রাজিয়া খান (১৯৩৬-২০১১)
বাংলাদেশের উপন্যাসে নারী ভাবমূর্তি সৃষ্টিতে বিশেষ অবদান রাখেন রাজিয়া খান। পঞ্চাশের দশকে সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ও প্রগতিবাদী লেখিকা হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
রাজিয়া খানের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|
| জন্ম | রাজিয়া খান ১৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। |
| প্রকৃত নাম | প্রকৃত নাম রাজিয়া আমিন খান |
| ব্যঙ্গ কলাম | তিনি অবজারভার পত্রিকায় 'কালচার কেটল' শিরোনামে নিয়মিত ব্যঙ্গ কলাম লিখতেন। |
| পুরস্কার | তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৯৭) পান। |
| উপন্যাস | তাঁর রচিত উপন্যাসসমূহ:
‘বটতলার উপন্যাস' (১৯৫৮): এটি তাঁর প্রথম প্রকাশিত সার্থক ট্রাজিক উপন্যাস, যা তিনি মাত্র ১৮ বছর বয়সে লিখেন। মঈন নামক কেন্দ্রীয় চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে ১৯৪৭ সালের দেশবিভাগের পরবর্তী সময়ের এ উপমহাদেশের সমাজ, সময় ও রাষ্ট্রের জটিল ও দ্বন্দ্বময় ঘাত-সংঘাত সার্থকভাবে ফুটে উঠেছে।
‘অনুকল্প' (১৯৫৯): এটি জটিল মনস্তাত্ত্বিক সার্থক উপন্যাস। দুজন যুবক-যুবতী, যারা বাল্যে একই মহিলার স্তন্যপান করেছিল, তাদের মধ্যকার প্রেমঘটিত মনস্তাত্ত্বিক পটভূমিতে এ উপন্যাস রচিত ।‘দ্রৌপদী' (১৯৯৩): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।‘প্রতিচিত্র' (১৯৭৬),‘চিত্রকাব্য' (১৯৮০),‘হে মহাজীবন’ (১৯৮৩),‘পাদবিক’ (১৯৯৮),‘উপসংহার’ |
| মৃত্যু | তিনি ২৮ ডিসেম্বর, ২০১১ সালে ঢাকায় মারা যান । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. “বটতলার উপন্যাস” এর লেখক কে ? [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক:১৩]
- রাজিয়া খান
- সেলিনা হোসেন
- রাজিয়া মজিদ
- সেলিনা বাহার জামান
২. 'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী ? [ ৩১ তম বিসিএস]
- দিলারা হাশেম
- রাজিয়া খান
- রিজিয়া রহমান
- সেলিনা হোসেন
৩. রাজিয়া খান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক-১৯]
- বটতলার উপন্যাস
- দ্রোপদী
- উপসংহার
- চিত্রকাব্য
৪. 'বটতলার উপন্যাস' কার রচনা ? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা : ২০১৫ ]
- রশীদ করিম
- রাজিয়া খান
- রাহাত খান
- রফিক আজাদ