অর্থসহ ৩০০টি উদাহরণ!
PREPOSITION এর ব্যবহার
51 টি PREPOSITION এর মানে এক নজরে
0. Ago ➺ এখন থেকে শুরু করে অতীত কাল (যে সময় টা উল্লেখ থাকবে)
1. About ➺ সম্পর্কে/সম্বন্ধে/বিষয়ে/ব্যাপারে/প্রায়।
2. Among ➺ অনেকের মধ্যে।
3. Across ➺ আড়াআড়িভাবে/ এদিক থেকে অন্য দিকে।
4. Along ➺ বরাবর
5. At ➺ এ/তে/য়/দিকে/প্রতি।
6. Against ➺ প্রতিকূলে/বিরুদ্ধ্যে/বিপক্ষে।
7. After ➺ পরে/অতীত কালে পরে।
8. Above ➺ উঁচুতে/অধিকতর উঁচু।
9. Around ➺ চারদিকে/চারদিক দিয়ে।
10. But – ব্যতীত/ছাড়া।
11. Before ➺ আগে/পূর্বে/অতীতে।
12. By ➺ দ্বারা/কর্তৃক/মাধ্যমে/দিয়ে/পাশে/সাথে/উপায়ে/অনুযায়ী/হিসাবে/ধরে।
13. Behind ➺ পিছনে।
14. Below ➺ নীচে/নিচে স্পর্শ করে।
15. Beneath ➺ অপেক্ষাকৃত নীচে/নিম্নে।
16. Beyond ➺ দূরে/পেছনে/ধারে।
17. Because of ➺ কারনে/জন্য।
18. Despite ➺ সত্ত্বেও।
19. Down ➺ নীচু স্থানে।
20. During ➺ সময়ে/ধরে।
21. Except ➺ ব্যতীত/ছাড়া।
22. For ➺ জন্য/কারনে/উদ্দেশে/ধরে।
23. From ➺ হইতে/থেকে(point of time বুঝাতে)।
24. In ➺ মধ্যে/ভিতরে/এ/তে/য়/ভবিষ্যত কালে পরে বুঝাতে।
25. Into ➺ ভিতরের দিকে।
26. In front of ➺ সম্মুখে/সামনে।
27. Inside ➺ ভিতরে/মধ্যে।
28. In spite of ➺ সত্ত্বেও
29. Instead of ➺ পরিবর্তে।
30. Near ➺ কাছে/নিকটে।
31. On top of ➺ উপরে শীর্ষে ঘেঁষে।
32. On – উপর/উপরে স্পর্শ করে।
33. Over ➺ উপর দিয়ে।
34. Of ➺ র/এর।
35. Off ➺ হতে/থেকে।
36. Out of ➺ বাইরে।
37. Past ➺ গত/পাশ দিয়ে।
38. Round ➺ চারদিকে/চারদিকদিয়ে।
39. Since ➺ হইতে/থেকে।
40. Till ➺ প্রথম থেকে শেষ পর্যন্ত।
41. To ➺ দিকে/তে/প্রতি/কাছে/অভিমুখে।
42. Towards –দিকে।
43. Through ➺ ভিতর দিয়ে/মধ্য দিয়ে।
44. Until ➺ প্রথম থেকে শেষ পর্যন্ত।
45. Under ➺ নীচে/নিম্নে/অধীনে।
46. Up ➺ উচু/উচুতে।
47. Underneath ➺ তলা স্পর্শ করে নীচে।
48. With ➺ সাথে/সহিত/সহ/দিয়ে/উপায়ে।
49. Without ➺ ব্যতীত/বিনা/ছাড়া।
50. While ➺ সময়।
Upon এর ব্যবহার
কোনো জিনিস উপর থেকে কোনো জিনিস উপরে পরে স্পর্শ অবস্থায় থাকলে upon বসে।
যেমন: – The fan fall upon my head ফেনটি আমার মাথায় উপর পড়ল ।
নিয়ম:-
Along (বরাবর)এর ব্যবহার
▣ কোনো জিনিসের সঙ্গে সঙ্গে কেউ চললে বুঝালে along বসে যদি জিনিস টা স্থির থাকে।
যেমন: –
I am walking along the river আমি নদীর সঙ্গে সঙ্গে হাঁটছি।
Onto এর ব্যবহার
▣ কোনো জিনিস কারো উপর গিয়ে “গতি” শেষ হলে onto বসে।
যেমন: – The cat jumped onto the table
At এর ব্যবহার :-
▣ সাধারনত ছোট জায়গার আগে at বসে। গ্রামের নাম উল্লেখ থাকলে তার আগে at বসে।
Exact place (সঠিক জায়গা) ও Exact address (সঠিক ঠিকানা ) বুুুুঝাতে at বসে।
রাজকমল গরিয়াতে থাকে-Rajkamal lives at Garia.
