Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম ও ৫০টি গুরুত্বপূর্ণ অনুবাদ!

 ❐ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার নিয়ম ও ৫০টি গুরুত্বপূর্ণ অনুবাদ

❐ ১. ইংরেজি ভাষার বিভিন্ন প্রকার বাক্যের গঠনশৈলী জানতে হবে।

❐ ২. ইংরেজি সরল বাক্যের অনুবাদ সব সময় সহজ নয়। যেমন: I am well, 'আমি ভালো আছি'। কিন্তু I am going well.-এর আক্ষরিক অনুবাদ 'আমি ভালো যাচ্ছি' বললে বা লিখলে হবে না। লিখতে হবে 'আমি (লেখাপড়া প্রভৃতি কাজ) ভালোই করছি', কিংবা 'আমার (লেখাপড়া প্রভৃতি কাজ) ভালোই চলছে', অথবা, 'আমার সময় ভালোই কাটছে'।

❐ ৩. উপযুক্ত বা যথাযথ শব্দ ব্যবহার করতে হবে। যেমন: "Please make a room for me" বাক্যের অনুবাদ হবে: "আমাকে একটু জায়গা দিন তো।" এখানে 'room'-এর অনুবাদ "ঘর" করা হলে অনুবাদ যথাযথ হবে না।

❐ 8. A man had two sons, এর অনুবাদ 'একজন মানুষের দুই পুত্র ছিল'-না লিখে 'একজনের দুই ছেলে ছিল লেখাই যুক্তিযুক্ত। Once there was a king, and the king had two queens. এর অনুবাদ 'একদা এক রাজা ছিল, এবং রাজার দুইজন রানি ছিল' না লিখে, 'এক যে ছিল রাজা, তার দু রানি' লিখলে শ্রুতিমধুর হয়। ৫. জটিল বাক্যকে ছোটো ছোটো সরল বাক্যে খণ্ডায়ন করলে অনুবাদ করতে সহজ হয়।

❐ ৬. ইংরেজি কোনো প্রবাদ বাক্যের আক্ষরিক অর্থ না করে বাংলায় ওই অর্থ বা ভাব প্রকাশের জন্যে কোনো সুবিধামত একটি প্রবাদবাক্য ব্যবহার করাই উত্তম। যেমন: 'Tit for tat'-'যেমন কুকুর তেমন মুগুর' (আক্ষরিক অর্থে নয়)।

❐ ৭. ইংরেজি বাক্যে (Present indefinite tense) Principal verb be (am, is, are) থাকলে, এরূপ বাক্যের বাংলা অনুবাদে- হয়, হন, হই এগুলো ব্যবহৃত হয় না। যেমন: He is my friend.-এর অর্থ' সে হয় আমার বন্ধু' না হয়ে হবে- সে আমার বন্ধু। ৮. Introductory 'It' ও 'there' এর প্রতিশব্দ বাংলা অনুবাদে সাধারণত বসে না। যেমন: There is a post office in our village. এর অনুবাদ হবে- আমাদের গ্রামে ডাকঘর আছে। ইংরেজির বহুবচন বাংলাতে বর্জন করতে হবে। যেমন: Mangoes are sweet.-এর অনুবাদ-'আমগুলো হয় মিষ্টি' না লিখে লেখতে হবে- 'আম মিষ্টি'। কিন্তু নির্দিষ্ট করে বোঝালে বাংলায় বহুবচন ব্যবহার করতে হবে। যেমন: These mangoes are sweet,-এই আমগুলো মিষ্টি।

❐ ১০. বহুবচনের দ্বিত্ব পরিহার করতে হবে, অর্থাৎ ইংরেজিতে plural noun এর আগে বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয়; ফলে পরপর দুটি বহুবচন ব্যবহৃত হয়। যেমন: Many men have come.-এখানে many-নিজেই বহুবচনবাচক (বহুবচনজ্ঞাপক) শব্দ। তার পরে ব্যবহৃত হয়েছে men যা আরেকটি বহুবচন। কিন্তু বাংলায় এরূপ নিয়ম সম্ভব নয়, তাই উল্লিখিত বাক্যটির অনুবাদ 'অনেক মানুষেরা এসেছে' না হয়ে হবে-অনেক মানুষ এসেছে।

❐ ১১. Who-এর পর যদি singular verb থাকে, তাহলে who= কে, এবং তার পরে যদি plural verb থাকে তাহলে who= 'কে কে' বা 'কারা'-এভাবে অনুবাদ করতে হয়। যেমন: Who has come?- কে এসেছে? Who have come?-কারা এসেছে? বা কে কে এসেছে? অবশ্য, নির্দিষ্ট অর্থে 'কে কে' ব্যবহৃত হলে, ইংরেজিতে which boys/ persons ইত্যাদি ব্যবহৃত হয়।

❐ ১২. শর্তবাচক বাক্যকে বিভিন্নভাবে অনুবাদ করা: ইংরেজি conditional sentence- এর if-clause-এর অনুবাদে সরাসরি 'যদি' শব্দটি ব্যবহার কর 'যদি-তবে' রীতিটি অনুসরণ করা যায়। কিন্তু বর্ণনার বৈচিত্র্য, বাক্যের সংক্ষেপণ, কিংবা পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্যে প্রয়োজন হলে 'যদি' ব্যবহার না করে অসমাপিকা ক্রিয়া ব্যবহার করেও if-clause- কে বাংলায় অনুবাদ করা যায়। যেমন: If you want to go, go.-তুমি যদি যেতে চাও, তাহলে যাও। অথবা, তুমি যদি যেতে চাও, যাও। অথবা, তুমি মযেতে চাইলে যাও।

