সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১)
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, জীবনসন্ধানী ও সমাজ-সচেতন শিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি ব্যক্তিজীবন ও সমাজসমস্যার প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, মূল্যবোধের বিপর্যয়, মানসিক স্খলন ও পতনের আলেখ্য উজ্জ্বলভাবে অঙ্কন করেছেন। মুক্তিযুদ্ধকালে তিনি প্রবাসে ইউনেস্কোতে কর্মরত থাকায় স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গড়ার ক্ষেত্রে কাজ করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|---|
| জন্ম | সৈয়দ ওয়ালীউল্লাহ ১৫ আগস্ট, ১৯২২ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। আদি নিবাস নোয়াখালী । |
| সম্পাদনা | তিনি ‘Contemporary' নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। ১৯৪৫ সালে কলকাতার “দৈনিক স্টেটসম্যান' পত্রিকার সহ-সম্পাদক পদে যোগদান করেন। |
| বিবাহ | ১৯৫৬ সালে সিডনী দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় সিডনীর ফরাসী দূতাবাসে কর্মরত অ্যান মারিকে বিবাহ করেন। অ্যান মারি ধর্মান্তরিত হয়ে নাম রাখেন আজিজা মোসাম্মত নাসরিন। যদিও তিনি এ নামে পরিচিত হননি। |
| পুরস্কার ও সম্মাননা | তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৬১), 'আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৫), 'একুশে পদক' (১৯৮৩- মরণোত্তর) পান । |
| প্রথম গল্প | সৈয়দ ওয়ালীউল্লাহ প্রকাশিত প্রথম গল্পের নাম ‘হঠাৎ আলোর ঝলকানি’: এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয় । |
| উপন্যাস | তাঁর উপন্যাসসমূহ: ‘লালসালু' (১৯৪৮): এতে গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র ফুটে উঠেছে। এ উপন্যাসটি তাঁর স্ত্রী অ্যান মারি ফরাসি ভাষায় 'L Arbre Sams Maeme' (১৯৬১) নামে অনুবাদ করেন। এটি Tree without roots (১৯৬৭) নামে অনূদিত হয়। চরিত্র: মজিদ, জমিলা, আমেনা । ‘চাঁদের অমাবস্যা’ (১৯৬৪): আরেফ আলী নামের এক স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের চেতনাগত জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি এ উপন্যাসের মূল বিষয়। এটি মনঃসমীক্ষণমূলক অস্তিত্ববাদী উপন্যাস। এক জ্যোৎস্না রাতে আরেফ আলী ঘর থেকে বের হয়ে দেখে বাঁশঝাড়ের ভেতর এক নগ্ন যুবতির লাশ পড়ে আছে। পাশে দণ্ডায়মান কাদের মিয়া (আরেফ আলী যে বাড়িতে আশ্রিত সেই বাড়ির মালিক)। কাদেরের সহযোগী হয়ে সে লাশ নদীতে ফেলে দেয়। কিন্তু এ সত্য কথাটি সে বলতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। একদিকে আশ্রয় হারানোর ভয়, অন্যদিকে সত্য গোপনের যন্ত্রণা। অবশেষে নিজের অস্তিত্বকে বিলীন করে দাদা সাহেব ও আইন কর্তৃপক্ষের নিকট সব সত্য বলে দিয়ে নিজে অস্তিত্ববান হয়ে উঠে। চরিত্র: আরেফ আলী, কাদের (দরবেশ), আলফাজ উদ্দিন (দাদা সাহেব) । The Ugly Asian : এটি ইংরেজিতে রচিত। এটি শিব্রত বৰ্মণ 'কদৰ্য এশীয়' (২০০৬) নামে অনুবাদ করেন। ‘কাঁদো নদী কাঁদো (১৯৬৮): ধর্মের নামে আচার-সর্বস্বতা, বিজ্ঞানের নামে অদৃষ্টবাদিতা, বাস্তবতার নামে স্বপ্ন-কল্পনা ইত্যাদির বিরুদ্ধাচরণ, ব্যক্তির সামগ্রিক জীবনের সুখ-দুঃখ ইত্যাদির সার্থক রূপায়ণ এ উপন্যাস। এ মনঃসমীক্ষণমূলক উপন্যাসে ফুটে উঠেছে একদিকে মুহাম্মদ মুস্তফার করুণ জীবনালেখ্য, অন্যদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর তীরবর্তী মানুষের জীবনচিত্র। এটি চেতনাপ্রবাহ রীতিতে লেখা। বাংলা সাহিত্যে ওয়ালীউল্লাহ প্রথম চেতনাপ্রবাহ রীতির প্রয়োগ ঘটান। How does one cook beans : এটি ব্যঙ্গাত্মক উপন্যাস। এটি শিবব্রত বর্মণ ‘শিম কিভাবে রান্না করতে হয়' নামে অনুবাদ করেন। |
| নাটক | তাঁর নাটকসমূহ: ' বহিপীর ' (১৯৬০, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান): এ নাটকে ধর্মকে কিভাবে ভণ্ড বহিপীর নিজের সুবিধার্থে কাজে লাগিয়েছে তাই ফুটে উঠেছে। চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, হাসেম । ' তরঙ্গভঙ্গ' (১৯৬৪, সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান): অস্তিত্বের সংকটে নিপতিত মানুষের অন্তর্গত আর্তনাদ শব্দরূপ পেয়েছে এ নাটকে। চরিত্র: আমেনা, মতলুব আলী। 'সুড়ঙ্গ' (১৯৬৪): এ নাটকে মানুষের চেতনার গভীরস্থ লোভ, লালসা, ঘৃণা, ঈর্ষাকে রূপকাশ্রয়ে তুলে ধরেছেন। “উজানে মৃত্যু” (১৯৬৬): আধুনিক সভ্যতার অন্তঃসারশূন্যতা, এর ক্লান্তিকর পথপরিক্রমা, নিরাশাবাদী ভাব কিন্তু সুখের জন্য অসীম প্রতীক্ষা,যা শেষ হবার নয়,এগুলোই এ নাটকের বিষয়বস্তু।এটি একটি অ্যাবসার্ড নাটক। |
