Home » বাংলা সাহিত্য » শামসুর রাহমান

শামসুর রাহমান

Admin March 09, 2026 0 Questions

 শামসুর রাহমান (১৯২৯-২০০৬)

আধুনিক কবি শামসুর রাহমান, যিনি রোমান্টিকতার সাথে সমাজমনস্কতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তাঁর কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য।

শামসুর রাহমানের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মশামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ খ্রিস্টাব্দে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম ।
ডাকনামশামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু ।
সাংবাদিকতা১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে ‘দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি ‘দৈনিক বাংলা’ নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে ‘দৈনিক বাংলা' ও সাপ্তাহিক ‘বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত ‘দৈনিক বাংলা’ থেকে পদত্যাগ করেন।
ছদ্মনামমুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার ‘দেশ' পত্রিকায় ‘মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
উপাধিশামসুর রাহমান ‘নাগরিক কবি' হিসেবে খ্যাত।
পুরস্কারতিনি ১৯৬৩ সালে ‘আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে ‘একুশে পদক' এবং ১৯৯১ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ লাভ করেন ।
কাব্যগ্রন্থতাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো : তাঁর মোট কাব্য ৬৫ টি ।

‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ।

‘বন্দী শিবির থেকে ’ (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।

‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২): ১৯৭৫-৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যুপকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যে।

‘রৌদ্র করোটিতে' (১৯৬৩),'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭),‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮),‘নিজ বাসভূমে' (১৯৭০),‘দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩),'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪),‘আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪),‘এক ধরনের অহংকার' (১৯৭৫),‘আমি অনাহারী' (১৯৭৬),‘শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭),‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭),‘প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮),'প্রেমের কবিতা' (১৯৮১),‘ইকারুসের আকাশ' (১৯৮২),‘এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬),‘বুক তাঁর বাংলাদেশের হৃদয়’ (১৯৮৮),‘হরিণের হাড়' (১৯৯৩),‘তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬),‘হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭),‘না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।
উপন্যাসতাঁর উপন্যাসগুলো:‘ অক্টোপাস ' (১৯৮৩),‘অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫),‘নিয়ত মন্তাজ' (১৯৮৫),‘এলো সে অবেলায়’ (১৯৯৪)।
আত্মস্মৃতি‘স্মৃতির শহর' (১৯৭৯),'কালের ধূলোয় লেখা' (২০০৪)।
শিশুতোষ‘এলাটিং বেলাটিং' (১৯৭৫),‘ধান ভানলে কুঁড়ো দেবো' (১৯৭৭),‘লাল ফুলকির ছড়া' (১৯৯৫)।
প্ৰবন্ধ‘আমৃত্যু তাঁর জীবনানন্দ' (১৯৮৬),'কবিতা এক ধরনের আশ্রয়' (২০০২)।
বিখ্যাত পক্তি১. পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত,
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে,
দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতেই হবে। (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা)

২. স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা । (স্বাধীনতা তুমি)

৩. স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)

৪. তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা (বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা)
বিখ্যাত কবিতাবিখ্যাত কবিতা :

‘হাতির শুড়’: ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে ‘সমকাল' পত্রিকায় এ কবিতাটি লেখেন।

‘টেলেমেকাস’: ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লেখেন।

‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা': ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার ফলে শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।

‘আসাদের শার্ট’: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।

‘স্বাধীনতা তুমি' ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’: মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ দুটি কবিতা লেখেন।
মৃত্যুতিনি ১৭ আগস্ট, ২০০৬ খ্রিস্টাব্দে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কবির ইচ্ছানুযায়ী ১৮ আগস্ট বনানী কবরস্থানে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয় ? [ কারা তত্ত্বাবধায়ক : ১০]

  • রৌদ্র করোটিতে
  • নিজ বাসভূমে
  • বন্দী শিবির থেকে
  • বন্দীর বন্দনা

২. শামসুর রাহমান- এর কাব্যগ্রন্থ- [ বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (সহকারী পরিচালক) : ১০]

  • রাখালী
  • সংশপ্তক
  • বিধ্বস্ত নীলিমা
  • চক্রবাক

৩. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন ? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা : ১০ ]

  • বেগম সুফিয়া কামাল
  • ফররুখ আহমদ
  • শামসুর রহমান
  • গোলাম মোস্তফা

৪. শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ- [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]

  • পথহারা পথিক
  • বিধ্বস্ত নীলিমা
  • হাওয়া তোমার কি দুঃসাহস
  • আগুনের পরশমণি

৫. কোনটি শামসুর রহমানের রচনা ? [ ২০তম বিসিএস]

  • নিরন্তর ঘন্টাধ্বনি
  • নির্জর স্বাক্ষর
  • নিরালোকে দিব্যরথ
  • নির্বাণ

৬. 'স্বাধীনতা তুমি , রবি ঠাকুরের অজর কবিতা'- কথাটি কার রচনা ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২ ]

  • রফিক আজাদ
  • প্রেমেন্দ্র মিত্র
  • কামিনী রায়
  • শামসুর রাহমান

৭. শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি ? [ উপজেলা নির্বাচন অফিসার : ০৮]