জলপাইগুরির অন্তর্গত সিহল গ্রামে তিনি জন্মগ্র’হন করেন-He was born at sihol,a vilkage in Jalpaiguri.
I live at 32 no MG road in murshidabad
▣ specific position / place বা exact location বুঝাতে at সবে।
He is at door. সে দরজায় আছে।
Who is at the door ?
কে দরজায় আছে ?
Write the page number at the end of bottom.
Write the page number at the end of top.
▣ Fixed time বা নির্দিষ্ট সময়ের (exact time) আগে at বসে।
Raju is busy at the moment(at the present)
I’ll see you at lunch time
I go to bed at 10 o’clock
He reached Delhi at 4 p.m. সে চারটের সময় দিল্লি পৌছল। এখানে 4 টা বলতে ঠিক 4 টা । 4 টার আগেও না পরেও না।
I walk everyday at afternoon আমি প্রতিদিন বিকেলে হাঁটি।
I am leaving town at beginning of May.
▣ নির্দিষ্ট বয়স (exact age) বুঝাতে at বসে।
He lost his father at 10. সে তার বাবাকে 10 বছর বয়সে হারিয়েছিল।
He is at 12
▣ হার / গতি বুঝাইতে at বসে।
Mojammel was driving the car at 104 kilometers per hour.
▣ দায়িত্ব বুঝাইতে at বসে।
You must repair it at your own cost.
▣ দূরত্ব বুঝাইতে at বসে।
Kolkata is at 50 kilometers from here. কোলকাতা এখান থেকে 50 km দূরে।
▣ exact place বুঝাতে at বসে বা দিক বুঝাইতে at বসে। যদি দিকটা অল্প জায়গা জুড়ে হয়।
He pointed the gun at him.
The cat ran at the mice.বিড়ালটি ইদুরটির দিকে দৌরে গেল।
Ago এর ব্যবহার
▣ বর্তমানের আগে কোনো ঘটনা বোঝাতে এখন থেকে ago ব্যবহার করা হয় ।
যেমন: –
He was our teacher two years ago দুই বছর আগে তিনি আমাদের শিক্ষক ছিলেন।
Many years ago the Portuguese built this church অনেক বছর আগে পর্তুগীজরা এই গীর্জাটি নির্মাণ করেছিলেন।
To এর ব্যবহার
▣ Indirect object এর আগে to বসে যদি indirect object কে direct object এর পরে লেখা হয় । অর্থাৎ কে/ কাছে বুঝাতে to ব্যবহার করা হয়। আমাকে/ তাহাকে। To+ person= কে/কাছে/ সাথে ।
আমাকে/আমার কাছে to me
তাহাকে/তাহার কাছে to him
মোহনকে/মোহন এর কাছে to Mohan
সে আমাকে বলতেছে He is saying to me.
আমি তুষারকে টাকা দিব/আমি তুষারের কাছে টাকা দেবো I will give money to Tushar.
আমি আমার ভাইয়ের কাছে মেসেজ পাঠাইতেছি I am sending a message to my brother.
সে তার জীবনের গল্প আমাকে বলতেছে He is saying his life story to me.
যেমন: – He gave ten rupees to Mohan
এখানে ten rupees হল direct object এবং Mohan হল indirect object .
Direct object: – কোনো বাক্যে যে object না থাকলে বাক্যেটির অর্থ সম্পূর্ণ হয় না তাকে Direct object বলে।
যেমন: – He gave ten rupees to Mohan. এই বাক্যটিতে ten rupees অবজেক্টি না থাকলে বাক্যেটির অর্থ সম্পূর্ণ হয় না। তাই ten rupees হল Direct object এবং Mohan হল indirect object.
▣ কোনো স্থান বা কোন জিনিসের দিকে/ প্রতি/কাছে বোঝাতে to ব্যবহার করা হয় তবে verb টা Come/ go হতে হবে। অর্থাৎ কোন স্থানের দিকে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে । To+ place= এ/ দিকে ।
He is going to school সেই স্কুলে যাইতেছে/ সেই স্কুলের দিকে যাইতেছে
He went to shopping mall. সে শপিং মলে গিয়েছিল/সে শপিং মলের দিকে গিয়েছিল।
He goes to school everyday. সে প্রতিদিন স্কুলে যায়/সে প্রতিদিনই স্কুলের দিকে যায়।
He came to Bangaluru in 1971.
Note:- যদি নিশ্চিত হওয়া যায় যে সে schoole /Bangaluru তেই প্রবেশ করেছে তবেই to বসবে।আর যদি নিশ্চিত হওয়া না যায় তাহলে towards বসানোই ভালো । He goes to school everyday বললে বুঝতে হবে সে প্রতিদিন school এর দিকে যায় এবং সে school এর ভিতরে প্রবেশ করবেই।
He goes towards school everyday বললে বুঝতে হবে সে প্রতিদিন school এর দিকে যায় ।তবে school এর ভিতরে প্রবেশ করতেও পারে নাও প্রবেশ করতে পারে ।
বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।ব্যতিক্রমঃ From here to there.
