হুমায়ূন আহমেদ (১৯৪৮-২০১২)
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক হিসেবে সমধিক খ্যাত। আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয়। তার সংলাপপ্রধান গল্প ও উপন্যাসে খুব অল্প বাক্যে তিনি একটি চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এবং অতিবাস্তব বিষয়গুলি এমনভাবে অনায়াসে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতেন যেন মনে হয় যাদু বাস্তবতা। যথেষ্ট সমাজসচেতন হয়েও তাঁর রচনায় কোনো রাজনৈতিক প্রণোদনা নেই ।
হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম
'দেয়াল' উপন্যাসের পরিচয়
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস 'দেয়াল' (২০১২)। এটি তাঁর রচিত সর্বশেষ উপন্যাস যা লেখকের মৃত্যুর পরে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশের পূর্বেই এটি নিয়ে বিতর্ক শুরু হয় এবং তা আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এর কিছু অংশ পরিমার্জন করে প্রকাশ করা হয়। এ উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক চরিত্র ও ঘটনাবলি নিজ ভাষা ও কল্পনাপ্রসূত ঢঙে চিত্রায়িত করেছেন। এখানে লেখক বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমসাময়িকভাবে নিজেকেও উপস্থাপন করেছেন। উল্লেখযোগ্য চরিত্র: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খালেদ মোশাররফ, সৈয়দ নজরুল ইসলাম, জিয়াউর রহমান, কর্নেল তাহের, অবন্তি, চা বিক্রেতা কাদের বাঙ্গালি ।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা):১৫]
- কবি
- নাট্যকার
- ঔপন্যাসিক
- কথাসাহিত্যিক
২. হুমায়ূন আহমেদের জন্ম কোন জেলায় ---- [প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৪ ]
- ময়মনসিংহ
- নেত্রকোনা
- পিরোজপুর
- ঢাকা
৩. প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমদের প্রথম উপন্যাস- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক(প্রশাসন):১৩]
- দারুচিনি দ্বীপ
- নন্দিত নরকে
- কে কথা কয়
- শঙ্খনীল কারাগার
৪. জোছনা ও জননীর গল্প' কার লেখা ? [ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট: ১৫]
- হুমায়ূন আহমেদ
- সেলিনা হোসেন
- রিজিয়া রহমান
- আনিসুল হক
৫. হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১]
- শঙ্খনীল কারাগার
- নন্দিত নরকে
- তেঁতুল বনে জোৎস্না
- জোৎস্না ও জননীর গল্প
৬. হুমায়ূন আহমেদের 'শ্যামলা ছায়া ' উপন্যাসের পটভূমি হচ্ছে--। [মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নগর জীবন
- জেলেদের জীবন
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- গ্রামীণ জীবন
৭. মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে ? [ ৮ম বিজেএস(সহকারী জজ): ১৩ ]
- আগুনের পরশমণি
- এই সব দিনরাত্রি
- দুই দুয়ারী
- কে কথা কয়
৮. হুমায়ুন আহমেদ নিচের কোন গ্রন্থটির লেখক- ? [ বাংলাদেশ পল্লী মাঠ কর্মকর্তা : ১৩]
- চিলেকোঠার সেপাই
- পায়ের আওয়াজ পাওয়া যায়
- শঙ্খনীল কারাগার
- একাত্তরের দিনগুলি
৯. 'দিঘির জলে কার ছায়া গো' --এটি [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার :১৪]
- কবিতার বই
- নাটক
- উপন্যাস
- কোনোটিই নয়
১০. “আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে--- [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক:১৩ ]
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র
- ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিজয়ের চিত্র
- মানুষের চাওয়া - পাওয়ার ক্ষুদ্র চিত্র
- লোভ-লালসার নিন্দনীয় চিত্র
১১. “আগুনের পরশমনি” উপন্যাসের উপজীব্য বিষয় কী ? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক:১২]
- মুক্তিযুদ্ধ
- ভাষা আন্দোলন
- বঙ্গ ভঙ্গ আন্দোলন
- তেভাগা আন্দোলন
১২. “আগুনের পরশমণি” চলচ্চিত্রের পটভূমি কি ? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর:১৬ ]
- ভাষা আন্দোলন
- মুক্তিযুদ্ধ
- দেশভাগ
- পলাশীর যুদ্ধ
১৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা ? [ ৩৯তম বিসিএস]
- হুমায়ূন আহমেদ
- জাহানারা ইমাম
- হুমায়ূন আজাদ
- আবুল ফজল
১৪. “ঘেটুপুত্র কমলা” চলচ্চিত্রের পরিচালক কে ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা:১৩]
- মোর্শেদুল আলম
- সুভাষ দত্ত
- হুমায়ুন আহমেদ
- চাষী নজরুল ইসলাম
