Home » বাংলা ব্যাকরণ » ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন

Admin March 10, 2026 0 Questions

 একটা দালান কোঠা তৈরি করতে যেমন একটা একটা করে ইটের গাথুঁনির প্রয়োজন হয় তেমনিভাবে ধ্বনি ও ভাষার প্রাণ। একাধিক ধ্বনি মিলিত হয়ে এক একটা শব্দ তৈরি হয়। সুতরাং ধ্বনি ছাড়া ভাষার কল্পনাই করা যায় না। ধ্বনির উৎপত্তি না হলে ভাষা কোনভাবেই সৃষ্টি হত না। মানুষ তার নিজস্ব ভাষার মাধ্যমে মনের ভাব এত সহজ ভাবে প্রকাশ করতে পারত না । কিন্তু ধ্বনি যেহেতু মানুষের উচ্চারণের বিষয় তাই ভাষার শব্দ বহুজনে ব্যবহৃত হতে হতে কখনো সেই শব্দের ধ্বনিসমূহের নির্দিষ্ট ক্রমরক্ষা হয় না অথবা এর কোনো কোনো ধ্বনি লোপ পায় বা এতে নতুন ধ্বনির আগমন ঘটে কিন্তু পরিবর্তিত ধ্বনিটি দ্বারা পূর্বের অর্থটিই বোঝায়। অর্থাৎ পূর্বের অর্থ প্রকাশ করার জন্য মানুষ নতুন উচ্চারণটিকেই একসময় গ্রহণ করে নেয়। এতে করে হারিয়ে যায় পূর্বের উচ্চারণরীতি। আর এভাবেই পরিবর্তিত হয় ভাষা। শব্দের ধ্বনিসমূহের এরুপ পরিবর্তনকেই বলা হয় ধ্বনি পরিবর্তন। যেমন “স্কুল ” এই শব্দটি দ্রুত উচ্চারণ করলে হয় ইস্কুল ।এখানে শব্দের শুরুতে একটি স্বরধ্বনি “ই” অবচেতন মনেই যুক্ত হয়ে গেল । সাধারণত আমরা তাই করে থাকি উচ্চারণের সময়। এই ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে। আসুন তা আমরা জানার চেষ্টা করি।

☞ ধ্বনি পরিবর্তনের কারণসমূহ

  • ক. উচ্চারণের দ্রুততা: অনেক সময় আমরা একটু দীর্ঘ শব্দকে তাড়াতাড়ি উচ্চারণ করার জন্য সংক্ষিপ্ত করে ফেলি।অর্থাৎ দ্রুতগতিতে উচ্চারণ করার বাসনায় আমরা অবচেতন মনেই ধ্বনির পরিবর্তন করে নেই। যা দ্বারা পূর্বের অর্থই প্রকাশ পায়।যেমন-বউদিদি> বউদি ইত্যাদি।
  • খ. উচ্চারণের সহজতা: উচ্চারণকে সহজীকরণ করার জন্য আমরা উচ্চারণের সময় মূল শব্দের মহাপ্রাণ ধ্বনিকে অল্পপ্রাণ ধ্বনি দিয়েই প্রকাশ করে নেই। এতে আমাদের উচ্চারণের শ্রম লাঘব হয় যার ফলস্বরুপ ধ্বনির পরিবর্তন।।যেমন-বাঘ>বাগ ।উচ্চারণের সময় “ঘ” এর পূর্ণ উচ্চারণ করি না যার ফলে এটা”গ” এর উচ্চারণই অবচেতন মনে হয়ে যায়।
  • গ. উচ্চারণের সময় অসাবধানতা: উচ্চারণের সময় অসাবধানতার কারণে ও ধ্বনির পরিবর্তন হয়।এটা সাধারণত হয়ে থাকে আঞ্চলিক বা উপভাষার ভাষার প্রভাবে।একেকটি ধ্বনির উচ্চারণ একেক অঞ্চলে এক এক রকম হয়ে যায়।
  • ঘ. মুখগহ্বরের প্রত্যঙ্গ-আড়ষ্টতা বা হীনতা: এটা সাধারণত মানুষের বাগযন্ত্রের ত্রুটিজনিত কারণে হয়ে থাকে।অনেক সংযুক্ত ধ্বনিই অনেকে সংযুক্তভাবে উচ্চারণ করতে পারে না। এটা ও এক ধরনের ধ্বনি পরিবর্তন।

