আল মাহমুদ (১৯৩৬-২০১৯)
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। প্রথম পর্যায়ে তিনি গ্রামবাংলার গণমানুষের প্রবহমান জীবনধারা ও তার পটভূমি থেকে কাব্য রচনার উপাদান সংগ্রহ করেন, পরবর্তীতে তাঁর কবিতায় শহুরে জীবনের ছায়াপাত ঘটে। তিনি কবিতায় বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও লোকশব্দ ব্যবহারে কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) প্রতিষ্ঠিত ‘দৈনিক গণকণ্ঠ’ প্রকাশিত হলে তিনি এর প্রতিষ্ঠাতা সম্পাদক হন। ১৯৭৪ সালে তৎকালীন সরকারের নির্দেশে এ পত্রিকা বন্ধ করা হয় এবং সম্পাদককে গ্রেফতার করা হয় । জেলে থাকাকালে তিনি মার্কসবাদী আদর্শকে পরিত্যাগ করে ইসলামি আদর্শ গ্রহণ করেন ।
আল মাহমুদের সাহিত্যকর্ম
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি ? [ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এডজুট্যান্ট : ১৫]
- বিধ্বস্ত নীলিমা
- সোনালী কাবিন
- রাজা যায় রাজা আসে
- শীতে বসন্ত
২. আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি ? [ সহকারী আবহাওয়াবিদ : ০৭ ]
- ক্ষণিকা
- নাম রেখেছি কোমল গান্ধার
- পাখির কাছে ফুলের কাছে
- উপদ্রুত উপকূল
৩. আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি ? [ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা কর্মকর্তা : ১৩]
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
- লোক লোকান্তর
- তিমিরান্তিক
- সূর্য অন্যতর
৪. ‘কাবিলের বোন’-গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আল মাহমুদ
- আবদুল্লাহ আবু সায়ীদ
- মামুনুর রশীদ
- সৈয়দ আলী আহসান
৫. আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক : ০৫ ]
- ভ্রমন কাহিনী
- রম্য রচনা
- কথাসাহিত্য
- কাব্যগ্রন্থ
৬. লোক লোকান্তর কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায়ের মাঠ কর্মকর্তা : ১৩]
- নির্মলেন্দু গুণ
- শামসুর রহমান
- আল মাহমুদ
- আবুল হাসান
৭. ' বখতিয়ারের ঘোড়া' কাব্যগ্রন্থের লেখক কে ? [ চবি ]
- জিয়া হায়দার
- আল মাহমুদ
- সিকদার আমিনুল হক
- ওমর আলী
৮. “বখতিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা ? [ কারা তত্ত্বাবধায়ক:১৩]
- ইতিহাস
- কাব্য
- উপন্যাস
- রূপকথা
৯. 'কালের কলস' কোন ধরনের রচনা ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) : ১৯]
- নৃত্যনাট্য
- কথাসাহিত্য
- কাব্য
- উপন্যাস
১০. 'নোলক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন সিনিয়র অফিসার : ১১]
- সোনালী কাবিন
- রূপসী বাংলা
- লোক লোকান্তর
- নকশীকাঁথার মাঠ
১১. আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী : ১৯]
- দৈনিক বাংলা
- দৈনিক নবযুগ
- দৈনিক গণকণ্ঠ
- দৈনিক আজাদ
১২. ‘মিথ্যাবাদী রাখাল’ কাব্যটির রচয়িতা কোন কবি ? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ]
- সৈয়দ শামসুল হক
- মোহাম্মদ মনিরুজ্জামান
- আব্দুল মান্নান সৈয়দ
- আল মাহমুদ
১৩. কোনটি কবি আল মাহমুদের গ্রন্থ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সোনালী কাবিন
- লোক লোকান্তর
- কালের কলস
- শেষ ভাঙ্গন
১৪. ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে ? [১৫তম বিসিএস ]
- হাসান হাফিজুর রহমান
- আল মাহমুদ
- হুমায়ুন আজাদ
- শক্তি চট্টোপাধ্যায়
১৫. কোনটি আল মাহমুদের গ্রন্থ নয় ? [ বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট : ০৭]
- বখতিয়ারের ঘোড়া
- সোনালী কাবিন
- হেমলকের পেয়ালা
- কালের কলস
১৬. ‘কালের কলস’ গ্রন্থটির রচয়িতা কে ? [খাদ্য পরিদর্শক : ১১ ]
- শামসুর রাহমান
- রফিক আজাদ
- আল মাহমুদ
- শহীদ কাদরী
১৭. আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- লোক লোকান্তর
- কালের কলস
- সোনালী কাবিন
- মায়ারী পর্দা দুলে উঠে
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ? [ সিজিএ এর অডিটর : ২২ ]
- কাবিলের বোন
- প্রতিদিন একদিন
- আর্তনাদে বিবর্ণ
- কোনোটিই নয়