১৫. নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ- এর 'দেয়াল'- [ সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী):১৫]
- একটি রাজনৈতিক উপন্যাস
- সামাজিক উপন্যাস
- প্রেমের উপন্যাস
- কোনটিই নয়
১৬. হুমায়ুন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয় ? [উত্তরা ব্যাংক সহকারী অফিসার (ক্যাশ) : ১১ ]
- জোছনা ও জননীর গল্প
- শ্যামল ছায়া
- সূর্যের দিন
- কোথাও কেউ নেই
১৭. 'অনিল বাগচীর একদিন' উপন্যসটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :১৮ ]
- হুমায়ুন আহমেদ
- সেলিনা হোসেন
- হুমায়ুন আজাদ
- সৈয়দ শামসুল হক
১৮. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার : ১২]
- ইমদাদুল হক মিলন
- সুনীল গঙ্গোপাধ্যায়
- মমতাজ উদ্দিন আহমেদ
- হুমায়ুন আহমেদ
১৯. ‘নন্দিত নরকে’ কার লেখা উপন্যাস ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ১৯ ]
- জহির রায়হান
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হুমায়ুন আহমেদ
- কাজী নজরুল ইসলাম
২০. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]
- যোগাযোগ
- নন্দিত নরকে
- আগুনের পরশমণি
- ব্যাথার দান
২১. ‘বহুব্রীহি’ উপন্যাসের রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৩]
- হুমায়ুন আহমেদ
- মাসুম রেজা
- সেলিনা হোসেন
- জিয়া হায়দার
২২. ‘হিমু’ নাটকটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৭ ]
- হুমায়ুন আহমেদ
- মাসুম রেজা
- সেলিনা হোসেন
- জিয়া হায়দার
২৩. ’রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন ? ‘ একথা বলেছেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জহির রায়হান
- আলমগীর কবির
- হুমায়ুন আহমেদ
- হুমায়ুন আজাদ
২৪. 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার: ০৬]
- মঞ্চ নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'-তে
- 'সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
- টিভি সিরিয়াল 'কোথাও কেউ নেই'-তে
- হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি'-তে
২৫. ‘দেয়াল’ রচনাটি কার ? [ ৩৪তম বিসিএস ]
- সেলিনা হোসেন
- হুমায়ুন আহমেদ
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- বুদ্ধদেব বসু
২৬. ‘এলেবেলে’ বইটি কার লেখা ? [শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার :০০ ]
- শংকর
- হুমায়ুন আহমেদ
- তারাশংকর
- যাযাবর
২৭. বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট ঔপন্যাসিক কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আবু ইসহাক
- শওকত আলী
- সফীউদ্দীন সরকার
- হুমায়ুন আহমেদ
২৮. কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]
- আনন্দ বেদনার কাব্য
- নদী ও মানুষের কবিতা
- দিবারাত্রির কাব্য
- পুই ডালিমের কাব্য
২৯. ‘এই সব দিন রাত্রি’ নাটকের রচয়িতা কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা) : ১৩]
- হুমায়ুন আহমেদ
- শামসুল হক
- হুমায়ুন আজাদ
- ইমদাদুল হক মিলন
৩০. ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম) : ১২]
- হুমায়ুন আহমেদ
- মাসুম রেজা
- সেলিনা হোসেন
- জিয়া হায়দার
৩১. ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা ? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী কো-অর্ডিনেটর : ১৭ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হুমায়ুন আজাদ
- আলাউদ্দীন আল আজাদ
- হুমায়ুন আহমেদ
৩২. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি ? [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার: ২০ ]
- চোখের বালি
- আনোয়ারা
- আগুনের পরশমণি
- পথের পাঁচালী
৩৩. কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা ? [বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ ]
- মৌচাক
- নদী ও নারী
- আগুনের পরশমণি
- সারেং বৌ
৩৪. 'নীল অপরাজিতা' উপন্যাসটির রচয়িতা কে ? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক: ২২/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক: ২১]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
- হুমায়ুন আহমেদ
৩৫. 'জোছনা ও জননীর গল্প' গ্রন্থের রচয়িতা কে ? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী তথ্য অফিসার: ২২]
- সৈয়দ শামসুল হক
- জাহানারা ইমাম
- হুমায়ুন আহমেদ
- নীলিমা ইব্রাহীম