☞ ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ

আসলে ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ নিয়ে স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই।তবে ধ্বনি যেহেতু দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। এইদিক থেকে বিবেচনা করলে ধ্বনির পরিবর্তন দুই প্রকার বলা যেতে পারে। কারণ ধ্বনির পরিবর্তনে হয় স্বরধ্বনির প্রয়োজন অথবা বিচ্যুতি ঘটবে নতুবা ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে এরুপ ঘটবে। ধ্বনির পরিবর্তন কত প্রকার? এই প্রশ্নটি ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের প্রশ্নপত্রে করা হয়েছিল। তাছাড়া আর কোথাও এই প্রশ্নটি এখনও পর্যন্ত করা হয় নি।কেউ কেউ আবার তিন প্রকার ও বলে থাকেন। তাদের যুক্তি স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির আগমন এবং বিচ্যুতি ছাড়া ও ধ্বনির পরিবর্তন হয়। তাদের ভাষ্য ধ্বনির স্থানান্তর ও ঘটে থাকে যেমন- রিকশা> রিশকা।তবে স্থানান্তরকে যদি প্রকারভেদে নেই তাহলে তো রুপান্তরকেও নিতে হবে । যেমন গল্প> গপ্প ।এখানে ল পরিবর্তিত হয়ে প তে রুপান্তরিত হয়েছে। যাই হোক এ বিষয়টির সুষ্পষ্ট প্রমাণ পেলে আমরা অবশ্যই এই আর্টিকেলে উল্লেখ করব। ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তনের মাধ্যমেই ঘটে থাকে। ধ্বনির পরিবর্তন বিভিন্নভাবে হয়ে থাকে।নিম্নে তা আলোচনা করা হল।

☞ আদি স্বরাগম (Prothesis)

মূল শব্দের আদিতে বা শুরুতে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি থাকলে তা না ভেঙেই তার আগে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন:

  • স্কুল > ইস্কুল
  • স্পর্ধা > আস্পর্ধা
  • স্তাবল > আস্তাবল
  • স্টিমার > ইস্টিমার ইত্যাদি।

☞ মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ (Anaptyxis)

সংযুক্ত ব্যঞ্জনধ্বনিকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। যেমন:

  • রত্ন > রতন (র্+অ+ত+ন)
  • ধর্ম > ধরম
  • স্বপ্ন > স্বপন
  • ফিল্ম > ফিলিম
  • মুক্ত > মুকুতা
  • ভ্রু >ভুরু
  • গ্রাম > গেরাম
  • শ্লোক > শোলক
  • মুরগ > মুরোগ
  • ক্লি > কিলিপ ইত্যাদি।

☞ অন্ত স্বরাগম (Apotheosis)

মূল শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্ত স্বরাগম বলে। যেমন:

  • সত্য>সত্যি
  • বেঞ্চ>বেঞ্চি
  • পোখত্ > পোক্ত
  • দিশ্> দিশা ইত্যাদি।

☞ অপিনিহিতি (Apenthesis)

শব্দের মধ্যে ‘ই’ বা ‘উ’ থাকলে সেই ‘ই’ বা ‘উ’ কে আগে থেকেই উচ্চারণের প্রবণতাকে অপিনিহিতি বলে। অর্থ্যাৎ শব্দে ই বা উ ধ্বনি থাকলে তাদের উচ্চারণ যথাস্থানের আগে করার প্রবণতাই অপিনিহিতি। যেমন:

  • আজি > আইজ
  • চারি > চাইর
  • রাখিয়া > রাইখ্যা
  • বাক্য > বাইক্য ইত্যাদি।

☞ অসমীকরণ (Dissimilation)

সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে মাঝখানে একটি স্বরধ্বনি যুক্ত হয় অথবা একই স্বরের পুনরাবৃত্তি দুর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। একই ধ্বনির পুনরাবৃত্তি দুর করতে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়। যেমন:

  • ফট+ফট = ফটাফট
  • ধপ+ধপ = ধপাধপ
  • টপ+টপ = টপাটপ ইত্যাদি।

☞ স্বরসঙ্গতি (Vowel Harmony)

পরপর দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বা উচ্চতাসাম্য বলে। যেমন: কবুল>কোবুল; বিলাতি>বিলিতি; মুলা>মুলো; বিদ্যা>বিদ্যে; দেশি>দিশি; তুলা>তুলো; মোজা>মুজো; জুতা>জুতো; ফিতা>ফিতে; নৌকা>নৌকো; পূজা>পূজো; সুতা>সুতো; শিয়াল>শেয়াল; ধুলা>ধুলো ইত্যাদি। একে আবার ৫ ভাগে ভাগ করা যায়। যথা:

  • প্রগত(Progressive): আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে। যেমন: মুলা>মুলো, তুলা>তুলো ইত্যাদি।
  • পরাগত (Regressive): অন্ত্যস্বর অনুযায়ী আদিস্বর পরিবর্তিত হলে। যেমন: দেশি>দিশি।
  • মধ্যগত (Mutul): আদিস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে। যেমন: বিলাতি>বিলিতি
  • অন্যোন্য (Reciprocal): আদিস্বর ও অন্ত্যস্বর দুটিই পরস্পর প্রভাবিত হলে। যেমন: মোজা>মুজো
  • চলিত বাংলা স্বরসঙ্গতি: মিঠা > মিঠে, চুলা > চুলো, ইচ্ছা>ইচ্ছে ইত্যাদি।
  • বিশেষ নিয়মে – এখনি > এখুনি।

