Noun often confused
▣ Climate and Weather
কোনো স্থানের নিয়মিত বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থানকে ঐ স্থানের আবহাওয়া (weather), আর কোনো অঞ্চলের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে জলবায় ু (climate) বলে।
The climate of England is not suitable for many Bangladeshis. (Not weather)
The weather is very changeable at the moment. (Not elimate)
▣ Error amd Mistake
অজ্ঞতার জন্য ভুল হলে error আর হঠাৎ জানা বিষয় ভুল করলে mistake ব্যবহৃত হয়।
It is an error of judgement. (Not mistake)
Her home work is full of mistake. (Not error)
▣ Home and House
My house, his house, her house, your house ইত্যাদি না বলে বরং home বলা উচিত।
I went home. (Not to my house)
▣ Journey and Travel
ভ্রমন বা ভ্রমন করা অর্থে journey ও travel ব্যবহৃত হয়। সাধারণত কোনো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে journey, আর travel এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গন্তব্য থাকে না।
His journey to Dhaka was canceled. (Not travel)
▣ Money and Taka
নির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকলে taka হবে আর সংখ্যা নির্দিষ্ট না থাকলে money হবে। I have five taka/ten taka. (Not money)
He has no money/little money/some money. (Not taka.)
▣ Poem and Poetry
Poem (কবিতা)- Countable noun. Poetry (কাব্য)- Uncountable noun.
তবে Poetry এর পূর্বে a piece/line of যোগ করলে তা Countable হয়ে যায়।
It is a piece of poetry. (Not a poetry)
It is a poem. (Not a piece of poem)
▣ Place and Room
Room অর্থে place ব্যবহৃত হতে পারে না। সাধারণত অদখলকৃত বা ফাঁকা জায়গা, অবসর, অবকাশ, সুযোগ ইত্যাদি অর্থে room ব্যবহৃত হয়। বিশেষ ক্ষেত্রে সম্ভাবনা (possibility) অর্থেও room ব্যবহৃত হয়। পক্ষান্তরে কোনো নির্দিষ্ট জায়গা বুঝাতে place ব্যবহৃত হয়।
There is no room in my class. (Not place)
There is no room for doubt in it. (Not place)
Could you keep my place in the queue? (Not room)
Adjectives often confused
▣ Alone and Lone
Lone বিশেষকরূপে (attributively) ব্যবহৃত হয় কিন্তু alone বিধেয়রূপে (predicatively) ব্যবহৃত হয়। A lone figure was standing at the bus stop. (Not alone)
Nira lives alone in the house. (Not lone)
▣ Bare and Open
খোলা বা উন্মুক্ত বুঝাতে open আর নগ্নমস্তক বা অনাবৃতমস্তক, খালি পা বুঝাতে bare বসে।
His head was bare. (Not open)
A wasp flew in the open window. (Not bare)
▣ Famous and Notorious
কারো বা কোনো কিছুর ভালো গুণের কারণে যে পরিচিতি, খ্যাতি, সুখ্যাতি তা বুঝাতে famous আর মন্দ গুণ বা বিশেষত কুকীর্তির জন্য ব্যাপক পরিচিতি, কুখ্যাতি বুঝাতে notorious ব্যবহৃত হয়।
Mr. Kabir Rana is a famous English teacher. (Not notorious)
You are a notorious thief. (Not famous/great)
▣ Hard and Tough
সাধারণত খাদ্যবস্তু শক্ত এরূপ বুঝাতে tough এবং কোনো কিছু খুব মজবুত বা শক্তিশালী এরকম বুঝাতে hard বসে।
The pan-cake is tough. (Not hard.)
Rubel is a hard working man. (Not tough)
▣ Ill and Sick
পীড়িত বা রোগাক্রান্ত হওয়া অর্থে ill আর বমি করার প্রবণতা বা সাময়িকভাবে অসুস্থ হওয়া অর্থে sick বসে।
He is ill of fever. (Not sick)
She is sick of it. (Not ill)
▣ Interesting and Interested
কেউ বা কোনো কিছুর interest করার ক্ষমতা থাকলে তা হবে interesting আর কেউ কোনো কিছুতে interest হলে হবে interested।
Mottaleb was an interesting person. (Not interested.)
I am interested in her dance performance. (Not interesting)
▣ Sad and Sorry
কারো নিজের দুর্দশা, দুর্গতির জন্য sad আর অন্যের দুর্দশা, দুর্গতির জন্য sorry বসে।
I am very sorry to interrupt you. (Not sad.
