রে ন হয়। উদাহরণ কোনটি ? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]

  • অনুষঙ্গ
  • যতন
  • রতন
  • ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি

৩৭. নিচের কোন বানানটি শুদ্ধ ? [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

  • পুরস্কার
  • পরিস্কার
  • পুরষ্কার
  • পোষাক

৩৮. কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে, তা মূর্ধন্য ‘ণ’ হয় ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯]

  • ক, গ, ঘ
  • চ, ছ, জ
  • ঋ, র, ষ
  • প, ব, হ

৩৯. তদ্ভব শব্দে সর্বদাই কি হয় ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১৩]

  • ন্ন
  • ণ্ন

৪০. কোন শব্দে ষ এর ব্যবহার পাওয়া যায় না ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন-(স্কুল/সমপর্যায়)-২০১৫]

  • দেশী ও বিদেশী শব্দে
  • দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে
  • বিদেশী শব্দে
  • সংস্কৃত শব্দে

৪১. কোন বানানটি শুদ্ধ নয় ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

  • পুরস্কার
  • আবিস্কার
  • পরিস্কার
  • প্রতিষেধক

৪২. ঋ, র, ষ এর পরে কি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০১০ ]

  • শ, ষ, স
  • য, ব, হ
  • হ, র, ল
  • চ, ছ, জ

৪৩. কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

  • সন্ধিসাধিত
  • সমাসসাধিত
  • প্রত্যয়সাধিত
  • উপসর্গসাধিত

৪৪. কোনটি শুদ্ধ বানান ? [অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

  • নির্নিমেষ
  • নির্ণিমেষ
  • ণির্নিমেষ
  • ণির্ণিমেষ

৪৫. কোন বানানটি শুদ্ধ ? [ B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়]

  • পাষান
  • ভাষন
  • পোষণ
  • ভূষন

৪৬. কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা - ১৭ ]

  • তৎসম
  • দেশী
  • বিদেশী
  • তদ্ভব

৪৭. ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হলে কি সমস্যা দেখা যায় ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০০৯]

  • অর্থের পার্থক্য ঘটে না
  • অর্থের পার্থক্য ঘটে
  • অর্থের রূপ পরিবর্তিত হয়
  • বর্ণের রূপ পরিবর্তিত হয়

৪৮. নিচের কোনটি শুদ্ধ ? [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার | : ২০১৮ ]

  • ত-এর পর ‘ন’ ‘ণ’ হয়
  • ট-এর পর ‘ন’ ‘ণ’ হয়
  • ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়
  • প-এর পর ‘ন’ ‘ণ’ হয়

৪৯. নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে 'ণ'- এর ব্যবহার হয়েছে ? [ ৩৬ তম বিসিএস ]

  • কল্যাণ
  • প্রবণ
  • নিক্কণ
  • বিপণি

৫০. কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ ? [ এবি ব্যাংক :২০১৩]

  • ষ-ত্ব বিধানের
  • পদান্বয়ী অব্যয়ের
  • ণ-ত্ব বিধানের
  • ব্যাকরণের নিয়মের

৫১. বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কি অবস্থায় পাওয়া যায় ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

  • বিকৃত
  • অবিকৃত
  • বিকৃত ও অবিকৃত
  • কোনটিই নয়

৫২. নিচের কোনটিতে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩]

  • সমাসযুক্ত তৎসম শব্দে
  • সন্ধিযুক্ত তৎসম শব্দে
  • প্রত্যয়যুক্ত তৎসম শব্দে
  • অব্যয়যুক্ত তৎসম শব্দে

৫৩. নিম্নের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ‘ণ’ হবে ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩]

  • নিপাতন
  • কৃপণ
  • জীবন
  • বিনিময়

৫৪. কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩]

  • তৎসম
  • বিদেশী
  • সংস্কৃত
  • তদ্ভব

৫৫. কোন বানানটি সঠিক ? [ ব্যাংক আলফালাহ :২০১৩ ]

  • চানক্ক
  • চাণক্ক
  • চানক্য
  • চাণক্য

৫৬. ণত্ব-বিধান কি ? [ ব্যাসিক ব্যাংক :২০১৩]