☞ ধ্বনিলোপ

উচ্চারণের সময় শব্দস্থিত কিছু ধ্বনি উচ্চারিত হয়না। এই প্রক্রিয়াকে ধ্বনিলোপ বলে। স্বরধ্বনি লুপ্ত হলে বা উচ্চারিত না হলে স্বরধ্বনিলোপ বা সম্প্রকর্ষ, ব্যঞ্জনধ্বনি লুপ্ত হলে ব্যঞ্জনধ্বনিলোপ বা ব্যঞ্জনচ্যুতি বলে। স্বরধ্বনির ক্ষেত্রে-

  • আদিস্বর লোপ: শব্দের আদি বা প্রথমে স্বরধ্বনিলোপ পেলে। যেমন: অলাবু>লাবু>লাউ; উদ্ধার>উধার>ধার ইত্যাদি
  • মধ্যস্বর লোপ: শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ পেলে। যেমন: বসতি>বস্ তি; গামোছা>গাম্ ছা ইত্যাদি।
  • অন্ত্যস্বর লোপ: শব্দের অন্তে বা শেষে লোপ পেলে। যেমন: আজি (ই)>আজ; চারি (ই)>চার ইত্যাদি।

উল্লেখ্য স্বরাগম এবং স্বরালোপ সম্পর্কে পরস্পর বিপরীত। অনুরূপভাবে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে-

  • আদি ব্যঞ্জনলোপ: রংপুর>অংপুর; শ্রাবণ>শাবন
  • মধ্যব্যঞ্জনলোপ: মজদুর>মজুর; দুগ্ধ> দুধ
  • অন্তব্যঞ্জনলোপ: বৌদিদি>বৌদি; ছোটকাকা>ছোটকা; শিয়ালদহ>শিয়ালদ

☞ ধ্বনি বিপর্যয় (Metathesis)

উচ্চারণের সময় শব্দের দুটি ব্যঞ্জন পরস্পর স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন:

  • নকশা > নশকা
  • কলমি > কমলি
  • পিশাচ > পিচাশ
  • রিক্সা > রিস্কা
  • লোকসান > লোসকান ইত্যাদি।

☞ সমীভবন বা সমীকরণ (Assimilation)

উচ্চারণের সময় পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। একে ব্যঞ্জনসঙ্গতিও বলা হয়। যেমন: দুর্গা>দুগ্গা; জন্ম>জম্ম ইত্যাদি।

  • ক.প্রগত সমীভবন (Progressive): পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে।অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়, একে বলে প্রগত সমীভবন। যেমন-চক্র>চক্ ক,পক্ ক> পদ্ম>পদ্দ,লগ্ন>লগ্ ন।
  • খ.পরাগত সমীভবন (Regressive): পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন। যেমন-তৎ+জন্য> তজ্জন্য, তৎ+হিত>তদ্ধিত,উৎ+মুখ>উন্মুখ> ইত্যাদি।
  • গ.অন্যোন্য সমীভবন (Reciprocal): যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যোন্য সমীভবন। যেমন-সংস্কৃত সত্য>প্রাকৃত সচ্চ, সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা।

☞ বিষমীভবন (Dissimilation)

দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন:

  • শরীর > শরীল
  • লাল > নাল
  • জরুরি > জরুলি
  • লাঙ্গল > নাঙ্গল ইত্যাদি।

☞ দ্বিত্বব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা (Long Consonant)

কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে। যেমন- পাকা>পাক্কা,সকাল>সক্কাল ইত্যাদি।

☞ ব্যঞ্জন বিকৃতি

শব্দের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে যখন কোন নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয় তখন তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন:

  • কবাট>কপাট
  • ধোবা>ধোপা
  • ধাইমা>দাইমা ইত্যাদি।
  • শাক>শাগ

☞ অন্তর্হতি

পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। যেমন: ফাল্গুন>ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি।

☞ অভিশ্রুতি

অপিনিহিতি ও পরে বিপর্যয়ের ফলে পরিবর্তিত ধ্বনিতে যদি অপিনিহিতির প্রভাবজনিত ই কিংবা উ ধ্বনি পূর্বধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। যেমন: (করিয়া>করিইয়া>কইরা>করে) করিয়া থেকে অপিনিহিতির ফলে করিইয়া হয়, তা থাকে বিপর্যয়ের ফলে কইরা হয় এবং শেষে অভিশ্রুতির ফলে করে শব্দ গঠিত হয়। অনুরূপভাবে, মানিয়া > মাইন্যা > মেনে; আজি > আইজ > আজ ইত্যাদি।

☞ ঘোষীভবন

ঘোষীভবন (ঘোষ + ইভবন) হলো ধ্বনি পরিবর্তনের একটি প্রক্রিয়া যেখানে অঘোষ ব্যঞ্জনধ্বনি ঘোষ ব্যঞ্জনধ্বনিতে রূপান্তরিত হয়।

