Home » বাংলা ব্যাকরণ » ব্যাকরণ-ব্যাকরণ বিষয়ক গ্রন্থ-ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি

ব্যাকরণ-ব্যাকরণ বিষয়ক গ্রন্থ-ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি

আমাদের আজকের টপিক ব্যাকরণ সংক্রান্ত আদ্যোপান্ত। অর্থাৎ ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ও ব্যাকরণের আলোচ্য কয়টি ও কি কি? প্রথমেই আমরা জানব ব্যাকরণ কি, কোথা থেকে এর উৎপত্তি এবং ঠিক কি কারণে ব্যাকরণের প্রয়োজন। বাংলা ব্যাকরণের ইতিহাস সুদীর্ঘ কালের হলে ও এটি সংস্কৃতের রাহু মুক্ত হতে পারে নি। বাংলা ব্যাকরণে সংস্কৃতের গন্ধ পাওয়া যায় । এমনকি অনেক নিয়ম কানুন সরাসরি বাংলা ব্যাকরণে যুক্ত হয়েছে । যেমন কারক ও বিভক্তি সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃত কারকের সাথে বাংলা কারকের পার্থক্য থাকলে ও বেশ মিল রয়েছে। কারণ এর জন্মই সংস্কৃত কারক থেকে। আজকের পাঠে আমরা কে বা কাদের হাত ধরে বাংলা ব্যাকরণ আজকের পর্যায়ে এসেছে তার সবকিছুই আজ আমরা জানব।

ব্যাকরণ কাকে বলে

ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান।ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আলোচনাই ব্যাকরণ। ব্যাকরণ বিশ্লেষণ করে—নির্দেশ করে না বা বিধি প্রণয়ন করে না, বর্ণনা করে মাত্র। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরুপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন,রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে।ভাষা নদীর মতো প্রবাহমান।এ প্রবাহই ভাষার প্রাণ।মুখে মুখে ভাষার যে পরিবর্তন ঘটে তাতে অনেক নতুন নিয়মের সৃষ্টি হয়। সে নিয়ম কালক্রমে ব্যাকরণের অন্তর্ভূক্ত হয়। ভাষা ব্যাকরণকে নয় বরং ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও প্রয়োগের নীতি বুঝিয়ে দেওয়া হয়, সেই শাস্ত্র কে বলে সেই ভাষার ব্যাকরণ। ব্যাকরণ হল ভাষার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ।অর্থাৎ যা প্রমাণিত এবং সত্য হিসেবে প্রতিষ্ঠিত সেসব নিয়মকানুনই ব্যাকরণের অন্তভুর্ক্ত হবে। কাজেই আমরা বলতে পারি ভাষা ব্যাকরণকে নয় বরং ব্যাকরণই তার গতিপথ বদলায় ভাষাকে অনুসরণ করে।কারণ ভাষা পরিবর্তনশীল এবং সত্য হিসেবে প্রতিষ্ঠিত প্রমিত বিধানই ব্যাকরণ হিসেবে চিহ্নিত হয়।

বাংলা ব্যাকরণ কাকে বলে

"ব্যাকরণ" (বি+আ+কৃ+অন ) একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ । ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধ রুপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়,তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ । ব্যাকরণের আলোচ্য কয়টি ও কি কি তা জানার আগে চলুন আমরা ধাপে ধাপে জেনে আসি ব্যাকরণ বিষয়ক গ্রন্থের ক্রমবর্ধমান ইতিহাস। অর্থাৎ শুরুতে কারা ব্যাকরণ রচনা সাথে জড়িত ছিলেন এবং তাদের অবদান কি বাংলা ব্যাকরণকে আজকের পর্যায়ে প্রতিষ্ঠিত করতে।

পাণিনি কে ছিলেন

পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ ছিলেন। তার রচিত বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম 'অষ্টাধ্যায়ী' । সংস্কৃত ব্যাকরণ চর্চায় যাঙ্ক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী , পাণিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী, কাত্যায়ন ও পতঞ্জলি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রাখেন। পাণিনি, কাত্যায়ন ও পতঞ্জলি ব্যাকরণ শাস্ত্রের ত্রিমুনি নামে অভিহিত। পতঞ্জলি ছিলেন পাণিনির ব্যাকরণের ঘোর সমর্থক আর কাত্যায়ন ছিলেন সমালোচক।