❐ ১৩. ইংরেজিতে যেক্ষেত্রে preposition + verb (-ing) ব্যবহৃত হয়, বাংলায় সেক্ষেত্রে সচরাচর অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়। যেমন: On hearing this, she cried out loudly.-এ-কথা শুনে, সে উচ্চৈঃস্বরে চিৎকার করে উঠল।

❐ ১৪. ইংরেজিতে verb+ing (gerund) subject হিসেবে ব্যবহৃত হলে, বাংলা অনুবাদে 'ধাতু + আ' বা 'ধাতু আনো' দ্বারা গঠিত অসমাপিকা ক্রিয়া কর্তা হিসেবে ব্যবহৃত হয়। যেমন:

❐ ১৫. Swimming is a good exercise-সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। ইংরেজিতে verb + ing যদি gerund হিসেবে ব্যবহৃত না হয়ে present participle (adjective) হিসেবে ব্যবহৃত হয়, এবং তা objective case এর পর বসে, তাহলে তার বাংলা অনুবাদ 'ধাতু তে' সচরাচর এভাবে করা হয়। যেমন: I saw him running.-আমি তাকে দৌড়াতে দেখলাম।

❐ ১৬. কিন্তু verb + ing দ্বারা গঠিত adjective (present participle) যদি noun- এর 'আগে' attributive adjective-হিসেবে ব্যবহৃত হয়, তাহলে, তার আগে বাংলা অনুবাদ 'ধাতু বা শব্দ অন্ত/মান' এভাবে করা হয়। যেমন: Do not go on a running bus.-চলন্ত (চল্ + অন্ত) বাসে ওঠো না।

❐ ১৭. ইংরেজি please শব্দটিকে বাংলায়- 'দয়া করে, অনুগ্রহপূর্বক' ইত্যাদি দ্বারা 'অতি- আনুষ্ঠানিক' বা formal রীতিতে অনুবাদ করা যায়, কিন্তু কথ্যরীতিতে বা স্বাভাবিক লেখাতে এরূপে please- এর অনুবাদ না করাই ভালো। কারণ, 'দয়া করে', 'অনুগ্রহ করে' এগুলো বাংলা রীতির স্বভাব বিরুদ্ধ। এক্ষেত্রে বিকল্প বর্ণনা বেছে নেয়াই ভালো। যেমন: Give me some fine rice, please.-এ বাক্যটির অনুবাদ 'আমাকে দয়া করে কিছু সরু চাল দিন' না লিখে লিখতে হবে- আমাকে কিছু সরু চাল দিন।

❐ ১৮. ইংরেজি বাক্যের subject কোনো impersonal pronoun হলে তা সাধারণভাবে সবাইকে বোঝায়। এরূপ বাক্যকে বাংলায় অনুবাদ করতে হয় সচরাচর পরোক্ষভাবে কিংবা কর্মবিহীন কর্মবাচ্যে। যেমন: One should love one's parents, এর বাংলায় অনুবাদ 'একজনের উচিত একজনের মা-বাবাকে ভালোবাসা' না হয়ে হবে-মা-বাবাকে ভালোবাসা উচিত।


 

📖 বিগত বছরে আসা অনুবাদ

❐ ১। বাংলায় অনুবাদ কর- [ঢাবি-খ ২৩-২৪]

📖 Tomorrow as yesterday, the fittest will survive in the struggle for existence. But where as in the past selfishness was the measure of fitness, in the future survival value will be determined by breadth and depth of love. Modern science is teaching, as it never taught before, that no one lives for himself alone.

▣ অনুবাদ: অতীতের মতো ভবিষ্যতেও যোগ্যরাই অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকবে। অতীতে যেখানে স্বার্থপরতা ছিল যোগ্যতার মাপকাঠি, সেখানে ভবিষ্যতে ভালোবাসার গভীরতায় টিকে থাকার গুণ নির্ধারণ করা হবে। অতীতে যা শিক্ষা দেয়া হয়নি তা আধুনিক বিজ্ঞান শিক্ষা দিচ্ছে, কেউ কেবল নিজের জন্য বাঁচে না।

❐ 02. Translate the following sentences to Bangla: [ঢাবি-গ 04 ২৩-২৪]

❐ We went out to play football inspite of the rain. ➺ বৃষ্টি সত্বেও আমরা ফুটবল খেলতে বেরিয়েছিলাম।

❐ They admitted having stolen the money. ➺ তারা টাকা চুরির কথা স্বীকার করেছে।

❐ We really should be careful about choosing friends. ➺ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সত্যিই সতর্ক হওয়া উচিত।

❐ No one can predict the future. ➺ কেউ ভবিষ্যৎ অনুমান করতে পারে না।

❐ Translate the following sentences into English: ❐ ঢাবি-গ ২২-২৩]

❐ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ➺ The situation went out of control.

❐ তুমি পড়াশোনায় অবহেলা কর কেন? ➺ Why do you neglect your studies?

❐ তুমি কি বইটি পড়ে শেষ করেছ? ➺ Have you finished reading the book?

❐ শোনা কথায় বিশ্বাস করো না। ➺ Don't believe what you hear.