▣ infinitive= বাক্যে verb এর শেষে তে/ র/য়া /আ থাকলে = to+V1 তবে ক্রিয়াপদের শেষে য়া/আ থাকলে Gerund ও করা যায়।
To Walk in the morning is good for health সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।
Walking in the morning is good for health
I am learning english to get a good job আমি ইংরেজি শিখতে চাই একটা ভালো চাকরি পাওয়ার জন্য।
To walk under the sun is very toilsome রৌদ্রে হাটা খুব কষ্টকর।
walking under the sun is very toilsome
To read newspaper is a good habit সংবাদপত্র পড়া একটা ভালো অভ্যাস।
To learn english is my aim ইংরেজি শেখা আমার লক্ষ।
I saw the girl to laugh আমি মেয়েটিকে হাসতে দেখেছিলাম।
To swim is good exercise for health সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো ব্যায়াম।
He told me to read a book.
I have nothing to give you.
To walk is good for health. হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো।
নিয়ম:- to এরপর সাধারণত verb এর base form বসে। কিন্তু যদি with a view to (কারণে/উদ্দেশ্যে) , come forward to/ look forward to (আশা করা), owing to (কারণে) , get used to (অভ্যাস আছে), am/is/are used to (অভ্যাস আছে) শব্দগুলি থাকে তাহলে এই শেষের ” to” টা হল preposition আর আমরা জানি preposition এরপর noun বসে তাই। এদের পর ing যুক্ত verb বসে বা Gerund বসবে।
I am looking forward to getting you email আমি তোমার ইমেইল টা পাওয়া আশা করতেছি।
Owing to having no money, I could not complete my education টাকা না থাকার কারণে আমি আমার শিক্ষা শেষ করতে পারিনি।
1.. He used to drink milk every day. সে প্রতিদিন দুধ পান করত।
2. He is used to drinking milk every day তার প্রতিদিন দুধপান করার অভ্যাস আছে।
3..He is used to smoking. সে ধূমপান করতে অভ্যস্ত।/ তার ধূমপান করার অভ্যাস আছে।
4. He pleaded (অনুরোধ করা) with him with a view to convincing him of my innocence in the matter. সে বিষয়টাতে কোন দোষ করেনি এটা বিশ্বাস দেওয়ার জন্য তার কাছে সে অনুরোধ করেছিল।
▣ ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে।
He came to me. সে আমার কাছে এসেছিল
I have sent a letter to you.
▣ অনুসারে বুঝাতে to বসে।
The food is to me test.
▣ সীমানার বাইরে বুঝাতে to বসে।
Japan is to the east of our country.
▣ পর্যন্ত বুঝাতে to বসে।
They fought to the last.
I visited from Delhi to Mumbai আমি দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত পরিদর্শন করেছি।
▣ পরিমান / হার বুঝাতে to বসে।
There are 2.54 c.m. to an inch.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing.
arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.
In এর ব্যবহার
▣ Passive voice এ by/with এর মতো দ্বারা/দিয়া বুঝাতে Uncountable noun এর আগে in বসে।
এবং দ্বারা/ দিয়া বুঝাতে uncountable noun এর আগে in বসে।
যেমন: –
The letter is written in ink চিঠিটা কালি দিয়ে লেখা হয় ।
Please write in ink
▣ Enclosed area/space/place (সীমাবদ্ধ জায়গা) -র ভিতরে বুঝাতে in ব্যবহার করা হয় । তবে জায়গা টা দেওয়াল দিয়েও সীমাবদ্ধ হতে পার কিংংবা অন্য কিছু দিয়ে ঘেরাও হতে পারে।
যেমন: –
He is in the bed বললে বুঝতে হবে সে বিছানার surface এর উপরে আছে এবং তার উপর বিছানার cover বা অন্য কোন কাপর আছে। অর্থাৎ সে cover এবং বিছানার surface এর মধ্যে আছে।
She is in the care
They are playing football in the field. তারা মাঠের মধ্যে খেলতেছিল।
He is on sofa in my house.
Keep the milk in the fridge
The keys are in the table বললে বুঝতে হবে চাবিগুলি টেবিলের ড্রয়ারের ভিতরে আছে।
▣ Village,cities,district এর আগে in বসে।
যেমন: –
He lives in a village.
He lives in a town
He lives in city
In a district
▣ কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে।
in English, in Accounting, in Arabic.
▣ Large place with boundary বা সীমানা যুক্ত বড় স্থানের আগে in বসে।
যেমনঃ We live in Mumbai.
They live in kolkata.
We have been living from 1986 in siliguri.