পৃথিবীর প্রথম ব্যাকরণের নাম কী

খ্রিস্টপূর্ব প্রথম শতকে ল্যাটিন ভাষায় “ডি লিঙ্গুয়া ল্যাটিনো” নামে প্রথম ব্যাকরণ রচনা করেন ভাররো। ল্যাটিন ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ “ইনস্টিটিউনেস গ্রাম্মাতিকেই” নামে রচনা করেন প্রিস্কিয়ানস।

বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থের নাম কী

পর্তুগিজ ভাষায় মনোএল দ্য আসসুম্পসাও রচিত `Vocabulario Em Idioma Bengalla , E Portuguez Dividido Em Duas Partes’ . এটি রোমান হরফে ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়। এটি মূলত একটি অভিধান।

বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থের নাম কী

বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ রচয়িতা ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড । তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে চার্লস উইলকিনসের হুগলীর মুদ্রণযন্ত্র থেকে এর অংশ বিশেষ বাংলায় মুদ্রিত হয়। ব্রাসি হ্যালহেড সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন।

বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা কে করেন

“বাঙ্গালা শিক্ষাগ্রন্থ” (১৮২১) নামে বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা চালান রাধাকান্ত দেব

বাঙ্গালি রচিত বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থের নাম কি

রাজা রামমোহন রায় রচিত “Benali Grammar in English Language”. যা ১৮২৬ সালে প্রকাশিত হয়। এটি পরবর্তীতে ১৮৩৩ সালে তিনি “গৌড়ীয় ব্যাকরণ” নামে অনূদিত করেন যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত।

ব্যাকরণ বিষয়ক গ্রন্থ

ব্যাকরণ বিষয়ক গ্রন্থ
গ্রন্থের নামভাষারচয়িতা
Vocabulario Em Idioma Bengalla , E Portuguez Dividido Em Duas Partesপর্তুগিজমনোএল দ্য আসসুম্পসাও
A Grammar of the Bengal Languageইংরেজিন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
A Grammar of the Bengal Languageইংরেজিউইলিয়াম কেরী
Benali Grammar in English Language (১৮২৬)ইংরেজিরাজা রামমোহন রায়
গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩)বাংলারাজা রামমোহন রায়
বাঙ্গালা ব্যাকরণ (১৮৫২) বাংলায় অনূদিতইংরেজিশ্যামাচরণ সরকার
ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)বাংলাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণবাংলানকুলেশ্বর বিদ্যাভুষণ
ব্যাকরণ মঞ্জরীবাংলাড.মুহাম্মদ এনামুল হক
বাংলা ব্যাকরণবাংলাড.মুহাম্মদ শহীদুল্লাহ
আধুনিক বাংলা ব্যাকরণবাংলাজগদীশ চন্দ্র ঘোষ
বাংলা ভাষার ব্যাকরণবাংলামুনীর চৌধুরী, ও মোফাজ্জল হায়দার
অভিনব ব্যাকরণবাংলাকাজী দীন মুহাম্মদ ও সুকুমার সেন
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণবাংলাড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
প্রমিত ভাষার বাংলা ব্যাকরণবাংলারফিকুল ইসলাম ও পবিত্র সরকার
The Origin and Development of the Bengali Language (ODBL)ইংরেজিড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কি কি

ড.মুহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে পাঁচ ভাগে ভাগ করেছেন। যথাঃ

ক. ধ্বনি প্রকরণ
খ. শব্দ প্রকরণ
গ. বাক্য প্রকরণ
ঘ. ছন্দ প্রকরণ ও
ঙ. অলংকার প্রকরণ

সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয় যথাঃ

১। ধ্বনিতত্ত্ব (phonology)
২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)
৩। বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax)
৪। অর্থতত্ত্ব (Semantics)