04. Translate the following sentences into Bangla: ঢাবি-গ ২১-২২

❐ It is ten minutes to ten. ➺ দশটা বাজতে এখনো দশ মিনিট।

❐ Look before you leap. ➺ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

❐ She used to come here every week. ➺ সে এখানে প্রতি সপ্তাহে আসত।

❐ Children pass several stages of their lives before they become adult. ➺ শিশুরা প্রাপ্ত বয়ষ্ক হওয়ার আগে তাদের জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করে।

❐ Why is clean air very important for healthy living? ➺ সুস্থ জীবনযাপনের জন্য নির্মল বাতাস কেন এত বেশি গুরুত্বপূর্ণ?


 

📖 নিচের অংশটুকু বাংলায় অনুবাদ কর:[ঢাবি-ঘ ২১-২২)

📖 The streets are now my home, I used to collect trash and sell it to a vendor. I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. But I got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. The work was difficult and painful. The ice cream box is quite heavy when it is full. I had to work for hours, offering my ice cream to whoever wanted to buy. There were days. when I could not even sell one ice cream.

▣ অনুবাদ: এখন রাস্তাই আমার ঘর। আগে আবর্জনা থেকে জিনিসপত্র সংগ্রহ করে একজন হকারের কাছে বিক্রি করতাম। একটি মারাত্মক ঘাঁ হওয়ার পর আমি সে কাজ বন্ধ করে দিয়েছি। একজন ডাক্তার আমাকে ময়লা-আবর্জনা থেকে দূরে থাকতে বলেছেন। এক সময় আমি একজন আইসক্রিম দোকান মালিকের সাথে কাজ করতাম আর সৈকতে আইসক্রিম বিক্রি করে বেড়াতাম। তবে বিনিময়ে কোনো টাকা আমি পাইনি। দোকানের মালিক আমাকে সামান্য কিছু খেতে দিতেন এবং রাতে তার ছোট একটি কুটিরে ঘুমাতে দিতেন। কাজটি খুব কঠিন ও যন্ত্রণাদায়ক ছিল। আইসক্রিমের বক্স পূর্ণ থাকলে তা খুবই ভারি হয়ে যায়। ক্রেতাদের কাছে আইসক্রিম বিক্রির জন্য আমাকে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হতো। এমন দিনও ছিল যেদিন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি।


 

📖 বঙ্গানুবাদ কর: [ ঢাবি -ঘ ২০-২১)

❐ Millions of fathers in rain

❐ Millions of mothers in pain

❐ Millions of brothers in woe

❐ Millions of sisters nowhere to go

❐ One Million aunts are dying for bread

❐ One Million uncles lamenting the dead

❐ Grandfather millions homeless and sad

❐ Grandmother millions silently mad

❐ Millions of daughters walk in the mud

❐ Millions of children wash in the flood........

❐ ('September on Jessore Road' by Allen Ginsberg)

❐ ভালোই লাখো লাখো পিতা বৃষ্টিতে ভেজে

❐ লাখো লাখো মা ব্যথায় কাতর

❐ লাখো লাখো ভাই দুখের নাচনে কাবু

❐ লাখো লাখো বোন আশ্রয়হীন

❐ লাখো খালা-ফুপু অনাহারে মরে

❐ লাখো মামা-কাকা করে লাশের মাতম

❐ লাখো পিতামহ ঘরহারা চিরদুঃখী

❐ লাখো মাতামহ উন্মাদ হয়ে বধির

❐ লাখো লাখো কন্যা হেটে যায় কাদায়

❐ লাখো লাখো শিশু ভিজে যায় বন্যায়।

❐ বঙ্গানুবাদ কর: ঢাবি-খ ১৯-২০১

📖 the beach and that perhaps makes Kuakata one of the world's most attractive beaches. The long and wide beach at Kuakata Kuakata is one of the unique tourist spots in Bangladesh. It allows a visitor to watch both the sunrise and the sunset from has a typical natural setting. It is also a holy land for several religious communities. Each year thousands of devotees come here to attend various festivals.

▣ উত্তমোদর কুয়াকাটা বাংলাদেশের অনন্য পর্যটন কেন্দ্রের মধ্যে একটি। একজন দর্শনার্থী এই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দেখতে পায় এবং সম্ভবত এটিই কুয়াকাটাকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় সৈকত পরিণত করেছে। কুয়াকাটা এই দীর্ঘ এবং প্রশস্ত সৈকতে একটি পবিত্র ভূমিও। প্রতিবছর হাজার হাজার ভক্তরা এখানে আসেন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

❐ নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর: ❐ ঢাবি-ঘ ১৯-২০।

📖 What's more, it recognizes that we Rohingya are not alone. Many other ethnic groups in Myanmar-including the Kachin, the Shan, the Karen-endure shocking violence at the hands of the armed forces of the central government. The United Nations concludes: The Myanmar military, the force behind this vicious cycle of murderous abuse, must be brought to account. We must end decades of impunity for some of the worst crimes known to humanity in recent years.

▣ তারচেয়েও বড় কথা হলো, এটা দেখিয়ে দেয় যে আমরা রোহিঙ্গারাই শুধু নয়, কোচিন-শান, কারেনের মতো মিয়ানমারের আরও অনেক জাতিগোষ্ঠীও কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীর ন্যক্কারজনক সহিংসতার শিকার। জাতিসংঘ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই হত্যাকাণ্ড-নির্যাতনের দুষ্টচক্রের জন্য দায়ী মিয়ানমার সেনা বাহিনীকে অবশ্যই শান্তির আওতায় আনতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত হওয়া মানবতা বিরুদ্ধ এই জঘন্যতম অপরাধগুলোর কয়েক দশকের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।


 

গুরুত্বপূর্ণ অনুবাদ

📖 A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.