▣ দিক বুঝাতে in বসে। যে দিক টা হবে সেটা যদি বিশাল জায়গা জুরে থাকে।
The sun rises in the east.
The men have spread(scatter) in all direction.
▣ (period of time) যেমন মাস / বছর / ঋতুর নামের আগে in বসে।
We won independence in December in 1971.
He was born in july, 2001.
▣ ভবিষ্যত কালে কিছু দিন পর বুঝাইতে in বসে। অর্থাৎ ভবিষ্যত কালে period of time বুঝাতে in বসে।
যেমন: -Raju will come in 7 days এর অর্থ হলো রাজু 7 দিন পর আসবে।
▣ part of the day বুঝাইতে in বসে
যেমন: – in the morning
In the evening
Note:- part of the day টা বিশেষ দিনের হলে তার আগে on বসে।
যেমন: – on the morning of 15 th August
▣ মনে করো ট্রেন স্টেশনে আসবে 10 am এ কেও যদি ট্রেন ধরার জন্য 10 am এর আগেই স্টেশনে পৌছায় তাহলে তা বুঝাইতে in বসে। অর্থাৎ সঠিক সময়ের পূর্বে বুঝাইতে in বসে।
যেমন: –
I shall reach the station in time to catch the train.
▣ কোনো কিছুর মধ্যে বুঝাতে in ব্যবহার করা হয় ।
যেমন: –
Please sit in the chair দয়া করে চেয়ারটির মধ্যে বস। এখানে মনে রাখতে হবে যে চেয়ারটির হাতল আছে।
The monkey is in the tree বানরটি গাছটিতে আছে। অর্থাৎ গাছটির মধ্যে যে কোন জায়গায় হতে পারে।
I have seen it In the newspaper আমি এটা খবরের কাগজের মধ্যে দেখেছি। Note:- newspaper এর আগে in বসে কারন খবরের কাগজের চারিদিকে কিছুটা জায়গা ছাড়া থাকে এবং লেখা গুলো বা খবর গুলো কিছুটা ভিতরে থাকে।
In the photograph
Note:-photopaper এর ভিতরে picture টা থাকে এবং photopaper এর চারিদিকে কিছুটা জায়গা ছাড়া থাকে তাই photopaper এর আগে in হয়।
▣ ব্যাপক সময় (period of ime) এর মধ্যে বুঝালে in /within বসে।
যেমন: –
I wrote the book in a month বইটি আমি এক মাসের মধ্যে লিখেছিলাম (অর্থাৎ লিখতে পুরোপুরি সারা মাস লেগেছিল)।
I shall send you details of the incident within a month মাসের মধ্যে আমি আপনাকে ঘটনার বিস্তৃত বিবরণ পাঠাবো( অর্থাৎ মাস শেষ হবার আগে যে কোনও একদিন)
▣ ক্ষেত্র বুঝাতে in বসে।
I am unable to help you in this regard.
▣ অবস্থা বুঝাতে in বসে।
He is in a good health.
▣ বিবেচনা বুঝাতে in বসে।
You have to do it in your own interest.
▣ পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has been in politics.
▣ মাধ্যম বুঝাতে in বসে।
You have to pay the bill in cash.
▣ অনুপাতের ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ In England, one in three enters higher education.
নিম্নের শব্দ গুলোর পর in বসে।
expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.
For এর ব্যবহার
▣ period of time / সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া বুঝাইতে for বসে।
যেমনঃ
I am doing this work for the last week
Note:- the last week এর অর্থ হল গত সপ্তাহের সাতদিন ।
যদি বলা হয় last week তাহলে এর অর্থ হল গত সপ্তাহ । সপ্তাহটিতে সাতদিন নাও হতে পারে। গত সপ্তাহের যে কোন দিন হতে পারে । তাই last week এর আগে Since/from বসে for বসে না।
It has been raining for two hours.
He has been suffering from fever for 5 days.
I am reading the book for 3 hours.
I have been suffering from fever for last week. এখানে for last week বলতে গত সপ্তাহের যে কোন দিন থেকে ।
I have suffering from fever for the last week এখানে for the last week বলতে গত সপ্তাহের সাতদিন ধরেই ।
▣ জন্য বুঝাইতে for বসে।
যেমনঃ
This is for your kind informatio and taking ecessary action.এটা আপনাকে জ্ঞাত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।
What can I do for you?
The baby is crying for milk.
The is happy for his mother.
▣ সাহায্য অর্থে বুঝাইতে for বসে।
যেমনঃ Would you please do it for me?
▣ কারো পক্ষে বুঝাতে for ব্যবহার করা হয়।
I signed for Head master. আমি প্রধান শিক্ষ’কের পক্ষে সই করেছি
Vote for feluda.
▣ কারন বুঝাইতে for বসে।
Malda is famous for its mangoes.