  • দেশী শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
  • বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান
  • তৎসম শব্দের রীতি
  • বেদ নির্দেশিত রীতি

৫৭. ষ-ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল ? [ ব্যাংক এশিয়া :২০১৩]

  • অভিসেক
  • ঊষা
  • মনীষা
  • আষাঢ়

৫৮. কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না ? [ সিটি ব্যাংক :২০১৩ ]

  • সন্ধিযুক্ত শব্দে
  • প্রত্যয়যুক্ত শব্দে
  • বিদেশী শব্দে
  • অব্যয়যুক্ত শব্দে

৫৯. 'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩]

  • স্বাভাবিক নিয়মে
  • ষ-ত্ব বিধান
  • ণ-ত্ব বিধান
  • প -বর্গের পর ষ হয়

৬০. কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না ? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩]

  • অ, আ
  • ই, ঈ
  • উ, ঊ
  • এ, ঐ

৬১. কোন বানানটি শুদ্ধ ? [ এক্সিম ব্যাংক:২০১৩]

  • আষার
  • আষাঢ়
  • আশাঢ়
  • আষাড়

৬২. 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-২০১৪ ]

  • ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
  • ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
  • ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
  • স্বাভাবিক নিয়মনুযায়ী

৬৩. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯]

  • কষ্ট
  • উপনিষৎ
  • কল্যাণীয়েষু
  • আষাঢ়

৬৪. কোন বানানটি সঠিক ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

  • দুর্নীতি
  • দুর্ণাম
  • গননা
  • আপোশ

৬৫. কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯ ]

  • তৎসম
  • অর্ধতৎসম
  • বিদেশী
  • খ ও গ উভয়ই

৬৬. ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কি হয় ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯]

  • ন্ন
  • ণ্য

৬৭. কোন বানানটি সঠিক ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৯]

  • পরিণাম
  • প্রনয়
  • প্রনাম
  • প্রবন

৬৮. ষ -ত্ব বিধানের স্বাভাবিকভাবে ষ হয়েছে কোন শব্দে ? [ থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮ ]

  • মানুষ
  • বর্ষা
  • নষ্ট
  • বিষয়

৬৯. কোন শব্দে স্বভাবতই ষ হয় ? [জনতা ও রূপালী ব্যাংক- অফিসার -২০১৯ ]

  • বাম
  • আষাঢ়
  • সুমনা
  • ষষ্ঠী

৭০. কোন দুটি স্বরবর্ণের পরে 'ষ' এর প্রয়োগ হয় না ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক): ২১]

  • অ, আ
  • ঐ, উ
  • ই, প
  • এ, ঐ

৭১. নিচের কোন বানানটি সঠিক ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০১]

  • ধূলিসাৎ
  • ধুলিসাত
  • ধূলিশাৎ
  • ধুলিসাৎ

৭২. নিচের কোন বানানটি শুদ্ধ ? [পরিবার কল্যাণ সহকারী-২০১১ ]

  • পোস্ট অফিস
  • দর্শণ
  • গৃহহীণ
  • ষ্টোর

৭৩. নিচের কোন বানানটি অশুদ্ধ ? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী-২০১১ ]

  • দর্পণ
  • সমিচীন
  • লাবণ্য
  • লবণ

৭৪. কোন বানানটি শুদ্ধ ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার - ২০১৭]

  • ষ্টেশন
  • ষ্টীমার
  • মাস্টার
  • ষ্টল

৭৫. শ, ষ, স এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা)- ২০১২]

  • সবগুলো

৭৬. কোন জাতীয় ভাষার শব্দের ‘ণ’ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয় ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০১০]

  • দেশী শব্দে
  • বিদেশী শব্দে
  • তৎসম শব্দে
  • অর্ধতৎসম শব্দে

৭৭. কোন বানানটির ক্ষেত্রে দন্ত্য ‘স’ হবে ? [ ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ]

  • স্টেশন
  • আবিষ্কার
  • বিষন্ন
  • কোনটি না

৭৮. কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১২ ]

  • হরিণ, বন্ধন, সোণা
  • প্রাণ, খ্রিষ্টান, পোসা
  • কণ্ঠ, ষ্টেশন, জিনিষ
  • ঔষধ, বীণা, ত্রিনয়ন