▣ অনুবাদঃ যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে ইচ্ছে পোষণ করে সে-ই দেশপ্রেমিক। প্রত্যেক সৈন্য তার কর্তব্য সম্পাদনে বাধ্য, কিন্তু শ্রেষ্ঠ সৈনিকেরা এর চেয়ে বেশি কিছু করে থাকে। দেশকে ভালোবাসে বলেই তারা জীবনের ঝুঁকি নেয়। তারা জনগণের সর্বোত্তম বন্ধু।

📖 Always speak the truth. Never tell a lie. Nobody believes a liar. Even if he speak the truth he is considered to be a liar. Nobody in the world is as unfortunate as he.

▣ সবসময় সত্য কথা বলবে। কখনো মিথ্যা বলবে না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এমনকি সে যখন সত্য বলে তখনো সে মিথ্যাবাদী হিসেবে বিবেচিত হয়। তার মতো দুর্ভাগা এ পৃথিবীতে আর কেউ নেই।

📖 A merchant who had three daughters who setting out upon a journey, but before he went, he asked each daughter what gift he should bring for her. The eldest wished for pearls, the second for jewels, but the third said. "Dear father, bring me a rose". Now it was no easy task to find rose being the middle of winter. Yet she the fairest daughter and very found of flowers, her father said he would try that he could do.

▣ ভ্রমণে যাবার প্রাক্কালে একজন ব্যবসায়ী তার তিন কন্যা সন্তানের নিকট জানতে চাইল কার জন্য কী আনবে। বড়োটি মুক্তা, দ্বিতীয়টি জহরত আনতে বলল। কিন্তু তৃতীয়জন বলল, "বাবা আমার জন্য গোলাপ এনো।" এখন মধ্য শীতে গোলাপ পাওয়া খুব সহজ কাজ নয়। যেহেতু তৃতীয়জন সবচেয়ে সুন্দরী কন্যা এবং গোলাপপ্রেমী তাই তার বাবা তাকে বললেন যে, সে তার সাধ্যমত চেষ্টা করবে।

📖 An ant lived on the bank of a stream. By chance she fall into water and was about to die. A pigeon (পায়রা) sat in a tree. He dropped a leaf close to the ant. She got on to the leaf and came to the bank.

▣ অনুবাদ: ছোট্ট একটি নদীর তীরে একটি পিপীলিকা বাস করত। হঠাৎ সে পানিতে পড়ে গেল এবং প্রায় মৃত্যুর কাছাকাছি পৌছল। গাছের ওপর একটি পায়রা বসে ছিল। সে পিপীলিকাটির কাছে একটি পাতা ফেলল। সে (পিপীলিকাটি) পাতার ওপর উঠল এবং তীরে পৌছল। (05)

📖 A boy may be very bad at subject like History, Geography and even English. But he may be very clever with his hands; he may be able to make excellent models of aeroplane or of trains. It so, he might become useful teacher at wood work, rather than an unhappy clerk in an office.

▣ একজন বালক ইতিহাস, ভূগোল এমনকি ইংরেজির মতো বিষয়ে ভালো নাও হতে পারে। কিন্তু সে বিভিন্ন শৈল্পিক কাজে দক্ষ হতে পারে: সে উড়োজাহাজ কিংবা ট্রেনের চমৎকার মডেল তৈরিতে দক্ষ হতে পারে। যদি এমন হয় তবে কোনো অফিসের অসুখী কেরানি হওয়ার চেয়ে সে কাঠের কাজের ভালো শিক্ষক হতে পারে।

📖 A garden is not a source of beauty only. It is also a source of income to men. Men for their great love of flowers decorate their houses with them on occasions. Men love flowers, for they are the symbols of beauty and purity. A village home without any garden looks bare and poor.

▣ অনুবাদঃ বাগান কেবল সৌন্দর্যের উৎস নয়: এটা মানুষের আয়েরও উৎস। মানুষ ফুলকে অত্যধিক ভালোবাসে বলে নানা উপলক্ষ্যে তারা ফুল দিয়ে গৃহ সজ্জিত করে। ফুল সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক বলে মানুষ ফুলকে ভালোবাসে। গ্রামের যে বাড়িতে ফুল নেই সেই বাড়িকে অপূর্ণ ও শ্রীহীন দেখায়।

📖 A newspaper is a store-house of knowledge. We can know the condition, manners and customs of other countries of the world from newspaper. It is in fact the summary of all current history. It supplies information to all classes of people. The businessman finds the condition of the world market about his goods.

▣ সংবাদপত্র হলো জ্ঞানভান্ডার। পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা, আচার-আচরণ ও প্রথা সম্পর্কে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। এটা হলো প্রকৃতপক্ষে চলতি ইতিহাসের একটা সার-সংক্ষেপ। সব শ্রেণির লোকের কাছে এটা সংবাদ সরবরাহ করে থাকে। ব্যবসায়ী তার মালামাল সম্পর্কে বিশ্ব বাজারের অবস্থা জানতে পারে।

📖 A man's sight is the greatest treasure. There is no greater misfortune in life than blindness. A blind person cannot see the beauties of nature. He cannot see the lovely hues of butter-fly. He cannot discover the treasure of human thought lying in books. He cannot write to express his thought.