সহজভাবে বলতে গেলে, যখন কোনো শব্দে অঘোষ ধ্বনির (যেমন: ক, চ, ট, ত, প) পরে কোনো ঘোষ ধ্বনি (যেমন: গ, জ, ড, দ, ব, ম, ন, ল, র, হ, বা স্বরধ্বনি) আসে, তখন অঘোষ ধ্বনিটি তার কাছাকাছি ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়।

উদাহরণ:

  • কাক > কাগ: এখানে 'ক' (অঘোষ) 'গ' (ঘোষ)-এ পরিবর্তিত হয়েছে।
  • শাক > শাগ: এখানে 'ক' (অঘোষ) 'গ' (ঘোষ)-এ পরিবর্তিত হয়েছে।
  • ছোট > ছোড়: এখানে 'ট' (অঘোষ) 'ড়' (ঘোষ)-এ পরিবর্তিত হয়েছে।

☞ অঘোষীভবন

অঘোষীভবন (অঘোষ + ইভবন) হলো ধ্বনি পরিবর্তনের একটি প্রক্রিয়া যেখানে ঘোষ ব্যঞ্জনধ্বনি অঘোষ ব্যঞ্জনধ্বনিতে রূপান্তরিত হয়। এটি ঘোষীভবনের ঠিক বিপরীত।

অর্থাৎ, যখন কোনো শব্দে ঘোষ ধ্বনির (যেমন: গ, জ, ড, দ, ব) পরে কোনো অঘোষ ধ্বনি (যেমন: ক, চ, ট, ত, প) আসে, অথবা অন্য কোনো ধ্বনিগত কারণে ঘোষ ধ্বনিটি তার কাছাকাছি অঘোষ ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়।

উদাহরণ:

বাংলায় অঘোষীভবনের উদাহরণ ঘোষীভবনের মতো ততটা প্রকট বা বহুল প্রচলিত নয়। তবে কিছু ক্ষেত্রে এমন প্রবণতা দেখা যেতে পারে, বিশেষ করে দ্রুত উচ্চারণের সময় বা যখন দুটি ব্যঞ্জনধ্বনি পাশাপাশি আসে।

যেমন:

  • ধোঁয়া > ধোঁকা (অপ্রচলিত বা উপভাষায়): এখানে 'ধ' (ঘোষ মহাপ্রাণ) 'ক' (অঘোষ অল্পপ্রাণ)-এর দিকে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে, যদিও এটি সরাসরি আদর্শ উদাহরণ নয়।
  • দুধ + ছানা > দুছানা (প্রচলিত নয়, তবে একটি ধারণা): এখানে 'ধ' (ঘোষ) 'ছ' (অঘোষ)-এর প্রভাবে পরিবর্তিত হতে পারে।

তবে, আধুনিক বাংলা ভাষায় ঘোষীভবন যেমন 'কাক > কাগ' এর মতো স্পষ্ট ও বহু ব্যবহৃত উদাহরণ অঘোষীভবনের ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে। এটি তুলনামূলকভাবে কম ঘটে।

☞ অন্যান্য ধ্বনি পরিবর্তন

  • র-কার লোপ: আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র-কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমন: তর্ক>তক্ক, করতে, কত্তে।
  • হ-কার লোপ: দুই স্বরের মাঝামাঝে হ-কারের লোপ হয়। যেমন: পুরোহিত>পুরুত, গাহিল>গাইল, শাহ্>শা ইত্যাদি।
  • ক্ষীণায়নঃ শব্দ মধ্যস্তিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে ক্ষীণায়ন বলে। যেমন-পাঁঠা>পাঁটা,কাঠ>কাট ইত্যাদি ।
  • পীনায়নঃ শব্দ মধ্যস্তিত অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ পরীণত হলে তাকে পীনায়ন বলে । যেমন- কাঁটাল> কাঁঠাল, পুকুর>পুখুর ইত্যাদি ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ? [ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার (আইটি): ২০/ পূবালী ব্যাংক লি: জুনিয়র অফিসার:১২]

  • হইবে > হবে
  • জালিয়া > জাইল্যা > জেলে
  • দেশি > দিশি
  • রাত্রি > রাইত

২. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি ? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২১/ দুদকের সহকারী পরিচালক: ১৩]

  • আজি > আইজ
  • পিশাচ > পিচাশ
  • পাকা > পাক্কা
  • স্কুল > ইস্কুল

৩. 'ফলাহার' থেকে 'ফলার' শব্দটি হওয়ার কারণ- [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১৪]

  • ধ্বনি বিপর্যয়
  • বর্ণদ্বিত্ব
  • বর্ণাগম
  • বর্ণলোপ

৪. মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে, তাকে বলে- [ ঢাকা বিশ্ববিদ্যালয়: ১১-১২ ]