তাছাড়া অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলংকার প্রভৃতি ও ব্যাকরণের আলোচ্য বিষয় ।

Pro Tips: সহজ ভাষায় ধ্বনি,বর্ণ ও সন্ধি ছাড়া বাকি সবকিছু শব্দতত্ত্ব বা রুপততত্ত্বের আলোচ্য বিষয় একমাত্র বাক্য ও অর্থতত্ত্ব ছাড়া।

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়

ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন ও লোপ , বর্ণ , সন্ধি , ষ-ত্ব বিধান, ণ-ত্ব বিধান

শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়

শব্দের প্রকার , পদের পরিচয় , শব্দগঠন, উপসর্গ , প্রত্যয় , বিভক্তি, লিঙ্গ , বচন , ধাতু, শব্দরূপ, কারক , সমাস , ক্রিয়া-প্রকরণ, ক্রিয়ার কাল , ক্রিয়ার ভাব , শব্দের ব্যুৎপত্তি।

বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়

বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার , বাক্য পরিবর্তন , পদক্রম , বাগধারা , বাক্য সংকোচন , বাক্য সংযোজক, বাক্য বিয়োজক, বাচ্য, যতিচ্ছেদ বা বিরামচিহ্ন ইত্যাদি।

অর্থতত্ত্বের আলোচ্য বিষয়

শব্দের অর্থবিচার,বাক্যের অর্থবিচার,অর্থের বিভিন্ন প্রকারভেদ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. পাণিনি কে ছিলেন ? [সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) : ১৮]

  • ভাষাবিদ
  • ঋগ্বেদবিদ
  • বৈয়াকরণিক
  • ঔপন্যাসিক

২. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি ? [২৭ তম বিসিএস]

  • মাগধীয় ব্যাকরণ
  • গৌড়ীয় ব্যকরণ
  • মাতৃভাষা ব্যাকরণ
  • ভাষা ও ব্যাকরণ

৩. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ? [২৬ তম বিসিএস]

  • স্যার উইলিয়াম জোনস
  • স্যার উইলিয়াম কেরি
  • রাজীব লোচন মুখোপাধ্যায়
  • ব্রাসি হ্যালহেড

৪. বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো ? [পবিরার কল্যাণ পরিদর্শিকা: ২০১৮]

  • কাল, পুরুষ, পদ প্রকরণ
  • সমাস, প্রত্যয়, সন্ধি
  • সারাংশ, ভাব-সম্প্রসারণ
  • ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব

৫. বাংলা ব্যাকরণের বয়স কত ? [পবিরার কল্যাণ পরিদর্শিকা: ২০১৮]

  • ৬০০ বছর
  • ১৫০ বছর
  • ২৫০ বছরের বেশি
  • ৩০০ বছরের বেশি

৬. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ১৯]

  • বিশেষভাবে বিভাজন
  • বিশেষভাবে বিশ্লেষণ
  • বিশেষভাবে সংযোজন
  • বিশেষভাবে বিয়োজন

৭. বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা- [২৯ তম বিসিএস]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • রামমোহন রায়

৮. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ? [প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার : ১৯]

  • রূপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • ভাষাতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

৯. 'ব্যাকরণ' কোন ভাষার শব্দ ? [৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) : ২০১২]

  • বাংলা
  • সংস্কৃত
  • পর্তুগিজ
  • হিন্দী

১০. কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ? [এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (টেলর) : ২০১৯]

  • পি আচার্য
  • ব্রাসি হ্যালহেড
  • পি জে হার্টজ
  • ডব্লিউ গ্রেস

১১. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫]

  • ভাষাতত্ত্বে
  • রূপতত্ত্বে
  • ধ্বনিতত্ত্বে
  • বাক্যতত্ত্বে

১২. ব্যাকরণ-এর মূল ভিত্তি কি ? [ এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (টেলর) : ২০১৯]

  • ধ্বনি
  • ভাষা
  • শব্দ
  • বাক্য

১৩. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন- [বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৭]

  • এন.বি. হ্যালহেড
  • উইলিয়াম কেরি
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৪. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ ? [থানা সহকারী শিক্ষা কর্মকর্তা : ৯৫]