▣ অনুবাদ: মানুষের দৃষ্টিশক্তি সবচেয়ে বড় সম্পদ। অন্ধত্বের চেয়ে বড় দুর্ভাগ্য জীবনে আর কিছু নেই। অন্ধলোক প্রকৃতির সৌন্দর্য দেখতে পায় না। প্রজাপতির রঙিন অবয়ব সে দেখতে পায় না। গ্রন্থের মধ্যে নিহিত মানব-চিন্তার মহাসম্পদ সে আবিষ্কার করতে পারে না। সে লিখে নিজের ভাবকে প্রকাশ করতে পারে না।

📖 A truly active man always finds time for everything. He is never in a hurry and never behind hand. Such a man never spends a single moment for nothing. He never leaves a letter unanswered. He does not set his hand to many things at a time. But when he once undertakes to do a things, he does not rest till it is well finished.

▣ অনুবাদ: একজন যথার্থ কাজের লোক সকল কাজেরই সময় পান। কখনোই তিনি তাড়াহুড়া করেন না, আবার পেছনেও থাকেন না। এ জাতীয় লোক এক মুহূর্তও অকারণে নষ্ট করেন না। কোনো চিঠির জবাব তিনি ফেলে রাখেন না। একই সময়ে তিনি অনেক কাজে হাত দেন না। কিন্তু যখন একটি কাজে হাত দেন তখন তা সুসম্পন্ন না হওয়া পর্যন্ত বিরত হন না।

📖A Good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He also makes-them confident and proves them clever. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.

▣ একজন ভালো শিক্ষক যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে অন্যতম। বাংলাদেশে ভালো শিক্ষকের প্রয়োজন আছে। একজন ভালো শিক্ষক পাঠকে চিত্তাকর্ষক করতে পারেন। তিনি ছাত্র-ছাত্রীদের সজাগ রাখেন। তিনি তাদের বিশ্বস্ত করে তোলেন এবং চালাক বলে প্রমাণ করেন। প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু বস্তু সুপ্ত থাকে। একজন ভালো শিক্ষক প্রত্যেক ছাত্রের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারেন।

📖 A student is a learner. He must mind his studies first. He should go through with his home work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed text books. He loves knowledge for the sake of knowledge. He loves his teachers as he loves his parents.

▣ অনুবাদঃ ছাত্র হচ্ছে শিক্ষার্থী। প্রথমে সে তার পাঠে মনোযোগী হবে। সে নিয়মিত তার বাড়ির কাজ করবে এবং বিদ্যালয়ে যাবে। ভালো ছাত্র তার নির্ধারিত পাঠ্যসূচির বাইরেও অনেক পড়াশুনা করে। সে জ্ঞানের জন্যই জ্ঞান ভালোবাসে। সে তার শিক্ষকগণকে তার পিতা-মাতার মতো ভালোবাসে।

📖 A newspaper reaches our home carrying the news of the whole world. Then our minds are filled with joy and we begin reading them with eagerness. Those who are regular readers of the newspaper cannot but read it. To have such a useful thing at a very low price is the greatest gift of modern civilization. The newspaper has made immense good to mankind.

▣ সংবাদপত্র সমগ্র পৃথিবীর সংবাদ বহন করে আমাদের গৃহে পৌঁছে। তখন আমাদের মন আনন্দে পরিপূর্ণ হয় এবং আমরা আগ্রহের সঙ্গে সেগুলো পড়তে শুর করি। সংবাদপত্রের নিয়মিত পাঠকেরা এটি না পড়ে থাকতে পারে না। অতি স্বল্পমূল্যে পাওয়া এরূপ উপকারী জিনিস আমাদের আধুনিক সভ্যতার একটি বড় উপহার। সংবাদপত্র মানব জাতির বিরাট কল্যাণ সাধন করছে।

📖 Books are men's best companions in life. You must have very good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do you much harm. But books are always ready to be by your side. Some books may make you laugh. Some other may give you much pleasure. Others again may give you knowledge and new ideas. So making friendship with books costs us nothing but gives us much.

▣ বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু। তোমার অবশ্যই ভালো বন্ধু বান্ধব আছে। কিন্তু প্রয়োজনের সময় তুমি তাদের পাও না। তারা তোমার সঙ্গে শান্তভাবে কথা না-ও বলতে পারে। তাদের মধ্যে দু একজন কৃত্রিম বন্ধু বলে প্রমাণিত হতে পারে এবং তারা তোমার যথেষ্ট ক্ষতি করতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকবে। কতক বই তোমাকে হাসাতে পারে। আবার কতক বই তোমাকে বেশ আনন্দ দিতে পারে। কতকগুলো আবার তোমাকে জ্ঞান ও নতুন চিন্তা দান করবে। সুতরাং বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়তে আমাদের কোনো খরচা করতে হয় না কিন্তু প্রাপ্যতা অনেক বেশি।

📖 Bangladesh has its own National Flag. It stands for our sovereignty and is the symbol of our national pride and prestige. It is the symbol of our national hopes and ideals. All the Bangladesh is honour the National Flag. It is also honoured by the people of all other countries of the world as we do their National Flag.

▣ অনুবাদ: বাংলাদেশের রয়েছে এর নিজস্ব জাতীয় পতাকা। এটি আমাদের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং এটি আমাদের জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক। এটি আমাদের জাতীয় পতাকাকে সম্মান করে। পৃথিবীর অন্য সকল দেশের লোকজন কর্তৃকও এটিকে সম্মান প্রদর্শন করা হয় যেমনি করে আমরা তাদের জাতীয় পতাকাকে সম্মান করি।

📖 Air is an important element in our environment. Clean air is essential for life. But air can be polluted in many ways. One thing that pollutes air is smoke. Smoke mixes with the air and pollutes it.

