Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

দ্বিজেন্দ্রলাল রায়

দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩)

প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকার এবং বিশেষভাবে নাট্যকার হিসেবে স্বকীয়তার পরিচয় দিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্র যুগের হয়েও তিনি তাঁর কবিতায় নতুন আঙ্গিক ও ছন্দে এবং ব্যঙ্গ ও হাস্যরসাত্নকভাবে মৌলিকতার পরিচয় দিয়েছেন।

দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদানসাহিত্যিক তথ্য
জন্মদ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল রায়) নদীয়ার কৃষ্ণনগরে ১৯ জুলাই, ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন।
প্রতিষ্ঠিত সংগঠনতিনি বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘পূর্ণিমা সম্মিলন' (১৯০৫) এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং ‘ইভনিং ক্লাব' নামে অপর একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
বিশেষত্ববাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায়। তিনি বাংলা সমবেত কণ্ঠসংগীতের প্রবর্তক। তিনি বাংলা নাটকে সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টির প্রথম পুরোধা ব্যক্তিত্ব ।
প্রথম প্রকাশিত কাব্যদ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যের নাম ‘আর্যগাথা’ (১৮৮২): এটি তাঁর ছাত্রাবস্থায় প্রকাশিত হয় ।
কাব্যগ্রন্থদ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগ্রন্থগুলো:

‘আর্যগাথা’ ( ১ম ভাগ- ১৮৮২, ২য় ভাগ- ১৮৯৩)। Lyrics of Ind. (১৮৮৬): এটি ইংরেজিতে রচিত ।
‘মন্দ্ৰ’ (১৯০২), ‘আলেখ্য' (১৯০৭), ‘ত্রিবেণী' (১৯১২)।
ব্যঙ্গকবিতা: ‘আষাঢ়ে’ (১৮৯৯), ‘হাসির গান' (১৯০০)।
নাটকডি এল রায়ের নাটকগুলো:

ঐতিহাসিক নাটক:
‘সাজাহান' (১৯০৯): সম্রাট শাজাহানের ওপর রচিত প্রথম নাটক। তিনিই প্রথম শাহজাহানকে নিয়ে নাটক লেখেন। ‘ধনধান্য পুষ্প ভরা'- গানটি এ নাটকের। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।
‘চন্দ্রগুপ্ত' (১৯১১): গ্রিক ও ভারতীয় সম্পর্কের একটি বিশেষ মুহূর্তই এ নাটকের পটভূমি ।
'প্রতাপসিংহ' (১৯০৫), 'দুর্গাদাস' (১৯০৬), 'নূরজাহান' (১৯০৮), ‘মেবারপতন' (১৯০৮), ‘তারাবাঈ' (১৯০৩), ‘সিংহল বিজয়' (১৯১৬). ‘তাপসী’।

রোমান্টিক ও পৌরাণিক নাটক:
'সীতা'(১৯০২), ‘ভীষ্ম’ (১৯১৪), ‘সোহরাব-রুস্তম'(১৯০৮)।

কাব্যনাট্য :
‘পাষাণী' (১৯০০)।

সামাজিক নাটক :
‘পরপারে’ (১৯১২), ‘বঙ্গনারী' (১৯১৬)।

নকশা ও প্রহসন :
‘কল্কি অবতার' (১৮৯৫), ‘বিরহ’ (১৮৯৭), ‘একঘরে' (১৮৯৯), ‘ত্র্যহস্পর্শ' (১৯০০), ‘প্রায়শ্চিত্ত' (১৯০২), ‘পূনর্জন্ম' (১৯১১), ‘আনন্দ বিদায়'(১৯১২)।
‘সাজাহান’ নাটকমোঘল সম্রাট সাজাহানের জীবন কাহিনি অবলম্বনে দ্বিজেন্দ্রলাল রায় সর্বপ্রথম রচনা করেন ঐতিহাসিক নাটক ‘সাজাহান' (১৯০৯)। বাংলা নাট্যজগতের অন্যতম মঞ্চসফল নাটক ‘সাজাহান'। নায়কের করুণ জীবনকাহিনি নাটকটিকে জনপ্রিয় করেছে। সংলাপের আড়ম্বর, বাকশৈলীর বর্ণাঢ্যতা, আবেগের প্রচণ্ডতা ও ঘটনার অতি নাটকীয়তা এ নাটকের প্রধান বৈশিষ্ট্য।
মৃত্যুতিনি ১৭ মে, ১৯১৩ সালে মারা যান।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত- [ পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১ / আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ : ০৭ ]

  • কবি
  • নাট্যকার
  • গীতিকার
  • ঔপন্যাসিক

২. কোনটি নাটক ? [ ২১তম বিসিএস]

  • কর্তার ইচ্ছায় কর্ম
  • গড্ডলিকা
  • পল্লীসমাজ
  • সাজাহান

৩. ‘সাজাহান' নাটকের প্রথম রচয়িতা কে ? [ ২৬তম বিসিএস]

  • দ্বিজেন্দ্রলাল রায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • শাহাদৎ হোসেন
  • ইব্রাহীম খাঁ

৪. ‘তারাবাঈ' নাটকটির লেখক কে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বেলী): ০৯ / সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮]

  • ইসমাইল হোসেন সিরাজী
  • মীর মশাররফ হোসেন
  • আবদুল্লাহ আল মামুন
  • দ্বিজেন্দ্রলাল রায়

৫. ‘তাপসী' নাটকটি কে রচনা করেছেন ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ডালিয়া): ১২]

  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • মীর মশাররফ হোসেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর

৬. কোন চরণটি সঠিক ? [ ৩৩তম বিসিএস ]

  • ধনধান্য পুষ্প ভরা
  • ধন্য ধান্যে পুষ্পে ভরা
  • ধন্যে ধান্যে পুষ্পে ভরা
  • ধন্যে ধান্য পুষ্পে ভরা

৭. 'বঙ্গ আমার, জননী আমার, আমার দেশ'- গানটির রচয়িতা কে ? [ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০ ]

  • কাজী নজরুল ইসলাম
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • অতুল প্রসাদ সেন

৮. 'সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা ? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর: ২২]

  • দ্বিজেন্দ্রলাল রায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • জসীমউদ্দীন
  • মধুসূদন দত্ত

৯. 'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা' কবিতাংশটুকু কোন কবির রচনা ? [ বিএডিসি'র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: ২২]

  • দ্বিজেন্দ্রলাল রায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • শামসুর রাহমান
  • কৃষ্ণচন্দ্র মজুমদার

 

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...