  • বাংলা ব্যাকরণ
  • সরল ভাষা ও ব্যাকরণ রচনা
  • মাতৃভাষা ও রচনা সওগাত
  • A Grammer of the Bengali Language

১৫. পর্তুগীজ ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ ‘Vogabolario em idioma Bengalla, e potuguez dividido em duas parts’ কে রচনা করেন ? [থানা সহকারী শিক্ষা কর্মকর্তা : ৯৫]

  • মনোএল দ্য আস্সুস্পাসাঁও
  • নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  • আব্রাহাম নোয়াম চমস্কি
  • রাজা রামমোহন রায়

১৬. কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন ? [সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী)- ২০১৫]

  • নকুলেশ্বর বিদ্যাভূষণ
  • হরনাথ ঘোষ
  • হরনাথ ঘোষ
  • রাজা রামমোহন রায়

১৭. ড. মুহম্মদ এনামূল হক রচিত ব্যাকরণের নাম- [ডেসকো সহকারী কমপ্লেইন সুপারভাইজার : ২০১৯]

  • ব্যাকরণ মঞ্জুরী
  • আধুনকি বাংলা ব্যাকরণ
  • ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
  • সবুজ বাংলা ব্যাকরণ

১৮. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ০৯]

  • ধ্বনিতত্ত্বে
  • শব্দতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • রূপতত্ত্বে

১৯. মনোএল দ্য আসসুস্পসাঁও ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন করে ? [৪৫ তম বিসিএস]

  • ১৭৩০ সালে
  • ১৭৩২ সালে
  • ১৭৩৪ সালে
  • ১৭৫৬ সালে

২০. 'লিঙ্গ', 'কারক', 'সমাস', 'ধাতু' ইত্যাদি ব্যাকারণের কোন অংশে আলোচিত হয় ? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক-২০০৯]

  • বাক্য গঠনে
  • বাক্যতত্ত্বে
  • ধ্বনিতত্ত্বে
  • রূপতত্ত্বে

২১. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি ? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর : ১১]

  • বাক্যতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • শব্দতত্ত্ব
  • অর্থতত্ত্ব

২২. রাজা রামমোহন রায় রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে বাংলায় অনূদিত হয় ? [পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম ।। পোস্টম্যান : ২৩]

  • ১৮৩২ সালে
  • ১৮৩৩ সালে
  • ১৮৩৬ সালে
  • ১৮৩৮ সালে

২৩. ব্যাক্যের বিভিন্ন উপাদান সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক- ২০১৬]

  • শব্দতত্ত্বে
  • রূপতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • ধ্বনিতত্ত্বে

২৪. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন ? [২২তম বিসিএস]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • সুকুমার সেন

২৫. বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন ? [হাইকোর্টের রেজিস্টার : ৯৪]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ডেভিড হেয়ার
  • মদনমোহন তর্কালঙ্কার
  • উইলিয়াম কেরি

২৬. ব্যাকরণের কাজ কি ? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ০৬]

  • ভাল বক্তা তৈরি করা
  • পন্ডিতব্যক্তি তৈরি করা
  • শুদ্ধ লিখন শেখানো
  • ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা

২৭. উইলিয়াম কেরি রচিত A Grammer of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক-২০০৯]

  • ১৮০০ সালে
  • ১৮০১ সালে
  • ১৮০২ সালে
  • ১৮০৩ সালে

২৮. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ০১]

  • রূপতত্ত্বে
  • ধ্বনিতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • ভাষাতত্ত্বে

২৯. কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক : ০১]

  • রূপতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • ভাষাতত্ত্বে
  • ধ্বনিতত্ত্বে

৩০. “যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরুপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।” এ সংজ্ঞাটি কার ? [যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬]

  • ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. এনামুল হক
  • ড. সুকুমার সেন

৩১. ‘ ব্যাকরণ শব্দের বুৎপত্তি কোনটি ? [শিক্ষাবোর্ডের শিক্ষা পরিদর্শক : ০৪]