▣ বায়ু হলো আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরিচ্ছন্ন বায়ু জীবনধারণের জন্য অপরিহার্য। কিন্তু বায়ু নানাভাবে দূষিত হতে পারে। ধুয়া হচ্ছে একটি জিনিস যা বায়ুকে দূষিত করে। ধোঁয়া বায়ুর সঙ্গে মিশে যায় এবং একে দূষিত করে।

📖 Books introduce us into the best society; they bring us into the presence of the greatest minds that ever lived. We hear what they said and did. We see them as if they were really alive. We are participators in their thoughts. We sympathise with them and grieve with them.

▣ অনুবাদ বই আমাদের সর্বোত্তম সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এনে দেয় চিরজীবী মহত্তম মনের অধিকারীদের সান্নিধ্যে। আমরা শুনি যা তাঁরা বলেছেন এবং করেছেন। তাঁদের যেন আমরা জীবিত দেখি। আমরা তাঁদের চিন্তায় অংশগ্রহণ করি। আমরা তাঁদের চিন্তায় সহানুভূতিশীল হই এবং তাঁদের ব্যথায় ব্যথিত হই।

📖 Bangladesh declared independence on 26 March, 1971. It became free from Pakistan on 16 December, 1971 after a great liberation war. It is a democratic country with many kinds of people. Bangladesh is also a beautiful country with many resources. It has rich deposit of oil, gas and coal. It can utilize these resources and become prosperous.

▣ ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে। একটি মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এটি পাকিস্তান থেকে স্বাধীন হয়। অনেক ধরনের মানুষ নিয়ে এটি একটি গণতান্ত্রিক দেশ। অনেক সম্পদ নিয়ে বাংলাদেশ একটি সুন্দর দেশও। এর রয়েছে, গ্যাস ও কয়লার সমৃদ্ধ ভান্ডার। এ সকল সম্পদ ব্যবহার করে এটি সমৃদ্ধিশালী হতে পারে।

📖 Bengali language has a glorious tradition. In this country students and people laid down their lives to keep the honour of our language. Those martyrs are the pride of our nation and history.

▣ অনুরোদ বাংলা ভাষার রয়েছে এক গৌরবময় ঐতিহ্য। আমাদের ভাষার মর্যাদা রক্ষার জন্য এদেশে বহু ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছেন। সেসব শহিদ আমাদের জাতি এবং ইতিহাসের গর্ব।

📖 Bangladesh exports (রপ্তানি করে) jute to foreign countries. It brings much money to the country. This is why jute is called the golden fiber (সোনালী আঁশ) of Bangladesh. It is very useful thing.

▣ বাংলাদেশ বিদেশে পাট রপ্তানি করে। এটি দেশে প্রচুর অর্থ আনে। এজন্য পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। এটি খুবই উপকারী দ্রব্য।

📖 Bangladesh is the land of our birth. The blue sky and the fresh air of this land are very dear to us. It is our duty to build up our dear Bangladesh. It is our sacred duty. If we do our respective duties, then only our country will make progress.

▣ বাংলাদেশ আমাদের জন্মভূমি। এ দেশের নীল আকাশ এবং নির্মল বায়ু আমাদের নিকট খুবই প্রিয়। আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। এটি আমাদের পবিত্র দায়িত্ব। আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, কেবল তাহলেই আমাদের দেশ উন্নতি লাভ করবে।

📖 Bangladesh is a democratic country. In a democracy any boy or girl can become the most important person in the land. He does not need money. He does not need powerful friends. He needs the three things, ability, integrity (সংহতি) and hard work. Bangladesh also needs people with three things.

▣ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে যে কোনো ছেলে বা মেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে। তার অর্থের প্রয়োজন নেই। তার ক্ষমতাসীন বন্ধু- বান্ধবের প্রয়োজন নেই। তার তিনটি জিনিস দরকার, সামর্থ্য, সংহতি ও কঠোর পরিশ্রম। বাংলাদেশও এ তিনটি জিনিসের অধিকারী লোক চায়।

📖 Bangladesh is not a very big country. But it is one of the most densely populated countries in the world. More than one hundred and six million people lived in the small country. Its population is still on the increase. If the present rate of increase continues uncontrolled, her population will be doubled within next twenty years.

▣ বাংলাদেশ বড় দেশ নয়। কিন্তু এটি পৃথিবীর জনবহুল দেশগুলোর একটি। এই ছোট দেশটিতে ষোলো কোটিরও বেশি লোক বাস করে। এর জনসংখ্যা এখনো বৃদ্ধি পাচ্ছে। যদি এ অবস্থা নিয়ন্ত্রণ করা না যায় তবে বিশ বছর পরে তার জনসংখ্যা দ্বিগুণ হবে।

📖 Cleanliness is a virtue. It is the habit of keeping the body and all other things free from dirties. Without a clean body one can not have a pure mind. Cleanliness keeps health. It is also a mark of politeness. Good health keeps mind healthy.