▣ সমর্থন বুঝাইতে for বসে। যেমনঃ Are you for the proposal?
▣ মূল্য বুঝাইতে for বসে।
I bought this pen for Rs. 20 .
▣ বিনিময় বুঝাইতে for বসে।
You will get a coupon for every 100 taka you pay.
নিম্নের শব্দ গুলোর পর for বসে।
compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.
From এর ব্যবহার
▣ কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বুঝাইলে ঐ “হইতে” কথাটির জন্য ব্যক্তি বা স্থানের আগে from বসে।
আমার নিকট হইতে = from me.
কোলকাতা থেকে = From kolkata.
The man come from abroad.
Don’t get down from a running bus.
I jumped from roof.
▣ Point of time বুঝালে from/since বসে.
He has been suffering from fever from(/since) sunday.
I have been differing from fever from 10 am
▣ যে পদার্থ/বস্তু থেকে অন্য জিনিস তৈরি হয় তার (পদার্থ ) আগে from বসে। যদি পদার্থটি পরিবর্তিত হয়।
The curd (দই) is made from milk.
The paper is made from stick.
নিম্নের শব্দ গুলোর পর from বসে।
refrain, resist, obstrain, prohibited, protect, prevent, preserve, aloof, deferent, suffer.
Of এর ব্যবহার
▣ সম্পর্ক বুঝাতে of বসে।
I know nothing of it.
▣ অধিকার / মালিকানা বুঝাতে of বসে।
It is the house of Mr. Khan.
▣ উৎপন্ন / উদ্ভুত অর্থ বুঝাতে of বসে।
যেমনঃ He comes of a respectable family.
▣ যে পদার্থ/বস্তু থেকে অন্য জিনিস তৈরি হয় তার (পদার্থ ) টির আগে from বসে। যদি পদার্থটি অপরিবর্তিত থাকে।
The house is made of stone.
The ring is made of gold.
The shirt is made of cloths.
▣ কারন বুঝাতে of বসে।
যেমনঃ The young boy of cholera.
নিম্নের শব্দ গুলোর পর of বসে।
fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist(গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.
On এর ব্যবহার
▣ নদীর তীরে/ধারে বুঝাতে on বসে।
Hoogly is on the ganga river.
The boy is walking on the river.
▣ কোন কিছুর উপরে সংলগ্ন আছে বুঝাতে বা কোনো বস্তু যদি কারোর উপর স্পর্শ অবস্থায় স্থির থাকে তাহলে যার উপর স্পর্শ অবস্থায় আছে তার আগে on বসে।
Sit on the chair চেয়ারটি উপর বস। এখানে মনে রাখতে হবে যে চেয়ারটি হাতল নেই।
He is on the bed বললে বুঝতে হবে যে সে বিছানার top surface এর উপর আছে তার উপর বিছানার কোনো cover বা অন্য কোন কাপর নেই।
The book is on the table.
Write down on the page বললে বুঝতে হবে “পৃষ্ঠা টার উপর যে কোনো জায়গায় লিখতে বলা হয়েছে।
He is sitting on the table সে চেয়ারটির উপর বসে আছে।
▣ Floor (মেঝে) এর সংখ্যা বুঝাতে on বসে।
যেমনঃ The office is on the 4th floor.
অফিসটি 4 নং মেঝের উপরে আছে।
▣ কোনো জিনিস কারো সাথে attached অবস্থায় থাকলে on বসানো হয়।
যেমন: –
The fruits are on the tree ফলগুলি গাছে আছে।
▣ সীমানার উপর বুঝাতে on বসে।
যেমনঃ
The kashmir is on the north of india.
▣ A point of time বুঝাতে :- Name of day, dafinite date যেমন :- নির্দিষ্ট দিন ,বার ,তারিখের পূর্বে এবং দিবসের আগে on বসে। particular day এর আগেও on বসে।
যেমনঃ
He will come back on Sunday on the 5th May.
We’ll see you on X’mas day এখানে X’mas হল একটি বিশেষ দিন । তাই তার আগে on বসেছে।
▣ সঠিক সময় বুঝাইতে on বসে।
মনে করো ট্রেন স্টেশনে আসবে 10 am এ কেও যদি ট্রেন ধরার জন্য 10 am এ স্টেশনে আসে তাহলে তা বুঝাইতে on বসে। অর্থাৎ সঠিক সময়ে বুঝাতে on বসে।
যেমন: –
I shall reach the station on time to catch the train আমি ঠিক সময়ে ট্রেন ধরার জন্য পৌঁছে যাব
I shall come on time আমি ঠিক সময়ে আসব।
▣ কোনো বিষয়ের উপর বা কারো সম্পর্কে কিছু বললে বা লিখলে তার আগে on বসে। সম্বন্ধে/সম্পর্কে বুঝাতে on বসে।
যেমনঃ
He wrote an essay on the cow.