  • বি + আ + √কৃ + অন
  • ব্য + আ + কৃ +√ অন
  • বৃ + কৃ + অন
  • ব্যা + ক + রন

৩২. প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১]

  • ধ্বনিতত্ত্ব
  • রুপতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

৩৩. “ধাতুরুপ” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? [জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার : ১৯]

  • ধ্বনিতত্ত্ব
  • রুপতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

৩৪. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে --- [রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯]

  • ভাষার নিয়ম প্রতিষ্ঠা
  • ভাষার শৃঙ্খলা
  • ভাষার বিশ্লেষণ
  • ভাষার উন্নতি

৩৫. ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই -- [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১১]

  • সন্ধি
  • সমাস
  • উক্তি
  • ব্যাকরণ

৩৬. কোনটি ঠিক ? [ বাংলাদেশ অয়েল,গ্যাস ও মিনারেল কর্পোরেশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার : ১১]

  • ব্যাকরণ ভাষার অনুগামী
  • ভাষা ব্যাকরণের অনুগামী
  • ব্যাকরণ শিক্ষার অনুগামী
  • ব্যাকরণ শব্দ যন্ত্রের অনুগামী

৩৭. ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ? [সহকারী রাজস্ব কর্মকর্তা : ১৫]

  • ভাষাকে চলতে
  • ভাষাকে শাসন করে
  • ভাষাকে বলিতে
  • ভাষাকে বর্ণনা করে

৩৮. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ? [জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৯]

  • মনোএল দ্য আসসুম্পসাওঁ
  • ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ড. সুকুমার সেন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ

৩৯. বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ? [রুপালি ব্যাংক সিনিয়র অফিসার : ১০]

  • মনোএল দ্য আসসুম্পসাওঁ
  • ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • ড. সুকুমার সেন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ

৪০. The Origin and Development of the Bengali Language’ গ্রন্থটি রচনা করেছেন ? [৩৩তম বিসিএস]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • হরপ্রসাদ শাস্ত্রী
  • স্যার জর্জ গ্রিয়ার্সন

৪১. “ব্যাকরণ মঞ্জুরী “ কার লেখা ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ০৬]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. মুহম্মদ এনামুল হক
  • ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • মুহম্মদ আব্দুল হাই

৪২. প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে ? [২৩তম বিসিএস]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • অশোক মুখোপাধ্যায়
  • মুহাম্মদ হাবিবুর রহমান
  • জগন্নাথ চক্রবর্তী

৪৩. ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা কে করেন ? [বাতিলকৃত ২৪ তম বিসিএস]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. মুহম্মদ এনামুল হক
  • মুহম্মদ মনসুরউদ্দীন
  • মুহম্মদ আব্দুল হাই

৪৪. ‘বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান” এর সম্পাদক কে ? [২২তম বিসিএস]

  • মুহম্মদ আব্দুল হাই
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. মুহম্মদ এনামুল হক
  • আহমদ শরীফ

৪৫. “বঙ্গীয় শব্দকোষ” এর প্রণেতা- [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-০১ / ঢাকা বিশ্ববিদ্যালয় (খ-ইউনিট): ০৫-০৬]

  • জ্ঞানেন্দ্রমোহন দাস
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • হরিচরণ বন্দোপাধ্যায়
  • ড. মুহম্মদ এনামুল হক

৪৬. Morphology বঙ্গানুবাদ হলো- [বাংলাদেশ ব্যাংক (অফিসার) : ১৬]

  • রুপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

৪৭. রুপতত্ত্বের অপর নাম কি ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার : ১৬]

  • বাক্যতত্ত্ব
  • পদক্রম
  • ধ্বনিতত্ত্ব
  • শব্দতত্ত্ব

৪৮. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? [১৮তম বিসিএস]

  • রুপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • পদক্রম
  • বাক্য প্রকরণ

৪৯. ক্রিয়ামূল,ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০১]

  • বাক্যতত্ত্ব
  • পদক্রম
  • ধ্বনিতত্ত্ব
  • রুপতত্ত্ব

৫০. ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩]

  • রুপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

৫১. বচন, লিঙ্গ,পুরুষ ইত্যাদি আলোচিত হয়- [সঞ্চয় পরিদপ্তরের হিসাবরক্ষক :১০]

  • রুপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

৫২. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ? [৪৫তম বিসিএস]

  • মনোএল দ্য আসুম্পসাঁউ
  • রাজা রামমোহন রায়
  • রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
  • ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড

৫৩. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন- [রাবি: ১৪-১৫]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রামরাম বসু
  • রামনারায়ণ তর্করত্ন
  • রাজা রামমোহন রায়

৫৪. প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন ? [সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২২]

  • রাজা রামমোহন রায়
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ড. এনামুল হক

৫৫. বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে ? [বিদ্যুৎ, মন্ত্রণালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শক: ০৩]

  • ড. আনিসুজ্জামান
  • নরেন বিশ্বাস
  • জিল্লুর রহমান সিদ্দিকী
  • আবু ইসহাক

৫৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী ? [পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০]

  • ব্যাকরণ কৌমুদী
  • ব্যাকরণ মঞ্জুষা
  • মুগ্ধবোধ ব্যাকরণ
  • অষ্টাধ্যায়ী

৫৭. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে ? [৪১তম বিসিএস]

  • রামচন্দ্র বিদ্যাবাগীশ
  • রাজশেখর বসু
  • হরিচরণ দে
  • অশোক মুখোপাধ্যায়

৫৮. বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন নি- [সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১]

  • জন বিমস
  • ডানকান ফোর্বস
  • জর্জ গ্রিয়ারসন
  • জেমস কিথ

৫৯. একজন শ্রেষ্ঠ 'বৈয়াকরণিক' কে ? [সিএজি এর অডিটর: ২১]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • পাণিনি
  • কোনটিই নয়

৬০. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয় ? [সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক: ২১]

  • চট্টগ্রাম
  • গাজীপুর
  • নোয়াখালী
  • সিলেট

৬১. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী ? [১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ / প্রাথমিক সহকারী শিক্ষক: ২২]

  • সাধারণ বিশ্লেষণ
  • বিশেষভাবে বিশ্লেষণ
  • সাধারণ সংশ্লেষণ
  • বিশেষভাবে সংযোজন

৬২. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয় ? [১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৫]

  • সন্ধি
  • সমাস
  • কারক
  • প্রত্যয়

৬৩. শব্দতত্ত্বের অপর নাম কি ? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অডিটর: ১৯]

  • রূপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • পদক্রম
  • বাক্যতত্ত্ব

৬৪. Philology শব্দের পরিভাষা কোনটি ? [আইইআর (ঢাবি) এর উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর: ২০]

  • দর্শনবিদ্যা
  • ভাষাবিদ্যা
  • মনোবিদ্যা
  • ধ্বনিবিদ্যা

৬৫. বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি ? [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০]

  • ধ্বনি
  • বিরাম চিহ্ন
  • প্রত্যয়
  • পদক্রম

৬৬. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই- [৪১তম বিসিএস]

  • রসতত্ত্ব
  • রূপতত্ত্ব
  • বাক্যতত্ত্ব
  • ক্রিয়ার কাল

৬৭. 'শব্দ' আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে ? [এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১]

  • ধ্বনিতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • রূপতত্ত্বে
  • অর্থতত্ত্বে

৬৮. 'লেক্সেকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে ? [ দুদকের কনস্টেবল: ২২/বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১]

  • ধ্বনিতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • শব্দতত্ত্ব
  • অভিধানতত্ত্ব

৬৯. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি ? [বাখরাবাদ গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক: ২১]

  • প্রতিশব্দ
  • বাগধারা
  • ক্রিয়া বিশেষণ
  • উক্তি

৭০. উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ? [বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২]

  • ধ্বনিতত্ত্ব
  • রূপতত্ত্ব
  • বাক্যতত্ত্ব
  • পদক্রম

৭১. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি ? [সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩/পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩]

  • ৬টি
  • ৪টি
  • ৩টি
  • ২টি
No comments
Post a Comment