I was very sad to hear the news. (Not sorry) Verbs often confused
▣ Bring and Fetch
কোথাও থেকে ফেরার সময় কিছু নিয়ে আসা বুঝাতে bring আর গিয়ে নিয়ে আসা বুঝাতে fetch বসে।
Bring me a book when you’ll come back from office. (Not fetch)
Fetch some water for me. (Not go and fetch)
▣ Deny and Refuse
কোনো কিছুতে অসম্মত বা না রাজি বুঝাতে refuse আর অস্বীকার বা অস্বীকৃতি জানানো বুঝাতে deny বসে।
He refused to help me. (Not deny)
He denied the debt. (Not refuse)
▣ Discover and Invent
পূর্বে যার অস্তিত্ব ছিল না এমন কিছু উদ্ভাবন করা/ উদ্ভাবন অর্থে invent/invention, আর পূর্বে যার অস্তিত্ব ছিল কিন্তু সাধারণের অজানা ছিল তা
আবিস্কার করা/আবিষ্কার অর্থে discover/discovery বসে।
Edison invented the gramophone. (Not discovered.)
Columbus discovered America. (Not invented.)
▣ Do, Commit and Make
কোনো কিছু করা বা শেষ/সুসম্পন্ন করা বুঝাতে do; পাপ (sin)/অপরাধ (crime)/ দোষ বা ত্রুটি (fault)/আত্মহত্যা (suicide) করা অর্থে commit এবং কোনো কিছু গঠন, প্রস্তুত, তৈরি করা, ভুল (mistake/error)/ মজা (fun) করা অর্থে make বসে।
Do not make a noise. (Not do)
I could not do justice to it. (Not make)
Women commit fewer crimes than men. (Not do/make)
▣ Drown and Sink
মানুষ কিংবা অন্য কোনো প্রাণী ডুবে গেলে drown, আর জাহাজ/ নৌকা ডুবে গেলে sink বসে।
The ship sank. (Not drowned.
The boy drowned. (Not sank)
▣ Hanged and Hung
Hang দ্বারা কোনো কিছু বুঝানো বুঝালে hang এর Past & Past Participle – hung, আর ফাঁসি দেওয়া বুঝালে Past & Past Participle – hanged হবে।
He was hanged for murder. (Not huge)
The picture was hung on the wall. (Not hanged.
▣ Like and Love
Like ও Love এ ধরনের কোনো পার্থক্য নেই তবে মাত্রার পার্থক্য আছে। অধিক মাত্রায় বুঝাতে love আর অল্প মাত্রায় বুঝাতে like বসে। অবশ্য এদের যে কোনোটির ব্যবহারই শুদ্ধ। তবে তা বক্তার উপর নির্ভর করে। সাধারণত Country, friends, god, parents, relatives, religion ইত্যাদি পছন্দ করা বুঝাতে love এবং music, dress, luxuries ইত্যাদি পছন্দ করা বুঝাতে like ব্যবহৃত হয়।
Everybody likes polite people. (Not love)
Parents love their children. (Not like)
▣ Keep and Put
কোনো কিছু দীর্ঘদিনের জন্য রেখে দিলে keep আর অল্প সময়ের জন্য রাখা বুঝালে put ব্যবহৃত হয়।
Put the book on the table. (Not keep)
Keep it in the shelf. (Not put)
▣ Recollect, Remember and Remind
চেষ্টা করে মনে করার ক্ষেত্রে recollect বা recall; স্বাভাবিকভাবে মনে করা বা মনে পড়ার ক্ষেত্রে remember; আর কাউকে কোনোকিছু মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে remind ব্যবহৃত হয়।
I do not remember his address. (Not recellect/remind.)
▣ Say and Tell
Say ব্যবহৃত হয় প্রার্থনা (Prayer) করা অর্থে এবং Direct speech এ যদি বাক্যটি কোনো Indirect object ধারণ না করে। অপরদিকে, tell ব্যবহৃত হয় Indirect speech এ যখন বাক্যটি একটি Indirect object ধারণ করে।
He said to me, “I was ill.” (Not told.
He told me that he had been ill. (Not said.
▣ Speak and Tell
সত্য কথা বলা বুঝাতে speak আর মিথ্যা বলা বুঝাতে tell বসে।
Speak teh truth. (Not tell)
Never tell a lie. (Not speak)
▣ Spil and Throw
তরল পদার্থ নিক্ষেপ করা বুঝাতে spill আর ভারী পদার্থ নিক্ষেপ করা বুঝাতে throw ব্যবহৃত হয়।
Do not spill the milk. (Not throw)
Someone threw a stone at the car. (Not spill)
▣ Accept for Confess
পাপ বা অপরাধ স্বীকার করা অর্থে confess হয়।
The thief confessed his guilt. (Not accepted.
▣ Pain for Ache
সাধারণ head, heart, stomach, tooth ইত্যাদি ব্যথার ক্ষেত্রে ache ব্যবহৃত হয়।
My tooth is aching. (Not paining)
▣ Refuse for Decline
নিমন্ত্রণ প্রত্যাখ্যান করা অর্থে decline হয়।
He declined my invitation. (Not refused.