  • লোক লোকান্তর
  • সহসা সচকিত
  • উত্তরাধিকার
  • প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

৮. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা ? [কারা তত্ত্বাধায়ক : ১০ ]

  • শামসুর রাহমান
  • জাহানারা আরজু
  • হাসান হাফিজুর রহমান
  • আল মাহমুদ

৯. শামসুর রাহমান খ্যাতি অর্জন করেছেন....সাহিত্যে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]

  • কাব্য
  • নাট্য
  • প্রবন্ধ
  • উপন্যাস

১০. কোনটি শামসুর রাহমানের রচনা ? [ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ১৯]

  • হরফের ছড়া
  • গোলাপ ফুটে খুকির হাতে
  • পশারিণী
  • জয়ের পথে

১১. ‘রৌদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘বন্দী শিবির থেকে’ প্রভৃতি কার রচনা ? [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ১৯]

  • আবদুল মান্নান সৈয়দ
  • আল মাহমুদ
  • সৈয়দ শামসুল হক
  • শামসুর রাহমান

১২. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের কবি কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]

  • আল মাহমুদ
  • শামসুর রাহমান
  • সৈয়দ শামসুল হক
  • রফিক আজাদ

১৩. এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে ? [ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক : ০১]

  • রোকনুজ্জামান খান দাদা ভাই
  • শামসুর রাহমান
  • কাজী নজরুল ইসলাম
  • মুহম্মদ জাফর ইকবাল

১৪. বাংলাদেশের কোন কবি কবিতা রচনায় সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন ? [ গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল : ১৮ ]

  • কাজী নজরুল ইসলাম
  • শামসুর রাহমান
  • নির্মলেন্দু গুণ
  • মেঘনাদ সাহা

১৫. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (করতোয়া) : ১০]

  • অনেক আকাশ
  • বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
  • স্বর্ণ গর্দভ
  • আশার বসতি

১৬. শামসুর রাহমান রচিত কাব্য কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৩]

  • রৌদ্র করোটিতে
  • রাখালী
  • ছায়াহরিণ
  • সাঁঝের মায়া

১৭. কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন ? [ থানা পরিবার পরিকল্পনা অফিসার : ৯৮]

  • কুমিল্লা জেলায়
  • খুলনা জেলায়
  • ঢাকা জেলায়
  • পাবনা জেলায়

১৮. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা ? [ ৩৪তম বিসিএস ]

  • কাজী নজরুল ইসলাম
  • নির্মলেন্দু গুণ
  • শামসুর রহমান
  • কবি আল মাসুদ

১৯. ‘পাহাড়তলী/পাড়াতলী’ গ্রামে জন্মগ্রহণ করেন- [ ৩০তম বিসিএস ]

  • মুকুন্দরাম চক্রবর্তী
  • সৈয়দ শামসুল হক
  • শামসুর রহমান
  • সেলিম আলদীন

২০. ’দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক:১৩ ]

  • সানাউল হক
  • শামসুর রাহমান
  • আহসান হাবিব
  • সৈয়দ শামসুল হক

২১. 'অক্টোপাস' উপন্যাস কার রচনা ? [ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার : ০৮]

  • সৈয়দ শামসুল হক
  • শওকত ওসমান
  • শামসুর রাহমান
  • সেলিনা হোসেন

২২. 'এলাটিং বেলাটিং' কার লেখা বই ? [ পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক(কারিগরি) সহ-পরিচালক(প্রশাসন) ও রিসার্স অফিসার:০৭]

  • ফয়েজ আহমেদ
  • ফখরুখ আহমদ
  • সুকুমার রায়
  • শামসুর রাহমান

২৩. শামসুর রহমানের গদ্যগ্রন্থ- [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক :১৪ ]

  • প্রতিদিন ঘরহীন ঘরে
  • বুক তার বাংলাদেশের হৃদয়
  • বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
  • স্মৃতির শহর

২৪. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি ? [ ৩৮তম বিসিএস]

  • নেকড়ে অরণ্য
  • বন্দী শিবির থেকে
  • নিষিদ্ধ লোবান
  • প্রিয়যোদ্ধা প্রিয়তম

২৫. 'একটি ফটোগ্রাফ' কবিতার লেখক কে ? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর :১৯]

  • আল-মাহমুদ
  • সুফিয়া কামাল
  • বন্দে আলী মিয়া
  • শামসুর রাহমান

২৬. শামসুর রাহমানের 'একটি ফটোগ্রাফ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত ? [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়]

  • বিধ্বস্ত নীলিমা
  • প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
  • দুঃসময়ের মুখোমুখি
  • এক ফোঁটা কেমন অনল

২৭. কবি শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোন গ্রামে ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯]

  • পাড়াতলা
  • পাহাড়পুর
  • পাড়াতলী
  • চরপাড়া

২৮. কবি শামসুর রাহমানের সময়কাল- [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রকৌশলী:১৬ ]

  • ১৯২৯-২০০৫
  • ১৯২৯-২০০৬
  • ১৯২৮-২০০৬
  • কোনোটি নয়

২৯. কবি শামসুর রাহমানের জন্ম কত সালে ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার :১৭]