  • অভিকর্ষ
  • অভিশ্রুতি
  • ক্ষীণায়ন
  • বিপ্রকর্ষ

৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ? [ ১৬তম প্রভাষক নিবন্ধন: ১৯]

  • বড় দাদা > বড়দা
  • কিছু > কিচ্ছু
  • পিশাচ > পিচাশ
  • মুক্তা > মুকুতা

৬. 'বিলাতি > বিলিতি'- কিসের উদাহরণ ? [ জনতা ও রূপালি ব্যাংকের অফিসার: ১৯]

  • মধ্য স্বরাগম
  • অপিনিহিত
  • প্রগত
  • মধ্যগত

৭. অপিনিহিতির উদাহরণ কোনটি ? [ ৪১তম বিসিএস]

  • জন্ম > জম্ম
  • আজি > আইজ
  • ডেক্স > ডেস্ক
  • অলাবু > লাবু > লাউ

৮. 'কাক থেকে কাগ' কোন প্রকার পরিবর্তন ? [ রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ২১]

  • অভিশ্রুতি
  • সমীভবন
  • ঘোষীভবন
  • দ্বন্দ্বীভবন

৯. 'বড় > বড্ড'- এটি কোন ধরনের পরিবর্তন ? [৪৩তম বিসিএস]

  • বিষমীভবন
  • সমীভবন
  • ব্যঞ্জনদ্বিত্ব
  • ব্যঞ্জন-বিকৃতি

১০. নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ ? [প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২১ ]

  • লাফ > ফাল
  • প্রীতি > পিরীতি
  • দেশি > দিশি
  • লাল > নাল

১১. 'বড় দাদা > বড়দা' কী ধরনের ধ্বনি পরিবর্তন ? [গ্রোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২২/ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১ ]

  • অসঙ্গতি
  • ব্যঞ্জনবিকৃতি
  • বিষমীভবন
  • ব্যঞ্জনচ্যুতি

১২. মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ? [উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১ ]

  • জিলিপি
  • মুজো
  • মেলামেশা
  • তুলো

১৩. ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত- [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১]

  • শব্দের পরিবর্তনের সাথে
  • বাক্যের পরিবর্তনের সাথে
  • ধ্বনির পরিবর্তনের সাথে
  • পদ পরিবর্তনের সাথে

১৪. অন্যোন্য সমীভবনের একটি দৃষ্টান্ত হলো- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার: ২১]

  • বড্ড
  • উচ্ছ্বাস
  • বিলিতি
  • ফাগুন

১৫. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত ? [ ৪৪তম বিসিএস ]

  • রতন
  • কবাট
  • পিচাশ
  • মুলুক

১৬. 'প্রথম > পরথম' কী ধরনের ধ্বনি পরিবর্তন ? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক: ২২]

  • অসমীকরণ
  • অপিনিহিতি
  • বিপ্রকর্ষ
  • স্বরসাম্য

১৭. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩ ]

  • সমীভবন
  • বিষমীভবন
  • অপিনিহিত
  • অসমীকরণ

১৮. ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরিতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহারণ ? [ ডেসকোর কমপ্লেইন সুপারভাইজার :১৯ ]

  • অপিনিহিতির
  • আদিস্বরাগমের
  • মধ্যস্বরাগমের
  • অন্তস্বরাগমের

১৯. বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কিসের উদাহারণ ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • পদ পরিবর্তনের
  • শব্দ পরিবর্তনের
  • ধ্বনি পরিবর্তনের
  • পদের রূপ পরিবর্তনের

২০. কোনটি অপিনিহিতির উদাহারণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • হর্ষ > হরিষ
  • আজি > আইজ
  • ধাই > দাই
  • করিয়া > কইরা > করে

২১. অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনির অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • ঘোষীয়ভবন
  • অঘোষীয়ভবন
  • মহাপ্রাণতা
  • অল্পপ্রাণতা

২২.কোনটি আদি স্বরাগমের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • স্টিমার>ইস্টিমার
  • ফিল্ম > ফিলিম
  • করিয়া > কইর‌্যা
  • শরীর > শরীল

২৩. সমীভবনের অপর নাম কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অসমীভবন
  • সমীকরণ
  • স্বরভক্তি
  • স্বরসঙ্গতি

২৪. সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • স্বরধ্বনির ক্ষেত্রে
  • ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে
  • ব্যঞ্জনের ক্ষেত্রে
  • কোনটিতেই নয়

২৫.মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • স্বরসঙ্গতি
  • অপিনিহিতি
  • মধ্যস্বরাগম
  • মধ্যগত

২৬. ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিত উচ্চারণ পরিস্ফুট ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • বাহান্ন
  • বায়ান্ন
  • বাউন্নো
  • বাহান্নো

২৭. নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • গ্লাস > গেলাস
  • মারি > মাইর
  • স্কুল > ইস্কুল
  • রিকশা > রিশকা

২৮.তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সম্প্রকর্ষ
  • বিষমীভবন
  • স্বরসঙ্গতি
  • সমীভবন