▣ Give for Appear at/sit for, take
পরীক্ষা দেওয়া অর্থে appear at/take/sit for বসে।
Dola appeared at/sat for the examination. (Not gave)
▣ Give signature for Put signature
স্বাক্ষর বা দস্তখত করা অর্থে put signature বসে।
Put your signature here. (Not give)
▣ Go for Commute
ট্রেন, বাস ইত্যাদিতে নিয়মিত কর্মস্থলে যাতায়াত করা অর্থে commute ব্যবহৃত হয়।
She commutes from Oxford to London every day. (Not go/make)
▣ Make for Lodge
নালিশ করা অর্থে lodge ব্যবহৃত হয়। I lodged a complaint. (Not made)
▣ Open for Untie
দড়ি, সুতা বা ফিতার গিঁট বা বন্ধন (tie or knot) উন্মোচিত করা বা খোলা অর্থে untie হয়।
Untie the knot. (Not open)
▣ Say for Call
কাউকে মিথ্যাবাদী বা বোকা বা কাপুরুষ বলা অর্থে call হয়।
We call him a liar/fool/coward. (Not say)
▣ See for Feel
রোগীর নাড়ি (pulse) দেখা অর্থে feel ব্যবহৃত হয়।
He felt her pulse. (Not saw) Adverbs often confused
▣ From where and Where
Where বলতে প্রাপ্তিস্থান বুঝায় কিন্তু from where বলতে উৎপত্তি স্থল বুঝায়।
here can I buy a good pen? (Not from where)
From where do the tourists come? (Not where)
▣ So and Very
তুলনা করতে so আর আধিক্যতা বুঝাতে Very ব্যবহৃত হয়। He is not so rich as you are. (Not very) He is very rich. (Not se)
▣ Too and Very
Verb সাধারণত adjective বা adverb কে অপেক্ষাকৃত শক্তিশালী করে, কিন্তু Too অর্থ-প্রয়োজনের তুলনায় বেশি বা অত্যাধিক যা কোনো কিছুর উপরন্তু ফলাফল হিসেবে ঘটে।
It is very hot in the summer. (Not too) It is too hot to play football. (Not very)
Conjunctions often confused
▣ If and In case
ভবিষ্যত সম্ভাবনার ক্ষেত্রে দুটি clause কে সংযুক্ত করতে ‘If’ এবং পূর্বসতর্কতা অবলম্বনের ক্ষেত্রে ‘In case’ ব্যবহৃত হয়। I always take an umbrella in case it rains. (Not if)
I will go if you come. (Not in case)
▣ No sooner And Hardly/Scarcely
No sooner এর সাথে than আর Hardly/Scarcely এর সাথে when ব্যবহৃত হয়। No sooner had we reached the station than the train left. (Not when) Hardly/Scarcely had we reached the station when the train left. (Not than)
▣ Since and When
Since অর্থ যেহেতু আর when অর্থ যখন, তাই বাক্যের অর্থের সাপেক্ষে Since এবং When এর ব্যবহৃত হবে। Since you have bought the book, you should read it. (Not when)
I loved history when I was at school. (Not since) Confusion of Parts of Speech
▣ Alike and Like
‘Like’ Preposition হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু alike কখনই Preposition হিসেবে ব্যবহৃত হয় না, এটি Adjective বা Adverb হিসেবে ব্যবহৃত হয়।
She is like her mother. (‘like’ is used as a Preposition)
I will treat all of the alike. (‘alike’ is used as an Adverb)
▣ Coward and Cowardly
Coward শব্দটি Noun, একে singular form এ ব্যবহার করলে এর আগে একটি Article বসবে অপর দিকে Cowardly শব্দটি adjective যা একটি Noun কে modify করে।
He called me a coward. (Not tell me cowardly)
His cowardly behaviour astounds us all. (Not coward)
▣ Due to and Owing to
Preposition ‘because of’ অর্থে ‘due to’ ব্যবহার করা উচিত নয়, কারণ এটি adjective। এটি কোনো Noun এর পূর্বে বা ‘to be’ verb এর পর ব্যবহার করা উচিত। ‘owing to’ because of (কারণে) অর্থে Preposition হিসেবে ব্যবহৃত হয়।
My silence is due to my illness. (Not owing to)
The bus service has been cancelled owing to fog. (Not due to)
▣ Practice and Practise
সাধারণত অনুশীলন করা বা কোনো পেশায় রত/নিয়োজিত থাকা অর্থে Practicen না, Practisev ব্যবহৃত হয়। Practise this exercise until you can do it. (Not practise)
She’s determined to put her new ideas into practice. (Not practise)
▣ Sweet and Sweetly
‘Sweet’ Adjective কিন্তু sweetly একটি Adverb। প্রায়শই Linking verb এর পর একটি Adjective Complement বসে, অপর দিকে Intransitive Verb এর পর একটি Adverb বা Adverbial বসে।