৭৯. কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায় ? [বাংলাদেশ ব্যাংক অফিসার : ২০১৫ ]

  • তৎসম শব্দে
  • তদ্ভব শব্দে
  • দেশী শব্দে
  • বিদেশী শব্দে

৮০. ‘কণ্টক’ কোন নিয়মে হয় ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৫]

  • ণ-ত্ব বিধান
  • বর্ণ বিধান
  • ষ-ত্ব বিধান
  • কোনটিই না

৮১. কোথায় 'ণ' লেখার প্রয়োজন হয় না ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক -২০১৯]

  • খাঁটি বাংলা শব্দে
  • খাঁটি বাংলা ও দেশী শব্দে
  • খাঁটি বাংলা ও বিদেশী শব্দে
  • দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে

৮২. কোন বানানটি শুদ্ধ ? [ গণপূর্ত অধিদপ্তর | উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল | ২০১৮ ]

  • ব্যাকরন
  • ব্যকারণ
  • ব্যাকরণ
  • ব্যাকারণ

৮৩. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য ? [ সমাজসেবা অফিসার-২০১০ ]

  • দেশী
  • বিদেশী
  • তৎসম
  • তদ্ভব

৮৪. কোন বর্গের ধ্বনির আগের ন, ণ হয় ? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) -১৭ ]

  • ক-বর্গীয়
  • চ-বর্গীয়
  • ট-বর্গীয়
  • ত-বর্গীয়

৮৫. নিচের কোন বানানটি ঠিক ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২)-.২০০৩]

  • অনুষঙ্গ
  • আবিস্কার
  • বিষন্ন
  • স্টেশন

৮৬. খাঁটি বাংলা শব্দে যুক্ত হয় - [ উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক-২০০৫ ]

৮৭. কোনটি শুদ্ধ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক - ২০১২]

  • ত-বর্গ সংযুক্ত ‘ন’ ‘ণ’ হয়
  • বিদেশী শব্দে ‘ন’ ‘ণ’ হয়
  • ঋ-কারের পর তৎসম শব্দে ‘স’ ‘ষ’ হয়
  • খাঁটি বাংলা শব্দে ‘স’ ‘ষ’ হয়

৮৮. ঋ -কার ও র এর পরে কোনটি হয় ? [ পরিবার কল্যাণ সহকারী-২০১১]

৮৯. কোন বানানটি শুদ্ধ নয় ? [ ডাক অধিদপ্তরের এস্টিমেটর :২০১৮]

  • পণ
  • চিক্কণ
  • দুর্ণাম
  • গ্রন্থ

৯০. কখন 'ণ' হয় না ? [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ২০০৩ ]

  • ক -বর্গের আগে
  • ট -বর্গের আগে
  • ত -বর্গের আগে
  • চ -বর্গের আগে

৯১. অভিষেক এবং সুষুপ্ত ষ -ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক - ২০১২]

  • স্বভাবতই ষ হয়েছে
  • স্বরবর্ণের পরে ষ হয়েছে
  • ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
  • কোনটিই নয়

৯২. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ- এর প্রয়োগ হলে তা কি হয় ? [সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৬ ]

  • স হয়
  • অবিকৃত থাকে
  • বিকৃত হয়
  • ম হয়

৯৩. বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই - [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর- ২০১১ ]

  • ণ হয়
  • ন হয়
  • মাঝে মাঝে ণ হয়
  • ণ ও ন উভয়ই হয়

৯৪. তদ্ভব শব্দে সর্বদা নিচের কোনটি ব্যবহৃত হয় ? [সহকারী কম্পিউটার প্রগ্রামার-১৩ ]

  • ন্ন
  • ন্য

৯৫. কোন শব্দে ণ ব্যবহার হয় ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর - ২০১৯]

  • খাঁটি বাংলা
  • বিদেশী
  • তৎসম
  • তদ্ভব

৯৬. অভিষেক ও সুযুপ্ত শব্দ দ্বয় ষ-ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক - ২০১৯]