He is writing an essay on prime minister. সে মূখ্য মন্ত্রীর উপর (সম্পর্কে/ সমন্ধে) একটি রচনা লিখতেছে।
He was writing an essay on pollution. সে দূষণের উপর (সম্পর্কে/ সমন্ধে) একটি রচনা লিখতেছিল।
▣ কোনো কিছুর উপর নির্ভরতা (dependent) বুঝাতে on বসে।
যেমনঃ We live on rice.
the cow dependent on grass.
▣ অনুসারে বুঝাতে on বসে।
যেমনঃ He has taken leave on medical advice.
▣ part of the day যদি বিশেষ দিনের হয় তাহলে তার আগে on বসে।
যেমন: – on the morning of 15 th August
▣ সময়ের বর্ণনা বুঝাতে on বসে।
যেমনঃ The river looks beautiful on a moonlit night.
নিম্নের শব্দ গুলোর পর on বসে।
congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.
Under এর ব্যবহার
▣ On এর বিপরীত হল under । কোনো জিনিসের ঠিক নিচে কোনো জিনিস থাকলে তা বুঝাতে under বসে ।
যেমনঃ The ball is under the table.
Note:- বলটা টেবিল এর ঠিক নিচে আছে।কিন্তু টেবিল টার সঙ্গে স্পর্শ করে থাকতেও পারে নাও পারে ।
▣ কোনো জিনিসের ঠিক নিচে কোনো জিনিস স্পর্শ অবস্থায় থাকলে তা বুঝাতে under বসে ।
যেমন: –
The vest is under my shirt গেঞ্জি টা আমার জামার নিচে আছে।
He wore a warm vest under his shirt
▣ ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে।
যেমনঃ
He is under 20. তার বয়স 20 বছরের কম/ তার বয়স 20 বছরের ঠিক কম
He earns under 5000. সে 5000 এর কম উপার্জন করে ।
▣ অধীনে অর্থ বুঝাতে under বসে।
যেমনঃ
The building is under construction.
▣ অবস্থা বুঝাতে under বসে।
যেমনঃ
He is under sentence to death.
Below এর ব্যবহার
▣ above এর বিপরীত শব্দ হল Below । নিচে বুঝাইতে Abstract noun এর আগে Below বসে।
নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বুঝাতে below বসে।
যেমনঃ
My particulars are given below.
Rahim has got below 80% marks.
He lives below middle class status.
By এর ব্যবহার
নিয়ম #@:-point of time এর পূর্বে বুঝাতে by / before বসে অর্থাৎ ভবিষ্যত কালে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে by বসে।
He will come by(/before) 4 pm. সে 4 টা মধ্যে আসবে ( অর্থাৎ সে 4 টার আগেই আসবে)
You will give me my money by(/before) Sunday তুমি আমার টাকাটা রবিবারের মধ্যে দিবে( অর্থাৎ রবিবারের আগেই দিবে)
▣ কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে।
যেমনঃ By hard labour.
▣ পাশে বুঝাতে by বসে।
He sat by me.সে আমার পাসে বসল।
I was siting by my father
▣ মাধ্যম বুঝাতে by বসে।
যেমনঃ Nipu achieved success by determination.
▣ পথ অর্থে বুঝাতে by বসে।
যেমনঃ I shall travel by road.
▣ শপথ নেয়া বুঝাতে by বসে।
যেমনঃ I swear by almighty Allah.
▣ Passive Form-এ by বসে। যদি কর্তা agent বা জীব হয়।
The work was done by me(জীব)
The tiger is killed by Raju(জীব).
The rice is cocked by mother(জীব).
▣ পরিমাপ বুঝাতে by বসে।
যেমনঃ The room is 12 feet by 10 feet.
▣ সময় (সুনির্দিষ্ট) বুঝাতে by বসে।
যেমনঃ He will come back by 5 pm.
▣ হার বুঝাতে by বসে।
যেমনঃ They are improving day by day.
▣ কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে।
যেমনঃ He is an American by birth.
▣ যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে।
We went to kolkata by bus.
We saw Delhi by bus.
নিম্নের শব্দ গুলোর পর by বসে।
accompanied, affected, judge.
With এর ব্যবহার
▣ সাথে বুঝাতে with বসে।
He came with me.
Father went to market with mother.
i went with my mother.
▣ passive voice এ instrument (বস্তু) আগে with বসে। অর্থাৎ দ্বারা / দিয়া বুঝাতে with বসে। যদি কর্তা বস্তু হয়।
I killed the snake with a stick(লাঠি টা একটা বস্তু),
The cow is killed with knife(বস্তু)
He fought the the lion with bare(শুধু) hands.
▣ কারন with বসে।
যেমনঃ The shadow lengthened with the approach of the sun.
