Home » বাংলা সাহিত্য » সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত ভট্টাচার্য

Admin March 09, 2026 0 Questions

সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)

কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড যা স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। তাঁর কাব্যে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহবান প্রাধান্য পেয়েছে ।

সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্ম১৫ আগস্ট, ১৯২৬ খ্রিস্টাব্দে (বাংলা- ৩০ শ্রাবণ, ১৩৩৩) কলকাতার মহিম হালদার স্ট্রিট, কালীঘাটে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ার উনশিয়া গ্রামে ।
উপাধিতিনি বামপন্থি মার্কসবাদী বিপ্লবী কবি হিসেবে খ্যাত হলেও ‘কিশোর কবি' হিসেবে পরিচিত।
সম্পাদনাতিনি ছিলেন দৈনিক পত্রিকা ‘স্বাধীনতা'র কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও সম্পাদক।
কাব্যগ্রন্থতাঁর রচিত কাব্যগ্রন্থসমূহের নাম:
 ছাড়পত্র ' (১৯৪৭): এটি কবির মৃত্যুর তিনমাস পরে প্রকাশিত হয়। এ কাব্যের অন্যতম কবিতা ‘ছাড়পত্র’ ও ‘আঠারো বছর বয়স’। শোষিত মানুষের জীবন-যন্ত্রনা, বিক্ষোভ ও বিদ্রোহ, অনাচার ও বৈষম্যের প্রতিবাদ এ কাব্যের প্রধান বিষয়বস্তু।
‘ঘুম নেই' (১৯৫০),'পূর্বাভাস' (১৯৫০),“মিঠেকড়া’ (১৯৫১),‘অভিযান’ (১৯৫৩),‘হরতাল' (১৯৬২),‘গীতিগুচ্ছ’ (১৯৬৫)।
সাহিত্য সংকলন সম্পাদনাআকাল’ (১৯৪৩) : পঞ্চাশের মন্বন্তর এ সংকলনের কবিতাগুলোর মূল প্রেরণা। ১৯৬৬ সালে সুভাস মুখোপাধ্যায়ের ভূমিকাসহ এর নতুন সংস্করণ প্রকাশিত হয়। এটি ছিল জীবিত অবস্থায় প্রকাশিত তাঁর একমাত্র গ্রন্থ ।
বিখ্যাত কবিতা‘আঠারো বছর বয়স' । কবিতাটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
গুরুত্বপূর্ণ পঙক্তি১. “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।” (মহাজীবন)
২. 'কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে,
অথচ শিল্পি বলে সে-ই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান।' (এক যে ছিল)
৩. 'বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত' । (উদ্যোগ)
৪. ‘এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি,
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার'। (ছাড়পত্র)
৫. ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের'। (ছাড়পত্র)
৬. ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি,
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি' ।
মৃত্যুতিনি ১৪ মে, ১৯৪৭ খ্রিস্টাব্দে (বাংলা- ২৯ বৈশাখ, ১৩৫৪) যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে যাদবপুর টিবি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (তিনি মাত্র ২০ বছর ৯ মাস জীবিত ছিলেন) ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. 'রানার' কবিতাটির রচয়িতা কে ? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ১৬ ]

  • বুদ্ধদেব বসু
  • সমর সেন
  • সুকান্ত ভট্টাচার্য
  • জীবনানন্দ

২. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত ? [ ৩৩তম বিসিএস]

  • হরতাল
  • পালাবদল
  • উত্তীর্ণ পঞ্চাশে
  • অন্বিষ্ট সম্পর্ক

৩. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত ? [ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী : ১০]

  • মাত্রাবৃত্ত
  • অক্ষরবৃত্ত
  • মিশ্র কলাবৃত্ত
  • কোনটিই না

৪. কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন ? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ০৫]

  • ১৯২৩
  • ১৯৩২
  • ১৯৪৭
  • ১৯৫৪

৫. সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কী ? [ সহকারী তথ্য অফিসার : ০৫]

  • মানবপ্রেম
  • দেশপ্রেম
  • অন্যায়ের প্রতিবাদ
  • অনাচার ও বৈষম্যের প্রতিবাদ

৬. ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কোন কবি মারা যান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জীবনানন্দ দাশ
  • বিষ্ণু দে
  • সুকান্ত ভট্টাচার্য
  • সুকান্ত চট্টোপাধ্যায়

৭. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর : ১১]

  • সুকান্ত ভট্টাচার্য
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • জীবনানন্দ দাশ
  • রবীন্দ্রনাথ ঠাকুর

৮. বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে ? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার:১০]

  • সুধীন্দ্রনাথ দত্ত
  • আবদুল কাদির
  • বিষ্ণু দে
  • সুকান্ত ভট্টাচার্য

৯. সুকান্ত ভট্রাচার্য মৃত্যুবরণ করেন মাত্র - [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার ক্যাশ : ১৩]

  • ১৮ বছর বয়সে
  • ২০ বছর বয়সে
  • ২১ বছর বয়সে
  • ১৯ বছর বয়সে

১০. 'এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।- পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ তিতাস গ্যাসের টেকনিশিয়ান: ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]

  • জীবনানন্দ দাশ
  • সুকান্ত ভট্টাচার্য
  • কাজী নজরুল ইসলাম
  • শামসুর রাহমান

১১. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা : ১৭ ]

  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১

১২. আঠারো বছরের বৈশিষ্ট্য নয়- [ কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার: ২১ ]

  • ভয়ংকর
  • ভীরু
  • নির্ভীক
  • দুর্বার

১৩. 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' চরণটির রচয়িতা কে ? [ সিজিএ এর জুনিয়র অডিটর: ২২]

  • কাজী নজরুল ইসলাম
  • শামসুর রহমান
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সুকান্ত ভট্টাচার্য
No comments
Post a Comment