২৯. সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • শব্দ পরিবর্তন
  • ধ্বনি পরিবর্তন
  • ধ্বনি রূপ পরিবর্তন
  • পদ পরিবর্তন

৩০. র-কারের বিলোপ ঘটেছে কোনটিতে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • করতে > কত্তে
  • কাঁদনা > কান্না
  • লাফ > ফাল
  • লক্ষ্য > লইখ্যা

৩১. ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • শব্দ পরিবর্তনে
  • পদ পরিবর্তনে
  • ধ্বনি পরিবর্তনে
  • বাক্য পরিবর্তনে

৩২. আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ ? [সরকারী ভূতত্ত্ববিদ: ০৬ ]

  • অপিনিহিত
  • সমীভবন
  • বিপ্রকর্ষ
  • বর্ণ বিপর্যয়

৩৩. কোন কোন সময় উচ্চারণের সুবিধার্থে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • মধ্যস্বরাগম
  • আদিস্বরাগম
  • অন্তস্বরাগম
  • অসমীভবন

৩৪. কোনটি পরাগত সমীভবনের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • কান্না > কাঁদনা
  • তৎজন্য > তজ্জন্য
  • সত্য > সচ্চ
  • আজি > আজ

৩৫. ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • পিসাচ > পিচাশ
  • বাকস > বাসক
  • লাবু > আলাবু
  • তরোয়াল > তলোয়ার

৩৬.শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • স্বরভক্তি
  • অপিনিহিতি
  • স্বরসঙ্গতি
  • বর্ণদ্বিত্ব

৩৭. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয় ? [ ৩৫তম বিসিএস]

  • প্রাতিপদিক
  • অভিশ্রুতি
  • অপিনিহিতি
  • ধ্বনি-বিপর্যয়

৩৮. কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
  • রত্ন > রতন, ধর্ম > ধরম
  • স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
  • গ্রাম > গেরাম, প্রেক > পেরেক

৩৯. কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • বিলাতি-বিলিতি
  • স্বপ্ন-স্বপন
  • ইস্কুল
  • ছোট্ট

৪০.তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • বর্ণদ্বিত্ব
  • র-কারের লোপ
  • স্বরলোপ
  • অভিশ্রুতি

৪১. কোনটি পরাগত সমীভবনের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • কান্না > কাঁদনা
  • তৎজন্য > তজ্জন্য
  • সত্য > সচ্চ
  • আজি > আজ

৪২. কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • ধ্বনিলোপ
  • ধ্বনির আকার
  • ধ্বনির বিস্তার
  • শব্দের প্রসারতা

৪৩. করিয়া > কইর‌্যা > করে- কিসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অভিশ্রুতির
  • স্বরাগমের
  • অপিনিহিতির
  • অন্ত্য স্বরাগমের

৪৪. স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • Vowel harmony
  • Umlaut
  • Vowel apenthesis
  • Vowel sequence

৪৫. মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অভিশ্রুতি
  • বিষমীভবন
  • সমীভবন
  • ধ্বনি বিপর্যয়

৪৬. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অপগত
  • পরাগত
  • সমীভবন
  • অসমীভবন
  • বিষমীভবন

৪৭. কোনটি স্বরসঙ্গতি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • লিখক > লেখক
  • কর্ম > করম
  • লেপ > নেপ
  • আশু > আউশ

৪৮.দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সমীভবন
  • অসমীকরণ
  • মধ্যস্বর লোপ
  • পরাগত সমীভবন

৪৯. নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত - [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • ধ্বনি ও পদের রূপ পরিবর্তন
  • ধ্বনি পরিবর্তন আলোচনায়
  • বাক্যের আলোচনায়
  • পদের আলোচনায়

৫০. কোনটি অন্তস্বরাগমের উদাহারণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সাউট
  • আস্পর্ধা
  • স্বপন
  • বেঞ্চি

৫১. ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • ফাল্গুন > ফাগুন
  • বউদিদি > বউদি
  • ধরিতে > ধরতে
  • ধোবা > ধোপা

৫২. স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • স্বরাগম
  • স্বরসঙ্গতি
  • র- কারের লোপ
  • অভিশ্রুতি

৫৩. লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ২১]

  • বিষমীভবন
  • ধ্বনি বিপর্যয়
  • ধ্বনিলোপ
  • ব্যঞ্জনাগম

৫৪. ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে-- [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার : ১৪]

  • অন্তর্হতি
  • ব্যঞ্জনচ্যুতি
  • ব্যঞ্জন চ্যুতি
  • বিষমীভবন

৫৫. সমীভবনের উদাহরণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • কান্না > কাঁদনা
  • রান্না > বান্না
  • চুলো > চুলা
  • জন্ম > জন্ম

৫৬. পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ? [ বরিশাল বিশ্ববিদ্যালয় গ ইউনিট : ১৯ ]