  • স্বভাবতই ষ হয়েছে
  • ব্যঞ্জনবর্ণের পরে ষ স্থান করে নিয়েছে
  • ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
  • বাংলা ক্রিয়াপদ অনুযায়ী ষ ব্যবহৃত হয়েছে

৯৭. কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

  • তদ্ভব
  • তৎসম
  • দেশী
  • বিদেশী

৯৮. নিচের কোন উক্তিটি সঠিক ? [তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২)-২০০৩ ]

  • ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
  • বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়
  • দেশী ও বিদেশী শব্দে ‘ষ’ হয়
  • তদ্ভব, দেশী ও বিদেশী শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়

৯৯. কোন বানানটি শুদ্ধ ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

  • কৃপণ
  • হরিন
  • ইরালা
  • লক্ষন

১০০. কোন বানানটি শুদ্ধ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯]

  • শুণ্য
  • পুণ্য
  • গূণ্য
  • মাণ্য

১০১. কোন বানানটি সঠিক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯]

  • ঝর্না
  • করুনা
  • প্রমান
  • করেন

১০২. যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৯ ]

  • ণ-ত্ব বিধান
  • ষ-ত্ব বিধান
  • র-ত্ব বিধান
  • মর্ধূনীভবন

১০৩. ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ? [ সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

  • অর্থের পার্থক্য ঘটে না
  • অর্থের পার্থক্য ঘটে
  • অর্থের রূপ পরিবর্তিত হয়
  • বর্ণের রূপ পরিবর্তিত হয়

১০৪. শুদ্ধ বানানটি চিহ্নিত করুন। [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১]

  • মূর্ধন্য
  • মূর্ধণ
  • মুর্ধন্য
  • মুর্ধণ্য

১০৫. কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয় ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১ ]

  • রামায়ণ
  • দন্ত
  • লাবণ্য, কণিকা
  • বর্ণ

১০৬. কোনটি শুদ্ধ বানান ? [খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১ ]

  • তৃহায়ন
  • তৃহায়ণ
  • ত্রিহায়ন
  • ত্রিহায়ণ

১০৭. কোন বানানটি শুদ্ধ ? [ ১২ তম বিসিএস ]

  • পাষাণ
  • পাষান
  • পাসান
  • পাশান

১০৮. কোন বানানটি শুদ্ধ নয় ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

  • ফণী
  • বেণী
  • বাণী
  • কল্যান

১০৯. কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ নয় ? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

  • পূর্বাহ্ন
  • বণ্টন
  • পরায়ণ
  • প্রনষ্ট

১১০. খাঁটি বাংলা শব্দে ষ হয় না।এর উদাহরণ কোনটি ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯]

  • অগ্নিসাৎ, ধুলিসাৎ
  • কষ্ট, কাষ্ট
  • করিস, বাস
  • পোশাক, জিনিস

১১১. নিচের কোন বানানটি শুদ্ধ ? [পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭ ]

  • ফনী
  • কলুশ
  • বানি
  • প্রণাশ

১১২. কোন বানানটি শুদ্ধ ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০১৩ ]

  • ধূলিষাৎ
  • ভূমিষাৎ
  • ভবিষ্যৎ
  • অভিলাস

১১৩. কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ? [ পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭]

  • তৎসম
  • দেশী
  • বিদেশী
  • তদ্ভব

১১৪. খাঁটি বাংলা ভাষায় নিচের কোনটির ব্যবহার নেই ? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

  • ন, স
  • ণ, ষ
  • ঙ, ঞ
  • ঋ, র

১১৫. তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ? [ অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪]

  • লিঙ্গান্তর
  • বিশেষণ
  • ণ-ত্ব বিধান
  • সবকটি

১১৬. নিচের কোন শব্দে মূর্ধন্য- ‘ষ’ হবে ? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩]

  • মাস্টার
  • হেডমাস্টার
  • পরিষ্কার
  • পুরস্কার

১১৭. কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয় ? [আল-আরাফাহ ব্যাংক :২০১৩ ]

  • ক, খ, গ
  • য, র, ল, ব
  • শ, ষ, স
  • ঋ, র, ষ

১১৮. 'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ? [ এবি ব্যাংক :২০১৩]

  • ন্য
  • ন্ন

১১৯. প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪]