❐ পরিচ্ছন্নতা একটি গুণ। এটা শরীর ও অন্যান্য সকল কিছু ময়লামুক্ত রাখার একটি অভ্যাস। পরিচ্ছন্ন দেহ ছাড়া একটি পবিত্র মন পাওয়া যায় না। পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষা করে। এটা ভদ্রতারও একটি লক্ষণ। সুস্থশরীর মনকে প্রফুল্ল রাখে।

📖 Can you say why Bangladesh came out victorious in this war? There are two reasons. First, the people of Bangladesh believed that they fought for freedom of the nation. They fought in the name of the freedom of our homeland Bangladesh. The Pakistanis were defeated because they wanted to take the country of others. Second, we had a very great leader.

▣ তোমরা কি বলতে পার বাংলাদেশ কেন এ যুদ্ধে জয়ী হয়েছে? দুটি কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিল যে, তারা জাতির স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। তারা আমাদের জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতার নামে যুদ্ধ করেছে। পাকিস্তানিরা পরাজিত হয়েছিল কারণ তারা অন্যের দেশ নিয়ে নিতে চেয়েছিল। দ্বিতীয়ত, আমাদের ছিল একজন খুব বড়ো মাপের নেতা।

📖 Dishonest men may seem to prosper and go undetected but only for short time. Dishonesty is sure to be detected in the longrun and follow punishment and disgrace. Honesty is, therefore, the best policy.

▣ মনে হয় যে, অসৎ লোকেরা উন্নতি করে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তবে তা কেবল স্বল্পকালের জন্য। অসততা পরিণামে নিশ্চিতভাবেই ধরা পড়ে এবং এর ফলে শান্তি ও অসম্মান আসে। তাই সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

📖 Flood is a natural calamity. Every year Bangladesh falls prey to it. During the flood time, man and other animals suffer hardship inexplicably. Crops are also damaged much. After the flood, epidemics like diarrhoea and cholera break out. So flood is a dangerous problem to our country. The government is trying to solve this problem.

▣ আরো বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই বাংলাদেশ এর কবলে পড়ে। বন্যার সময় মানুষ ও অন্যান্য প্রাণী বর্ণনাতীত কষ্ট ভোগ করে। ফসলেরও অনেক ক্ষতি হয়। বন্যার পর উদরাময়, এবং কলেরার মতো মহামারি ছড়িয়ে পড়ে। তাই বন্যা আমাদের দেশের একটি মারাত্মক সমস্যা। সরকার এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন।

📖 Youth is the best time of life when there is freshness and vigour in mind and body. This is the time when it is most necessary for as to remember the truth of the maxim, "As you sow so you reap.

▣ যৌবন হচ্ছে জীবনের সর্বোৎকৃষ্ট সময়। দেহে ও মনে সজীবতা এবং কর্মশক্তির বিকাশ ঘটে। 'যেমন কর্ম তেমন ফল' এ নীতি বাক্যটির সত্যতা অনুধাবন করার এটাই সবচেয়ে প্রয়োজনীয় সময়।

📖 Words have a lot of power. They can help or hint, bless or curse. Unkind words do a lot of harm. Kind words do lot of good. We can spoil a friend's happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word, which costs nothing. A kind word is often more welcome than a costly present.

▣ অনেয়ার কথার রয়েছে অনেক শক্তি। এটি সহায়তা কিংবা আঘাত করতে পারে, আশীর্বাদ কিংবা অভিশাপ দিতে পারে। রূঢ় কথা অনেক ক্ষতিসাধন করতে পারে। ভালো কথা অনেক মঙ্গল বয়ে আনে। রূঢ় কথার দ্বারা আমরা বন্ধুর সুখ নষ্ট করতে পারি। কিন্তু মধুর কথার দ্বারা বিষ্ণু হৃদয়কে উৎফুল্ল করে তুলতে পারি যার জন্য কোনো খরচ হয় না। একটি ভালো কথা প্রায়ই একটি ব্যয়বহুল উপহারের চেয়ে দামি।

📖 Water is another important element of the environment. Water is essential for human, animal and plant life. Clean water is safe for us but polluted water is harmful. Water also can be polluted (দূষিত) in many ways. By drinking polluted water we can become sick.

▣ পানি পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। পানি মানুষ, জীবজন্তু ও বৃক্ষের জীবনের জন্য অত্যাবশ্যক। বিশুদ্ধ পানি আমাদের জন্যে নিরাপদ, কিন্তু দূষিত পানি ক্ষতিকর। পানিও বিভিন্নভাবে দূষিত হতে পারে। দূষিত পানি পান করে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি।

📖 Tereq was a liar cowboy. Sometimes he cried out. Tiger! Tiger! People came out to help him. Then he laughed and made funs. One day really came a tiger. Then he cried out very loudly. But this time nobody trushed to help him. The tiger killed him. Nobody trust a liar. So never tell a lie even in a fun.

▣ অনুমোদন তারেক নামে একজন মিথ্যাবাদী রাখাল ছিল। মাঝে মাঝে সে বাঘ! বাঘ! বলে চিৎকার করত। লোকজন তাকে সাহায্য করতে দৌড়ে আসত। তখন সে মজা পেত এবং হাসত। একদিন সত্যি সত্যি বাঘ এসে পড়ল। তখন সে খুব চিৎকার করে কাঁদতে লাগল। কিন্তু ওই সময় তাকে বিশ্বাস করে কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। বাঘ তাকে হত্যা করল। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। সুতরাং কখনো মিথ্যা বোলো না, এমনকি কৌতুক করেও না।

📖 Work is life. It is the true source of health and happiness. Man cannot be all together idle. They must have something to do or think upon. An idle man is busy with evil thoughts and goes to ruin.