নিম্নের শব্দ গুলোর পর with বসে।
burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare(ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.
Into এর ব্যবহার
▣ গতিশীলতা বুঝাতে into বসে।
The teacher entered into the class room.
The stone is falling into the well পাথরটি কুয়ার ভিতরে পড়তেছে।
▣ অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে।
Water is changed into snow.
The milk is changed into curd(দই)
The stick is changed into paper (কাগজ)
▣ সংঘর্ষ বুঝাতে into বসে।
The truck crashed into a parked car.
▣ সংখ্যায় ভাগ /বিভাগ হওয়া বুঝাতে into বসে।
They were divided into three groups.
▣ নির্দেশ বুঝাতে into বসে।
Speak clearly into the microphone.
Above এর ব্যবহার
▣ উপরে বুঝাতে above বসে।
The water came above our knees.
▣ অবস্থান বুঝাতে above বসে।
The sun is above our head now.
▣ পরিমাণে বুঝাতে above বসে।
Present temperature is above average.
▣ এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে। যেমনঃ Hemani is above suspicion.
▣ অতিমাত্রা বুঝাতে above বসে।
I couldn’t hear him above the noise of the traffic.
About (প্রায়/সম্পর্কে /চারিদিকে ) এর ব্যবহার
▣ সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে।
I knew something about it.
▣ চারদিকে বুঝাতে about বসে।
The runners were running about the circle.
▣ উপলক্ষ বুঝাতে about বসে। যেমনঃ He came here about the marriage ceremony.
▣ প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে।
He has lost about 1 lac taka.
After এর ব্যবহার
▣ পরে বুঝাতে after বসে।
যেমনঃ He came after me.
▣ অসংখ্যবার বুঝাতে after বসে।
I’ve told him time after not to do that.
▣ পিছনে পিছনে বুঝাতে after বসে। অর্থাৎ একজনের টিক পিছনে অপরজন।
They run after the thief.
My cat is coming after me আমার কুকুরটি আমার ঠিক পিছনে আসতেছে।
▣ 8
অতীত কালের ব্যাপক সময় বুঝাতে after বসে। অর্থাৎ past period of time বুঝাতে after বসে।
He returned home after a month. সে এক মাস পরে বাড়িতে ফিরে এসে ছিল।
▣ point of time (in all tenses) এর পরে বুঝাতে after বসে।
যেমন: –
He comes/came/will come after 5 p.m. সে বিকেলে 5 টার পরে আসে/এসেছিল/আসবে।
▣ ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে।
Issa is the tallest after Mimi.
▣ মোটের উপর বুঝাতে after বসে।
After all, he is a good boy.
▣ বিপরিত ঘটনা বুঝাতে after বসে।
The house is pleasantly cool after the extreme heat outside.
Before এর ব্যবহার
▣ একটা ঘটনার পূর্বে অপর একটি ঘটনার বর্ণনা দিতে before বসে।
যেমনঃ
The patient had died before Doctor came.
He came before lunch.
Gandhiji was born before mr. patel
▣ সম্মুখে / সামনে বুঝাতে before বসে। অর্থাৎ কারো সামনে/সম্মুখে বুঝাতে before বসে।
যেমনঃ
He stood before me.
Raju was standing before me রাজু আমার সামনে দাড়িয়ে ছিল।
The accused was produced before the judge দোসিকে জর্জের সামনে পেশ করা হয়েছিল।
He can’t speak something before his wife সে তার স্ত্রীর সামনে কিছুই বলতে পারে না ।
This student can’t speak anything before the teacher এই ছাত্রটি শিক্ষকের সামনে কিছুই বলতে পারে না ।
▣ তূলনামূলক ভাবে আগে,পূর্বে / বিশেষ গুরুত্ব বুঝাতে before বসে।
যেমনঃ
He puts his work before everything.
He will do the work before 10 am. সে কাজটা 10 টার আগেই করবে।
Before Long/soon (শীঘ্রই) এর ব্যবহার
▣ তাড়াতাড়ি বা শীঘ্রই বুঝাতে before long/soon ব্যবহার করা হয় ।
যেমন:-
I shall go to my village before long আমি তাড়াতাড়ি আমার গ্রামে যাব
Long Before ( A long time ago অনেক সময় আগে/পূর্বে) এর ব্যবহার
▣ A long time ago বা অনেক সময় আগে/ পূর্বে বুঝাতে Long before ব্যবহার করা হয় ।
যেমন: –
The Indians knew farming long before the European ভারতীয়রা ইউরোপীয়ানদের থেকে অনেক আগেই কৃষিকাজ করতে জানত ।
Between এর ব্যবহার
▣ দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়। যেমনঃ
He stood between his two brothers.
Divide the mango between two sisters.
Among এর ব্যবহার
▣ কিছুর মধ্যে( চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে।
যেমনঃ There is a house among the trees.