  • পরাগত
  • অন্যোন্য
  • স্বরলোপ
  • প্রগত
  • স্বরসঙ্গতি

৫৭. শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তার সমতা লাভ করে, একে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সমীভবন
  • অসমীভবন
  • মধ্যস্বরলোপ
  • অপিনিহিতি

৫৮. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম- [ কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]

  • অভিকর্ষ
  • বিপ্রকর্ষ
  • স্বরাগম
  • অভিশ্রুতি

৫৯. যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অপিনিহিতি
  • সমীভবন
  • বিষমীভবন
  • অন্যোন্য সমীভবন

৬০. নিচের কোনটি সমীভবনের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • পক্কা > পকক
  • শরীর > শরীল
  • পাকা > পাক্কা
  • কাঁদনা > কান্না

৬১. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সমীভবন
  • বিষমীভবন
  • স্বরাগম
  • স্বরলোপ

৬২. কোনটি প্রগত স্বরসঙ্গতি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • মূলা > মুলো
  • মোজা > মুজো
  • দেশি > দিশি
  • বিলাতি > বিলিতি

৬৩. অপিনিহিতি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে সে অনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সমীভবন
  • অসমীভবন
  • অভিশ্রুতি
  • ধ্বনি বিপর্যয়

৬৪. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ? [ রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন : ০৫]

  • সম্প্রকর্ষ
  • পরাগত
  • স্বরসঙ্গতি
  • অসমীকরণ

৬৫. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • পরাগত
  • স্বরসঙ্গতি
  • সমীভবন
  • অসমীভবন

৬৬. কোনটি অভিশ্রুতি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অলাবু > লাউ
  • ধপ ধপ > ধপাধপ
  • আসিয়া > আইসা > এসে
  • বড় দাদা > বড়দা

৬৭. বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অসমীকরণ
  • অভিশ্রুতি
  • অপিনিহিতি
  • স্বরভক্তি

৬৮. সমীভবনের সঙ্গে মিল রয়েছে ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • স্বরভক্তির
  • সমীকরণের
  • স্বরসঙ্গতির
  • অসমীকরণের

৬৯. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • সমীভবন
  • সম্প্রকর্ষ
  • স্বরাগম
  • সবকয়টি

৭০. রত্ন>রতন হওয়ার ধ্বনিসূত্র- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]

  • স্বরভক্তি/স্বরাগম
  • স্বরসংগতি
  • অপিনিহিতি
  • অভিশ্রুতি

৭১. কোনটি অপিনিহিতির উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (চট্রগ্রাম) :০৫]

  • ইস্কুল
  • আইজ
  • গেলাস
  • ধপাধপ

৭২. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে, কোন ধরনের স্বরসঙ্গতি হয় ? [ সাব রেজিস্ট্রার : ১২]

  • পরাগত
  • মধ্যগত
  • প্রগত
  • অন্যান্য

৭৩. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে ? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার : ১৪]

  • গামছা
  • মশারি
  • লুঙ্গি
  • চাদর

৭৪. কোনটি বিষমীভবনের উদাহরণ ? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৯]

  • অঙ্ক>আঁক
  • লাল>নাল
  • কাচ>কাঁচ
  • পুথি>পুঁথি

৭৫. ফাল্গুন> ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে ? [ কৃষি ব্যাংক অফিসার : ১৭]

  • ধ্বনিবিকার
  • শ্রুতিধ্বনি
  • অন্তর্হতি
  • ধ্বনি বিপর্যয়

৭৬. পর্তুগিজ ‘আনানস’ বাংলায় আনারস কী ধরনের পরিবর্তন ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক লি. সিনিয়র অফিসার (ক্যাশ) : ১৪ ]

  • সাদৃশ্য
  • বৈসাদৃশ্য
  • অর্থগত
  • ধ্বনিতাত্ত্বিক

৭৭. নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ? [স্ট্যান্ডার্ড ব্যাংক লি. অ্যাসিসট্যান্ট অফিসার :১২ ]

  • রিসকা
  • বিলিতি
  • শেয়াল
  • ইসকুল

৭৮. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ? [ ১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন :১৬]

  • শরীর>শরীল
  • হংস>হাঁস
  • লাফ>ফাল
  • দুর্গা>দুগ্ গা

৭৯. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ? [সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) :১৮ ]

  • হইবে>হবে
  • রাত্রি>রাইত
  • দেশি>দিশি
  • কোনোটিই নয়

৮০. মিঠা>মিঠে এরুপ পরিবর্তনকে কী বলা হয় ? [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]

  • স্বরসঙ্গতি
  • স্বরভক্তি
  • ধ্বনি বিপর্যয়
  • স্বরলোপ

৮১. পিশাচ>পিচাশ এরুপ পরিবর্তনকে কী বলা হয় ? [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯ ]

  • স্বরসঙ্গতি
  • স্বরভক্তি
  • ধ্বনি বিপর্যয়
  • স্বরলোপ

৮২. “Prothesis” – এর বাংলা প্রতিশব্দ কোনটি ? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক : ১৯ ]