▣ কর্মই জীবন। এটা স্বাস্থ্য ও সুখের প্রকৃত উৎস। মানুষ পুরোপুরি অলস থাকতে পারে না। তাদের করার বা ভাবার মতো কিছু থাকতে হবে। অলস মানুষ কুচিন্তা নিয়ে ব্যস্ত থাকে এবং সর্বস্বান্ত হয়ে যায়।

📖 The aim of education is to make a man fully equipped to be useful to himself and to the society. Its aim is to develop the whole man's body, mind and soul. Education aims at providing a child with opportunities to bring out all the hidden talent that it possesses. A truly educated person should be self-reliant with regard to his own needs. He should also help others in attaining self-reliance. A educated man should be gentle, thoughtful, creative, kind, respectful, sympathetic and co- operative. If education offers no spiritual-beauty, it has no value.

▣ অনুবাদ: শিক্ষার লক্ষ্য হচ্ছে মানুষকে নিজের ও সমাজের উপযোগীরূপে পুরোপুরি সুসজ্জিত করে তোলা। এর উদ্দেশ্য হচ্ছে গোটা মানুষটার দেহ, মন ও আত্মার বিকাশ সাধন। শিশুর মধ্যে যে সহজাত সুপ্ত প্রতিভা রয়েছে তাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া শিক্ষার লক্ষ্য। সত্যিকারের শিক্ষিত ব্যক্তিকে নিজের চাহিদা মেটানোর ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে হয়। আত্মনির্ভরশীলতা অর্জনে অন্যকে সহায়তা করাও তার কর্তব্য। একজন শিক্ষিত মানুষকে ভদ্র, চিন্তাশীল, সৃজনশীল, দয়ালু, শ্রদ্ধেয়, সহানুভূতিশীল ও সহযোগিতা সম্পন্ন হওয়া উচিত। শিক্ষা যদি আধ্যাত্মিক-সৌন্দর্য প্রদান করতে না পারে, তবে তার কোনো মূল্য নেই।

📖 The computer is one of the greatest inventions of modern science. At present, it has become a part and parcel of modern life. The computer can perform the tasks of thousands of men in a very short time. There are such computers as are able to solve lacs of problems within a few seconds. It can run a business, play chess, or even compose music. It has thought revolutionary changes in our life.

▣ কম্পিউটার আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। বর্তমানে এটা আধুনিক জীবনের একটি অত্যাবশ্যকীয় জিনিসে পরিণত হয়েছে। যা হাজার হাজার মানুষের করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, কম্পিউটার তা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে পারে। দ্রুততম কম্পিউটারগুলো কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ সমস্যার সমাধান করতে পারে। এটা ব্যবসায় পরিচালনা করতে পারে, দাবা খেলতে পারে, এমনকি গান বাঁধতে পারে। কম্পিউটার আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

📖 Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. As a student, his first duty is to study and learn.

▣ ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ নবীন, কিন্তু কাল সে প্রবীণ (পূর্ণ বয়স্ক) হয়ে উঠবে (শিক্ষা ও জ্ঞানে)। তার অনেক কর্তব্য রয়েছে। একজন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা ও শিক্ষা অর্জন করা।

📖 War is a curse to human civilization. In ancient times battles were confined to soldiers. But now-a-days all the people-civilian and military have to suffer from the effect of war. None can escape from the grip of enemy bombers. In fact, war turns men into beasts.

▣ অনুবাদঃ যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ। প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকাল বেসামরিক, সামরিক সকল লোককেই যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয়। বোমা ব্যবহারকারী শত্রুর হাত থেকে কেউই মুক্তি পেতে পারে না। বস্তুত, যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করে।

📖 You must have heard the name of Kazi Nazrul Islam. He is a famous poet. His contribution of Bengali literature is incomparabel. He is the poet of life and youth. He is the source of our inspiration.

▣ আবেদন তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। তিনি একজন বিখ্যাত কবি। বাংলা সাহিত্যে তাঁর অবদান অতুলনীয়। তিনি জীবন এবং যৌবনের কবি। তিনি আমাদের প্রেরণার উৎস।

📖 Our life is short. But we have to do many things. Human life is nothing but the collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life. Time and tide wait for none.

▣ আমাদের জীবন সংক্ষিপ্ত। কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। কতকগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া জীবন আর কিছুই নয় (জাগ্রত মুহূর্তের কতকগুলো অনুভূতি ছাড়া জীবন আর কিছুই নয়। সুতরাং অবশ্যই আমরা একটি মুহূর্তও বৃথা অপচয় করব না। সময়ের অপচয় মানে জীবনের অবচয় (সংক্ষিপ্ত করা)। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

📖 Patriotism is a very noble virtue. It means love for one's country. A person who loves his/her country more than anything else is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the wellbeing and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure and even his life for the sake of his/her country. To a true patriot mother and the motherland are the same.

▣ দেশপ্রেম একটি মহৎ গুণ। এর মানে নিজের দেশকে ভালোবাসা। একজন ব্যক্তি যে সবকিছুর উর্ধ্বে তার দেশকে ভালোবাসে তাকে দেশপ্রেমিক বলে। দেশপ্রেম একজন ব্যক্তিকে দেশের মঙ্গল ও কল্যাণে ন্যায়নিষ্ঠ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এটি এমন এক অমূল্য গুণ যা দেশের জন্য তাকে নিজ স্বার্থ, সুখ, আনন্দ এমনকি নিজ জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে মা ও মাতৃভূমি অভিন্ন।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...