  • ১৯২৭
  • ১৯২৯
  • ১৯২৮
  • ১৯৩০

৩০. নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা হতে নেয়া হয়েছে? ‘পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে।’ [ পিএসসি কর্তৃক ১২টি পদ : ০১]

  • স্বাধীনতা তুমি
  • গর্জে উঠো স্বাধীনতা
  • গুড মর্নিং বাংলাদেশ
  • তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

৩১. মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাবো আমার পাহাড়তলী গাঁয়ে। --- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(শিউলী) : ০৯ ]

  • সুফিয়া কামাল
  • জসীম উদ্দীন
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান

৩২. 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' --কার রচনা ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩]

  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • শামসুর রাহমান
  • মুনীর চৌধুরী
  • কাজী নজরুল ইসলাম
  • মোহাম্মদ মনিরুজ্জামান

৩৩. 'এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে'।----পঙ্‌ক্তিগুলো কোন কবির রচনা ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস) : ১২ ]

  • জীবনানন্দ দাশ
  • শামসুর রাহমান
  • সুকান্ত ভট্টাচার্য
  • মোহাম্মদ মনিরুজ্জামান

৩৪. নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের রচনা ? [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ১০ ]

  • নব বসন্ত
  • কবিতার সঙ্গে গেরস্থালী
  • বিরহ সংলাপ
  • পরানের গহীন ভিতর

৩৫. শামসুর রাহমানের আত্মজীবনী- [সমাজসেবা অফিসার : ১০ ]

  • হৃদয়ে আমার পৃথিবীর আলো
  • কালের ধুলোয় লেখা
  • নিজ বাসভূমি
  • বন্দী শিবির থেকে

৩৬. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে ? [ ৩৭তম বিসিএস ]

  • আল মাহমুদ
  • আব্দুল মান্নান সৈয়দ
  • অমিয় চক্রবর্তী
  • শামসুর রাহমান

৩৭. ‘বিধ্বস্ত নীলিমা’র কবি- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

  • শামসুর রাহমান
  • হাসান হাফিজুর রহমান
  • শহীদ কাদরী
  • সৈয়দ শামসুল হক

৩৮. শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : ০৩ ]

  • লোক লোকান্তর
  • ধূসর পাণ্ডুলিপি
  • সোনালী কাবিন
  • বন্দী শিবির থেকে

৩৯. শামসুর রাহমানের কাব্য- [ ডাক অধিদপ্তরের এস্টিমেটর : ১৮]

  • রৌদ্র করোটিতে
  • রাখালী
  • ছায়াহরিণ
  • সাঁঝের মায়া

৪০. শামসুর রাহমানের কবিতা বইয়ের নাম- [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ০৩]

  • লোক লোকান্তর
  • প্রতিদিন ঘরহীন ঘরে
  • ভোরের নদীর মোহনায় জাগরণ
  • আশার বসতি

৪১. ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]

  • আহসান হাবীব
  • শামসুর রহমান
  • মহাদেব সাহা
  • আলাউদ্দিন আল আজাদ

৪২. 'মৈনাক' ছদ্মনামে লিখতেন- [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০]

  • শামসুর রাহমান
  • ঈশ্বর গুপ্ত
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • সৈয়দ মুজতবা আলী

৪৩. 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতাটি কে লিখেছেন ? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১ ]

  • নির্মলেন্দু গুণ
  • শামসুর রাহমান
  • কাজী নজরুল ইসলাম
  • সৈয়দ শামসুল হক

৪৪. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি ? [ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১]

  • কালের ধূলোয় লেখা
  • আত্মস্মৃতি
  • আত্মকথা
  • স্মৃতির আয়না

৪৫. শামসুর রাহমান রচিত 'ইলেক্ট্রার গান' কবিতায় মিথের আড়ালে দ্যোতিত হয়েছে- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১]

  • পিতৃহারা বঙ্গবন্ধু কন্যার আবেগ
  • সন্তানহারা জননীর বেদনা
  • অপরিসীম অপত্যস্নেহ
  • শিশুপুত্র রাসেল হত্যার করুণ কাহিনি

৪৬. 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' এর রচয়িতা কে ? [ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক: ২১]

  • আল মাহমুদ
  • আবুল হাসান
  • শামসুর রাহমান
  • শহীদ কাদরী

৪৭. কবি শামসুর রাহমানের 'আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি' প্রকাশিত হয় কত সালে ? [ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২]

  • ১৯৭৪ সালে
  • ১৯৮২ সালে
  • ১৯৯০ সালে
  • ১৯৯৫ সালে

৪৮. 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২ ]

  • দিলওয়ার
  • শামসুর রাহমান
  • শহীদ কাদরী
  • মহাদেব সাহা

৪৯. 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [ ৪৫তম বিসিএস ]

  • সৈয়দ শামসুল হক
  • শামসুর রাহমান
  • হাসান হাফিজুর রহমান
  • আহসান হাবীব

৫০. 'প্রিয় স্বাধীনতা' কবিতার কবি কে ? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩]

  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বেগম সুফিয়া কামাল
  • শামসুর রাহমান
No comments
Post a Comment