| গল্পগ্রন্থ | তাঁর গল্পগ্রন্থসমূহ: “নয়নচারা” (১৯৫১): এটি তার প্রথম গল্পগ্রন্থ,যা ছাত্রাবস্থায় প্রকাশিত হয়। ‘দুই তীর ও অন্যান্য গল্প’ (১৯৬৫), গল্প সমগ্র (১৯৭২)। |
| মৃত্যু | তিনি ১০ অক্টোবর, ১৯৭১ খ্রিস্টাব্দে প্যারিসে মৃত্যুবরণ করেন। প্যারিসের উপকণ্ঠে মদোঁ-স্যুর বেলভুতে তাকে সমাহিত করা হয় । |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে ? [মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মুনীর চৌধুরী
- মানিক বন্দ্যোপাধ্যায়
- শহীদুল্লাহ কায়সার
- সৈয়দ ওয়ালীউল্লাহ
২. লালসালু উপন্যাসটির লেখক কে ? [২১তম বিসিএস ]
- মুনির চৌধুরী
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- শওকত আলী
৩. 'Tree without Roots' কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ ? [ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬]
- বিষবৃক্ষ
- লালসালু
- বিষাদসিন্ধু
- নীলদর্পণ
৪. নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয় ? [আইসিবি ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
- ঘরে-বাইরে
- পথের দাবী
- চাঁদের অমাবস্যা
- চিলেকোঠার সেপাই
৫. বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন ? [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক: ১৩ ]
- জহির রায়হান
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- শওকত ওসমান
- কায়েস আহমদ
৬. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয় ? [বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক:১১ ]
- লালসালু
- অনেক সূর্যের আশা
- কাঁদো নদী কাঁদো
- চাঁদের অমাবস্যা
৭. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা'- [ সহকারী রাজস্ব কর্মকর্তা:১৫]
- চেতনা প্রবাহরীতির উপন্যাস
- আধিভৌতিক উপন্যাস
- নিরীক্ষাধর্মী উপন্যাস
- পরাবাস্তবাদী উপন্যাস
৮. সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত 'সুড়ঙ্গ' একটি- [বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৫ ]
- নাটক
- উপন্যাস
- প্রবন্ধ
- কাব্যগ্রন্থ
৯. নয়নচারা ‘ কোন শ্রেণির রচনা ? [সাব রেজিস্ট্রার : ১০ ]
- গল্প
- উপন্যাস
- কাব্য
- নাটক
১০. 'সুড়ঙ্গ' নাটকটির রচয়িতা - [ রুপালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৮]
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- আসকার ইবনে শাইখ
- শওকত ওসমান
- সৈয়দ শামসুল হক
১১. 'নয়নচারা' গ্রন্থটি রচনা করেন ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা :১৯]
- সৈয়দ শামসুল হক
- হুমায়ূন আহমেদ
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- সৈয়দ ইমসাইল হোসেন সিরাজী
১২. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬ ]
- বহ্নিপীর
- তরঙ্গভঙ্গ
- সুড়ঙ্গ
- সবগুলো
১৩. ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬ ]
- বিজ্ঞান বিষয়ক
- কাব্য
- উপন্যাস
- নাটক
১৪. সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি ? [উপজেলা সমাজসেবা অফিসার : ০৮ ]
- নেমেসিস
- রূপান্তর
- সেনাপতি
- সুড়ঙ্গ
১৫. সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি ? [ উপজেলা সমাজসেবা অফিসার : ০৮]
- নেমেসিস
- তরঙ্গভঙ্গ
- আমলার আমলা
- ওরা কদম আলী
১৬. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৬]
- বহিপীর
- কেরামত মাওলা
- নয়া খান্দান
- কিত্তন খোলা
১৭. নিম্নের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর রচিত গ্রন্থ নয় ? [ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী : ১০]
- চাঁদের অমাবস্যা
- কাঁদো নদী কাঁদো
- চক্রবাক
- লালসালু
১৮. সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস ? [ সহকারী রাজস্ব কর্মকর্তা : ১৫]
- সামাজিক
- আত্মজৈবনিক
- মনোসমীক্ষণমূলক
- রূপক
১৯. ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থটির রচয়িতা কে ? [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D ইউনিট কলা ও মানবিদ্যা (২০২৩-২০২৪) ]
- আব্দুল মান্নান সৈয়দ
- সৈয়দ আলী আহসান
- মোজাম্মেল হক
- সৈয়দ ওয়ালীউল্লাহ