  • ধ্বনি সংযুক্তি
  • স্বরভক্তি
  • আদি স্বরাগম
  • বিপ্রকর্ষ

৮৩. কোনটি স্বরাগমের উদাহরণ ? [ ডিজিএফআই এর সহকারী পরিচালক :১৯]

  • পিরীতি
  • বিলিতি
  • বসতি
  • উড়ানি

৮৪. “Epenthesis” এর অর্থ- [ ১৫তম শিক্ষক নিবন্ধন (স্কুল) :১৯]

  • স্বরসঙ্গতি
  • স্বরাগম
  • অভিশ্রুতি
  • অপিনিহিতি

৮৫. স্কুল>ইস্কুল-এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে ? [ পিটিআই এর শিক্ষক : ১৯]

  • আদি স্বরাগম
  • মধ্য স্বরাগম
  • বিপ্রকর্ষ
  • অন্ত্য স্বরাগম

৮৬. কাঁদনা>কান্না- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ ? [ এনএসআই এর সহকারী পরিচালক : ১৯]

  • অভিশ্রুতি
  • অপিনিহিতি
  • সমীভবন
  • বিষমীভবন

৮৭. কবাট>কপাট,ধোবা>ধোপা কিসের উদাহরণ ? [জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার : ১৯ ]

  • ধ্বনি বিপর্যয়
  • অভিশ্রুতি
  • ব্যঞ্জন চ্যুতি
  • ব্যঞ্জন বিকৃতি

৮৮. কোনটি স্বরভক্তির উদাহরণ ? [ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার : ১৯]

  • বিলিতি
  • পিরীতি
  • বসতি
  • জানালা

৮৯. রিকসা > রিসকা কিসের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • বিষমীভবনের
  • ধ্বনি বিপর্যয়ের
  • বিপ্রকর্ষের
  • ব্যঞ্জন বিকৃতির

৯০. অপিনিহিত শব্দ পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • নামধাতু
  • অন্তর্হতি
  • অভিশ্রুতি
  • যোগরূঢ় শব্দ

৯১. বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়- [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • ধ্বনি বিপর্যয়
  • ধ্বনিসাম্য
  • ধ্বনিলোপ
  • ব্যঞ্জনাগম

৯২. টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • অসমীভবন
  • সমীভবন
  • বর্ণচ্যুতি
  • বিষমীভবন

৯৩. পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ? [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ০৬ ]

  • বিপ্রকর্ষ
  • অভিশ্রুতি
  • অপনিহিতি
  • স্বরাগম

৯৪. কোনটি স্বরলোপের উদাহারণ ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • উদার > ধার
  • বাকস > বাসক
  • পাকা > পাক্কা
  • কাঁদনা > কান্না

৯৫. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি ? [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩ ]

  • স্বরসঙ্গতি
  • অভিশ্রুতি
  • সম্প্রকর্ষ
  • বিপ্রকর্ষ

৯৬. স্বরাগম মূলত কয়ভাবে দেখানো যেতে পারে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • চার
  • পাঁচ
  • তিন
  • ছয়

৯৭. Vowel harmony র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • সুকুমার সেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর

৯৮. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় ? [ ডেসকোর জুনিয়র ব্যবস্থাপক: ১৯]

  • দীর্ঘব্যঞ্জন
  • ধ্বনি বিপর্যয়
  • মধ্যস্বর লোপ
  • সপ্রর্কষ বা স্বরলোপ

৯৯. সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

  • চার
  • দুই
  • পাঁচ
  • তিন

১০০. শব্দের মধ্যে দুই বা ততোধিক ধ্বনির মধ্যে কোন ধ্বনি অপর ধ্বনির সঙ্গে মিল রেখে উচ্চারণ করা হলে তাকে কি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • স্বরসঙ্গতি
  • স্বরভক্তি
  • স্বরাগম
  • কোনটিই না

১০১. শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ? [বেসরকারি প্রভাষক নিবন্ধন :১৭ ]

  • বর্ণদ্বিত্ব
  • বিষমীভবন
  • অভিশ্রুতি
  • বর্ণবিকৃতি

১০২. স্বরলোপ কোনটির বিপরীত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • অসমীকরণ
  • স্বরাগম
  • স্বরসঙ্গতি
  • অপিনিহিতি

১০৩. ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • কবাট > কপাট
  • ফলাহার > ফলার
  • বড়দাদা > বড়দা
  • সকাল > সক্কাল

১০৪. কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • আজি > আইজ
  • কান্না > কাঁদনা
  • রিকশা > রিশকা
  • তৎজন্য > তজ্জন্য

১০৫. কোনটি বর্ণচ্যুতির উদাহারণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • স্কুল > ইস্কুল
  • বৌ দিদি > বৌদি
  • সিরণী > সিন্নি
  • লক্ষ্য > লইখ্যা
No comments
Post a Comment