  • সমাস
  • সন্ধি
  • উপসর্গ
  • ণ-ত্ব বিধান

১২০. ণ-ত্ব ও ষ-ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩]

  • নম
  • নিত্য
  • নতি
  • ণ-ত্ব ও ষ-ত্ব জ্ঞান

১২১. কোথায় ষ হয় না ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩]

  • তৎসম শব্দে
  • তদ্ভব শব্দে
  • অর্ধতৎসম শব্দে
  • খাঁটি বাংলা শব্দে

১২২. 'কৃষ্ণ' ও 'বিষ্ণু' এ দুটি শব্দে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে ? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩]

  • ন্ন
  • ণ্ন

১২৩. কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য ষ হয় ? [ব্যাংক আলফালাহ :২০১৩ ]

  • ই, উ
  • ক, প
  • ঋ, র
  • ন, ন

১২৪. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয় ? [ ব্যাসিক ব্যাংক :২০১৩]

১২৫. ত -বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয় ? [ ব্যাংক এশিয়া :২০১৩]

১২৬. তৎসম শব্দে ঋ, র এর পরে কোনটি বসবে ? [ সিটি ব্যাংক :২০১৩ ]

১২৭. খাঁটি বাংলা শব্দে কি যুক্ত হয় না ? [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩]

১২৮. কখন 'ন' হয় না ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( চট্রগ্রাম ) : ০৭]

  • ক -বর্গের আগে
  • ট -বর্গের আগে
  • ত -বর্গের আগে
  • চ -বর্গের আগে

১২৯. দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয় ? [ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (সহকারী পরিচালক); ২০]

  • কোনটিই নয়

১৩০. কোনটি বিধান বহির্ভূত ষ এর ব্যবহার ? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-২০১১ ]

  • চিকীর্ষা
  • বর্ষণ
  • পৌষ
  • ঋষি

১৩১. কো্ন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ হলে সব সময় তা ‘মূর্ধন্য’ ‘ণ’ হয় ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৫]

  • ‘ক’ বর্গীয় ধ্বনি
  • ‘ট’ বর্গীয় ধ্বনি
  • ‘চ’ বর্গীয়
  • ‘ত’ বর্গীয় ধ্বনি

১৩২. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- এমন উদাহরণ কোনটি ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩]

  • কৃষক
  • বর্ষা
  • কাষ্ট
  • ঔষধ

১৩৩. কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ ? [ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ২০১৯]

  • ত্রিনয়ন, সর্বনাম
  • পোশাক, মাস্টার
  • করি, দেশী
  • আষাঢ়, ঊষা

১৩৪. কোন বানানটি শুদ্ধ ? [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :২০১৪ ]

  • শোষন
  • পাষান
  • সুষম
  • ঘর্ষন

১৩৫. আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ? [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ২০১৯ ]

  • আষাঢ়, ঊষা
  • পোশাক, জিনিস
  • পোশাক, আষাঢ়
  • ধূলিসাৎ, অগ্নিসাৎ

১৩৬. খাঁটি বাংলা ও বিদেশী শব্দে নিচের কোনটি হয় না ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ২০১৫ ]

১৩৭. বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ? [উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৫ ]

  • ন্ন

১৩৮. ‘শোণিত’ কোন বিধান ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ২০১৯ ]

  • ষ-ত্ব বিধানের
  • ণ-ত্ব বিধান
  • ভাষা বিধান
  • কোনটিই না

১৩৯. কোন বানানটি শুদ্ধ ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১ ]

  • আচার্যনী
  • আচার্যানী
  • আচাযানি
  • আর্চার্যানি

১৪০. ঋ, র, ষ এর পরে কি হয় ? [ ১২তম (বিশেষ) বিসিএস (পুলিশ) ]

  • ন্ন
  • ন্য

১৪১. কোন বানানটি শুদ্ধ নয় ? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০]

  • ব্রাহ্মন
  • উষ্ণ
  • কঙ্কন
  • বাণ

১৪২. কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয় ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭]

  • অ -কারান্ত ও আ-কারান্ত
  • ই -কারান্ত ও উ-কারান্ত
  • এ -কারান্ত ও ঐ-কারান্ত
  • ও -কারান্ত ও ঐ-কারান্ত
No comments
Post a Comment