▣ দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে।
যেমনঃ Divided the mangoes among the three boys.
Within এর ব্যবহার
▣ সময়ের মধ্যে বুঝাতে within বসে।
যেমনঃ He will come back within a month সে একমাসের মধ্যে ফিরে আসবে। অর্থাৎ সে একমাসের যে কোনো দিন ফিরে আসবে।
▣ সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে।
যেমনঃ We should live within our means.
Over এর ব্যবহার
▣ মাথায় ঠিক উপরে কোনো জিনিস থাকলে over ব্যবহার করা হয় অর্থাৎ Vertically মাথার উপরে বুঝাতে over বসে।
যেমনঃ
The fan is over my head ফ্যানটি আমার মাথার ঠিক উপরে আছে।
There is a bridge over the river
▣ কোনো জিনিস অন্য একটি জিনিসের উপর দিয়ে গতি সহকারে চলে গেলে যার উপর দিয়ে গেল তার আগে over বসে।
যেমন :-
The plane went away over my head প্লেনটি আমার মাথার উপর দিয়ে চলে গেল ।
The bird was flying over her head.
▣ পারাপার বুঝাতে over বসে।
যেমনঃ They run over the glass.
▣ সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে।
যেমনঃ They have traveled over the world তারা সমগ্র পৃথিবী ভ্রমণ করেছে।
▣ বিপরিত পাশ বুঝাতে over বসে।
যেমনঃ They live over the road.
▣ অধিক বুঝাতে over বসে।
যেমনঃ He was in America for over a month.
▣ উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে।
যেমনঃ He has a director over him.
▣ মাধ্যম বুঝাতে over বসে।
যেমনঃ He talked over telephone.
Without এর ব্যবহার
▣ ছাড়া/ব্যতিত অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ
He found the place without difficulty.
We can’t live without water.
Beyond এর ব্যবহার
▣ পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে। যেমনঃ The road continues beyond the villages up into the hills.
▣ সময়ের পরে বুঝাতে beyond বসে।
যেমনঃ It won’t go on beyond midnight.
▣ সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে।
যেমনঃ The car was beyond repair.
Since(হইতে/ থেকে/যেহেতু) এর ব্যবহার
▣ ‘হইতে’ অর্থে point of time এর পূর্বে since বসে।
যেমনঃ
since 1971
since Sunday
since June.
Since last week গত সপ্তাহের যে কোন দিন থেকে।
Beside (বা পাসে/পিছনে/পাশে) এর ব্যবহার
▣ পাশে বুঝাতে by এর মত beside বসে।
যেমনঃ
They were walking beside the river তারা নদীর ধারে বেরাচ্ছিল।
beside me আমার পাশে
beside the man মানুষ টির পাশে
beside you তোমার পাশে ।
নিয়ম:#@:- কেউ যদি একজনের পিছনে বেশ কিছুটা দূরে তাকে তাহলে beside বসে।
যেমন: –
My dog is coming beside me আমার কুকুরটি আমার পিছনে আসতেছিল। এখানে পিছনে বলতে অনেকটা পিছনে।
Through এর ব্যবহার
▣ কোনো কিছুর ভিতর / মধ্য দিয়ে যেতে বুঝাতে Through বসে।
যেমনঃ
I am going through the forest আমি বনের ভিতর দিয়ে যাইতেছিলাম।
through struggle
The train is coming through the canel ট্রেনটি সুরঙ্গের মধ্য দিয়ে আসতেছিল।
The straight line is passing throug the point.
Across( on+cross) এর ব্যবহারঈ
▣ আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across বসে।
অর্থাৎ এপার থেকে ওপারে যেতে বোঝাতে across বসে (যদি বাধা না থাকে)।
যেমনঃ
Go across the street
My house is just across the road.
Off এর ব্যবহার
▣ দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে।
যেমনঃ
Be off from here
Swithch the fan off.
Down এর ব্যবহার
▣ উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে। যেমনঃ The boy has fallen down from the roof
Up এর ব্যবহার
▣ নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে। যেমনঃ
Go up the hill.
Climb up the tree.
Besides এর ব্যবহার (in adition to)
▣ এছাড়াও বুঝাইতে besides বসে।
যেমনঃ
I have another pen besides this. এটা ছাড়াও আমার অপর একটা ফোন আছে।
Within
সময়ের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ
He will come back within a month সে এক মাসের মধ্যেই ফিরে আসবে। অর্থাৎ একমাসের যে কোন দিন ফিরে আসবে।
▣ সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে।
যেমনঃ We should live within our means.
Till এর ব্যবহার
▣ ভবিষ্যত কালে point of time এর পরে বুঝাতে till ব্যবহার করা হয় ।
যেমন: –
He will come till 5p.m. সে 5 টার পর আসবে।