২০. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কি ? [উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা : ০৭ ]
- গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা
- চাষী জীবনের করুণ চিত্র
- হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
- কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
২১. লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি ? [১৫তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]
- ১৯৪৩
- ১৯৪৮
- ১৯৫১
- ১৯৭০
২২. ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) : ১০]
- সৈয়দ মুজতবা আলী
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- শওকত ওসমান
- সেলিনা হোসেন
২৩. কোনটি ঠিক ? [ ২৪ তম বিসিএস ]
- মহাশ্মশান (নাটক)
- কাঁদো নদী কাঁদো (কাব্য)
- বহিপীর (নাটক)
- সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
২৪. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০]
- আবুল মনসুর আহমদ
- আবু জাফর শামসুদ্দীন
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- শওকত ওসমান
২৫. ‘বহিপীর’ কে রচনা করেন ? [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় D ইউনিট কলা ও মানবিদ্যা (২০২৩-২০২৪)]
- নজিবুর রহমান
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
২৬. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো- [ ৪৪তম বিসিএস]
- চাষী জীবনের করুণ চিত্র
- নারীর বন্দীদশার করুণ চিত্র
- ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র
- ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র
২৭. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয় ? [ বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]
- লালসালু
- অনেক সূর্যের আশা
- কাঁদো নদী কাঁদো
- চাঁদের অমাবস্যা
২৮. নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা ? [ বহিরাগমন ও পার্সপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]
- নয়নচারা
- আয়না
- চাচা কাহিনী
- অতসী মামী
২৯. 'চাঁদের আমবস্যা', 'কাঁদো নদী কাঁদো' কার রচনা ? [ পিটিআই ইনস্ট্রাক্টর : ১৬]
- দিলারা হাশেম
- সরদার জয়েনউদ্দিন
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- আনোয়ার পাশা
৩০. ‘কাঁদো নদী কাঁদো’ নিম্নের কোনটি ? [ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী : ১০]
- উপন্যাস
- গল্পগ্রন্থ
- নাটক
- কোনটিই না
৩১. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০]
- নয়নচারা
- উজানে মৃত্যু
- কাঁদো নদী কাঁদো
- সুড়ঙ্গ
৩২. ফরাসী ও ইংরেজী ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালী উল্লাহ রচিত উপন্যাসের নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- নয়নচারা
- চাঁদের অমাবস্যা
- লাল-সালু
- দূই তীর
৩৩. 'লালসালু' সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা ? [ পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১]
- উপন্যাস
- ছোটগল্প
- নাটক
- কাব্যগ্রন্থ
৩৪. সৈয়দ ওয়ালীউল্লাহ'র ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো- [সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]
- Night of no moon
- How to cook beans
- Tree without roots
- Cry river cry
৩৫. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি ? [ ৪৪তম বিসিএস ]
- কবর
- বহিপীর
- পায়ের আওয়াজ পাওয়া যায়
- ওরা কদম আলী
৩৬. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক শিক্ষকের নাম- [ ৪৪তম বিসিএস]
- আবদুল কাদের
- খতিব মিয়া
- আক্কাস আলী
- আরেফ আলী
৩৭. 'লালসালু' উপন্যাসে কোন অঞ্চলের জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে ? [বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]
- চট্টগ্রাম
- সিলেট
- নোয়াখালী
- ময়মনসিংহ
৩৮. সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস কোনটি ? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]
- জননী
- চিলেকোঠার সেপাই
- দি আগলি এশিয়ান
- ময়ূরাক্ষী
৩৯. লালসালু উপন্যাসের ফরাসি অনুবাদের নাম কী ? [ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ডি ইউনিট ) : ২০১৯-২০২০]
- ল্য অল্পবরে সাথ মায়েমে
- আরবের শামস্ লি
- ট্রি উইথ আউট রুটস
- ট্রি আউট রুটস