হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩)
বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। তাঁর রচিত সাহিত্যকর্মে জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটেছে। ১৯৬৭-তে পাকিস্তানি শাসকচক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্কার এবং পাকিস্তানের আদর্শ পরিপন্থী বলে রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন ।
হাসান হাফিজুর রহমানের সাহিত্যকর্ম
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন ? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী:১৫ ]
- হাসান হাফিজুর রহমান
- বেগম সুফিয়া কামাল
- মুনীর চৌধুরী
- আবুল হায়াত
২. ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন ? [সাব-রেজিস্ট্রার:১২ ]
- শামসুর রাহমান
- সৈয়দ শামসুল হক
- হাসান হাফিজুর রহমান
- আবু জাফর ওবায়দুল্লাহ
৩. “একুশে ফেব্রূয়ারি” কী ধরনের রচনা ? [কারা তত্ত্বাবধায়ক:১৩ ]
- দলিলপত্র
- রচনাবলী
- বায়ান্নর প্রবন্ধবলী
- কবিতা সংকলন
৪. “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র” সম্পাদনা করেন-- [সহকারী তথ্য অফিসার:১৩ ]
- হাসান হাফিজুর রহমান
- হাসান আজিজুল হক
- সিকান্দার আবু জাফর
- শামসুর রাহমান
৫. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী ? [৩৭তম বিসিএস ]
- মুনীর চৌধুরী
- হাসান হাফিজুর রহমান
- শামসুর রাহমান
- গাজীউল হক
৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল ? [ সোনালী ব্যাংক অফিসার : ১০]
- ১ ফাল্গুন
- ৮ ফাল্গুন
- ১০ ফাল্গুন
- ১৮ ফাল্গুন
৭. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল ? [ একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী: ২১ ]
- ১৩৫৮
- ১৩৫৯
- ১৩৭০
- ১৩৭১
৮. রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' কে সম্পাদনা করেন ? [ দুর্নীতি দমন কমিশনের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৯ ]
- শামসুর রাহমান
- হাসান হাফিজুর রহমান
- সৈয়দ শামসুল হক
- আলাউদ্দিন আল আজাদ
৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ ? [দুদকের সহকারী পরিচালক: ২০ ]
- যখন উদ্যত সঙ্গীন
- একাত্তরের ডায়েরী
- চৌচির
- নিষিদ্ধ লোবান
১০. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয় ? [ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২/ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১ ]
- নতুন কবিতা
- একুশে ফেব্রুয়ারি
- সুন্দরম
- কণ্ঠস্বর
১১. 'শোকার্ত তরবারী' কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [এনএসআই এর সহকারী পরিচালক: ২১ ]
- শামসুর রাহমান
- আল মাহমুদ
- হাসান হাফিজুর রহমান
- নির্মলেন্দু গুণ
১২. কোন সালের প্রভাত ফেরীতে সর্বপ্রথম 'একুশের গান' আমার ভাইয়ের রক্তে... গানটি পাওয়া হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২]
- ১৯৫৯
- ১৯৬২
- ১৯৫২
- ১৯৫৪